এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০547452
  • বাংলা সাহিত্যিক ধীরেন্দ্রনাথ দাশ বা কৌটিল্য গুপ্ত সম্পর্কে কেউ কোন তথ্য জানাতে পারবেন প্লিজ?গুগল করে ,
    না @কৌতুহলী 
    এনার বিষয়ে তেমন কিছু জানা নেই। ২০২২ শে যদি জন্মশতবর্ষ যায় তবে তো ১৯২২ শের দিকে জন্ম। অবশ‍্যই কল্লোল যুগের পরবর্তী লেখক। আচ্ছা, ইনি কী গীতিকারও ছিলেন? শঙ্খে শঙ্খে মঙ্গল গাও --- ইত‍্যাদির রচয়িতা? নাহলে একটু সাহিত‍্যমহলে খোঁজখবর করে দেখতে হবে।
  • Srimallar | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮547451
  • কালকে মাথাটা এত গরম হয়ে গিয়েছিল, কী আর বলব! রাত্রে সালা কিচ্ছু খাইনি... মাথাটা এখনও গরম যদিও! এই পৃথিবীতে কিছু কিছু মেয়ে আছে (অবশ্যই সব মেয়ে নয়/নন), যাঁরা নিজেদেরকে বিশাল কিছু মনে ক’রে থাকে। অথচ জ্ঞান ভাসা ভাসা... অহংকার ভালো, কিন্তু নিজের প্রতিভা নিয়ে বেশি অহংকারের অর্থ— আসলে নিজেকেই লোকজনের সামনে আরও হাসির পাত্রী ক’রে তোলা! 
  • keyser | 51.222.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৭547450
  • ওহো ক্লিয়ার করে দিই। আমেরিকার লোক সবাই সুখে আছে তা বলচি না। বলছি আমেরিকার লোক অফুরন্ত সুখ চায়। এই ডিজায়ারটা খুব দরকার। ভারতে এটা নেই। আমরা জীবনকে স্রেফ পারসুইট অফ হ্যাপিনেস হিসেবে দেখতে শিখিনি। নানারকম বাধানিষেধের জালে জড়িয়ে আছি।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩547449
  • এখান মূলত আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে , আমি একটু তাল কাটছি বলে ক্ষমা চাইছি।
     
    বাংলা সাহিত্যিক ধীরেন্দ্রনাথ দাশ বা কৌটিল্য গুপ্ত সম্পর্কে কেউ কোন তথ্য জানাতে পারবেন প্লিজ?গুগল করে , নেটে তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পাচ্ছি না। ২০২২ এ এর শতবর্ষ গেল।
     
    @মানালী, আপনি কিছু জানেন? 
  • . | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩547448
  • এপস্টাইন ফাইলের নতুন কেচ্ছা অনিল আম্বানি।
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪১547447
  • @মানালী , এখানে সুখী দেশ নিয়ে অনেক কথা হলো l মহাভারতে আছে দুর্যোধন বলছেন "সুখী নয় মাতুল আজই আমি জয়ী " জয়ী না হলে কি সুখী হওয়া যায়না ?
     
    হ‍্যাঁ, আবার কুন্তী শ্রীকৃষ্ণকে বলেছেন, "আমার দুঃখই ভালো। সুখ পেলে তোমাকে হারিয়ে ফেলবো।যেহেতু দুঃখের মধ‍্যে তোমাকে পেয়েছি, তাই আমার দুঃখই ভালো।"
    গান্ধারী যখন ধৃতরাষ্ট্রকে বলছেন দুর্যোধনকে ত‍্যাগ করতে, ধৃতরাষ্ট্রের প্রশ্ন,  "কী রাখিবো তারে ত‍্যাজিয়া?"
    গান্ধারী :  ধর্ম তব।
    ধৃতরাষ্ট্র : ধর্ম কী দিবে তোমারে? 
    গান্ধারী : দুঃখ নব নব।
     
    তাই যার যেটা পারস্পেক্টিভ। তবে জয়ী হলে মোটেও সুখী হওয়া যায় না। সেই অজাতশত্রুর মতো। মলয়গিরির দুর্লভ সুগন্ধদ্রব‍্যের পর্বত জয় করে নিলেন, কিন্তু কোনো সুগন্ধই নাকে যাচ্ছে না। খালি যুদ্ধক্ষেত্রের পচা শব, রক্ত, পোড়া গন্ধ। উন্মাদ অবস্থায় গেলেন গৌতম বুদ্ধর কাছে। যুদ্ধ বন্ধ করবেন বললেন ও ক্ষমা চাইলেন বারবার। শাস্তা ক্ষমা করতে তারপর স্বাভাবিক অবস্থায় ফিরলেন। তাই এটাই। জয় - পরাজয় ছোটোগল্পটা পড়েছেন তো রবীন্দ্রনাথের? পুন্ডরীক তো নন ; আসল বিজয়ী শেখর। সুখ হয়তো পরাজয়তেই নিহিত আছে। এগুলো মানুষ অনুযায়ী ডিপেন্ড করে।
  • MPl | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১547446
  • @মানালী , এখানে সুখী দেশ নিয়ে অনেক কথা হলো l মহাভারতে আছে দুর্যোধন বলছেন "সুখী নয় মাতুল আজই আমি জয়ী " জয়ী না হলে কি সুখী হওয়া যায়না ?
  • Ranjan Roy | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৯547445
  • @ এল সি এম ও কৌতূহলী
     
    দু'জনকেই অজস্র ধন্যবাদ।
     
    চেয়েছিলাম কৌতূহলী যা পাঠিয়েছেন। তবে এলসিএম  এর সংগে এলেবেলে'র মূল লেখা জুড়ে দেওয়ায় আমার প্রাপ্তি ষোল'র বদলে আঠেরো আনা! 
    আমি দুটোই ডাউওলোড করে ফোল্ডারে সেভ করে রাখছি। অনেক রেফারেন্স আছে যা আগামী দিনে বিভিন্ন লেখা ও বিতর্কে কাজে লাগবে। 
     
     
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭547444
  • @ LCM, অনেকে ধন্যবাদ l তবে বইটা পেলাম না 
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭547442
  • ইউএসএ পুরো দেশে ২.৪% জিউস .. (সেনসাস) 
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪547441
  • Approximately 12% of New York City's population, or nearly 1 million people (960,000+), are Jewish, making it the largest Jewish community in the world outside of Israel.  
     
    সেনসাস অনুযায়ী নিউইয়র্কের টোটাল পপুলেশনের ১২% জিয়ুস ...
    জিউস ভোটারদের প্রায় ৩৫% মামদানিকে ভোট দিয়েছে ... 
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৯547440
  • আরো ভালো তথ‍্যের জন‍্য Berman Jewish Databack এর Socio-economic data ও অন‍‍্যান‍্য পত্রিকাগুলি সার্চ করতে পারেন। ইউএসে ইহুদি জনসংখ‍্যা, জীবনযাত্রা ইত‍্যাদি জানার জন‍্য। আমি নিম্নোক্ত ডেটা দিয়েছি 1955-56 সময়কালের। মানে দ্বিতীয় আরব-ইহুদি যুদ্ধ সময়ের। সাম্প্রতিক তথ‍্য বা ইয়ম কিপ্পুর বিষয়ে জানতে চাইলেও এখানে পাওয়া যাবে।
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬547439
  • PROPORTIONS OF JEWISH AND NON-JEWISH (WHITE) 
    POPULATION IN NEW YORK CITY BY MAJOR AGE 
    DIVISIONS, 19528 
    Non-,7ews 
    7ews (White) 
    Age (per Cent) (Per Cent) 
    Under15 ................. 23.0 25.9 
    15-44. ................... 40.6 43.3 
    45-64 .................... 24.9 21.5 
    65 and Over.. ............ 7.6 6.7 
    Not Reported. ............ - 
    3.9 

    2.6 
    TOTAL.. ................ 100.0 100.0 
    a Source: Derived from Milbank Memorial Fund Quarterly, April 1955, 
    "The Religio-Cultural Background of New York City's Popularion," 
     
    এই টেবিলটি দেখতে পারেন। আরো কিছু ডেটা আছে। এখানে ইনসার্ট করতে অসুবিধা হচ্ছে।ঠিক পারছি না টেবিল ইনসার্ট করতে।
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১১547438
  • হ্যাঁ হ্যাঁ, কৌতূহলীর দেওয়া লিংকটাই বোধহয় রঞ্জনদা খুঁজছেন ...
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১০547437
  • এমপি - আপনি এগুলোতে দেখতে পারেন, যে বিশেষ বইটি খুঁজছেন সেটি পাওয়া যাবে কিনা জানি না ..
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭547436
  • মানালী , ইস্রাঈলের কি ব্যাখ্যা দেবেন ? এতো বড় জেনোসাইড প্যালেস্টাইনে করেও তারা এতো সুখী কেন ? 
     
    ________________________________________________
    দেখুন ইস্রায়েলকে খুব কম কথায় ব‍্যাখ‍্যা করা পসিবল্ নয়। ১৮১৭ এর ২ রা ফেব্রুয়ারি ব্রিটেনের ব‍্যালফোর ঘোষণা দিয়ে এর সূত্রপাত। আর সম্পূর্ণ আরব দুনিয়াতে একটি ইহুদি রাষ্ট্র দাঁড় করিয়ে দেওয়া কমপ্লিট ওয়েষ্টার্ন ষড়যন্ত্র। এটা সেইসময়ের ব্রিটেনের  গোয়েন্দা রিপোর্টেও পাওয়া যায়। প্রথভ বিশ্বযুদ্ধেয সময় থেকেই এটি একটি তুরুপের তাস। তখন ব্রিটেনের বৃহত্তম উপনিবেশ। ভারতে চলছে স্বাধীনতা সংগ্রাম। আবার ওই সময়ে সেই ভারতের মুসলিম জনসংখ‍্যাকে ব্রিটিশ খচাতে চায়নি। কারণ বৈঠক ব‍্যর্থ করা ও নতুন সমস‍্যা গঠনে বারবার তারা জিন্নাসাহেবকে সুবিধা হিসেবে পেয়েছে। পূর্ববঙ্গে ছোটোলাট বামফিল্ড ফুলারের মুসলিম তোষণ ও ডিভাইড এন্ড রুল পলিসির হিসেব আমরা জানি। ভিতরের বিভাজনগুলোকে আরো শার্পলি ব‍্যবহার করেছে। তার উপর মারাঠা কেশরী, শিবাজী উৎসব, কালিপূজা ইত‍্যাদি আরো সমস‍্যা তৈরী করেছে। মাউন্টষ্টুয়ার্ট এলফিনষ্টোনের লর্ড কার্জনকে লেখা চিঠিতে এর বিস্তারিত বিবরণ আছে। আর অতো পড়তেও হবে না, এই 2026 শে চোখ কান খোলা রাখলেই দেখা যায় বিভেদ বিভাজন  আর ধর্ম আমাদের ঝাঁঝরা করে দিয়েছে, তবু ওসব নিয়েই চুলোচুলি চলছে। সে যাই হোক, আমেরিকার নীতিটা ছিলো একটু ভিন্ন। সে মুসলিম জনসংখ‍্যার কাছে ভালো সাজার জন‍্য আরবদের মুখে সাপোর্ট করলো (১৯৪৫ এ সিরিয়া, মিশর,লেবানন,জর্ডন আর সৌদি আরব নিয়ে আরব লিগ গঠন হওয়ার পরও আম্রিকা তেমন ক্ষোভ দেখায়নি) অভ‍্যন্তরীণ প্রচুর ইহুদি জনসংখ‍্যার ভোট হারাবার ভয়ে রিপাবলিকান বা ডেমোক‍্র‍্যাট কেউ আবার ইস্রায়েলের বিরোধিতাও করেনি। পরে হিটলার জেঠু যখন হলোকাষ্ট শুরু করলেন, দলে দলে ইহুদি ইস্রায়েলে চলে আসে। এনারা অনেকেই উচ্চশিক্ষিত, বেশীরভাগ ধনী। তারা আরবদের জমিজমা কিনলেন ও এভাবেই গড়ে তুললেন নিজেদের যে আরবরা নিজভূমে পরবাসী হয়ে গেলো। এরপর তেল আভিভে স্বাধীনতা ঘোষণা বা ওয়েইজম‍্যানের রাষ্ট্রপতিত্ব আছেই। কিন্তু মার্কিন সহায়তা এরা পায়, তেলের পয়সা আছে, যত যাই হোক মানবসম্পদ উন্নত এবং ওখানে তৈল কূটনীতি নিয়ন্ত্রণ করতে ইজরায়েল একটি বড়ো ঘুঁটি। জায়োনিজমের তাত্ত্বিক নেতা লিয়ন পিওন্সকারের আগেও ইহুদি জাতীয়তাবাদকে হাওয়া দিয়ে মধ‍্যপ্রাচ‍্যে ওয়েষ্টার্নরা নিজেদের খুঁটি শক্ত করার চেষ্টা করতো। প্রকৃতই ইহুদিদের নিয়ে ভাবতে তাদের বয়ে গেছে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭547433
  • গ্লোবাল হ্যাপিনেস নিয়ে একটা ভাল ভিডিও দিলাম। কেউ সুখী , কেউ সুখী নয় কেন এটা শুনলেই বুঝবেন। 
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫547432
  • ইউএসএ তে পাবলিক/সরকারি স্কুল কলেজে বেশি স্টুডেন্ট পড়াশোনা করে - - 
    স্কুল শিক্ষায় প্রায় ​​​​​​​৯০% ​​​​​​​শতাংশ ​​​​​​​স্টুডেন্ট ​​​​​​​যায় ​​​​​​​ফ্রি পাবলিক স্কুলে, ১০% ​​​​​​​প্রাইভেট ​​​​​​​স্কুলে ... 
    কলেজ/উচ্চ ​​​​​​​শিক্ষায় ​​​​​​​৭৫% ​​​​​​​যায় ​​​​​​​পাবলিক ​​​​​​​কলেজ/ইউনি ​​​​​​​তে, ২৫% ​​​​​​​প্রাইভেট ​​​​​​​কলেজে ...
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯547431
  • এছাড়াও সমস্ত সরকারি ইউনিভার্সিটিতে লো ইনকাম ফ্যামিলির ফাইন্যান্সিয়াল এইড আছে ... US public universities provide robust financial aid for low-income, in-state students, often guaranteeing free tuition for family incomes below $60,000–$100,000 via state grants, federal Pell Grants, and other institutional aids ...  
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯547430
  • @ মানালী , ইস্রাঈলের কি ব্যাখ্যা দেবেন ? এতো বড় জেনোসাইড প্যালেস্টাইনে করেও তারা এতো সুখী কেন ? 
  • Manali Moulik | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬547428
  • লুই মামফোর্ডের জনবিন‍্যাস ও লিঙ্গ বিভাজন পিরামিড তালিকা অনুযায়ী ফিনল‍্যান্ড, ডেনমার্ক ইত‍্যাদি দেশগুলির কাল্পনিক সূচক হচ্ছে ন‍্যাসপাতি আকার। বয়স্ক জনসংখ‍্যা বেশী, নির্ভরশীলতার মাত্রা কম এবং সম্পদ উৎপাদন, ভোগ ও বন্টনের সুষম ব‍্যবস্থা আছে। তাই সর্বোচ্চ স্তরের সুখী দেশের তালিকায় এরা বাস করছে। দেখতে গেলে এরাই পৃথিবীর 1st boy, 2nd boy ...আম্রিকা বা চিন হচ্ছে মিডিল বেঞ্চে বসা হোৎকা ছাত্র যারা মারপিট, হট্টগোল করে ক্লাস সরগরম রাখে।
  • dc | 2402:3a80:428:5900:5d49:1506:dfa5:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫547427
  • রঞ্জনদা একেবারে খাঁটি কথা বলেছেন। হেলসিংকির লোকেরা ভাবে ইশ যদি কলকাতার মতো গরম হতো, আর কলকাতার লোকেরা ভাবে ইশ যদি হেলসিংকির মতো ঠান্ডা হতো। এই হলো জীবন :-)
  • Ranjan Roy | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৫547426
  • এলসিএম বা অন্য কেউ বুলবুলভাজা সেকশনে বিদ্যাসাগর বিতর্কে প্রকাশিত আমার  একগাদা লেখার লিংক দেবেন? 
     
    অনুজপ্রতিম এলেবেলে'র সৌজন্যে তাতে অনেকগুলো মূল্যবান রেফারেন্স ছিল । আমি হারিয়ে ফেলেছি। সেভ করে রাখতে চাই। 
  • Ranjan Roy | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫547425
  • একজন সাধারণ ফিনল্যান্ডের নাগরিকের সংগে কথা বললাম। অভিনন্দন জানালাম। কিন্তু সে অন্য কিছু বলল। 
    তার বক্তব্যঃ
    হ্যাপি কান্ট্রির জন্য যে প্যারামিটারগুলো ঠিক করা হয়েছে তার নিরিখে ফিনল্যাণ্ড কয়েক দশক ধরে হ্যাপিয়েস্ট বটে। কিন্তু তাতে ধরা পড়ে না সাতমাস সূর্য দেখতে না পাওয়ায় নাগরিকেরা কী পরিমাণে ডিপ্রেসনে ভোগে। কেন অতগুলো মাস ধরে সমানে ভিটামিন ডি খেতে হয়। 
    আত্মহত্যার খতিয়ান ইত্যাদি। 
    আমি খানিক ভেবলে গেলাম।
     
    এখন হেলসিংকিতে আছি। বাইরে -১৫ থেকে -২০। বার্চ মেপলের পাতায় জমা বরফ। সামনের পার্কে কাফ মাসল অব্দি উঁচু বরফ। তবে নাগরিক পরিষেবা খুবই ভাল ঘরের মধ্যে ২২ ডিগ্রি। রাস্তা নিয়মিত পরিষ্কার হচ্ছে। গাড়ি বাস সব চলছে। লোকে স্কুল, বিশ্ববিদ্যালয়, অফিস সব যাচ্ছে। জীবন থেমে নেই। 
    আমরা যেমন কোলকাতা দিল্লিতে ৪০ ডিগ্রি গরম ও ঘামে  এবং বৃষ্টিতে ছাতা নিয়ে বা বর্ষাতি পরে যাতায়াত করি।
    ঘরে স্বেচ্ছাবন্দী। দিন গুণছি মার্চে কোলকাতায় ফেরার।
  • dc | 2402:3a80:428:5900:5d49:1506:dfa5:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৬547424
  • সারা ফর্সবার্গ 
     
  • dc | 2402:3a80:428:5900:5d49:1506:dfa5:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০547423
  • ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, সবচাইতে সুখী দশটা দেশের নাম 
     
    Finland
    Denmark
    Iceland
    Sweden
    Netherlands
    Costa Rica
    Norway
    Israel
    Luxembourg
    Mexico
     
     
    ফিনল্যান্ডবাসীরা যে সুখী তাতে কোন সন্দেহই নেই, সেদেশের সারা ফসবার্গের ভিডিও দেখলেই বোঝা যায়, যে কিনা পৃথিবীর বিভিন্ন "ভাষা"য় "কথা বলতে" পারে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত