এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪547182
  • ডিসি, হাহা, হ্যাঁ, এইটা মজারঃ)

    প্রেম ট্রেম কী আর অত চেকলিস্ট মিলিয়ে হয়? কে জানে। বিয়ে হয় বটে ওরকম ভাবে। প্রেম হওয়ার হলে এমনি হয়। সুমনের গানে আছে ভালোবাসা লুটতরাজ কীর্তিনাশা।
    আবার হতেও পারে, কে জানে।

    অন্যদিকে আবার প্রেম জিনিসটার ওপর সামাজিক নির্মানের প্রভাবও অনেক। হাজার বছর আগে যে বীরের প্রেমে মেয়েরা হাবুডুবু খেতে পারতো, এই যুগে তাকে রক্তপিপাসু নৃশংস ডাকাইত বলে মনে হতে পারে।
    অবশ্য কবি শিল্পী দার্শনিক বা পণ্ডিতদের ব্যাপারে মানদন্ড তেমন পাল্টায়নি, তবে এআই টেআই জাঁকিয়ে বসলে কী হবে তা দেখার।
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪547181
  • দেবার লিস্টি কই?  
    খুব বেশী মূলধন নেই। তবে লং মার্চ ও কালচারাল রেভোলিউশনের ইতিহাস (পূর্ণাঙ্গ) আছে। জ‍্যোতিরিন্দ্রনাথ মৈত্র, বিমলচন্দ্র ঘোষ, সিদ্ধেশ্বর সেন সহ অন‍্যান‍্য শ্রেষ্ঠ কবিদের কবিতা আবৃত্তি। ইভোলিউশনারি সাইকোলজি বা ডারউইনের ব‍্যাখ‍্যা অনুযায়ী প্রেম কেন হয় ও বিবর্তনবাদে তার সংজ্ঞা। রিচার্ড ডকিন্স, ষ্টিভেন পিঙ্কারের আর্টিকেলের ব‍্যাখ‍্যা। গ্রেকো-রোমান পিরিয়ডের ক্ল‍্যাসিকাল সাহিত‍্যের বিশ্লেষণ। ক‍্যানানাইট, হুরিয়ান, নেসিয়ান, মিট্টানি, হিট্টাইট ইত‍্যাদি আনাতোলিয়ার উপজাতিগুলির সভ‍্যতার ইতিহাস। চৌ বংশের মহিলা কবিগণের রচনা সংগ্রহ, সিলভিয়া প্লাথ, ফরোখ ফারোগজাদ, তসলিমা নাসরিন,এমিলি ডিকিনসন এনাদের কবিতা ও জীবনদর্শনের বিস্তারিত ব‍্যাখ‍্যা। রবীন্দ্রনাথের সাহিত‍্যিক ও বিশ্বকবি সত্ত্বার বাইরেও রাষ্ট্রনীতি ও মানুষের জীবনের আলোর পথ দেখানোর কান্ডারী হিসাবে দার্শনিক ভূমিকার বর্ণনা। সংগত বিষয়ে ডিবেট -- আর তেমন কিছু জানা নেই। নেবার পাল্লাটাই ভারী হবে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯547180
  • এর আগে জিওপলিটিক্সের মত ঘোলাটে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল , দেখেই মাথা ঘুরছিল। এবার আলোচনাটা বেশ ইন্টারেস্টিং দিকে ঘুরেছে, চুপিচুপি ফলো করছি ,আমারও অনেক কাজে লাগবে। laugh
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫547179
  • :|: হ্যাঁ ক্যাপিটালিস্ট হওয়াও তার মধ্যে পড়ে laugh
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪547178
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮547174
     
    আপনি যা বললেন, সেগুলো ঠিকঠাক করতে পারলে (পরিশ্রম আর মেধা অবশ্যই) রাস্তাটা কোথাও গিয়ে মিলতে পারে। দেখা যাক, না দেখা যাক নয়— লড়াই করতেই হবে। 
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩547177
  • "কোটিপতি না হলে আবার পুরুষ কিসের" - এটা পড়ে খুব হাসলাম laugh
     
    স্টেফি গ্রাফের সেই বিখ্যাত কমেন্টটা নিশ্চয়ই দেখেছেন, তাও আরেকবার দিলাম 
     
  • :|: | 2607:fb90:bd03:141a:5408:6780:4447:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১547176
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮: এতো হলো নেবার লিস্টি। দেবার লিস্টি কই?  
  • :|: | 2607:fb90:bd03:141a:5408:6780:4447:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯547175
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬: ক্যাপিটালিস্ট হয়ে ওঠার ব্যাপারটিও কি সেই "অনেক কিছু"-র মধ্যে একটা? 
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮547174
  • আমি যদি একলাইন "রুঁশো" বলি, তাকে ভলতেয়ার মুখস্থ বলে যেতে হবে।
    আমি ভিয়েতনাম নিয়ে কোনো কথা উচ্চারণ করলে জেনেভা পর্যন্ত তাকে কন্ঠস্থ বলতে হবে আমাকে Just থামিয়ে দিয়ে। World war 2 সম্পর্কে day by day মুখস্থ রাখতে হবে। আমাকে set theory আর C+প্রোগ্রামিং সুন্দরভাবে শিখিয়ে দিতে হবে। 
    পাবলো নেরুদা আর সুভাষ মুখোপাধ‍্যায়ের মধ‍্যে কার লেখা best সেটা বলে দিতে হবে ব‍্যাখ‍্যাসহ।
    মানিক বন্দ‍্যোপাধ‍্যায় লাইন ধরে বলে যেতে হবে।
    মার্কেন্টাইলবাদ আর ধনতান্ত্রিক পৃথিবীর সমস‍্যা just সাধারণ economics এর ব‍্যাখ‍্যায় বুঝিয়ে দিতে হবে আমাকে। সঙ্গে জার্মান দর্শন ও হেগেলের আইডিয়ালিজমের পার্থক‍্য। বেন্থামের 'ফ্রাগমেন্ট অন গভর্নমেন্ট'  এর সঙ্গে ইভানজেলিকালদের মতে পার্থক‍্য বোঝালে ভালো হয়।
    ভগৎ সিং আর মাষ্টারদা তার ভীষণ ভীষণ শ্রদ্ধার হতে হবে।
    world map সামনে ফেলে দিলে চোখ বুজে মধ‍্যপ্রাচ‍্য মার্কিং করে দেবে।( যেটা আমি পারি না।)
    সুকান্ত ভট্টাচার্য 95% মুখস্থ থাকত হবে। 

    ভানুসিংহের পদাবলি প্রিয় সঙ্গিত ঘরানা হলে ভালো হয়।  ব্রজবুলি ভাষা পছন্দের হতে হবে। 
    জর্জ বুশ আর নিক্সন -এর মধ‍্যে কে বেশী বুদ্ধিমান তা নিঁখুত বলতে পারবে। আফ্রিকান জিওপলিটিক্স ও থমাস সাঙ্কারার ষ্ট্র‍্যাটেজি এবং ট‍্যাকটিকসের বিভাজন জানা থাকবে।
    Shakespeare -এর Tragedy বেশী পড়া থাকবে। আর মেঘমল্লার, চারুকেশী,সিংহেন্দ্র-মধ‍্যমা ইত‍্যাদি রাগ সম্পর্কে স্পষ্ট ধারণা ও গানের নেশা থাকাটা বাঞ্ছনীয়। 
     
    এই ক্রাইটেরিয়াগুলো কোথাও মিলে গেলেই আমি আর সিঙ্গেল নই। 
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৭547173
  • শাজাম ট্রাই করে দেখতে পারেন। 
  • r2h | 134.238.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬547172
  • আটের দশকে সদ্যোজাত সানন্দা পত্রিকায় একেকটা টপিকে সেলিব্রিটি মতামতের একটা বিভাগ হত। তাতে একবার বেরিয়েছিল - কেমন পুরুষ পছন্দ। তাতে একজন গায়িকা, শ্রাবন্তী মজুমদার না ঋতিকা সাহানি ঠিক মনে নেই, বলেছিলেন কোটিপতি না হলে আবার পুরুষ কিসের। সেই নিয়ে কী ধুন্ধুমার কান্ড। তাও তো তখন সোশ্যাল মিডিয়া ছিল না।
  • b | 117.238.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫547171
  • *সফ্টওয়্যার 
  • b | 117.238.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৩547170
  • সাউন্ড ক্যাপচার করার কোনো ফ্রি সফ্টোয়ার আছে? ধরুন ইউটিউবে কোনো গান শুনছি , সেটাকে রেকর্ড করে ফেললাম (এমপেগ ইত্যাদি ফরম্যাটে )? । গুগলালে তো কিছু  কিছু দেখছি, তবে আপনার যেটা ব্যবহার করেচেন সেরকম জানান 
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১547169
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭
     
    দারুণ বলেছেন! আমি তো আবার জন্ম থেকেই ন্যাকা! পড়াশোনাও কিচ্ছু নেই। আপনার কথাগুলো মাথায় রাখতেই হবে। দারুণ বলেছেন! সত্যিই.... 
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৯547168
  •  
    *সমাজ
    *কারণ
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭547167
  • হ‍্যাঁ ডট দিদি।
    কিন্তু আমারও এই ধেড়ে এজ পর্যন্ত সিঙ্গেল থাকার কারঢ হলো অ‍্যাভারেজ ছেলেদের বিরক্তি লাগে। চরম ন‍্যাকা, উইথআউট ইন্টেলেকচুয়াল ডেপথ্ না হলে টক্সিক ম‍্যাসকুলিনিটি। আত্মহীন স্পর্ধা, নিবিড় কমিন্টমেন্ট, সভাজ ও ব‍্যক্তির প্রতি নিবিড় প্রেম কোথায়?  দু - একজন যাদের ভালো লেগে যায়, তারা অবশ‍্য এসব বিষয়কে গুরুত্বই দেয় না । আমি অবশ‍্য একটু নাক উঁচু। অতিকথন যুক্ত, ল‍্যাবা লোকজন খুব অপছন্দের। পৌরুষ বিষয়টি হওয়া উচিত কাজী নজরুল ইসলামের সেই 'সিন্ধু' নামক অনন‍্যসাধারণ কবিতাটির মতো। 
    "বলো বন্ধু, বলো
    ও কি গান, ও কি কাঁদা
    ওই মত্ত ছলছল?
    ও কি হুহুঙ্কার?
    ওই চাঁদ, ওই সে কি প্রেয়সী তোমার? 
    টানিয়া মেঘের আড়াল, সুদূরিকা সুদূরেই থাকে চিরকাল।
    চাঁদের কলঙ্ক ওই, ও কি তব ক্ষুধাতুর চুম্বনের দাগ? 
    উন্মত্ত তরঙ্গে তব ও কি রাগ? ও কি অনুরাগ? 
    জানো না কি তাই
    তরঙ্গ আছড়ি মরো আক্রোশে সদাই?"
  • r2h | 134.238.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৬547166
    • MP | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩
    • ... এপস্টেইন নিয়ে বলে ফেলেছি বলেই এখন আমাকে ট্রোল করবার নানা ফন্দিফিকির | এখানে সত্য বলবার জ্বালা অসীম 
     
    এমপি খামোখা ঢং করেন কেন? এপস্টাইন নিয়ে সারা পৃথিবীতে তুমুল ডিসগাস্ট, যেকোন সুস্থ মস্তিষ্কের মানুষই এর বিচার চায়।
    আপনি বসে বসে জাম আর জামরুল এক করবেন, অতিসরলীকরনের পরাকাষ্ঠা করবেন, টেলিগ্রাম সূত্রে পাওয়া দশ বছর পর হবে এমন খবরকে অলরেডি হয়ে গেছে বলবেন, ব্যক্তিগত স্টেকবিহীন সুবিধাপ্রাপ্ত শ্রেণীর নিরাপত্তা তুচ্ছ করে শান্তিপূর্ণ প্রতিবাদকে সেলফিবাসনা ও জোশ নেই লাশ নেই বলবেন - আর লোকে আপনাকে গাল দেবে না- তা কি হয়?
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭547165
    • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৪547164
    • “শ্রীমল্লার, বড় কিছু করার স্বপ্ন দেখার প্রাথমিক শর্ত হলো খুব ভালো করে একটা লম্বা ঘুম দেওয়া। তাহলেই অনেকক্ষন ধরে স্বপ্ন দেখতে পারবেন।” 
     
    একেবারেই না ডিসি... যা বুঝছি, জীবনের লক্ষ্য যদি স্থির না করতে পারি, এই বন্ধু মনে হয় আর কথা বলবে না। বাইশ বছর হতে চলল। নতুন ক’রে আর বন্ধু হারাতে চাইছি না। চাইও না। অনেক ঘুমিয়েছি, আর নয়........ 
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৪547164
  • শ্রীমল্লার, বড় কিছু করার স্বপ্ন দেখার প্রাথমিক শর্ত হলো খুব ভালো করে একটা লম্বা ঘুম দেওয়া। তাহলেই অনেকক্ষন ধরে স্বপ্ন দেখতে পারবেন। 
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০547163
  • আলোচনা জমে উঠছে। এরমধ্যে আমার খুব, খুব কাছের বন্ধু (তাঁর নাম এমনকী সে কে? এসব কোনওমতেই প্রকাশ করছি না) আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছে বললেই চলে। দোষ আমারই, সারাক্ষণ শুধু ফালতু বকবক করি। জীবন নিয়ে সিরিয়াস নই। স্বাভাবিক, কথা তো বন্ধ করবেই! কিছু একটা করতেই হবে। পৃথিবীতে যখন এসেছি, তখন বড়কিছু করার স্বপ্ন দেখতেই হবে। 
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬547162
  • শুধু এইটা না, আরও অনেক কিছু আছে যখন বৌ আমাকে সাহস না যোগালে আমি সেই কাজে এগোতেই পারতাম না। 
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪547161
  • গ্যালান্ট্রি!!!! 
     
    মনে পড়লো, প্রায় পাঁচ হাজার বছর আগে আমি যখন হবু বৌএর সাথে প্রেম করতাম তখন একবার কলকাতায় এসে ঢাকুরিয়া লেকে সন্ধেবেলা দুজন মিলে বসেছিলাম। হঠাত এক পুলিশ এসে হাজির হয় আর আমাদের বিস্তর বকাবকি করে বলে থানায় চলো, তোমাদের মজা বার করছি। আমি তো ভয়ে পালাতে পারলে বাঁচি, কিন্তু হবু বৌ একেবারে রুখে দাঁড়িয়ে পুলিশকে নানান কথা বুঝিয়ে আমাকে নিয়ে চলে এসেছিলো। পরে অবশ্য আমাদের মেয়েও এই গল্প শুনেছে, আর মাকে বলেওছে, ভাগ্যিস পাপাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে এনেছিলে! 
  • . | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১547160
  • কিন্তু বেসিকালি পুরুষদের সাহস ইন জেনারাল মহিলাদের চেয়ে অনেকটাই কম থাকে। @মানালি
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩547159
  • প্রেমিক প্রেমিকার ব‍্যাপার আমি জানি না। তবে পুরুষের মূল আকর্ষণ যেটা তার ব‍্যক্তিত্ব, সাহস (অবশ‍্যই বাঁদরামি নয়, সামাজিক ও সমষ্টিগত উদ্দেশ‍্যমূলক কাজ)  ও গ‍্যালান্ট্রি। এগুলির দিকেই মেয়েরা আকৃষ্ট হয়। তাই বলে কেউ ভাববেন না, আজ থেকে এগুলো শুরু করি। চায়ের দোকানে চা খাচ্ছিলেন, পাশ দিয়ে কোনো আয়তলোচনা, হরিণলঘুগামিনী নারী যাচ্ছে আমি একটা কোনো বাইকবাহী তোলাবাজের দিকে প্রতিবাদের পরাকাষ্ঠা নিয়ে তেড়ে গেলাম তাকে ইম্প্রেস করার জন‍্য ---- ভুলেও করবেন না যেন। পুরুষকে বোঝা দুঃসাধ‍্য হতে হয়, তার অর্ধেক আদর্শ আর অর্ধেক মানব। এগুলি হচ্ছে ব‍্যক্তিগত গুণ। আর প্রাচীন কলকাতার পাঙ্খাপুলার বা হুঁকোবরদারের মতো "আমার বাবু ; বাবু আমার" করলে গড়গড়ার বাড়ি খেতে হয় । জানি না, বাঙালী যুবকদের এতো ব‍্যক্তিত্বের অবনতি কেন লক্ষ‍্য করা যায় আজকাল। টেগার্ট সাহেব যাদের নামে কাঁপতেন, ফ্রান্স বোমার ফর্মুলা দেখে প্রাতঃপ্রণাম করে যেতো, মার্কিন বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখে টুপি খুলতো, রাষ্ট্রের ভিত্তিমূল কেঁপে উঠতো --- তাঁদের উত্তরসূরীরা কিছু না হোক পড়াশোনা  আর শুভ কাজকর্ম, উদ‍্যোগ তো নিলে হয়! 
  • dc | 2401:4900:7b85:a3f1:115d:8d1a:b619:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩547158
  • শ্রীমল্লার, জীবনে প্রেমিক / প্রেমিকা (বা পার্টনার) থাকা খুব গুরুত্বপূর্ণ, নাহলে জীবনটা নুন ছাড়া আলুসেদ্ধভাত হয়ে যায়। 
     
    আর মোহ আর ভালোবাসার তফাত করা তো খুব সোজা! যাকে ভালোবেসেছেন বলে ভেবেছেন তাকে আকাশে উড়ে যেতে দিন। সে যদি নিজের থেকে ফিরে আসে তাহলে বুঝবেন ভালোবাসা, আর তাকে যদি দড়িতে বেঁধে ফেরাতে হয় তাহলে বুঝবেন মোহ। এই তো হলো ব্যপার। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩547157
  • পছন্দ হবে না কেন, খুবই পছন্দ। চমৎকার লিরিক। তবে ঐ দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে বা জানি তোমার প্রেমের যোগ্য তো আমি নই বা তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা -এইসবের থেকে বাংলা গানের লিরিক ঐ সময়েই অনেক এগিয়ে অলরেডি ছিল।
    @র২হবাবু 
    কীরকম? দু একটা উদাহরণ দিলে বুঝতে পারব। 
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০547156
  • Yes and No...
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২547155
  • জীবনে প্রেমিকা থাকাটা কি খুব গুরুত্বপূর্ণ? মোহ এক জিনিস আর ভালোবাসা এক জিনিস— এর সূক্ষ্ম পার্থক্যটা বুঝতেই অর্ধেক জীবন কেটে যায়! 
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৩547154
  • শেষ সিন টা এইরকম অমরেশ পুরী ,বচ্চন কে হালকা করে কুমীর দের মধ্যে 
    ছেড়ে দিয়েছে । কিন্তু ঐ কটা কুমীরে বচ্চনের কী হবে ?  
    একটু পরেই তিনি জলের ওপরে উঠে এলেন আর খচে গিয়ে এক পিস কুমীর কে পিঠে 
    বেঁধে নিলেন । তখন আমরা বিন্দুমাত্র টের পাই নি হঠাৎ বেচারা কুমীর টাকে বেঁধে নিয়ে কেন এল !! 
     
    তারপরে দেখি অমিত  একটা বিশাল ময়দানে এসে কুমীর টাকে হালকা করে বেঁধে রেখে অমরেশ পুরী 
    কে উত্তাল কেলাতে লাগলো। সেই সময় ই, দ যেমন বলেছিল সে রকম অমরেশের সব কটা দাঁত জাস্ট 
    ঘুঁষি মেরে ফেলে দেয় । মার খেতে খেতে ক্লান্ত অমরেশ পুরী হঠাৎ করে হাতের সামনে  একটা বন্দুক 
    পেয়ে যায় । সেটা দিয়ে অমিতাভ কে গুলি করে । এই সময় সিনেমা র দ্বিতীয় নায়িকা 
    ইয়ানি  কি সরস্বতী সেই গুলি ছুট্টে গিয়ে নিজের বুকে নিয়ে নেয় । অমরেশ পুরী খচে গিয়ে আরেক টা 
    গুলি যেই না করতে যাবে সেই সময় সেই বাঁধা কুমীর টা টুপ করে অমরেশ পুরী কে খেয়ে নেয় 
     
    দর্শ্কের টেনশন শেষ । এর পরে গঙ্গা (অমিত )আর যমুনা (মিনাক্ষী শেষাদ্রী) র  শুভ পরিনয় হয়ে যায় । 
    খেল খতম পয়সা হজম 
     
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৮547153
  • " ... পুরো ডেন্টাল সিস্টেম উপড়ে আনত ... "
    হা হা ... 
    জেমস ​​​​​​​বন্ডের সিনেমায় ​​​​​​​একটা ​​​​​​​লোক থাকত, দাঁত দিয়ে ​​​​​​​লোহা ​​​​​​​তামা ​​​​​​​সব ​​​​​​​চিবিয়ে ​​​​​​​দিত ... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত