এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:5d7c:1a0d:7aff:***:*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৯547723
  • "শুনুন, নারী স্বাধীনতার কনসেপ্ট পুরুষরাই এনছেন"
     
    আমি তো জানতাম বেশীর ভাগ ক্ষেত্রে নারীরাই এনেছেন! 
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৩547722
  • রঞ্জনদা, ওই সোভিয়েত সাইফাই অনুবাদ সংকলন টা কীরকম সাড়া পেল, কিছু খবর পেলেন? এটা তো ওদের সিরিজে দ্বিতীয়, ওদের কি তৃতীয় চতুর্থ .... ইত্যাদিও বের করার প্ল্যান আছে ?
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২০547721
  • হুতেন্দ্রকে একটু আগে এই সাজেশনই দিচ্ছিলাম :)
  • Ranjan Roy | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫547720
  • অ্যাণ্ডর
    বাঁচালেন।
     
    আমারও মাঝে মধ্যেই মাথায় এমনই চুটকি লেখাপত্তর আসে, কিন্তু লেখা হয় না। একটা টই খুলুন না, যেখানে সবাই মিলে যার যখন ইচ্ছে ছোট ছোট লেখা লিখব? 
  • r2h | 134.238.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯547719
    • Anindya Rakshit | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫
    • ...অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে প্রয়োজনে ... 
     
    অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনে যা করতে হয়, অর্থাৎ এক্ষেত্রে ইন্টারনেট ফোরামে ভুলভাল যুক্তিহীন ডেরোগেটরি মন্তব্যের ঐ একই ফোরামে প্রতিবাদ করা - মানালি সেটাই করছেন দেখতে পাচ্ছি।
    ঠিকই তো আছে।
    এমন ধারা মন্তব্য নিয়ে আলোচনা একপাক্ষিক শেষ করতে চাইলেই কী আর শেষ হয়! হওয়া উচিতও না।
  • Manali Moulik | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৯547718
  • অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে প্রয়োজনে অস্ত্র ধরুন। দুর্গা হোন, কালী হোন। 
     
    দুর্গা বা কালী বলে প্রকৃতই কেউ ছিলেন কিনা জানা নেই। তবে রূপকার্থে বলি, ভক্তি বা মাইথোলজির দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এই ধারণাগুলির সঙ্গে বর্তমানের নারীদের সমস‍্যার কোনো মিল নেই। আর নারী স্বাধীনতার কনসেপ্ট সম্পূর্ণভাবে পুরুষরা একা আনেননি। হুমায়ুন আজাদের 'নারী' গ্রন্থটি এপ্রসঙ্গে সাজেষ্ট করবো। আর অস্ত্র ধরার বিষয়টি রাষ্ট্র আল‍্যাউ করবে তো? অবশ‍্য বাড়িতে চড়ের বদলে থাপ্পড় দিলে অন‍্য কথা। খিলের বদলে খুন্তি। সেটা অন‍্য ব‍্যাপার। তবে এখন বাসে ট্রামে অনেক মেয়ের ব‍্যাগ খুঁজলেই ছোটো নাইফ বা মরিচ গুঁড়ো পাওয়া যাবে। তাহলে বলুন, "সারভাইভা অফ দ‍্য ফিটেষ্ট"। কিন্তু তা কী করে হয়? তবে তো প্রকৃতির নিয়মানুযায়ী নারী প্রজাতির প্রাণীগুলি সব বিলুপ্ত হয়ে যেতো। যদি অস্ত্র ধরে বাঁচতে হয় তবে এখনও সেই হবসের হাইপোথেটিক‍্যাল "ষ্টেট অফ নেচার" এই রয়ে গেছি আমরা? পিটিয়ে বাঁচতে হবে? শারীরিক জোরে সেখানে পুরুষ এগিয়ে আছে বলে সেটা সম্ভবপর নয়? তাহলে তো হিপো বা হাতি মানুষের থেকে অনেকগুণ শক্তিশালী, তারা পৃথিবী শাসন করছে না কেন?
  • Anindya Rakshit | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫547717
  • @ Manali Moulik
    শুনুন, নারী স্বাধীনতার কনসেপ্ট পুরুষরাই এনছেন, যেমন, এ-দেশে রামমোহন, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ, আবার নারীর অবমাননায়ও সেই পুরুষরাই। কাজেই...
     
    অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে প্রয়োজনে অস্ত্র ধরুন। দুর্গা হোন, কালী হোন। এই আলোচনা এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ। 
  • Aaj kaal porshu | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২547716
  • শ্রীমল্লার আপনাকে বলছি
    --------------------------------------

    গুরুচণ্ডালীতে আমি প্রায়ই আসি। আজকে লগইন করলাম। আগে লগইন ছাড়া এসে পড়তাম but কখনো comment করিনি। কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। 

    ১) কতদিন ধরে কবিতা লিখছেন?
    ২) আপনার কি কোনো কাব্যগ্রন্থ এখনো প্রকাশিত হয়েছে?
    ৩) কবিতা লিখে পত্র পত্রিকায় পাঠান?
    ৪) একটা কবিতা লেখার পরে সেই লেখাকে কতদিন ফেলে রাখেন?
    ৫) কবিতা কেন লেখেন?

    আশা করি উত্তর দেবেন 
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩০547715
  • গোঁফ  কামিয়ে  ফেলেছেন ??? আহা  হায়  হায় , থাকলে  ভালো  হত  :)
  • r2h | 134.238.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮547714
  • আহা রাগারাগি কেন। আর এমপির গোঁফ নেই। স্বস্তি স্বস্তি।

    অনিন্দ্য রক্ষিতের সমকক্ষ কমেন্ট অতি আপত্তিকর। মানালির গ্যাস্ট্রিক কমেন্টটা পড়ে খুব মজা পেলাম, অত্যন্ত উইটি হয়েছে, কিন্তু যে সমস্যার কথা বলেছেন সেটা খুবই বাস্তব।
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮547713
  • রঞ্জনদা , এখানেই  বলি , আপনার  বিশাল  বিশাল  ধারাবাহিক গুলো  পড়া  হয়ে  ওঠে না  বিশেষ। একটু  আধটু  মাঝে  সাঝে  হয়ে  ওঠে . কিন্তু  আপনার  এমনি গল্প  শুনতে  ইচ্ছে  হয় , এই  ধরুন  কলেজস্ট্রিটে  ঘোরা,  বিশেষ  বিশেষ  দোকানে  যাওয়া  . সেইসব  যদি  লেখেন ....
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২১547712
  • গুঁফো  এমপিনিক  সেদিন  মেয়েদের  লাশ  কই  জোশ  কই  করছিলেন , তখন  দেখি  একেবারে  হলায় গলায়  হয়ে  গলা  ধরে  প্রায়  কলা  খান  হয়ে  গেছিলেন .  অবতারে  অবতারে  কোলাকুলি  
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৮547711
  • এত  কথায়  কাজ  কী  শুনে  সেই  বিখ্যাত  স্পন্দচ্ছন্দা  দেবীর  গল্প  মনে  পড়ে ।কিছুতেই  উচ্চারণ  হয় না , শেষে  লোকটি  বলছেন  পণ্ড  চণ্ডী  ই  মেনে  নিন , আমার  মতন  শা  জোয়ান  গলদঘর্ম  হয়ে  গেল 
  • Manali Moulik | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৭547710
  • এত তত্ব কথায় কাজ কী? অপমানিত বোধ করলে কাঁচা খিস্তি করুন না... 
     
    __________________________________________________
     
    না ওটা ধাতে আসে না। ওই যে বললাম ওটি ফেটিশ সংক্রান্ত নারীবাদের পর্যায়তেই পড়ে। যেটা এখন ছেয়ে গেছে। ইলা মিত্রের 'হিরোশিমার মেয়ে'  অনুবাদটিও নারীবাদ, রাস্তায় বা বাসে অপমানিত হলে হাতটা মুচড়ে দেওয়াও নারীবাদ। তবে আজকাল বহুলোক লাইমলাইটে আসতেও মলেষ্টেশন বা সমস‍্যা বিষয়ে কথা বলেন। যা একটা বিশাল দুর্ভোগ হয়ে দাঁড়াচ্ছে। অ‍্যাভারেজ পুরুষের কাছে নারীবাদ শব্দটা দুটো অর্থে প্রাসঙ্গিক। ভয় বা হাসি। আমাদের কেট মিলেট বা এমিলি ডিকিনসন লাগবে না, তসলিমার টুঁটি চেপে ধরতেই পুঙ্গবরা তাল পান না। আবার বাড়ির ন‍্যাতানো ঢোঁড়া সাপটা যদি ইনল‍্যান্ড তাইপান হয়ে গোটাকয়েক ছোবল বসায়, সে ভয়টাও আছে। তো এই আর কী....
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১০547709
  • যাক , বাকেট  লিস্টে  রইল  স্যাটার্ডে  ক্লাব  তাহলে  :)  
  • Anindya Rakshit | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৭547708
  • @ & /
    গেলেই টের পাবেন। 
  • &/ | 107.77.***.*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৭547707
  • হ্যাঁ , টই  টা  এখনই  দেখলাম  কেকে।  ভাগ্যিস  ফরিদা পোস্টালেন , অমনি  উঠে  এল  
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৫547706
  • খামখেয়ালে দেওয়াল লেখা টইটা উঠে এসে খুব ভালো হয়েছে। কী ভালো ভালো সব লেখা এতে! অ্যান্ডর, তুমি যে গণগদ্যের কথা বলছিলে, ঐ টইতেও তো তাইই।
  • Anindya Rakshit | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৫547705
  • @ Manali Moulik
    এত তত্ব কথায় কাজ কী? অপমানিত বোধ করলে কাঁচা খিস্তি করুন না... 
  • Manali Moulik | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৪547704
  • পুরুষদের সমকক্ষ হতে চায়, কিন্তু বিপাকে পড়লে 'মহিলার অপমান' বলে ফাল পাড়ে। 
     
    ___________________________________________________
     
    মানতে পারলাম না। সমকক্ষ মানে কী? সামাজিক ও পারিস্পার্শিক সুবিধা পেয়ে হয়তো পুরুষরা এগিয়ে ছিলো তার জন‍্য পরবর্তীকালের অগ্রগমনকে কীভাবে অনুকরণ বলে ধরা যায়? এঙ্গেলস্-এর মতে 
    "Overthrown of the mother right was thw first historical defeat of female sex."
     
    আর বিপাকে যদি পড়তে হয়, সেটা তো পুরুষেরই জন‍্য। অবশ‍্য সবাই তা নন। কিন্তু জুলিয়া. এ. ওয়ালকট বইটার নামই রেখেছেন "male chauvinist pig". কাজটা মন্দ করেননি। আর কেউ অপমান করলে তার প্রতিবাদে তো বলতেই হবে। নারীবাদ তো একদিনে গ্রো করেনি, আর মধ‍্যবিত্ত জ‍্যাঠাদের আইডিয়াতেও তেমন গ্রো করেনি (নবজাগরণের কথা বাদ দিয়ে) বুদ্ধিজীবীদের কাছে "নারী" ইয়েতির থেকেও রোমাঞ্চকর শব্দ। উলষ্টোনক্র‍্যাফট থেকে কেট মিলেট বা Sheila Rawbatham, angela devis এযাবৎ সবার নারীবাদ আলাদা। আর এটা পুরুষের পায়ে ধরে কোনো স্বীকৃতি চাওয়ার কেস তো নয়, ছিনিয়ে আনার দায়িত্ব। সেখানে বিপাকে পড়লে আবার ফাল না পেড়ে খালও কেটে দিয়ে আসেন। সে নিয়ে পরে তো কুমীরের অশ্রু ফেলেও পুরুষের লাভ হয় না। সেটা যদি লিঙ্গভিত্তিক অপমান হয়, তবে অবশ‍্যই 'মহিলাদের অপমান ' বলবো। কারো মতামতের দরকার নেই। 
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫১547703
  • স্যাটারডে ক্লাব? সেখানে কী হয়? 
  • Anindya Rakshit | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪২547702
  • Manali Moulik 
    হা হা হা ! আমি অপমান-প্রুফ। জীবনকে চটকে চুষে চিবিয়ে গিলে এমন দেখেছি যে অপমান আমার কাছে একটা মশা। এক থাপ্পেড়ে চিঁড়েচ্যাপ্টা। বয়েস তো কম হলো না... পড়াশোনা হয়তো বা অনেকের মতো নেই, কিন্তু বোধ ধারালো। কারণ জীবনকে তথাকথথিত 'ওপর' থেকে 'নীচে' পর্যন্ত দেখা আছে। স্যাটারডে ক্লাব থেকে মেথরদের বস্তি অব্দি যাতায়াত করেছি। কাজেই ... 
     
    'সংকীর্ণ নারীবাদ (থিওরিহীন ন‍্যাকামো)' = মানেটা বুঝলুম না। যে কোনো মতবাদই সংকীর্ণ। আমার মতে। কারণ সেটা সর্বজনগ্রাহ্য নয়। নারীবাদও তাই। পুরুষদের সমকক্ষ হতে চায়, কিন্তু বিপাকে পড়লে 'মহিলার অপমান' বলে ফাল পাড়ে। 
  • Manali Moulik | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০547701
  • বিপুল সংখ্যক মহিলাদের সমর্থনেই তো প‍্যাট্রিয়ার্খির এত রমরমা। @মানালি
     
    ঠিক ঠিক। এর মধ‍্যে একপাল না বুঝে দাসত্ব করে, আর একপাল অতি বুঝনদার, ফেটিশ- আক্রান্ত  সংগ্রামটার বারোটা বাজায়।
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭547700
  • হুতেন্দ্র, ঠিক পিঁড়ি পেতে নতুনদের নেমন্তন্ন না, সেই মঞ্চে পুরোনোরাও থাকবেন তো . একটা পথ আরকি . নানা মত থাকতেই পারে, তবুও ওই আর কী ..
  • Manali Moulik | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৬547699
  • ক্লিন্তু , উদারচেতা হলে আপনি হৃদয়ঙ্গম করতেন, পুরুষদের ওপেন ফোরাম-এ অপমানিত হওয়াটাও অপমান।  অপমান অপমানই। 
     
    __________________________________________________
     
    হ‍্যাঁ সহমত। কারণ অপমানের কোনো লিঙ্গ নির্বিশেষ হয় না। আমি নিজে এই ভিক্টিম কার্ড প্লের অত‍্যন্ত বিরোধী। সংকীর্ণ নারীবাদ (থিওরিহীন ন‍্যাকামো) আমার সহ‍্য হয় না। তবে কথাটা এখানে বলেছি কারণ আমার অপমানটা আমাকে পার্সোনালি করা হয়নি। এক ব‍্যক্তি ওপেন পাতায় যা খুশী লিখছিলেন, তাতে সবাই তাল ঠুকে যোগ দিয়েছেন (মহিলারাও তাদের মধ‍্যে আছেন, কখন বললাম মেয়েরা ধোয়া তুলসীপাতা? আমি এটা নিজে বিশ্বাস করি না। ওই যে বললাম, Game of the interest সবই। কখন পুরুষতন্ত্রের ফুটসোলজার হতে হবে আর কখন পুরুষবিবর্জিত নারীবাদী তা অনেকেই বোজেন ভালো। আমার খুব প্রিয় এক সংগ্রামী বন্ধু, র‍্যাডিকাল ধারণার মানুষকে এই সো-কল্ড নারীবাদের খপ্পরে প্রায় বিধ্বস্ত হতে দেখেছি। ঈশ্বর করুণাময়, সে তার সহজাত ক্ষমতায় আবার ঘুরে দাঁড়িয়েছে। এমন অনেকেই থাকেন যারা সাউথ সিটি বা অ‍্যাক্রোপলিশে গিয়ে মেক আপ করা ছবি আপলোড করাকেই নারীবাদী সংগ্রাম মনে করেন। এদের সঙ্গে ঝাড়গ্রামের পড়াশোনার জন‍্য লড়তে থাকা মেয়েটির বা আমলাশোলের শীর্ণ নারীটির কোনো সম্পর্ক নেই। ক্ষমতাকাঠামো একটা জিনিস। ওসব বাদ দিন ) পুরুষেরও অপমান নিশ্চয়ই হয়। কিন্তু যদি ধরুন খোলাপাতায় প্রায় - অপরিচিত কেউ লিখতো,
     
    "অনিন্দ‍্য, আমার গ‍্যাসট্রিক বেড়ে গেছে...তোমার অনিন্দ‍্যকান্তি আমি ভুলবো না। তুমি অনিন্দ‍্যসুন্দর হয়ে চিরকাল আমার গগনে বিরাজ করবে। লজ্জা পেয়ো না অনিন্দ‍্য, আমি অনিন্দিতা হয়ে নিন্দা মাথায় তুলে নেবো।"
     
    এটা নিয়ে আরো দশজন আপনাকে খিল্লি করতো, একটা ইমেজ ধ্বংস করতো, তখন পুরুষ হিসাবে কী বলতেন আপনি? আমার 'সমকক্ষ 'আচরণ নিশ্চয়ই করতেন?
     
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১547698
  • বিপুল সংখ্যক মহিলাদের সমর্থনেই তো প‍্যাট্রিয়ার্খির এত রমরমা। @মানালি
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৪547697
  • মেয়েরা তো পিছিয়েই রয়েছে @kk 
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১547696
  • "পুরুষদের সমকক্ষ" আবার হতে হবে কেন? মানে কেউ কারুর থেকে পিছিয়ে থাকলে তবেই সমকক্ষ হবার কথাটা আসে কিনা?
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯547695
    • &/ | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২
    • ... পুরোনো  পর্বে  পর্বে  ব্যাপারটা  নতুনরা  তেমন  চেনেন  না . ফ্রেশ  ভাবনার  নতুন  মঞ্চ  দিলে নতুনদের  অংশগ্রহণ  সহজ  হবে 
     
    নতুনদের নতুন মঞ্চ, এইটা নিয়ে আমি ভাবি। লোকে উল্টোপাল্টা ট্রোল করলো, নিরুৎসাহিত করলো, আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করলো - সেসবের বিরুদ্ধে বলাটা কর্তব্য বলেই মনে করি। কিন্তু যখন ব্যাপারটা বৌদ্ধিক চর্চা, অন্বেষণ, পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান - এইসবের, তখন তো নিজেই খুঁজে পেতে জায়গা করে নিতে হবে। নতুন লোকেরা নিজেদের মত একটা পাতা খুলবে ভাবলে সেটা তাদেরই করতে হবে। আমরা সবাই একদিন নেট দুনিয়ায় নতুন ছিলাম, নিজেদের পথ নিজেরা খুঁজে পেতে বের করার চেষ্টা তো করেছি। গুরু যবে শুরু হল, একেবারে দুগ্ধপোষ্য না হলেও আজকের থেকে তো বয়স বছর কুড়ি কমই ছিল! এখানে কেউ কেউ আগের চেনা ছিলেন, অনেকে বালা থেকে এসেছিলেন, আবার আমার মত একেবারে আনকোরা আউটসাইডার রবাহূতও এসে জুটেছে। কে আর পিঁড়ি পেতে নেমন্তন্ন করে ডাকে!
  • Anindya Rakshit | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৬547694
  • প্রসঙ্গতঃ আমি আপনার অপমানের প্রতিবাদ জানাচ্ছি। ছি ঃ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত