এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সংগ্রাম | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২২547092
  •  "দীর্ঘ সংগ্রাম আছে" -- ইরাণের শাসকবর্গ, আফগানিস্থনের তালিবানদের সংগ্রামেরও দীর্ঘ ইতিহাস! আপনাদের কি মনে হয়? 
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮547091
  • টুকরো টুকরো আন্দোলন করে লাভ নেই। শক্তিশালী রাজনৈতিক দল না হলে আন্দোলনের ফসল পাওয়া কঠিন। কারণ আন্দোলন সফল করা মানে ক্ষমতায় বসা অনাচারকে গদিছাড়া করা, সেক্ষেত্রে পরবর্তী শাসনের দায়িত্বভার তো নিতে হবে। সেটা নেবার জন্যই তাদের চাই।
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৫547090
  • জয়া মিত্রের সাম্প্রতিক লেখাপত্র পেতে ইচ্ছে করে। 'হন্যমান' তো বেশ অনেক বছর আগের, তবে তাতে অবশ্য কিছু না। ভালো বই চিরকালই ভালো।
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৪547089
  • নিদারণভাবে
    নিদারুণভাবে
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩547088
  • &/  সত‍্যি। নিদারণভাবে বিষয়টার হতাশাজনক পরিণতি হলো। তমান্নারও তাই। নাজিরাবাদ আর কাঁকুলিয়াও একই হবে।
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১547087
  • আর জি করের আন্দোলনটা দীর্ঘকাল চলেছিল। কিন্তু প্রত্যাশিত ফলাফল কিছু পাওয়া গেল না। শক্তিশালী রাজনৈতিক বিরোধীপক্ষ যারা আন্দোলটা অরগানাইজ করছেন, সেরকম থাকলে হয়ত অন্যরকম হত।
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৭547086
  • জয়া মিত্রের 'হন‍্যমান' বেশ ভালো বই। পড়ে আনন্দিত হইলাম
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৬547085
  • মানালি কি নারী না আনাড়ি?
     
    এতোদিন তো জানতাম নারী। তবে কিছু কিছু ক্ষেত্রে আনাড়ির কাজ করেও বসি, তা দেখে অনেকে পাততাড়ি গুটিয়ে কেটে পড়ে।  বইয়ের সঙ্গে একটা নাড়ির টান আছে আর কূটকাচালির প্রতি 'আড়ি' র টান। তা কেন?
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪547084
  • সেই তো! দশ বিশ বছর আর কীই বা! কালপুরুষের পলকপাত মাত্র! তার চেয়েও কম। ঃ-) (দেখুন কাল কে পুরুষ করে রেখেছেন পুরাণকাররা, তাতে ঘাবড়াবেন না, কালীও আছেন, মহাকালের মনমোহিনী ঃ-) )
  • r2h | 134.238.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪১547083
    • MP |  ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৫
    • ... আপনি এতো অবিশ্বাস করলে কিই বা বলি l ...
     
    সত্যিই তো। হোয়াটসঅ্যাপ সূত্রকে তাও অবিশ্বাস করা চলে, কিন্তু টেলিগ্রাম সূত্রকে অবিশ্বাস করা মহা পাতকের কর্ম। নবীজি বলেছেন অবিশ্বাসীর স্বর্গরাজ্যে স্থান নাই। আমাকে তো রৌরবের পর কুম্ভীপাকে মেয়াদ খাটতে হবে।
     
    এমনিতে হয়ে গেছে আর দশ বছরের মধ্যে হয়ে যাবে - এতে সামান্য এক দশক খানেকের একটা ব্যবধান আছে, তবে মহাকালের ব্যপ্তির নিরিখে তা কিছুই না।
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৯547082
  • যাগ্গে ... যে কথা আগে লিখেছিলাম কোথাও  - আমেরিকায় টু পার্টি কেন হবে, অনেক পার্টি -  কারও নাম হাতেও লিখে দেওয়া যায় - 
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৮547081
  • 'ওরে চীন তুই তিব্বত ছাড়' বলে একটা মুভমেন্ট করতে পাঠানো হৌক এই ল্যাঞ্জাধারী ড্যাশকে।
  • &/ | 151.14.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৫547080
  • চীনে বিপ্লব করতে পাঠিয়ে দিন এই ড্যাশকে।
  • :/ | 198.244.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৩547079
  • এমপিদার জেএনইউ থেকে তেহরান পর্যন্ত কাজিন-ভগ্নিপতি ছড়ানো, সেই সুকান্তর ঠিকানা কবিতার মতো এমপিদা দুনিয়ার সমস্ত বাওয়াল-বিপ্লবে আছেন। নাম বদলে গেছোদাদা করে নিলে হয়না?
  • :/ | 198.244.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮547078
  • মানালি কি নারী না আনাড়ি?
  • dur-baal | 101.2.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৬547077
  • দোর বাল এম্পি , তুই জা না ভাই চিনে গিয়ে ওভার্টাইমের পয়্সা নিয়ে একটা লেবার মুভমেন্ট কর তো দেখি, কেলিয়ে ভূত ভাগিয়ে দেবে ; যা ক্যার্দানি ওখানে গিয়ে দেখা যা :
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৫547076
  • @r2h, আপনি এতো অবিশ্বাস করলে কিই বা বলি l ইরানের একটাই সোর্স আছে আমার কাছে l আপনার নিজের সোর্স থাকলে বলুন না l 
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১২547075
  • @মানালী,  SIR নিয়ে আন্দলনে নভেম্বর ডিসেম্বরে গেছি l দলমত নির্বিশেষে গেছি l যা গল্প শুনেছি ভয়াবহ l মতুয়াদের অনেকেই প্রবল চাপে আছে l একজন BLO ভদ্রমহিলা কাঁদছিলেন যে ওনাকে স্কুলশিক্ষিকার চাকরি করে তারপরেও রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে l বনগাঁ তেও গেছি এসময়েই l মানুষজন বেশ ভয়ে আছে l আমার এক কাজিন JNU থেকে পিএইচডি করেছে l সে যা বললো শুনেও ভয় পাচ্ছি l SIR এর মাধ্যমে দেশে কিছু পার্মানেন্ট সেকেন্ড ক্লাস তৈরী হবে বলছে l এদের দিয়ে গায়ে খাটিয়ে নেবে কিন্তু ভোট অধিকার দেবেনা l কি হবে এরপর !!! 
  • r2h | 134.238.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৮547074
    • MP |  ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩
    • ... দশ বছরের মধ্যেই হেজাব টেজাব উঠেই যাবে l ... প্রায় কেউই হেজাব পড়েনা l 
     
    ও আচ্ছা আচ্ছা, দশ বছর পর উঠবে, টেলিগ্রাম সূত্রে প্রাপ্ত। হ্যাঁ, খুবই নির্ভরযোগ্য, সন্দেহ নেই।
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৬547073
  • বাংলাদেশে ততোটাই বাড়ছে মৌলবাদ। 
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৬547072
  • যারা আমেরিকা ইস্রায়েলের aipac, এপস্টিন কেলেঙ্কারি, ইসলাম হিজাব ফতোয়া, ইন্ডিয়ার ফার্মার্স প্রটেস্ট --- এসবকে এক গামলায় ফেলে তুলনা করে  --- তারা বেসিক্যালি ইয়ার্কি মারছে,  বা , কোনোকিছুই সেভাবে বোঝে না, বোঝার চেষ্টাও করে না ... 
    অবশ্য অত বুঝেই বা কি হবে  -- দিনের শেষে বক্তব্য তো সিম্পল - কটা লাশ পড়েছে ... 
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩547071
  • @r2h,                                                                            ইরানের তাব্রিজ শহরে একজন পরিচিত আছেন যার সঙ্গে টেলিগ্রাম মাধ্যমে আলাপ দশ বারো বছর আগেই l সেই বললো যে মাশা আমিনীর ঘটনার পরেই ওখানে এখন অনেক মেয়েরা হেজাব ছাড়াই ঘুরে বেড়ায় , টিশার্ট জিন্স এসব প্রচুর পড়ছে l খামেনেইয়ের ৮৪ বছর বয়স হয়েছে ওনার এখোন সেরকম ক্ষমতাও নেই বরঞ্চ কয়েকজন প্রেসিডেন্ট মজলিসের স্পিকার এরা মিলেই দেশ চালাচ্ছে এখন l আর দশ বছরের মধ্যেই হেজাব টেজাব উঠেই যাবে l আইন বদলাক না বদলাক , ইরানে এখন গ্লোবাল ওয়ার্মিং, দুর্নীতি ও জলকষ্ট খুবই বড় সমস্যা l খোদ তেহরান শহরে প্রবল জলকষ্ট l   মেয়েরা প্রায় কেউই হেজাব পড়েনা l 
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০২547070
  • চীন আর রাশিয়ার মূল নীতি আলাদা। ওদের টেকনোক্র‍্যাসি আগে শেখা উচিত। চীন এমনি এমনি ঈগলকে পাঞ্জা নিতে পারেনি। দীর্ঘ সংগ্রাম আছে। 
  • লাশ | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৭547069
  • --- ইরানকে দেখে শিখুন আপনারা আম্রিকাতে l
     
    দারুণ কথা বলেছেন। 
     
    আপনার কি মনে চীন আর রাশিয়ার মানুষেরও এভাবেই  শেখা উচিত কিভাবে বাকস্বাধীনতা পাওয়া উচিত? নাকি সেখানে যথেষ্ট বাকস্বাধীনতা আছে বলে আপনি মনে করেন? 
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬547068
  • রিয়্যাল লাইপে কখানা প্রোটেস্টে গেচিস? প্রোটেস্ট ছাড় মইছিলে গেচিস কখুনো? অ্যা
    আমি গেসলুম। আর জি কর ইনসিডেন্টের পর আমাদের এলাকায় রাত দখল মিছিলে। তো হ‍্যাঁ, বয়স্ক ব‍্যক্তিরাও চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখলাম আমার সমবয়সী মেয়েরা বা মধ‍্যবয়সীরা মুখ টিপে টিপে হাসছেন। বাড়ির গল্প করছেন। এখন তো মূল আন্দোলনটাই বিভক্ত হয়ে খেলো। তো এইসব! কিছু ভাল্লাগে না ছাগুদা, মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই। 
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৪547067
  • @ মানালী , ব্যাপক বলেছেন l আপনার ইরান নিয়ে এনালাইসিস টাতেও একমত l 
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫২547066
  • আম্রিকার গোড়ায় গলদ আছে প্রচুর। একটা জোকস্ ছিলো একজন ভোট দিতে যাচ্ছে তো আরেকজন বলছে তুমি কাদের দেবে? সে বলছে, রিপাবলিকানদের। কেন? না আমার বাবা রিপাবলিকান ছিলেন, ঠাকুরদা ছিলেন তাই। শুনে প্রশ্নকারী বললো, যদি তোমার বাবা গাধা হতেন, ঠাকুর্দা গাধা হতেন সেক্ষেত্রে তুমি কী করতে? 
    সেক্ষেত্রে আমি ডেমোক্র‍্যাট হতাম।অভ‍্যন্তরীণ ঝঞ্ঝাট স্বার্থনির্ভর।
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৬547065
  • @ lcm, আম্রিকা ইরান আলাদা দেশ আলাদা সমস্যা আপনিই তো বললেন স্যার l আম্রিকার ক্ষেত্রে AIPAC , এপস্টেইন ফাইল , টু পার্টি সিস্টেম এগুলোই তো বড় সমস্যা l ইরানের মেয়েরা হিজাব নিয়ে আন্দোলন করে সাফল্য পেয়েছে l এবার আম্রিকাতেও AIPAC নিয়ে কিছু হোক না স্যার !
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৬547064
    • কৌতূহলী | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪
    • ... এঁদের লিরিক আপনার পছন্দ নয়? 
      আর ওই সময়টার সুর আর গায়ন নিয়ে আপনার কী মতামত? 
     
    পছন্দ হবে না কেন, খুবই পছন্দ। চমৎকার লিরিক। তবে ঐ দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে বা জানি তোমার প্রেমের যোগ্য তো আমি নই বা তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা -এইসবের থেকে বাংলা গানের লিরিক ঐ সময়েই অনেক এগিয়ে অলরেডি ছিল।
    সুর নিয়ে কোন বক্তব্য নেই, ও আমি লিরিকের থেকেও কম বুঝি।
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৪547063
  • ইরানকে আম্রিকার বিরোধিতা করত হলে আগে গৃহযুদ্ধ মেটাতে হবে। একপাক্ষিক শোষণ করে কিছু হয় না। আর আমেরিকার অভ‍্যন্তরীণ রূপটা অতি সমস‍্যার। ওখানে সো কল্ড আন্দোলন সংগঠিত হওয়াও চাপের। সমাজ রাজনীতি বাঁক নিয়েছে ব‍্যক্তি রাজনীতির দিকে। নিউ ইয়র্ক আর মার্কিনী রাজনীতির ষাটের দশক নিয়ে পড়া যায় "পীত দানবের শহরে" যদিও লেখক মহা বিতর্কিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত