এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯547813
  • কাশ্মীরের সেই টইটা যাতে প্রচুর আলোচনা হয়েছিল সেটা নিয়ে বই হয়েছে। বই টা পড়েছ। বেশ সময় নিয়ে পড়তে হয়েছে কিন্তু খুব ভালো লেগেছে 
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৫547812
  • এখন দুপুর বারোটা। মা গিয়েছে চানে। আর আমি এসেছি মেঘ হারিয়ে রোদ্দুরের রাজ্যে। এটাকে বসন্ত বলা যায় কিনা, জানি না। কিন্তু হাওয়া বেশ অন্যরকম। রুই মাছ রান্না হচ্ছে ওদের বাড়িতে? গন্ধ তো তেমনই বলছে! আমি দূর থেকে গন্ধ শুঁকেই ব’লে দিতে পারি  কোন মাছ রান্না হচ্ছে... ওটা কী পাখি ডাকছে? নাম জানি না। কিন্তু সুরটা বেশ ঝলমলে! ওইবাড়ির বাচ্চাটা খেলছে। কে একজন ব’লে উঠলেন, “আমার এই  শীতকালে সাদাতেলটা অতিরিক্ত লাগে।” 
     
    আজকের দিনটা শুরু হলো, রোদ্দুরে চোখ রেখে। রোদ্দুর আমি ভালবাসি না, এমন নয়। রোদ্দুরের মধ্যে হেঁটে যাওয়া আমার রক্তে নেই। তাই রোদ্দুর এলে, মন দিয়ে তাকে ভাবি আর নাক দিয়ে তার বয়েস বোঝার চেষ্টা করি। পাতারা খুশি। আমাদের পাড়ায় একটা পুরনো চায়ের দোকান আছে। পুরনো থেকে নতুন হ’য়ে উঠেছে, হল অনেকদিনই... 
     
    মায়ের চান হ’য়ে গেছে। এখন পুজোয় বসবে। তার আগে আমাকে চা ক’রে দেবে। তারও আগে আমি এখন দাঁত মাজতে যাব। লেখাটা থামিয়ে দিই। হুঁ.... রুই মাছ রান্নার গন্ধটা আবারও আমার কানে কানে এসে কিছু একটা বলছে, হয়তো আমি পিছিয়ে আছি— তাই গন্ধের বলা কোনও কথাই বুঝতে পারছি না। পারছিই না। 
  • কালনিমে | 114.29.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬547811
  • সায়েব কানাডায় গান ভায়োলেন্স এ মৃতদের জন‍্য সাথে সাথে টুইট করেছেন- কিন্তু যখন ভারতীয় রা যখন দূষিত জল থেকে বা নয়ডার খন্দে পড়ে মারা যায় বা মণিপুরে, তখন টুঁ শব্দটি করেন না
  • b | 2402:3a80:1c50:c87b:278:5634:1232:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮547810
  • "পুরোন  সেই দিনের কথা " বলে একটা প্যালিয়েন্টোলজির টই ছিলো , ওর মতো বিজ্ঞান বিষয়ক টই আমি এখনো পড়ি নি । কিন্তু ওটাও শেষ হয় নি । 
  • | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১547809
  • হুঁ পুরোন লেখা মাঝেসাঝে উলটে দেখতে ভালই লাগে।  কিন্তু নতুন লেখা নতুন ধরণের লেখার জন্যই অপেক্ষা থাকে। নতুনদের মধ্যে অদিতি দাশগুপ্ত, শর্মিষ্ঠা আর সঞ্চারী গোস্বামী ছাড়া সেরকম জোরালো কলম চোখে পড়ে নি। 
  • dc | 2402:e280:2141:1e8:102c:53c3:9850:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২০547808
  • হ্যাঁ,  ভালো নতুন লেখাও আসা দরকার। এই যেমন কাশ্মীর ইস্যুতেই তো বেশ কয়েকটা খুব ভালো, তথ্যসমৃদ্ধ লেখা বেরিয়েছিল। সেই লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পেরেছিলম। 
  • hutum | 51.222.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯547807
  • দ্যাখেন পুরোনো হাবিজাবি লেখায় কমেন্ট করে নষ্টলজি চর্চা ছাড়া কিছু হয়না। নতুন জিনিস লিখুন। আগে যারা লিখতো, তারা নতুনরকমের লেখা লেখবার চেষ্টা করত। এখন দেখি সকলেই খুব পাতি এবং শ্রদ্ধায় অবনত। সেটা খারাপ লক্ষন।
  • Bratin Das | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭547806
  • কেকে, কী সাঙ্ঘাতিক।  আমার খুব ইচ্ছে  আমি ঘুমের মধ্যে  মারা যাই।... 
  • Bratin Das | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬547805
  • ভালো আছি। আপাতত হায়দ্রাবাদে। 
     
    বইমেলা ভালো কেটেছে। লাস্ট শনি এবং রবিবার  গিয়েছিলাম। কিছুক্ষণ গুরু সেবা করলাম। বেশ ভালো ভিড়। মিঠু, দ, ঈশেন, সোমনাথ এদের সাথে দেখা আর ভাট হল। লোভ সামলাতে না পেরে যথারীতি প্রচুর বই কিনেছি। কিন্তু বেশি ছাড় দিয়েছে বলেই।
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৩547804
  • শ্রীমল্লারের খুঁজে খুঁজে পুরনো লেখা পড়া, কমেন্ট করা - দেখে ভালো লাগে, বেশ কিছুদিন ধরেই করছে ... 
    অনেকেই দেখেন অবশ্য... পুরোনো লেখাগুলো ইন্ডেক্স করে ডেটাবেসে ক্যাটাগরি ধরে রাখা আর্কাইভাল হিসেবে - সেটা যে অনেকে ইউজ করছে - এটা ভেরি গুড ... 
    যারা গুরু জানেন না তাদের গুরুর সাইটএর খবর দেবার সময় বলি যে - ক্যাটাগরি ধরে বা লেখক ধরে পুরনো লেখাপত্তর দেখুন - তাড়াহুড়ো কিছু নেই, কোনো লেখা পালিয়ে যাচ্ছে না, লগইন করে বুকমার্ক করে রাখতে পারেন, আস্তে আস্তে সময় নিয়ে পড়ুন - অনেক কিছু আছে ...   
  • kk | 172.58.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৫547803
  • অ্যান্ডর (২ঃ০৮),
    সেরকম ভাবে ভাবতে গেলে তো তাইই। শ্রীমল্লারের কল্যাণে কতগুলো খুবই ভালো টই উঠে এলো। কোথায় হারিয়ে রয়েছিলো এইসব লেখা!
  • পাঠক | 108.16.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৪547802
  • সায়ন্তন চৌধুরী কোথায় চলে গেলেন 
    মায়াবী লেখা 
  • &/ | 107.77.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮547801
  • পুরোনো টই গুলো শ্রীমল্লার তুলছেন, অবাক লাগছে আট নয় দশ বছর কিংবা তারও আগে কেউ কেউ একটি একটি থ্রেডে একটি একটি পোস্ট করে চলে গেছেন, আর ফেরেননি . অথচ ওগুলোতে ইঙ্গিত ছিল ধারাবাহিক হবার, কেজানে কেন স্রষ্টারা আর ফেরেননি। হয়তো অন্যত্র লিখছেন, হয়তোবা আর লেখার ইচ্ছেই হয়নি, কেজানে . কেকে, এইরকম কত ইউনিভার্স হয়ত আছে সূচনার সেই অবস্থাতেই ভাসছে, হতে পারে না ?
  • . | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১547800
  • সেটাই। কম বেতনের ব্র‍্যাকেটে পড়ছেন শিক্ষকরা। এভ্রি ক্লাউড হ‍্যাজ অ‍্যা সিলভার লাইনিং!
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪547799
  • সেদিন যে লিকগুলো দিয়েছিলাম সেগুলো প্রাইভেট ইউনি তে...
    পাবলিকেও নানারকম অপশন আছে, প্রায় ফ্রি বা অনেক কম খরচে..

    কিন্তু স্কুল টিচারদের জন্য কোনো বড়তি সুবিধে নেই, যা আছে সবার জন্যেই...

    তবে আপনার একটা পয়েন্ট আছে, যে মাইনে কম হলে, ঐ সুযোগ সুবিধের ব্রাকেটে পড়া যায়... কিন্তু তার সঙ্গে স্কুল টিচার জবের কিছু নেই...
  • . | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪০547798
  • বাহ রে, এই সেদিন যে লিখলেন ফ‍্যামিলি ইনকাম দুশো হাজারের কম হলে ইউনিভার্সিটিতে পড়তে গেলে মাইনে লাগে না বা ঐ ধরণের কিছু?
  • . | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৮547797
  • দশটা পাপোষ ই চমৎকার দেখতে হয়েছে।
    একটা পছন্দের কার্পেট ক্লিনার কিনবার জন‍্য হন‍্যে হয়ে ঘুরছি। যেটাতে শুকনো এবং ভিজে দুরকমভাবেই পরিষ্কার করা যায়, স্টিম টিমও হয়ে। তবে একেবারে ছোট খাটো ঠুনকো জিনিস চাচ্ছি না। আবার ইন্ডাস্ট্রিয়াল স্কেলের জিনিস দিয়েও হবে না। কারণ যিনি আমাদের ঘর পরিষ্কার করতে আসবেন তিনি বিশাল স্বাস্থ্যবতী নন। ধন্ধে আছি। কিছু জানা থাকলে সাজেস্ট করুন।
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৭547796
  • " ... এঁদের সন্তানদের জন‍্য উচ্চশিক্ষা অবৈতনিক হয়ে যায় ... "

    যদ্দুর জানি এরকম কিছু নেই... রাজ্যের বাসিন্দারা সরকারি ইউনি/কলেজে কম টিউশন ফি -এর সুবিধে পান... কিন্তু সেটা সমস্ত ইন-স্টেট রেসিডেন্টদের জন্যেই প্রযোজ্য ...
    আর হ্যাঁ, মাইনের ব্যাপারে ঠিক বলেছেন - কয়েকটা কোস্টাল রাজ্য বাদ দিলে স্কুলের শিক্ষকের গড় মাইনে কম... এখন হয়ত একটু বেড়েছে - ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট ... তাও ৫০-৬০ হাজারের ​​​​​​​বেশি ​​​​​​​নয় ... 
     
    তবে হ্যাঁ - জেনারেলি স্কুল টিচারদের পেনশন স্কিম আছে ... 
    আর - এটা আগে একদিন বলছিলাম - অনেক স্কুলের টিচাররা ইউনিয়নাইজড - approximately 70% of U.S. public school teachers belong to a union ... 

    কলেজে আসলে ডিপেন্ড করছে কোন ধরনের কলেজ... কম্যিনিটি কলেজ, বা, জুনিয়র কলেজ, এমনকি ছোত প্রাইভেট কলেজের মাইনে কম ... ছোট কলেজে অনেক জায়গায় মাইনে হাই স্কুলের মতন ...  
  • . | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩০547795
  • লসাগুর লিংক খুলল না।
  • :|: | 2607:fb90:bd99:8e47:248c:df9:839e:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৭547794
  • ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৩: হ্যা, হ্যা ভাগ্যিস মনে করালেন। ভুলেই গেসলুম। থ্যাঙ্কু! সেই কৌতূহল চরিতার্থ করলেন নাতো! টইটে রিয়েল এস্টেটের দোকানে ঢোকার গল্প হাফ বলে ছেড়ে দিলেন তারপর শপিং লিস্টি দিলেন দশখানা পাপোশ কেনার সেও তো বললেন ইনকম্পিলিট লিস্টি -- তো ঘটনা কী? 
    কৌতূহল তামাদি হয় নাই বলিয়াই জানিবেন।  
  • . | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৬547793
  • লাইফ রিস্কটা ইস্কুলে মাঝে মধ‍্যেই যেসব গোলাগুলি চলে সেসব মাথায় রেখে লিখলাম।
  • . | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৪547792
  • হার্ভার্ড টার্ভার্ড বাদ দিলে নেটে যা দেখছি কলেজের শিক্ষকদের বেতন ইস্কুলের শিক্ষকদের বেতনে তেমন তফাৎ নেই। ইস্কুলের শিক্ষক তবু ক‍্যালিফোরনিযাকে বড় জোর শখানেক হাজার গ্রস স‍্যালারি পাচ্ছেন। তার ওপর লাইক রিস্ক একটা ফ‍্যাক্টর। সরকারি ইস্কুলের চেয়েও বেসরকারি ইস্কুলে বেতন সিগনিফক‍্যান্টলি কম। কোনও কোনও স্টেটে ইস্কুল শিক্ষকদের বেতন বছরে পঞ্চাশ হাজার। এতে সংসার চলে? অবশ‍্য কম বেতনের সুবিধা অন‍্যভাবে পাওয়া যায়, এঁদের সন্তানদের জন‍্য উচ্চশিক্ষা অবৈতনিক হয়ে যায়।
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৭547791
  • কলেজে ততটা নয়... কলেজ/ইউনির সাইজ, লোকেশন, সাবজেক্টের ওপর নির্ভর করে...

    স্কুলের মাইনে একটা ইস্যু তো বটেই, যেমন এখানে ক্যালিফোর্নিয়ার স্কুলের ডেটাপয়েন্ট আছে... স্কুল ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের প্রচুর মাইনে, এমনকি স্কুলের প্রিন্সিপালের থেকেও বেশি মাইনে... এটা অন্য অনেক দেশের সঙ্গে একটা তফাৎ...
  • . | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯547790
  • অ‍্যামেরিকায় শুনেছি ইস্কুল কলেজের শিক্ষকদের বেতন কাঠামো ভালো নয়। এটা কেন? 
  • lcm | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০547789
  • খবর কী ... খবর তো অনেক... তবু তার মধ্যেই স্কুল নিয়ে কিছু খবর ...

    আমেরিকার সান ফ্রান্সিস্কো-তে স্কুল শিক্ষকদের ধর্মঘট তৃতীয় দিনে পা দিল, ধর্মঘটের ফলে ওখানে এখন সব স্কুল বন্ধ, শিক্ষক-কর্মচারী মিলিয়ে শহরে প্রায় ছয় হাজারকর্মী, মূল দাবী - মাইনে বাড়ানো এবং লাইফটাইম হেলথকেয়ার...

    কানাডায় ভ্যাংকুবার থেকে ৬০০ কিমি উত্তরে টাম্বলরিজ নামের এক ছোট শহরের এক স্কুলে (মোট ১৭৫ জন স্টুডেন্ট, ক্লাস ৭-১২ ) কাল দুপুরবেলা বন্দুক শুটিং-এ ১০ জন প্রাণ হারিয়েছেন... শুটার একজন বাদামী চুলের মেয়ে, সেও মারা যায়...

    পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলছে এখন... বর্ধমানে এক স্কুলে তিন পরীক্ষার্থী জীবনবিজ্ঞান পরীক্ষার দিন বাইকে করে বন্দুক নিয়ে আসে পরীক্ষা দিতে, পুলিশ এসে দেখে যে ওগুলো আসল বন্দুক নয়...
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৫547788
  • কেকে, হয়ত কিছুদিন আগে কোনো ফায়ারিং স্কোয়াডের সিনেমা দেখেছিলে, তাও হতে পারে
  • &/ | 107.77.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৪547787
  • ছোটো হাতের আই হয়ে আসতেন এখানে ছোটাই দি, বহু দিন দেখিনা . উনি কেমন আছেন কেজানে . বড় হাতের আই দাদাও বহু কাল দর্শন দেন না, ওঁর সেই আশ্চর্য লেখাগুলো মনে পড়ে ....
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪০547786
  • ডট,
    আরে এইতো,বাঃ বাঃ। থ্যাংকু থ্যাংকু!

    অ্যান্ডর,
    না না, আমি শোবার আগে নিতান্ত নিরীহ একটা কমেডি থ্রিলারের খানিকটা পড়েছিলাম - ডায়াল 'এ' ফর আন্টীজ!
  • Srimallar | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৬547785
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৯547773
     
    চমৎকার গদ্য! এমন লিখবেন আগের থেকে জানলে, আজকে রাত্রে বাড়ির খাবার খেতাম না। আপনার এই গদ্যের স্বাদেই মন আর পেট— দুইই ভ’রে যেতো... smiley
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫547784
  • প‍্যাকেটের তেঁতুল কিনে নাও। এখানে আড়াইশো গ্রামের প‍্যাকেট পাওয়া যায়। দুপ‍্যাকেট নাও। খুবই শক্ত এবং টাইট মাল। অতি সামান‍্য জলে গুলে প্রেশার কুকারে দু মিনিটে নরম করে নাও। জীবানু টিবানু সব উধাও হয়ে যাবে। খুবসে চিনি ঢেলে নাড়তে থাকো। চিনি থেকেও জল বেরোবে। ইন্ডিয়ান কি তামিল দোকানের গুড় কক্ষনো নয়। ওতে পেট খারাপ হয়। এবার স্বাদমতো নুন, ফের নেড়ে নেড়ে জ্বাল দেওয়া।
    একটা কড়াইয়ে বা ডেচকিতে অনেকটা রেপসীড তেল গরম করে তাতে ঐ গাঢ় মিশ্রণ ঢেলে ফের নাড়তে হবে। 
    শুকনো মশলা এবং লঙ্কা গুঁড়ো ঐটের মধে মিশিয়ে ফের নাড়তে নাড়তে একেবারে ঘম হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠাণ্ডা হতে দাও। তারপরে বোয়ামে ঢেলে রাখো। তবে বেশিদিন থাকবে না, টেস্টি জিনিস বেশিদিন বোয়ামে থাকতে পারে না।
    ফুচকার জল বানারোর সময় ঐ আচারের জল দিয়ে খেলে সে এক স্বর্গীয় অনুভূতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত