এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৩547242
    • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৮547241
    • “নিজে থেকে লেখা না এলে আমি মোটে কিছু লিখতে পারিনা। আর তার মুডিনেসের কথা আর কী বলবো! আসবে কখন তা বোঝা শিবের অসাধ্যি!”
     
    খুব....... খুব সত্যি কথা বলেছেন! 
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৮547241
  • শ্রীমল্লার,
    থ্যাংকিউ। আমিও মাঝেমাঝে ভাবি বটে একটা কিছু লিখলে হতো। কিন্তু মুশকিল তো ঐখানেই। নিজে থেকে লেখা না এলে আমি মোটে কিছু লিখতে পারিনা। আর তার মুডিনেসের কথা আর কী বলবো! আসবে কখন তা বোঝা শিবের অসাধ্যি!
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৮547240
  • এই তো কেকে আছেন! নতুন কিছু লিখুন! আপনার লেখার সঙ্গে আমার অনুভূতিদের দারুণ বন্ধুত্ব! 
  • . | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৫547239
  • ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২০
    লসাগুর কবিতা পড়ে তারাপদ রায় মনে পড়ে একটু একটু। অবশ‍্য আমি কবিতা বুঝি না প্রায়।
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৫547238
  • আরে কী সব বানান ভুল হলো! এর ,দত্ত, তারপর ইত্যাদি
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪547237
  • ঐ যে মানালি কে 'শী বিবাহিত' নিয়ে একজন বললেন ০০:32এর পোস্টে। রবীন্দ্রনাথ লীম কে বলেছিলেন "এসো এসো এই সুন্দর মানুষটির সাথে আলাপ করো। র নাম উধীন্দ্রনাথ ডত্ত।" টারপর একটু থেমে -- "কিন্তু মনে রেখো, ও বিবাহিত।"
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩০547236
  • ওহো। এইটা তো পড়েছি। খুবই মধুর।
    আরেকবার পড়তে পেয়েও খুব ভালো লাগলো।
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৭547235
  • একটু জট ছাড়িয়ে দাও... আমি হয়ত মিস করে গেছি মূল পয়েন্টটা..

    সুধীন্দ্রনাথ দত্তকে দেখিয়ে লীলা মজুমদারকে (রবীন্দ্রনাথ অনুসরণ করা নিয়ে) কে কী বলেছিলেন ...
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৪547234
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২১547231
     
    সে আর বলতে cheeky
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৩547233
  • "রবীন্দ্রনাথ অনুসরণে, লীমকে বলেছিলেন বিষ্ণু দে কে দেখিয়ে "
     
    ইয়ে একটু ফুট কাটলাম, কিছু মনে করবেন না প্লীজ। বিষ্ণু দে না, সুধীন্দ্রনাথ দত্ত।
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৩547232
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২০547229
     
    অপূর্ব লেখা তো! এমন আরও আছে নাকি? থাকলে দিন, সমৃদ্ধ হই! smiley
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২১547231
  • তারা নিয়ে একটা গান খুব হিট হয়েছিল - বলো তারা রারা।
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২০547230
    • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৭547228
    • “ওহ, তিষ্ঠ! ... আমি এই তারা নিয়ে একবার দু ছত্র লিখেছিলুম, দেখি খুঁজে পাই কিনা ...”
     
    দেখুন! আনন্দের সঙ্গে পড়ব! smiley
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২০547229
  • পেয়েছি ...  
    -- --- -- 
     
    গভীর রাত 
    === === 

    রাত গভীর না হলে গভীর ঘুম আসে না,
    গভীর রাত আসে কখন?
    আকাশের দিকে তাকিয়ে এইসব ভাবতে থাকি,
    একটু ভয়ও লাগে,
    এরকমভাবে একসময় ভোর হয়ে যাবে নাকি।
    তবু তাকিয়ে থাকি, তাকিয়েই থাকি,
    একটা সময় বুঝতেও পারি না চোখটা বন্ধ না খোলা।

    তারপরে একসময় মনে হয়
    কয়েকটা তারা যেন বেশি দেখতে পাচ্ছি,
    একটা তারার পিছনে আরও একটা তারা,
    ওটা তো এতক্ষণ দেখি নি,
    ওই পিছনে আরও একটা,
    একি রে ভাই, এ যে একের পর এক,
    কয়েক সেকেন্ড পর পর দেখছি নতুন তারা,
    চোখ বন্ধ করেও দেখতে পাচ্ছি।

    একটা তারা একটু সাইজে বড় হয়ে গেল যেন,
    একি, ওটা তো অবিকল একটা ছেলের মুখ,
    ওহ, ও তো বাপন, ছোটোবেলায় যে বাপনের সঙ্গে ফুটবল খেলতাম,
    কিছু একটা বলছে বাপন, শুনতে পাচ্ছি -

    কিরে বাচ্চু, অনেকদিন পর, কেমন আছিস,
    আমার ঘুম আসছিল না বুঝলি,
    আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে
    হঠাৎ একটা তারার মধ্যে তোকে দেখতে পেলাম।

    মনে হচ্ছে রাত গভীর হল।
    -- --- --
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৭547228
  • ওহ, তিষ্ঠ! ... আমি এই তারা নিয়ে একবার দু ছত্র লিখেছিলুম, দেখি খুঁজে পাই কিনা ...
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৫547227
  • আচ্ছা, এমন কখনও আপনাদের সঙ্গে হয়েছে? 
    ঘটনাটা বলি: সন্ধেবেলায় ছাদে ব’সে আকাশের একেকটা তারার দিকে প্রথম চোখ রাখতে রাখতে একটা সময় পরে দেখেছি, আমি কেমন ঘোরের মধ্যে চ’লে গিয়েছি! অন্য কোনওদিকেই মন নেই আমার। এখনও এমন হয় আমার সঙ্গে। কারুর এমন অভিজ্ঞতা রয়েছে? 
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৭547226
  • মানালি একটা কাজ করতে পারে... যখন অন্যের কোনো কমেন্টের উত্তর দিচ্ছে, তখন অন্যের কমেন্ট পেস্ট করার পর তার নীচে একটা সেপারেটর কিছু (যেমন, "--- ---") দিয়ে তার নীচের লাইনে ওর নিজের কমেন্ট্গুলো লিখলে বোঝা যাবে... অনেক সময় বোঝা যাচ্ছে না কোন লাইনগুলো অন্যের পোস্ট থেকে কেটে আনা, আর, কোন লাইনগুলো তার পরিপ্রেক্ষিতে মানালির মন্তব্য ... বোতিন বোধহয় এটায় একটু গুলিয়ে ফেলেছিল ... 
    এই এরকম হলে পাঠকদের বুঝতে সুবিধে হবে -

    .. here is cut-paste from another user's comment...
    --- ---
    here goes Manali's response...
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪০547225
  • বাহ্! রবীন্দ্রনাথ নামটা দেখলেই রবীন্দ্রসংগীতের কথা মনে পড়ে! সারাদিনে প্রাণ খুলে রবীন্দ্রসংগীত গাই, কিন্তু রাত বাড়লেই আমার কণ্ঠের চোখে ঘুম নেমে আসে। কী আর করি... smiley
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৮547224
  • অফ কোর্স, এর বাবারাও তো আছেন... 

    তবে কি এরকম কেসে নানারকম থিওরি ফ্লোট করবে... কন্সপিরেসি থিওরি তো থাকবেই...

    একটা লোক - নিউইয়র্কের ধনী এবং প্রভাবশালী ইহুদী ফ্যামিলি তে যার জন্ম... ইয়াং বয়েসে য্খন একট স্কুলে টিচারের চাকরি করত তখনই তার সঙ্গে অ্যালান গ্রিনস্প্যান এর যোগাযোগ হয় (কোন স্কুল টিচারের এমন যোগাযোগ থাকে) ... তারপরে বেয়ার স্টার্ন এ স্টক ট্রেডিং এর কাজ করে... নিজের কোম্পানি খোলে... ৮০ এর দশকে সে ইরান-ইরাক যুদ্ধে ইরানে আমেরিকান অস্ত্র বেচার এজেন্ট হিসেবে কাজ করে... এর পরে নানারকম ফাইনান্সিয়াল স্কিমে মিডলম্যান হিসেবে কাজ করে.. এর ওপরে আছে তার সেক্স ট্রাফিকিং/ অফেন্ডিং কাজকম্মো ...

    তো, এরকম ক্যারাকটার নিয়ে নানারকম স্পেকুলেশন তো হবেই ...

    কেউ বলবে এই এপসটিন লোকটাই আমেরিকা চালাতো...
    কেউ বলবে আমেরিকা না পুরো পৃথিবী...
    বা কেউ বলবে পৃথিবী তো একটি মুষ্টিমেয় গোষ্ঠী চালায় - ইনি তাদের একজন ...
    কেউ বলবে, এই হল আসল ডিপ স্টেট...

    তো, এরকম হবেই... ন্যাচারালি ...
  • শী | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২547223
  • শী কিন্তু বিবাহিত! laugh
     
    মানালিকে, রবীন্দ্রনাথ অনুসরণে, লীমকে বলেছিলেন বিষ্ণু দে কে দেখিয়ে 
  • শী | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩১547222
  • শী কিন্তু বিবাহিত!
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯547221
  • কেবল শী r
    শী ওসবে যায়নি। এসব হি দের বজ্জাতি।
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৭547220
  • ঠিকই শুনেছেন l আজকেই IR এ ডিসেম্বর ২০২৫ UGC NET ক্লিয়ার হলো l এই নিয়ে পঞ্চম বার এই সাবজেক্টে
    কনগ্র‍্যাচুলেশনস্ MP 
    এগিয়ে যান। আমি তো দেখি থার্ড ইয়ার থেকেই টুকটাক কম্পিটিটিভ পরীক্ষায় বসবো। প্রেপ বলতে ওই পড়ার সময় কেটে ইউটিউব নাহলে প্র‍্যাকটিস সেট। তাপ্পর গ্র‍্যাজুয়েশন হয়ে গেলে তো বটেই। মাষ্টার্সের পর আরো। এদিকে ল‍্যাঙ্গুয়েজ স্কিল (স্প‍্যানিশ, জার্মান) নাহলে টেক আর কর্পোরেটে অ‍্যাপ্লাই করতে পারবো না। এটাই।
  • &/ | 151.14.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩547218
  • আহা, কী যেন একটা সিনেমা বানিয়েছিলেন ! বর্ষায় বিবাহ?
  • দ্রি | 2406:b400:b4:53f3:5173:6acd:eb48:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১547217
  • "ট্রাম্প ছাড়া সবাই দোষী,"
     
    আহা তা হবে কেন? মেলানিয়া ট্রাম্প তো যাকে বলে 'এপস্টাইন গার্ল'।  এখন বিয়ে করে ফেলেছে , সাত খুন মাপ। আন্ডারেজ অবস্থায় কিছু হয়েছিল কিনা সেটা ভালো করে জানা যায়না। 
  • &/ | 151.14.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০০547216
  • চতুর্মাত্রিক, আছেন? মামার আমদানিকেও ঢুকিয়ে দিয়েছে! দেখলেন?
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫547215
  • গম্ভীর আলোচনা চলছে। আমি একটু মজার কথা ব’লে যাই... 
     
    শুনছিলাম। কাজলের জায়গায় তার মুখটা দেখতে পাচ্ছিলাম, আর শাহরুখের জায়গায় নিজের মুখটা! বুঝুন অবস্থা তাহলে! laugh
     
  • এপসটিন | 165.225.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫547214
  • মোদির নাম সামনে এনে নাহয় ভারত্কে ট্যারিফে ব্যাপারে চাপ দেওয়া গেল! 
    কিন্তু ইস্রায়েলের নাম সামনে এনে কি সুবিধে হচ্ছে? তাদেরও চাপে রাখতে চাইছে বুঝি? 
     
    যা বুঝলাম, এপষ্টাইন কেসে ট্রাম্প ছাড়া সবাই দোষী, চমস্কি হোক কি মীরা নায়ার, এমনকি পুটিনও! কেবল শী r নামটা এখনও পাওয়া গেল না!  
  • দ্রি | 2406:b400:b4:53f3:5173:6acd:eb48:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০547213
  • "এইটে ভয়ানক চমকপ্রদ লাগছে"
     
    চমকপ্রদ তো আমারো লাগছে। কিন্তু কি করা যাবে বলুন? এসব তো আমার কথা নয়। এফবিআইয়ের রিপোর্ট। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত