এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:fcd9:56de:86c8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯547512
  • ওহো, সে তো বোধায় ২০১০ বা তার পরে হবে, চেন্নাইতে আসার পর। 
  • &/ | 107.77.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১547511
  • ওই যে  চা   , খেজুরের  খণ্ড  দিয়ে 
  • dc | 2402:e280:2141:1e8:fcd9:56de:86c8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯547510
  • "ডেট  টি  তো  বললেন  না ! সেই যে আপনারা  দুজনে  পান  করেন"
     
    ঠিক বুঝলাম না, আমরা দুজন তো বহুকাল থেকেই মাঝেমাঝে পান করি! কোন ডেটের কথা বলছেন? 
  • কেসলার-রেনার্ড কনভার্জেন্স ক্রাইটেরিয়া | 2601:5c0:c280:d900:29b4:7251:93d:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪547509
  • কলেজের আরেকটা গল্প বলি। গাঁতালুরা খুব চাপ নিয়ে অনেকের অনেক থিওরেম গাঁতাচ্ছে। গাঁতাচ্ছে তো গাঁতিয়েই যাচ্ছে, এমন সময় এক বিচ্ছু অগাঁতু ছেলে এসে বললো হ্যাঁ রে তোরা কেসলার-রেনার্ড কনভার্জেন্স ক্রাইটেরিয়াটা ঝালিয়ে নিস কিন্তু, ঐটা আসবেই। সঙ্গে সঙ্গেই গাঁতালুদের মধ্যে একাদিক্রমে মড়াকান্না ও হুলুস্থুল ব্যাপার যে, এইটা কোথায়, কোন বইতে, নাকি ক্লাসনোটসে .. এ কী পাওয়া যায় না কেন! এবাবা কী হবে! ইত্যাদি। 

    অবশ্য তখন প্রি-ইন্টারনেট যুগ, এখন হলে কেউ নিশ্চয়ই টুক করে ফোনে সার্চফার্চ করতো। 

    তো, আপনাদের বাক্যালাপ শুনে ঐ কেসলার-রেনার্ডের বিখ্যাত থিওরেমটির কথাই মনে পড়ে। 
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪547508
  • MP ২০ : ২৫ 
    হুম ইউরোসেন্ট্রিক কমিউনিজম এরকমই। এশিয়ায় প্রযুক্ত হবার আগে ওটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজড্ বিদেশীদের জিনিস বলেই দেখতো সবাই।
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০547507
  •   এইসমস্ত ব‍্যাপার। জিওপলিটিক্স বা আমাদের রাজ‍্যের পিপি পলিটিক্স সবই ওই পাওয়ার ডায়নামিক্সের খেলা।
     
    আর লিভ টু দ‍্য ফুলেষ্ট, দেখুন যেদিন 
    ইউনিভার্সিটি  যাই, মা টেনশনে ষ্টিফ হয়ে যায়। আবার আগে এক্সাইড থেক‍ে বাবা বা কেউ আনতে যেতো, সেকেন্ড সেমেষ্টারের পর সেটা থামিয়েছি অনেক বলেকয়ে। একটা মস্ত সুবিধা যে প্রচুর বই পিডিএফ পাওয়া যায়, গান শুনতে Spotify আছে...আর এইসব। 
    নাহলে কী বলবো, কতোবার মনে হয়েছে এইট বি ঘুরে আসি, বাট ছুটির পর চারনম্বর থেকে সেই বাঁধা গতে বাড়ির বাস ধরা ছাড়া হয়ে ওঠেনি। 2024 এর আগষ্ট থেকে এই ছাব্বিশ হয়ে গেলো আমি এইট বি আর রবীন্দ্র সরোবর চিনি না। আকাডেমিতে অনুষ্ঠান থাকলে মা অথবা বাবা নিয়ে যায়। জেভিয়ার্স বা ইডেন হলের ডিবেটেও তাই। 
  • &/ | 107.77.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬547506
  • হ্যাঁ , সবদিক বিবেচনা  না  করলে , ' কেবলি,  তুই  নাকি  গোবুদাকে  গোবরে  ঠেলে  দিয়েছিস ?'  হয়ে  যাবে  :)
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৫547505
  • @২০:০২ "তবে, অ্যান্টি-ইন্টেলেকচুয়ালিজ়ম একবার ঢুকে গেলেই ব্যাস। তারপর সারাজীবন খিটখিটে হয়ে কাটাতে হবে। এক বয়সে পর দেখবেন আর কিছুই যেন আশ্চর্য করছে না। ".      আমার কিন্তু এখন এরকমই হচ্ছে l প্যালেস্টাইনের জেনোসাইডের ছবিগুলো গত আড়াই বছর ধরে দেখবার পরে এখোন কোনো তত্ত্বই আর বিশ্বাস হয়না l সব মনে হয় গ্লোবাল সাউথের মানুষকে বোকা বানাবার কৌশল l তাহলে কি আমারো ভবিষ্যৎ অন্ধকার আপনি যেমন বলছেন ? এপ্রসঙ্গে মনে পড়লো যে হো  যখন হো হননি , নগুয়েনই  ছিলেন তখন প্যারিসে পড়তে গিয়ে ম্যানিফেস্টো পড়ে সেখানকার কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন কিন্তু এরপর যখন প্রথম বিশ্ব যুদ্ধের শেষে নগুয়েন ইন্দোচীনের স্বাধীনতার জন্যে বললেন তখন তার শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত ফরাসী কমিউনিস্ট পার্টিই তাকে নিগ্রহ করে তাড়িয়ে দিয়েছিলেন কালা আদমি বলে l নগুয়েনের হো হয়ে ওঠবার এটাই শুরু l যুবক নগুয়েনের কাছে প্রমাণিত হয়েছিলো যে মার্ক্সবাদের দুনিয়ার মেহনতী মানুষ এক হও এসব ফাঁকা বুলি সব ঝুটো l 
  • হহপাপ্রে | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯547504
  • ওফ্ফ্ফ! রিভিসান দিতে গিয়ে সাত নম্বর পাতায় পাওয়া গেল! 
     
    ঈশেন ইয়ানি সম্পাদন লিখেছে, হানু এবিষয়ে লিখলে কেমন হবে লেখাটাঃ
      
    "প্রেম মানে আসলে ব্যক্তিগত যৌনতার উপরে একটি টুনটুনিমূলক পালিশ চড়ানো। যে যার সঙ্গে খুশি শুয়ে পড়লে তো সন্তানটা কার তা নির্ধারণ করা যাবেনা, তখন ব্যক্তিগত সম্পত্তির উত্তরাধিকার অনিশ্চিত হয়ে পড়বে। আবার কমিউনিটি জোর করে কাউকে একজনের সঙ্গেই শুতে হবে বলে ফতোয়া জারি করলে সেটা টোটালিটারিয়ান হয়ে যাবে। সেই জন্য একটা টুনটুনিমূলক উপাখ্যান চালু হয়েছে, যার নাম প্রেম। বেসিকালি ফালতু ব্যাপার, যদিও সমাজিক কাঠামোর নির্মানে এর ভূমিকা অনস্বীকার্য। এ নিয়ে অনেক লেখাফেখা আছে, সেই এঙ্গেলস থেকে ফিমেল ইউনাখ পর্যন্ত। জার্মেন গ্রিয়ার টিয়ার পড়া থাকলে এইটা নিয়ে ভালো লেখা উচিত। যদিও আমার চেয়ে সেটা অনেকেই বেশি ভালো পারতে পারে। সমস্ত দিক না ধরে শুধু প্রেম নিয়ে লিখলে আসলে কিছুই বোঝা যাবেনা। আর আমরা যেটা করছি, সেটা আসলে বালখিল্যতার একটা টুনটুনিমূলক আখ্যান লিখছি। সে ঠিকই আছে। তবে লিখতে গেলে একটু পড়াসুনো করতে হবে এই আরকি। :)
    "
     
    আপাততঃ আমার ঋটায়র করা উচিত laugh
  • &/ | 107.77.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩547503
  • ডিসি ,  ডেট  টি  তো  বললেন  না ! সেই যে আপনারা  দুজনে  পান  করেন। :)
  • dc | 2402:3a80:428:5900:5d49:1506:dfa5:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২547502
  • মোট কথা, লিভ লাইফ টু দ্য ফুলেস্ট :-)
  • dc | 2402:3a80:428:5900:5d49:1506:dfa5:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০547501
  • বাঃ অ্যাডভেঞ্চার এর পোস্ট ভারি ভালো লাগলো। আমিও শ্রীমল্লারকে একই কথা বলতে চাই - পড়ার অভ্যেস কখনো ছেড়ে দেবেন না, সারা জীবন ক্রিটিকালি পড়ার অভ্যাস বজায় রাখুন। আর মন খোলা রাখুন। আর ঘুরে বেড়ান, প্রেমিকার সাথে বসে সূর্যাস্ত দেখুন বা বৃষ্টিতে ভিজুন, এন্তার গান শুনুন, ভালো ভালো খাবার খান, ভালো ওয়াইন খান, তিরিশ বছর পেরিয়ে গেলে আস্তে আস্তে স্কচে অভ্যস্ত হোন, ইত্যাদি ইত্যাদি :-) 
  • বক্তব্য | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮547500
  • ---- আপনি তো একই ব‍্যক্তি।
     
    ঠিকই বলেছেন, আমার আসলে একটা নিক নিতে ভাল লাগে না, মনে হয় আমি ব্যক্তিটা কেবলই পাল্টে পাল্টে যাচ্ছি, একটা নামই বা থাকবে কেনো! সুবিধে অসুবিধে দুইই আছে, তবে সে কিসের আর নেই! 
     
    --- তবে আম্রেগার একতরফা নয়।
    এখন যা বল্লেন ঠিকই, আমি আরো যোগ করব, কেবল যুদ্ধ নয়, শান্তির সময় বড় বড় দেশেরা [আম্রিগা, চীন, রাশিয়া, পশ্চিম ইউরোপ এখন কতটা কি পারে সন্দেহ হয়] কোথায় কি করছে এক্টু চোখ রাখলে এই লুঠের হালটা বোঝা যায়, অনেক সময় ব্যাপার্টা মহাজনি কারবারের মত মনে হয়েছে!  এখন, আপনি বলবেন লুঠ, অন্যে বলবে negotiation!
  • dc | 2402:3a80:428:5900:5d49:1506:dfa5:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৫547499
  • মানালির ১৯:৫৩ পোস্টের সাথে একমত। মানুষের পাঁচ হাজার বছরের ইতিহাসে এটাই বারবার হয়েছে - এক দল আরেক দলের ওপর আক্রমন করেছে আর লুটপাট করেছে। সব সভ্যতায়, সব সময়েই হয়েছে। 
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩547498
  • @১৯:৪৯,  আমার একটু লেখার ভুল হয়ে গেছে l আসলে বলতে চাইছিলাম যে এই পৃথিবীতে কোনো আদর্শই সে যাই হোকনা কেন প্যালেস্টাইনের জেনোসাইডের পরে আমি আর  বিশ্বাস করিনা l globalization liberalism socialism Marxism pursuit of happiness কোনো কিছুইনা l সত্য হলো শক্তি আর ভয় l ম্যাকিয়াভেলিকে বরঞ্চ বুঝতে সুবিধা হয় অনেক যেহেতু উনি স্বার্থের কথাটা সোজাসাপ্টা বলেন l আর গ্লোবাল সাউথের একমাত্র সমস্যা যে সে হুমায়ুন আহমেদের আর প্রফেসর চিয়াংয়ের ভাষায় গরীব আর দুর্বল l West কোনোদিনই আমাদের গ্লোবাল সাউথ কে মানুষ বলে মনে করেনি এটাই বাস্তব l এটাও বাস্তব যে আম্রিকার capabilities STEM narrative building এগুলো superpower. বাঁচতে গেলে এগুলোও শিখতে হবে গ্লোবাল সাউথকে l 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩547497
  • কৌটিল্য গুপ্ত | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
    না , চানক্য সেন আলাদা। ওঁর বেশ কিছু বই পিডিএফ এও পাবেন ,কিন্তু কৌটিল্য গুপ্ত সম্পর্কে কোথাও কিচ্ছু পাইনি। 
  • অ্যাডভেঞ্চার | 2601:5c0:c280:d900:29b4:7251:93d:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২547496
  • হ্যাঁ, কলেজে পড়ার অল্প বয়সই তো নিয়ম ভাঙার, অ্যাডভেঞ্চার করার সময়, ফিজিক্যালি, মেন্ট্যালি, ইন্টেলেকচুয়ালি। কারুর কাছে সেটা গাঁজা, কারুর কাছে ব্যাকপ্যাকিং, কারুর কাছে বাউলের আখড়া, আবার কারুর কাছে নিতান্তই বাবামার অনুমতি নিয়ে একটিবার বইমেলা যাওয়া। 

    বেনামে লিখছি, তাই বলি, কলেজ ছেড়ে দেওয়া দুর্ভাগ্যজনক কি না সে সময় বলবে, কিন্তু পড়াশুনো ছেড়ে দেবেন না। কবিতা, সাহিত্য পড়ার কথা বলছি না, আপনার এরিয়ার বাইরেও ব্যাপক পড়ুন। জেনেরাল রিলেটিভিটি পড়ুন, সেকেণ্ড ল অফ থার্মোডায়নামিক্স পড়ুন, গ্রীক-নর্স-কেল্টিক মাইথোলজি পড়ুন, রাঢ় বাঙলার ইতিহাস পড়ুন, মানুষের চন্দ্রাভিযানের ইতিহাস বা ন্যাভাল কনকোয়েস্ট নিয়ে পড়ুন, সমাজতাত্ত্বিকরা, অর্থনীতিবিদরা কোথায় কি লিখেছেন, কী ভেবেছেন এইসব-ও পড়ুন। ক্রিটিক্যালি পড়ুন। শুধু চেতনা আর অনুভূতি আর কবিত্বশক্তি ক্যান ওনলি টেক ইউ সো ফার। তারপর আপনার টুলস লাগবে খোঁড়াখুঁড়ি করার, এইসব অধীত বিদ্যা সেই টুল, যন্ত্র। 
     
    এমন কী জয়কেও দেখি মন দিয়ে অঙ্ক নিয়ে আলোচনা শুনতে প্রশ্ন করতে। গোদেল'স ইনকমপ্লিটনেস থিওরেম শুনে যে আশ্চর্য হয়েছেন সেও বলেছেন। শুধু ছোটোবেলার ব্যথাবেদনাপ্রেমঅপ্রাপ্তি ইত্যাদি নয়। ব্যা-প-ক পড়াশুনো। 

    লেখার উদ্দেশ্য কাউকে পেট্রোনাইজ় করা নয়। তবে, অ্যান্টি-ইন্টেলেকচুয়ালিজ়ম একবার ঢুকে গেলেই ব্যাস। তারপর সারাজীবন খিটখিটে হয়ে কাটাতে হবে। এক বয়সে পর দেখবেন আর কিছুই যেন আশ্চর্য করছে না। 

    অবশ্য উল্টোটাও খারাপ। "বিদ্যা দদাতি বিনয়ম" কথাটা যেখান থেকে আসে, সেখানে অনেক বাজে কথাও আছে নিশ্চিত, কিন্তু এই একটা কথা মন্দ না। 
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৫547495
  • যুক্তরাঅমধ‍্যে
     
    চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ‍্যে
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩547494
    • আম্রেগা | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪547490
    • যাদবপুর  IR কি খোলা চোখে দেখতে শেখায় না? 
    • কৌশল | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২547489
    • ---- টুপি পরিয়ে লুট করবার কৌশল মাত্র
       
      এ বিষয়ে দ্বিমত হবার কারণ কম, তবে এইটে কেবল আম্রেগা করে চলেছে - একটি একচোখামো হয়ে
    আপনি তো একই ব‍্যক্তি। তাই উত্তরটা একসঙ্গেই দিই। কী দেখে মনে হলো এমন? তবে আম্রেগার একতরফা নয়। যতো রাষ্ট্রশক্তি আছে, প্রয়োজনবোধে তারা একই কর্ম করে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, বেলুচিস্তানের প্রতি পাকিস্তানের নির্যাতন, কম্বোডিয়া ও থাইল‍্যান্ডের যুদ্ধ সবই এই পাওয়ার প্রদর্শনের খেলা। টি স্কোশপোলের 'neo structuralism" সেকথাই বলে। এবার যদি চিন-তাইওয়ানের কথা বলেন তবে বলবো লজ‍্যিক‍্যালি চিনের ইতিহাস দেখতে হবে। চিয়াং কাই শেকের সরকারকে তোল্লাই দিতে ফরমোজা বা আজকের তাইওয়ানকে মূল চিন বলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছিলো। ১৯৭৩ এর পর থেকে বরফ একটু করে গলতে থাকে ও ১৯৭৬ এ মাও সে তুং এর মৃত‍্যু। ১৯৭৯ তে নিক্সন ঘোষণা করলেন চিন ও মার্কিন যুক্তরাঅমধ‍্যে পূর্ণ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক। তখন সেই দুমুখো আমেরিকা বলে বসলো তাইওয়ান চিনের অংশমাত্র। এবার নিজে বিচার করুন! তবে রাষ্ট্রনায়কদের যে লজ্জা নেই তা বলাই বাহুল‍্য।
  • হহপাপ্রে | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩547493
  • এইত্তো 
  • যাদবপুর IR | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯547492
  • rude হবার জন্যে দুঃখিত, আসলে একটু ব্যক্তিগত সম্পর্ক থাকায় বলে ফেল্লাম, নিজগুনে ক্ষমা করে নেবেন 
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৬547491
  • হ। মেকিয়াভেলি তো মেডিসির প্রিন্সকে সেই উপদেশই দিচ্চেন। The ruler is not a priest. প্রয়োজনে নিষ্ঠুর, মিথ‍্যাবাদী, কঠোর ও চালবাজ হতে হবে। নাহলে ক্ষমতা ধরে রাখা যায় না।
    বাইরের রাষ্ট্রে যাবো কেন? আমাদের ওড়িশার কালাহান্ডি? ছত্তীশগড়? কর্ণাটকের দলিত শিশুরা? উত্তরপ্রদেশের স্কুলছাত্র ও কৃষকরা? মরিচঝাঁপি? রাজ‍্যে তমান্না, নাজিরাবাদ, বল ভেবে বোম ধরতে গিয়ে বাচ্চাদের মৃত‍্যু? নেতাদের ওসব লজ্জা থাকে না। বীরেন্দ্র চট্টোপাধ‍্যায় কি সাধে হনুমানকে দিয়ে বলিয়েছিলেন, 
    "ওদের দু-কান কাটা
    ওরা কিছুই শোনে না।"
     
  • আম্রেগা | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪547490
  • যাদবপুর  IR কি খোলা চোখে দেখতে শেখায় না? 
  • কৌশল | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২547489
  • ---- টুপি পরিয়ে লুট করবার কৌশল মাত্র
     
    এ বিষয়ে দ্বিমত হবার কারণ কম, তবে এইটে কেবল আম্রেগা করে চলেছে - একটি একচোখামো হয়ে যাবে! 
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১547488
  • আমি কোনোরকম আম্রিকি আইডিয়োলিজি সেটা মার্ক্সবাদ , critical theory , সোশালিজম , cronyism, মার্কেট ফিলোসফি , pursuit of happiness, globalization কোনো কিচ্ছু বিশ্বাস করিনা মনে হয় এগুলো আমাদের গ্লোবাল সাউথের মানুষকে বোকা বানাবার টুপি পরিয়ে লুট করবার কৌশল মাত্র l 
     
     
    ________________________________________________
     
    সহমত এমপি। সত‍্যিই গ্লোবালাইজেশন তো লুট করার একটা পদ্ধতিমাত্র। রবার্ট গিলপিনের "International economic order" বা জোসেফ ষ্টিলগিৎজের "Globalisation and its discontent"  তো সেকথাই বলে। অনেকটাই রঙিন বুদবুদ ফুলিয়ে আকর্ষণ করা -- এছাড়া কিছু নয়। কিন্তু মার্ক্সবাদ বা সোশালিজম তো আমেরিকার তত্ত্ব নয়। বরং এগুলোকে ডিলিট করতে পারলেই আম্রিকা বাঁচে।
  • বাচ্চা | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯547487
  • ---- কয়েক লাখ বাচ্চাকে খুন করেও নেতানিয়াহু এতো খুশী
     
    বাচ্চা (বা মানুষ) খুনের ব্যাপারটা রাষ্ট্রনায়কদের তো অত সেন্সেটিভলি দেখলে চলে না, পুটিন ইউক্রেনে খুব আলাদা কিছু কি করছেন? 
  • &/ | 107.77.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭547486
  • হ  হ  পা  প্রে   লিংক  টা  কত  স্মৃতি  জাগালো , বিশেষ  করে  কুমুদির  কথা  ..... সেইসব  দিন .... কুমুদির  সেই  অনবদ্য  লেখাগুলো ....
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫547485
  • @মানালী "সুখ হয়তো পরাজয়তেই নিহিত আছে। এগুলো মানুষ অনুযায়ী ডিপেন্ড করে।" ঠিকই l সবই value system ঠিক করে দেয় l তবে রবীন্দ্রনাথ বা বুদ্ধ এদের value system অনেকটাই আলাদা বুশ ওবামা এপস্টেইন নেতানিয়াহ ট্রাম্পের থেকে তাই হয়তো গাজাতে বেশ কয়েক লাখ বাচ্চাকে খুন করেও নেতানিয়াহু এতো খুশী ! হয়তো আমাদের বর্তমান বাস্তব পৃথিবীতে রবীন্দ্রনাথ বা বুদ্ধ এদের value system পুরোপুরি অপ্রাসঙ্গিক একেবারেই l আসলে গত আড়াই বছর ধরে প্যালেস্টাইনের জেনোসাইড দেখবার ফলে আমি কোনোরকম আম্রিকি আইডিয়োলিজি সেটা মার্ক্সবাদ , critical theory , সোশালিজম , cronyism, মার্কেট ফিলোসফি , pursuit of happiness, globalization কোনো কিচ্ছু বিশ্বাস করিনা মনে হয় এগুলো আমাদের গ্লোবাল সাউথের মানুষকে বোকা বানাবার টুপি পরিয়ে লুট করবার কৌশল মাত্র l 
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩547484
  • হুম। ভালো হতো ধারাবাহিকটা। স্পেশালি সৌর্যের ভূমিকায় থাকা ব‍্যক্তিটির অভিনয় আর উচ্চারণ ভালো লাগতো।
  • মন্ত্র | 165.225.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯547483
  • --- "চিনি চিনি মধু মধু হইও / বারো বারো বৎসর থাইক্কো / হগ্গলের ভালো দেইখ‍্যো" 
     
    বাহঃ! এইটে বেশ ভাল লাগল।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত