এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • spy Epstein | 165.225.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪০547211
  • --- trained as a spy 
    এইটে ভয়ানক চমকপ্রদ লাগছে, আমার কেমন যেন ধারণা হয়েছিল স্পাই হতে গেলে অস্ম্ভব ডিসিপ্লিন্ড হতে হয়। এর তো ব্যাপারস্যাপার সেরকম বলে মনে হয়নি কখনও! 
  • U.S. layoff | 165.225.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৬547210
  • ---U.S. layoffs surge to 108,435 in January, highest since the 2009 recession
     
    এ তো অবশ্যম্ভাবী, বেশীরভাগই টেক কোম্পানির জব। আশা তো AI সব করবে। অন্য অন্য দেশ কিভাবে সামলাচ্ছে কে জানে! 
  • MP | 2401:4900:3f05:a250:3f51:c30f:b4b6:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫547209
  • @দ্রি, মোসাদ CIA MI6 FSB UAE intelligence সবাই এপস্টেইনের থেকে কাজ নিতো l তবে শেষ পর্যন্ত এপস্টেইন ফাঁসলো কেন কে জানে ? আমার নিজের মনে হয় কোনো intelligence এজেন্সীর ভিতরের লড়াই l কি বলেন ?
  • দ্রি | 2406:b400:b4:53f3:5173:6acd:eb48:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১547208
  • "তো, এরা কাউকে কন্ট্রোল টন্ট্রোল কিস্যু করেন না... এদের কাজ কানেকশন করিয়ে দেওয়া... মেসেঞ্জার, খবর পৌঁছে দেওয়া... যোগাযোগ করিয়ে দেওয়া ..."
     
    একটা এপস্টাইন ফাইলে আছে --
     
    Jeffrey Epstein (Epstein) was represented by Dershowitz. CHS remembered Dershowitz tell Alex Ocasta (U.S. Attorney of Southern District of Florida at the time) that Epstein belonged to both U.S. and allied intelligence services. CHS shared phone calls between Dershowitz and Epstein during which he/she took notes. After these calls, Mossad would then call Dershowitz to debrief. Epstein was close to the former Prime Minister of Israel, Ehud Barak (Barak) and trained as a spy under him.
     
    এখানে CHS এর অর্থ Confidential Human Resource
     
    স্ট্যান্ড অ্যালোন দালাল এ নয়। এর একটা বিগার প্রজেক্ট ছিল। দালালী তারই একটা পার্ট। এ কন্ট্রোল না করতে পারে। কিন্তু এরও বাবা আছে। যাকে এ রিপোর্ট করত। তাদের উদ্দেশ্য বহুমুখী। যোগাযোগ একটা। কন্ট্রোল ও আরেকটা। 
  • MP | 2401:4900:3f05:a250:3f51:c30f:b4b6:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১547207
  • @ মানালী , একটা সেন্ট্রাল....NET, JRF (আশা খুব কম) সার্ভিসসহ পিএইচডি করিবার ইচ্ছা। তাহলে JRF না পেলেও হবে। দিনদিন impossible level করে দিচ্ছে। সিনিয়রদের কথকতা শুনে চমকে গেছি।                                    ঠিকই শুনেছেন l আজকেই IR এ ডিসেম্বর ২০২৫ UGC NET ক্লিয়ার হলো l এই নিয়ে পঞ্চম বার এই সাবজেক্টে l তবে এখন যা কম্পিটিশন PhD হবে বলে মনে হয়না l আমার যাদবপুরেই বার দুয়েক PhD ইন্টারভিউ দেবার অভিজ্ঞতা আছে l অভিজ্ঞতা ভালো নয় l 
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮547206
  • বিছানায় শুয়ে আছি, আর নাকে কেমন বসন্ত বসন্ত গন্ধ আসছে। আর সেই আবারও কুকুরের ডাকাডাকি... অসহ্য! 
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২২547205
  • ওহ! এই চাপ ... চারদিকে চাপ ... চাপের দুনিয়া...
    হরি হে! হে প্রভু ...
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০547204
  • @ মানালী , আপনার পছন্দ অপছন্দের লিস্টটা দেখলাম l আপনার পছন্দ খুবই উঁচু l তবে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যে আপনার কি ইউটিউবে ভূতের গল্প শুনে রাতে ঘুমোতে কেমন লাগে ? জিয়োপলিটিক্স নিয়ে ডিপ্রেশন জাগলে আমিও তাই করি l ভূতের গল্প কেমন লাগে আপনার ?
    ভূতে আমার ভীষণ ভয়। সত‍্যি কথা বলতে লজ্জা নেই, ভূতের গল্প পড়ি, কিন্তু কম। একবার শারদীয়া কিশোর ভারতীতে দারুণ একটি উপন‍্যাস বেরিয়েছিলো ('মাই ডিয়ার মিকি', লেখকের নামটা মনে নেই এখন) সারারাত আলো জ্বেলে ঘুমিয়েছিলাম ওটা পড়ার পর। এমনিতে অবশ‍্য ঘরে নাইটল‍্যাম্প না জ্বললে আমার ঘুম আসেনা। পুরো অন্ধকার মানেই আমার প‍্যানিক আর দমের কষ্ট শুরু। আবার এখন লিভার নিয়ে শরীর বিগড়েছে। ডাক্তার সাসপেক্ট করেছিলেন গলব্লাডার ষ্টোন, রিপোর্ট বললো তা নয়। তবু রক্ষা। শিব্রাম চক্রবর্তীর ভাষায় বলতে গেলে, ভূতেরা ভারী উইকেড, আর আমার হার্ট উইক। গল্প উপন‍্যাস একরকম জিনিস। কিন্তু হরর্ ফিল্ম বা ওয়েব সিরিজ রাতে??? নৈব নৈব চঃ! 
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪547203
  • মানালির স্বয়ম্বর সভার আইডিয়াকে সেকেন্ড করলাম, তবে তার আগে সে নিজে প্রতিষ্ঠিত হোক সফলভাবে।
     
    এই সেই অভাবনীয় চাপ। দিবারাত্রির চিন্তাকাব‍্য। মা বলেছে, ষ্টেটের কোনো গবর্ণমেন্ট সার্ভিসের পরীক্ষাই দিবি না, টাকা আর সময় দুটোই নষ্ট করতে পারবো না। সেন্ট্রাল....NET, JRF (আশা খুব কম) সার্ভিসসহ পিএইচডি করিবার ইচ্ছা। তাহলে JRF না পেলেও হবে। দিনদিন impossible level করে দিচ্ছে। সিনিয়রদের কথকতা শুনে চমকে গেছি।
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১২547202
  • এপসটিন একজন মিডলম্যান, মানে দালাল... অনেক ছোট স্কেলে জনঅরণ্যের নটবর মিত্তির (রবি ঘোষ যে রোলটা করেছিলেন)... ইনি অবশ্যই তার অনেক নিকৃষ্ট ভার্সান - সেক্স ট্রাফিকার এবং সেক্সুয়াল অফেন্ডার... এরকম অনেক মিডলম্যান আছেন ... তারা সবাই সেক্স অফেন্ডার নয়, কিন্তু আছেন ... সব দেশেই... গ্লোবাল সার্কেলেও ... ওয়েস্টে পলিটিক্যাল সার্কেলে তাদের একটা গালভরা নামও আছে - লবিইস্ট (Lobbyist) ... আরও ওজনদার হল এক্সিকিউটিভ লবিইস্ট... যেমন, গুগল, ফেসবুক, আমাজন, অ্যাপেল - টেক জায়ান্টদের সবার লবিইস্ট ওয়াশিংটনে লাগানো আছে... এদের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচা করে এই কোম্পানিগুলো ...

    তো, এরা কাউকে কন্ট্রোল টন্ট্রোল কিস্যু করেন না... এদের কাজ কানেকশন করিয়ে দেওয়া... মেসেঞ্জার, খবর পৌঁছে দেওয়া... যোগাযোগ করিয়ে দেওয়া ...
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১547201
  • কিন্তু এবার তো ডি এ দিতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। একটু ক্রাঞ্চ হয়ে যাবেনা? 
    সেইটেই তো ভাবনা। এই যে আমাদের SVMCM নিয়ে ডিলে করছে আর বলছে ডেটা আপলোডেড হয়নি। শিবপুর IIEST এর হয়েছে, ম‍্যাকাউট আর সিইউ পাঠরত বন্ধুরাও বলছে পারছে না। এদিকে ইন্সটিটিউশন বলচে, " আমরা সব ডেটা পাঠিয়ে দিয়েছি, বিকাশ ভবনের দোষ।" 
    তো লোকজন বলছে ওসব আর ভেবে লাভ নেই, এই টুকটাক নিয়ে হাতখচ্চা চালাতে হবে।
  • SIR | 165.225.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৪547199
  • বোদাগুর দেওয়া প্রায় তিনঘন্টাব্যাপী সাম্প্রতিকতম ইউটিউব লিংটি একটু একটু দেখলাম। জনহিতার্থে জানান হইল ২ঃ২৫ঃ৫০ হইতে মমতার দেশপ্রভাবী (আবাপ অনুসারে) বক্তব্য পাওয়া যাইবে!  
  • MP | 2401:4900:3f05:a250:3f51:c30f:b4b6:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪547198
  • @ মানালী , আপনার পছন্দ অপছন্দের লিস্টটা দেখলাম l আপনার পছন্দ খুবই উঁচু l তবে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যে আপনার কি ইউটিউবে ভূতের গল্প শুনে রাতে ঘুমোতে কেমন লাগে ? জিয়োপলিটিক্স নিয়ে ডিপ্রেশন জাগলে আমিও তাই করি l ভূতের গল্প কেমন লাগে আপনার ?
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯547196
  • @. আপনি অবশ্যই আমার সঙ্গে নিম্নলিখিত এই মেইল আইডিতে যোগাযোগ করবেন। 
     
    srimallar2@gmail.com
  • . | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬547195
  • মানালির স্বয়ম্বর সভার আইডিয়াকে সেকেন্ড করলাম, তবে তার আগে সে নিজে প্রতিষ্ঠিত হোক সফলভাবে।
  • দ্রি | 2406:b400:b4:53f3:5173:6acd:eb48:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২২547194
  • আচ্ছা ভালো কথা। আজ ইউ এস রাশিয়ার মধ্যে নিউক্লিয়ার স্টার্ট ট্রিটি এক্সপায়ার করল। রিনিউ হচ্ছে না। আর কোন বাঁধন রইল না। 
  • দ্রি | 2406:b400:b4:53f3:5173:6acd:eb48:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭547193
  • "লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বাড়িয়েছে পিসিমণি। "
     
    কিন্তু এবার তো ডি এ দিতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। একটু ক্রাঞ্চ হয়ে যাবেনা? 
  • দ্রি | 2406:b400:b4:53f3:5173:6acd:eb48:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৫547192
  • "আমি যদি একলাইন "রুঁশো" বলি, তাকে ভলতেয়ার মুখস্থ বলে যেতে হবে।
    আমি ভিয়েতনাম নিয়ে কোনো কথা উচ্চারণ করলে জেনেভা পর্যন্ত তাকে কন্ঠস্থ বলতে হবে আমাকে Just থামিয়ে দিয়ে। World war 2 সম্পর্কে day by day মুখস্থ রাখতে হবে। আমাকে set theory আর C+প্রোগ্রামিং সুন্দরভাবে শিখিয়ে দিতে হবে। 
    পাবলো নেরুদা আর সুভাষ মুখোপাধ‍্যায়ের মধ‍্যে কার লেখা best সেটা বলে দিতে হবে ব‍্যাখ‍্যাসহ।
    মানিক বন্দ‍্যোপাধ‍্যায় লাইন ধরে বলে যেতে হবে।
    মার্কেন্টাইলবাদ আর ধনতান্ত্রিক পৃথিবীর সমস‍্যা just সাধারণ economics এর ব‍্যাখ‍্যায় বুঝিয়ে দিতে হবে আমাকে। সঙ্গে জার্মান দর্শন ও হেগেলের আইডিয়ালিজমের পার্থক‍্য। বেন্থামের 'ফ্রাগমেন্ট অন গভর্নমেন্ট'  এর সঙ্গে ইভানজেলিকালদের মতে পার্থক‍্য বোঝালে ভালো হয়।
    ভগৎ সিং আর মাষ্টারদা তার ভীষণ ভীষণ শ্রদ্ধার হতে হবে।
    world map সামনে ফেলে দিলে চোখ বুজে মধ‍্যপ্রাচ‍্য মার্কিং করে দেবে।( যেটা আমি পারি না।)
    সুকান্ত ভট্টাচার্য 95% মুখস্থ থাকত হবে। 

    ভানুসিংহের পদাবলি প্রিয় সঙ্গিত ঘরানা হলে ভালো হয়।  ব্রজবুলি ভাষা পছন্দের হতে হবে। 
    জর্জ বুশ আর নিক্সন -এর মধ‍্যে কে বেশী বুদ্ধিমান তা নিঁখুত বলতে পারবে। আফ্রিকান জিওপলিটিক্স ও থমাস সাঙ্কারার ষ্ট্র‍্যাটেজি এবং ট‍্যাকটিকসের বিভাজন জানা থাকবে।
    Shakespeare -এর Tragedy বেশী পড়া থাকবে। আর মেঘমল্লার, চারুকেশী,সিংহেন্দ্র-মধ‍্যমা ইত‍্যাদি রাগ সম্পর্কে স্পষ্ট ধারণা ও গানের নেশা থাকাটা বাঞ্ছনীয়। 
     
    এই ক্রাইটেরিয়াগুলো কোথাও মিলে গেলেই আমি আর সিঙ্গেল নই। "
     
    গুরুর পক্ষ থেকে মানালির জন্য একটা স্বয়ম্বরসভা অর্গানাইজ করা হোক। প্রথমে রিটেন টেস্ট। তারপর ইন্টারভিউ। পেপারটা হানুদা সেট করে দেবেন। 
  • দ্রি | 2406:b400:b4:53f3:5173:6acd:eb48:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭547191
  • এপস্টাইন ফাইল নিয়ে এখন অনেক ইন্টারেস্ট দেখছি। 
     
    একটা ফাইল রিলিজ হয়েছে তাতে মোট ৬৩ পাতা। তার সব পাতাই  রিডাক্টেড একটা পাতা ছাড়া। সেই পাতার হেডিং হল একজিকিউটিভ সামারি। তাতে লেখা আছে --
     
    Liberal Party - Labor Party - Regional Parties of Port Pirie - American Government - Bill
    Gates, directly connected to American Government and Epstein, who is involved in
    Grooming of young women for sexual purposes and Bill Gates involvement in Intellectual
    Property Theft of the targeted victim -
     
    এপস্টেইনের গ্রূমিং তো সবাই জানে। বিল গেটসের প্রপার্টি থেফট কি কেজানে। ক্লিন্টন দের কংগ্রেস হিয়ারিং এ ডাকা হয়েছে। হয়ত গেটসকেও হবে। 
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭547190
  • শহরের কানে কে যেন নীরাকে রেখে এসেছিল। ‘আবোল তাবোল’ নিয়ে সুকুমার রায়ের সঙ্গে একদিন কী হাসাহাসি! সুকুমার রায়কে বলছিলাম, ‘সৎ পাত্র’ নামে একটা প্রবন্ধ লিখেছি, একদিন আপনাকে পড়াব। কিশোর কুমারকে তো বুঝিয়েও পারিনি, সকালে গরম চায়ের সঙ্গে ওঁর কণ্ঠ কতটা মানানসই! গুলজারের সঙ্গে মনে মনে কথা বলতাম, একদিন তো ব’লেই বসলাম যে, ‘এখনও তরুণদের মতোই লিখছেন, রহস্যটা কী?’ মনে মনেই গুলজার জবাব দিলেন, ‘মাথায় তো রবীন্দ্রনাথ ঢুকে ব’সে আছেন, কী বলি বলো তো!’ পুলক বন্দ্যোপাধ্যায় একদিন ঘুমের মধ্যে স্বপ্নে আমাকে চিঠি লিখেছিলেন! চিঠির শেষটা এমন ছিল, ‘আমার মতো ক’রে কেউ আর লেখে না। ভালোই হয়েছে, পুলক বন্দ্যোপাধ্যায় ফুরিয়ে গিয়ে...’ ঘুম ভেঙে যাওয়ার পরে চিঠির উত্তর তৈরি করেছিলাম মনে মনে। কিন্তু আমাকে তো চিঠিটা পাঠাতে হলে, ঘুমোতে হবে আবারও। ঘুমোনোর পরে পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি আর দেখা না হয়? তাই আর ঘুমোইনি। তার বদলে পশ্চিমবঙ্গে রাজনীতির নামে যে সার্কাস চলছে, তার খবর পড়তে শুরু করেছিলাম বিখ্যাত এক সংবাদপত্রে। মার্গারিট ম্যাতিউ কলকাতায় আসার শত চেষ্টা করলেও আসতে পারেননি। কোনও না কোনও কারণে আটকে গিয়েছেন। তারপর একদিন হারিয়ে গিয়েছেন, খোঁজ পাওয়া যায়নি। কল্পনায় একদিন সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ির রোববারের আড্ডায় পৌঁছে গিয়ে জিগ্যেস করেছিলাম, ‘মার্গারিটের মতোই কবিতা পাগল একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে, সে আমাকে মির্জা গালিব পড়তে বলছে, কী করি বলুন তো?’ সুনীল গঙ্গোপাধ্যায় হেসে বলেছিলেন, ‘প’ড়ে ফ্যালো! নতুন কিছু জানায় অত লজ্জা পেতে নেই’... 
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮547189
  • "এই স্কুলের প্রত্যেক কোণায় আমার আত্মা লেগে আছে।"
     
    শ্রীমল্লারের এই লাইনটা পড়ে মনে পড়লো, আমারও মনে হয় একটা স্কুলের আনাচে কানাচে আমার আত্মা লেগে আছে। হগওয়ার্ট্স smiley
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৯547188
  • যুবসাথী দেবে বলেছে। পাঁচবছরে নাইন্টি থাউসেন্ড। SVMCM ইন্সটিটিউশন ডেটা আপলোড করলে খুলবেব ইওওওও.....   পিপি যুগ যুগ জিও!
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৬547187
  • লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বাড়িয়েছে পিসিমণি। 
  • %% | 2406:7400:10c:8c3:5dda:d9d9:505c:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫547186
  • ঘটকালি করলে কিছু নগদপ্রাপ্তির সম্ভাবনা আছে নাকি?
  • প্রেম | 165.225.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২547185
  • এইরে, আপুনারা স্প্রেডশীট বানিয়ে প্রেম করছেন? করুন গিয়ে, এবিষয়ে আমি বলার অধিকারী নই! 
    কেবল শ্রীমল্লারকে বলার ছিল, মানুষজন আজকাল চ্যাটজিপিটিকে জিগ্গেস করে কিলার ইন্সটিংক্টও নাকি বানিয়ে ফেলছে, আপনার প্রয়োজনীয় বিষয়ে হয়ত সেখানে সাহায্য পাওয়া যাবে!  
     dc র ভিডোটা বেশ। আরেকটা ছিল, অন্যরকম যদিও, স্টেফি আর আগাসি জুটিতে ডাবল্স খেলছিলো, দর্শকাসন থেকে কেউ প্রেম নিবেদন করায় স্টেফি হাতমুখের ভঙ্গী করে সামনে আগাসীকে দেখিয়ে বুঝিয়েছিল সে করতে চাইলেও হাত পা বাঁধা। আগাসি একটু এগিয়ে দাঁড়িয়েছিল, দেখতে পায়নি স্টেফি পেছনে কি সব করছে!     
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩547184
  • তবে এগুলো হলো গিয়ে...যাকে বলে মেন্টাল ফ‍্যাকাল্টির বিষয়। আউটলুকও ম‍্যাটার করে। আর্জেন্টিনিয়ান টাচের উদাসী বাঙালী ব‍্যাপারটা বেশ প্রেফারেবল।
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১547183
  • সেইজন্যই তো কবি বলেছেন, প্রেমের আমি প্রেমের তুমি, প্রেম দিয়ে যায় চেনা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত