এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৬547302
  • হ্যাঁ, কিন্তু কোভিডেরটা ইউনিভার্সাল ছিল না, ইনকাম বেসড, সবাই এক পরিমান টাকা পায় নি, অনেকে পায় নি... মানে ইউএসএ তে বলছি...
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৪547301
  • কোভিডের সময়ও বাড়ি বাড়ি চেক পাঠানো হয়েছিল। 
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২547300
  • Dj, সম্পদ বন্টন হয়ে গেলেও ইউবিআই দরকার কারণ সম্পদ মানেই সবসময় 'আয়' নয়। ধরা যাক কলকাতায় আপনার পাঁচটা বাড়ি আছে যেগুলো ভাড়া দিয়ে আপনার চলে। এআইয়ের জন্য চাকরি চলে গেলে আপনার বাড়িভাড়া থেকে উপার্জন হবে না। তখন আপনার কাছে সম্পদ আছে কিন্তু আয় নেই। 
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১০547299
  • এই ইউবিআই বা সাবসিডি বা টার্গেটেড ট্রান্সফার - যে ফর্মেই হোক, এগুলোতে একটা "হেল্প হেল্প" ব্যাপার থাকে ... যার জন্য যেমন বোতিন বা আরও অনেকে বলেন ভিখারি, আমেরিকাতেও অনেকে একই কথা বলেন, এসবকে নীচু চোখে দেখেন, সমালোচনা করেন ... 

    কিন্তু যখন সবাইকে দেওয়া হয়, যেমন ধরুন, ২০০৮ এর ইকনমিক ক্রাইসিস এর সময় আমেরিকায় সবাইকে একটা চেক পাঠানো হয়েছিল, মিলিওনেয়ার থেকে ওয়ার্কিং ক্লাস সবাই, তখন এটা নিয়ে কেউ চেঁচামেঁচি করেন নি, সব সোনামুখ করে নিয়ে নিয়েছিলেন ... 
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১547298
  • Dj এর সঙ্গে ইউবিআউ এর লক্ষ্য নিয়ে একমত, এটাও প্রাইমারিলি সাপোর্ট প্রোগ্রাম।
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০547297
  • সেরকম তফাৎ নেই। দুটোই সরকারি ফান্ড থেকে আসে।
    কোনোটাই ঠিক "আয়" নয়, কারণ এটা উপার্জন করতে বিনিময়ে কোনো পরিশ্রম/কাজ করতে হয় না।
    একটাতে কোনো রেস্ট্রিকশন নেই, "ইউনিভার্সাল"।
    অন্যটা, সাবসিডি কন্ডিশন বেসড, এটাতে বরং একটু "আয়" লাগে, মনে কোনো একটা লিমিটের কম আয়, সেইজন্য এটা সাবসিডি, এটাতে পুরো সংসার চলে না, ঐ জন্য এটা "সাবসিডি"।

    হার্ভার্ড স্কুল বলছে, ইউবিআই বেটার কারণ ওটাতে কোনো রেস্ট্রিকশন নেই।
  • Dj | 103.217.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬547296
  • সম্পদ অলরেডি বন্টন হয়ে গেছে যেখানে সেখানে আবার ইউ বি আই কী দরকার ? আপনি যেটা বললেন সেটা ইউ বি আই এর একটা স্পেসিফিক কেস, যেমন আলাস্কা, কিন্তু সেটা ইউ বি আইয়ের মূল লক্ষ্য নয় । আর নামে ইউনিভার্সাল থাকলেও এর স্পেসিফিক লক্ষ্য লো ইনকাম গ্রুপের লোকেরা যাতে তাদের জীবনধারণ সহজতর করা যায় । উল্লেখযোগ্য পাইলট প্রোজেক্ট - কেনিয়া
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭547295
  • ইউবিআই আর অনুদান এই দুটো জিনিস আলাদা। ইউবিআই সেইসব উন্নত সমাজে প্রযোজ্য যেখানে সম্পদ অলরেডি বন্টন হয়ে গেছে, প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ কর দেয়, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রিত। কায়িক শ্রম রোবট বা এয়াই করে দেবে। নাহলে অন্য দেশ থেকে বেআইনি শ্রমিক আনা হবে। এটা জাপান বা দক্ষিণ কোরিয়াও চালু করবে কারণ তারা বাইরে থেকে শ্রমিক আনার বিরোধী। 
     
    অনুদান গরিব মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু সেটা 'আয়' নয়, সরকারি সাহায্য। 
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫547294
  • ক্লিনটনকে আর কেস খাইয়ে কী হবে? কাপড় তো অনেকদিনই নেই laugh
  • dc | 2a09:bac3:3f46:1aa0::2a7:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩547293
  • ক্লিন্টন কেস খাবে বলে মনে হয়না, কারন তাহলে ট্রাম্পও একই ভাবে চার পাঁচ বছর পর কেস খেতে পারে। এদেরকে প্রোটেক্ট করা হবে। 
  • সিএস | 103.99.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭547292
  • বিল গেটস আর ক্লিন্টন, এই দু'জনে কেস খাবে। সিস্টেমের কাছে এ দু'জনের আর প্রয়োজন নেই। ওদিকে আবার ইউকের পিএম নাকি নড়বড় করছে এই ব্যাপারে, ট্রাম্প মুচকি হাসছে।
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪547291
  • %% যেটা বললেন, ইউবিআই (ইউনিভার্সাল বেসিক ইনকাম), মাসে মাসে ফ্রি টাকা অনেক দেশেই দেয় ...
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১547290
  • এই যে এখানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন -

    Mr Modi says his government has spent more than 34 trillion rupees ($400bn; £316bn) in the past decade, delivering direct cash benefits to low-income households and reaching over 900 million people. A yearly handout of 6,000 rupees to more than 110 million farmers constitutes one of the world's largest cash transfer programmes. The transfers, officials claim, have cut corruption and slashed costs.

    এই যে লিংক - 
    Free water, housing, food: Modi's $400bn welfare bet to win Indian elections

    বোতিনের বক্তব্য অনুযায়ী ভারতকে কি ভিখারির দেশ বানাচ্ছেন মোদী??? 
  • dc | 2402:e280:2141:1e8:7d3b:9ad0:8b87:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০547289
  • হ্যাঁ laugh
  • সিএস | 103.99.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৯547288
  • ট্রাম্প এপস্টাইন ফাইল নিয়ে যা করল, যে ওনাকে প্যাঁচে ফেলার চেষ্টা হচ্ছিল, তারপর এত এত নাম বার করল যে এবার সব দেশের মাথারা এসে বলবে, বস, এসব বন্ধ কর, তার থেকে আরো ট্যারিফ চাপাও, সেসবেও রাজী আছি।
  • dc | 2402:e280:2141:1e8:7d3b:9ad0:8b87:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯547287
  • "এপস্টেইন ঘোটালা (আমাদের এখানকার পানামা পেপার্স এর মতো) একটি সুবৃহৎ অশ্বডিম্ব প্রসব করিবে। এদিক ওদিক দশদিক  মিলিয়ে এতো দুকান কাটার নাম আছে যে কারুরই কিসু হবে না। কয়েকটা উলুখাগড়া মরবে বা মিডিয়া ট্রায়ালে দশদিনের জেল আর সাতদিনের ফাঁসি হবে।"
     
    ১০০% একমত। যারা এসব করেছে তারা কোন পাবলিক ওপিনিয়ন বা কোন দেশের আইনের পরোয়া করে না, কেউ তাদের কিস্যু করতে পারবে না। 
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১547286
  • বেসিক্যালি ইউবিআই সত্তর বছর ধরে পশ্চিম ইউরোপে চালু আছে। সেজন্য ওখানকার হোম ওনারশিপ এত কম। যারা বংশানুক্রমে সম্পত্তিগুলো পাচ্ছে তাদের একটি দুটি সন্তান যাতে পরের প্রজন্মেও সম্পত্তির সমতা বজায় থাকে। যারা এককালে আইফেল টাওয়ার বা রূড় বানিয়েছিল এখন নিজের বাথরুমের কলটাও ভেঙে গেলে ঠিক করতে পারেনা, আলজিরিয়া বা তুর্কি থেকে ওসব ছোটখাটো কাজ করার বেআইনী লোক ধরে নিয়ে আসে আর নিজেরা সারাদিন কফিশপে বসে ইসলামোফোবিয়া নিয়ে কবিতা লেখে। 
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৯547285
  • পশ্চিমবঙ্গে ভাতা ছাড়া কিছু নেই, এই ব্যাপারটার মানে কী... মানে - ৯ কোটি মানুষের সরকারি ভাতায় সংসার চলে?
    ভাতার জন্য গুজরাট, তামিলনাড়ু এবং অনেক রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে বেশি বাজেট খরচ হয় ... ওরা কি আরও ভিখারি ? 

    গত প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে (বামফ্রন্ট আমলের সময় থেকে) ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে স্টেট জিডিপি তালিকায় ৬ নম্বরে আছে পশ্চিমবঙ্গ ... সুতরাং, উৎপাদনশীলতা নেই তা নয়, নইলে ৬ নং পজিশন থেকে নেমে যেত ... হাই ডেনসিটি পপুলেশনের জন্য (ভারতের মধ্যে সেকেন্ড মোস্ট ডেনসলি পপুলেটেড স্টেট হল পশ্চিমবঙ্গ, বিহার প্রথমে) পার ক্যাপিটা ইনকাম কম... পশ্চিমবঙ্গে বেশি বেতনের চাকরি নেই, সেটা ঠিক, গোটা উত্তর-পূর্ব ভারতেই নেই... মাইনে বাদ দিলেও, যে কোনো মাইনের চাকরি কম - প্রাইভেট বা পাবলিক মিলিয়ে ...  
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭547284
  • এগজ্যাক্টলি ! এপস্টিন নিয়ে যা বলতে চাইছিলাম, বি বলে দিলেন ...
  • b | 14.139.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫০547283
  • এপস্টেইন ঘোটালা (আমাদের এখানকার পানামা পেপার্স এর মতো) একটি সুবৃহৎ অশ্বডিম্ব প্রসব করিবে। এদিক ওদিক দশদিক  মিলিয়ে এতো দুকান কাটার নাম আছে যে কারুরই কিসু হবে না। কয়েকটা উলুখাগড়া মরবে বা মিডিয়া ট্রায়ালে দশদিনের জেল আর সাতদিনের ফাঁসি হবে।
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭547282
  • গানটা চালিয়ে দিয়ে দেখতে যাচ্ছিলাম, ভেতরে ভেতরে আমার কী প্রতিক্রিয়া হয়... দেখলাম যে, আমার চোখেমুখে হাসির রোদ্দুর উঠেছে। কী কারণে হাসছি, সেটা বোঝার পরে আরও হাসি পেয়ে গেল। গানটা রাখা থাকলো,—
     
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২547281
  • মুখে একবার তাকায় নির্নিমেষে
    শূন‍্যদ্ভোব দেব না দানব, আবার শূন‍্যে মেশে।
    বুঝি তারা শুধু কুজ্ঝটিকার চাতুরী
    তবু তুলনায় দ্বন্দ্ব জাগায় মাথুরই
    প্রতীকপ্রতিম তাদের কাস্তে - হাতুড়ি
    ফসল মুড়ায়, মানমন্দির পেষে
    মূর্ত নিষেধ, মূক নির্বেদ
    তাকায় নির্নিমেষে।
  • Bratin Das | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫547280
  • এখানে রাজ্য সরকারী ,কেন্দ্রীয় সরকারী সব জায়গায় পেনশন বোধহয় ২০০৬ না কবে থেকে তুলে দিয়েছে 
  • বোদাগু | 2405:201:8008:c019:a6d0:3fa9:2cfc:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩547279
  • চিল্লায় কারণ কিছু লোক তাদের সামাজিক আধিপত্য এতে চলে যাচ্ছে বলে মনে করে। 
    কিন্তু আরেকটা ট্রেন্ড ও গোটা পশ্চিমে আছে আমাদের এখানেও সংরক্ষন বিরোধী লবি র সঙ্গে এটা ই মূ ওভারল্যাপ সেটা হল , means testing এর নামে প্রচুর খরচ করে cash transfer এর ইউনিভার্সালিটি কমানো। এবং বলা না হলে creamy লেয়ার সব লিয়ে লিলো।
  • Bratin Das | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২547278
  • না লসাগু দা আমরা তো সুপার ডেভেলপড কান্ট্রি নয় । আমরা জন সংখ্যা তেও বিশ্বে প্রথম 
     
    কাজেই শুধু ভাতা তে আমাদের চলবে না । বর্তমান পশ্চিমবঙ্গে ভাতা ছাড়া আর কিছুই নেই sad
  • %% | 2406:7400:10c:cb52:bc66:2a2b:68dd:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০547277
  • ইউবিআই চালু হলে সবথেকে লাভ ধনকুবেরদের। কারণ তাদের চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। ইউবিআই মানুষের দৈনন্দিন খরচ চালানোর জন্য সহায়ক মূল্য। সেই টাকায় সম্পত্তি করা সম্ভব নয় , বাড়ি জমি সোনা শেয়ার কেনা সম্ভব নয়। ফলে যাদের অলরেডি সম্পত্তি আছে তাদের লাভ। ব্যাংক ধার দেবে না ফলে নতুন ব্যবসাও তৈরি হবে না। প্রতিযোগিতা হবে না। 
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২547276
  • কিন্তু পশ্চিমবঙ্গে বেকার ভাতা বা কোনো সাবসিডি নিয়ে লোকে এত চিল্লায় কেনে...

    জার্মানিতে মাসে সর্বোচ্চ ৭০০০ ইউরো (৭.৫ লাখ ভারতীয় টাকা) অবধি বেকার ভাতা দেয়...

    জাপানে ২০২৫ সালে ২.৫ বিলিয়ন ড্লারের টোটাল ক্যাশ পেআউট দিয়েছে ফ্যামিলি সাপোর্টে (বাচ্চা আছে এমন ফ্যামিলিকে), যা কিনা প্রায় ২৩ হাজার কোটি ভারতীয় টাকা ...

    কাজকম্মো না থাকলে ইউএসএ-তে গড়ে মাসে ১২০০-১৬০০ ডলার ভাতা দেয় (ভারতীয় টাকায় মাসে প্রায় এক থেকে দেড় লাখ টাকা)

    এরা কেউই ভিখারি দেশ নয়... বেশির ভাগ দেশেই নানা রকম স্কিম আছে... আর পথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বলে গর্ব করব, অথচ অন্য ব্যাপারে তাদের মতন খরচা করব না, তা কি করে হবে...
    ... ...
    তাছাড়া, ইন্ডিয়াতেও বিভিন্ন রাজ্যে নানারকম সাবসিডি/ভাতা আছে... সেন্ট্রাল লেভেলে... স্টেট লেভেলে...
    এই যেমন সেন্ট্রাল লেভেলে -
    India will spend 4.57 trillion rupees ($52.81 billion) in 2026 on subsidies for food and rural employment schemes in the next financial year, nearly unchanged from the current year's allocation, according to the federal government's budget documents released on Saturday.

    প্রত্যেক স্টেট লেভেলে নানারকম স্কিম আছে...
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২547275
  • অপশনাল কেন হবে ... ধার নেবার দরকার না হলেই হল/ সরকার থেকে যদি পাওয়া যায় তাহলে ধার নেবার দরকারটা কি ...
     
    জেফ বেজোস / এলন মাস্ক যা  বলছেন  - 
    এআই এর জন্য সবকিছুতে এত অটোমেশন হয়ে যাবে যে কাউকে আর কাজ করতে হবে না, দেশের উৎপাদন/প্রডাকশন সব যেমন চলছে চলবে, বিক্রিবাটাও হবে, প্রফিটও হবে, সবাই বসে বসে মাইনে পাবে ... আর একটা জিনিস বলছে যে সরকার থেকে মান্থলি ইউনিভার্সাল পেমেন্ট দেওয়া হবে / যেমন এখন আনএমপ্লয়মেন্ট হলে দেয় ... সব কোম্পানি সরকারকে সেলস ট্যাক্স যেমন দেয় দেবে, সরকার তার থেকে সবাইকে ইউনিভার্সাল ভাতা দেবে .. কারণ সরকারেরও অনেক কাজ/ প্রজেক্ট সব অটোমেশন হয়ে যাবে, সরকারের অত টাকা লাগবে না, তারা তখন ভাতা দেবে ... এই হল ফান্ডা ...
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৫547274
  • অপশনাল নয়। সরকার আপনার লোনটা চুকিয়ে দিচ্ছে। ফলে সরকার আরো বেশি করে নোট ছাপাবে। মুদ্রাস্ফীতি বাড়বে। লোন অপশনাল করে দিলে ব্যাংক আর ক্রেডিট কার্ড ব্যবসা চলবে কী করে। 
  • MP | 2401:4900:3f05:a250:3f51:c30f:b4b6:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৯547273
  • @lcm, ব্যাংক লোন পেব্যাক অপশনাল নয় বুঝলাম l এইটা নিয়ে ইলনের বক্তব্য জানবার ইচ্ছা রইল l আচ্ছা ক্রেডিট কার্ড পেমেন্টও অপশনাল হলে কেমন হয় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত