এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৯547062
    • MP | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৯
    • ...ওখানে আন্দোলন করে মেয়েরা এখন প্রকাশ্যে হেজাব না পড়বার স্বাধীনতা অর্জন করেছে ...
     
    ওহো, ইরানে হিজাব টিজাব উঠে গেছে নাকি? জানতাম না তো, কাগজ টাগজে বেরোয়নি। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব হয়েছিল জানি, সে উল্টে গিয়ে পাল্টে গেছে? এমপিবাবুর কাছে ভেতরের খবর আছে বোধয়।
    যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের প্রতি অনেক শ্রদ্ধা, কিন্তু সব সমাধান হয়ে গেছে তা জানতাম না।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৮547061
  • ওক্কে, এবার এমপির কথা বুঝতে পেরেছি... আগে আমেরিকায় একটা নিয়ম চালু করতে হবে যে মেয়েদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক... তারপরে দেখতে হবে যে আমেরিকার মেয়েরা তাই নিয়ে আন্দোলন করে কিনা... তখন বোঝা যাবে কোথাকার আন্দোলন কতটা শক্তিশালী...

    এইবার ক্লিয়ার হয়েছে... আগে একটা হিজাব চালুর করার আন্দোলন শুরু করতে হবে ...
  • ধুরোছাগু | 2a04:52c0:106:394:d2c:6372:23ce:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫547060
  • ছাগুটা গোলপোস্ট সরাতে লেগেছে। এই না কমাস আগে ইরানের গুণ গাইছিলি তালিবানদের গুণ গাইছিলি। নাম লুকিয়ে চোদ্দটা অ্যাকাউন্ট খুলে বাতেলাবাজি ছাড়া রিয়্যাল লাইপে কখানা প্রোটেস্টে গেচিস? প্রোটেস্ট ছাড় মইছিলে গেচিস কখুনো? অ্যাগদম দিপচাড্ডির মিরর ইমেজ।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩547059
  • এখানকার ইউনিয়ন স্ট্রাকচার নিয়ে একটাই আমার একটু ইয়ে লাগে - সেটা হল - ইউনিয়ন ডিউস / ফি - এটা জেনারেলি জব ​​​​​​​টাইটেলের ​​​​​​​সঙ্গে ​​​​​​​যুক্ত  , অর্থাৎ ম্যানডেটারি পার্টিসিপেশন ​​​​​​​বেসড ​​​​​​​অন জব ​​​​​​​ক্লাসিফিকেশন - 
     
     
    Average union dues are typically 1% to 2% of a worker's gross pay, often calculated as 2 to 2.5 times their hourly wage per month, but amounts vary widely by union and contract, with some having caps (around $90/month) or tiered systems, funding things like negotiations, legal aid, and representation.
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২547058
  • লোকজন বোধহয় ভুলে গেছে, যে, -- ইরান আর ইউএস - দুটো আলাদা দেশ ... ঠিক যেমন, ইরান আর ইন্ডিয়া, বা, ইন্ডিয়া আর ইউএস ... এরা সবাই আলাদা আলাদা দেশ...
     
    ল‍্যাদোস দা, হ‍্যাঁ ঠিক বলেছেন। কিন্তু একটা গ্লোবাল সিচুয়েশনে কথা বলার যে জোরটা দরকার সেটা ইরান দেখিয়েছে। এখন খোমেইনি পশ্চিমের সামনে মাথা নোয়াননি, মেয়েদের ধর্মভিত্তিক সম্মান এসব নিয়ে কিছু মোল্লাতান্ত্রিক হ‍্যাজ নামাচ্ছে। কিন্তু মাশা আমিনি কেসের কথা তো ভুললে চলবে না। আমাদের কৃষক আন্দোলনের গতি কী হলো? সিংঘু সীমান্তের অবস্থানটাকে 'বিচ্ছিন্নতাবাদী' বলে চালিয়ে দিলো। আবার আজকে ছত্তিশগড়ে নারীদের মৃত‍্যু, রাইফেলের বেয়নেটে স্তনবৃন্ত কেটে দেওয়া, ধর্ষণ -- বেলা ভাটিয়া বা অন‍্যদের কাজগুলো পড়া উচিত। তো সবার পরিস্থিতি আলাদা হলেও সময়ের ঢেউটা একেকরকম ভাবে আসে। আসলে যতক্ষণ না নিজের পিঠ পুড়ছে কেউ কিছু বলে না। ২৬০০০ জীবনও এইভাবে নিভে যাচ্ছে আর অজস্র ধর্ষিতার বিচারের আশাও। আমাদের সিএম ম‍্যাডাম একজন মহিলা তাই ওনাকে দিল্লীতে বাড়ির শাড়ি পরে যাওয়া নিয়ে কটাক্ষ করলে নারী হিসাবে খারাপ লাগে। তেমনই তিনি যখন "হয়তো প্রেগন‍্যান্ট ছিলো, হয়তো লাভ অ‍্র্যফেয়ার্স ছিলো," এইসব বলে জাষ্টিফিকেশন দেন তখন আরো লজ্জা লাগে। তো ক্ষমতার কোনো লিঙ্গ-বর্ণ-স্থান-কাল হয়না এই আরকী..
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৯547057
  • @ LCM, ইরানকে দেখে শিখুন আপনারা আম্রিকাতে l ওখানে আন্দোলন করে মেয়েরা এখন প্রকাশ্যে হেজাব না পড়বার স্বাধীনতা অর্জন করেছে l আম্রিকাতে এরকম একটা দেখান তো ! AIPAC কে কিছু করতে পেরেছেন কি ?
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮547056
  • আচ্ছা , এখানে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন , তারা একটা বিষয় বলতে পারবেন? উত্তমকুমারের সিনেমার সব গান হারমোনিয়ামে তোলা যায়? 
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮547055
  • " ...আম্রিকাতে লেবার ইউনিয়নেরই অস্তিত্ত্ব সংকটে.. . "
     
    কি আর বলব - একেবারেই নাইভ কথাবার্তা ...
    এই যে লিস্ট - List of labor unions in the United States  
     
    ইউকে, জার্মানি, ফ্ৰান্স ...  অন্যান্য দেশেও আছে .. 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬547054
  • শুনলাম। চমৎকার। 
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬547053
  • @lcm, "আমেরিকায় নার্স/টিচার ইউনিয়নদের স্ট্রাইক/আন্দোলন তো লেগেই আছে ..."                আপনি পোস্ট রেগান আম্রিকার ইতিহাস দেখুন স্যার l এখনো নার্স/টিচার ইউনিয়নদের রাজনৈতিক অস্তিত্ত্ব আছে বুঝি আম্রিকাতে রেগান পরবর্তী সময়ে ? একজন সেনেটরের নাম বলছি l সাউথ ক্যারোলাইনার লিন্ডসি গ্রাহাম l এই লোকটার মত চরম যুদ্ধবাজ দুর্নীতিগ্রস্থ পাওয়া যাবেনা l মোসাদ আর নেতানিয়াহুর এজেন্ট এই সেনেটরটা l AIPAC সাহায্য নিয়ে এই লোকটা টিকে আছে দশকের পর দশক l এই লোকটাকে আপনার ইউনিয়নগুলো প্রোটেস্ট করে রাজনীতি থেকে পদত্যাগ করতে বাধ্য করে দেখাক না তবে বুঝি ধক কত !! 
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪547052
  • ২০২৩ সালে ​​​​​​​আমেরিকায় ​​​​​​​৩৩ টা বড় সাইজের লেবার ​​​​​​​ইউনিয়ন ​​​​​​​স্ট্রাইক হয়েছিল , মানে ​​​​​​​যেগুলো ​​​​​​​নিউজে ​​​​​​​আসে ... ২০২৪ এ  ৩১ ​​​​​​​টা .. 
     
    এই স্ট্রাইকের ফলে মালিকপক্ষ / কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন (বেশির ভাগ ক্ষেত্রেই লং ওয়ার্কিং আওয়ার্স এবং ওয়েজ সংক্রান্ত) তাতে মোট ইম্প্যাকটেড ওয়ার্কার তিন লাখের ওপর ... 
    ২০২৪ সালের হিসেবে অনুযায়ী আমেরিকায় মোট ১ কোটি ৪০ লাখ কর্মী ইউনিয়ানাইজড ...  
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১547051
  • সত্যিই ইনি আন্ডাররেটেড। আর একজনও আন্ডাররেটেড ,জ্যোতিরিন্দ্র মৈত্র (ইনি অবশ্য সুরকার)। সত্যজিৎ ঋত্বিক
     
    হ‍্যাঁ কৌতুহলী। ওনার পারমাণবিক, অকুন্ঠ ভারত, প্রেম, পলাশী, প্রাসাদনগরীর আনাচে কানাচে --- অনন‍্যসাধারণ। বিমলচন্দ্র ঘোষ সম্পর্কে সত‍্যি লেখালেখি হওয়া উচিত। এক পর্বতসম ব‍্যক্তিত্ব। আর জ‍্যোতিরিন্দ্রনাথ মৈত্র! আহা! কী মনে করালেন! "মধুবংশীর গলি" কিছুটা অংশ আবৃত্তির সুযোগ পেয়েছিলাম রবীন্দ্র সদনের অবনীন্দ্র সভাঘরে। যদিও দলগত আবৃত্তি কোলাজ। কিন্তু একটা প্রাপ্তি বলে মনে করি। ওনার "ডাক সাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল" পড়েছেন? পুজোর সুর যেন ওটাই। এসব ভাবলে বাঙালী হিসাবে গর্ব হয় জানেন? সত‍্যি রত্নপ্রসবা আমাদের বঙ্গভূমি।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১547050
  • @শ্রীমল্লার ,আমিও তো গানের কিছুই জানি না। 
    এখানে লেখক হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপের ধরণ চমৎকার বুঝিয়েছেন আর তা কেন সলিলবাবুর থেকে স্বতন্ত্র তাও ব্যাখা করেছেন। আমার পড়ে মনে হল নচিকেতা ঘোষ এর সুরারোপ এর ধরনও এরকমই। 
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭547049
  • ইরানে লড়াইটা মেয়েদের অধিকার নিয়ে ...  ইন্ডিয়াতে চাষীরা দিনের দিনের পর দিন লড়াই করে নিজেদের দাবী আদায় করেছে ...  আমেরিকায় নার্স/টিচার ইউনিয়নদের স্ট্রাইক/আন্দোলন তো লেগেই আছে ... 
    যে দেশগুলোয় জেনারেলি আভ্যন্তরীন আন্দোলন করা কঠিন, তাদের মধ্যে আছে - চায়না, রাশিয়া ....  
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭547048
  • আজই হতে শতবর্ষ পরে আমারও ভীষণ প্রিয় বই। ফিউচারোলজি নিয়ে বাংলায় আর কোন বই আছে কিনা জানি না। 
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫547047
  • স্বয়ং চমস্কির নামও আছে এপস্টেইন ফাইলে !!! রক্ষকই ভক্ষক ! 
    দুর, এনারা সবাই সোশ‍্যালি ইনডিফেরেন্ট। তথাকথিত বুদ্বিজীবী পোজ দিয়ে যান খালি। যাকগে, নারায়ণ স‍ান‍্যালের 'গজমুক্তা' পড়ে আমার মনটা কানায় কানায় একটি মুক্তোর মতোই পূর্ণ হয়ে উঠেছে। অপূর্ব একটি বই পড়লাম বহুদিন পর। সায়েন্সের উপর 'নক্ষত্রলোকের দেবতাত্মা' আর 'আজি হতে শতবর্ষ পরে' এগুলো পড়েও দারুণ লাগছে। আর হবে না এতোসব পড়া টড়া। কলেজের চাপ এসে যাচ্ছে এবার, ইন্টর্নশিপ, চাকরির প্রেপ সবমিলিয়ে আবার গয়ং গচ্ছ গদাধর! তা আর কী করা যাবে....
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪547046
  • @ LCM , ইরানের মানুষকে দেখে শিখুন ওরা তো মোল্লাতন্ত্র সিস্টেমটাই উচ্ছেদ চায় l আম্রিকি টু পার্টি সিস্টেমটার মৌরসি পাট্টা গেড়ে বসেছে এসব লেবার মুভমেন্ট কোন সত্যযুগে হয়েছিল এখনো আম্রিকাতে লেবার ইউনিয়নেরই অস্তিত্ত্ব সংকটে l বললাম তো ইরানের মানুষের মত দূরদৃষ্টি আম্রিকার consumerism সমাজে নেই l স্বয়ং চমস্কি যদি এপস্টেইন দ্বীপে যান তাহলে কাকে দেখে মানুষ কি মুভমেন্ট করবে ?
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১547045
  • লোকজন বোধহয় ভুলে গেছে, যে, -- ইরান আর ইউএস - দুটো আলাদা দেশ ... ঠিক যেমন, ইরান আর ইন্ডিয়া, বা, ইন্ডিয়া আর ইউএস ... এরা সবাই আলাদা আলাদা দেশ...
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৯547044
  • ইয়ে মানে, মে ডে ব্যাপারটার শুরু তো -- আমেরিকার লেবার ​​​​​​​মুভমেন্ট, কালেকটিভ বার্গেইনিং, ওয়ার্কস ​​​​​​​ইউনিয়ন ​​​​​​​... 
    মে ডে - ইতিহাসের ছবি 
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৮547043
  • @ LCM , ইরানেও প্রবল ঠান্ডাতে ছেলেমেয়েরা রাতদিন বন্দুকের গুলির ভয় না পেয়ে রাস্তায় নেমেছে এবং এখনো রাজপথ ছাড়েনি l এরকম কটা উদাহরণ দেখান তো বুঝি l
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৭547042
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০ 
    হ্যাঁ ,পড়েছি। বিমলচন্দ্র ঘোষ আই পি টি এ ব্যাকগ্রাউন্ডের কবি। আমরা স্কুলে ওঁর একটা কবিতা পড়তাম '' ক্ষুধা''। তখন রাজনীতি কিছুই বুঝতাম না , কিন্তু কবিতাটা দারুণ আকর্ষণ করেছিল। 
    সত্যিই ইনি আন্ডাররেটেড। আর একজনও আন্ডাররেটেড ,জ্যোতিরিন্দ্র মৈত্র (ইনি অবশ্য সুরকার)। সত্যজিৎ ঋত্বিক ঘটক উভয়ের সিনেমাতেই সঙ্গীত পরিচালনা করেছেন , কিন্তু ওঁকে নিয়েও তেমন আলোচনা দেখি না। এর জন্মস্থান নাকি আমাদের শ্রীরামপুরে। 
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫547041
  • @মানালী , ওখানে তথাকথিত কমিউনিজমের সেভাবে জমি না পাওয়ার কারণ মনে হয় লোকের মানসিকতা। হাইপার ইন্ডিভিডুয়ালিজম করতে গিয়ে প্রত‍্যেকে বিচ্ছিন্ন। সমাজ ওদের কিছু দেয়নি, রাষ্ট্রও ব‍্যবহার করেছে। পেতে পেতে অন্তরের পিশাচ কখন জেগে উঠেছে তার খবর ওরা রাখেনা।                                                                পারফেক্ট এনালাইসিস l অবশ্য আম্রিকার তথাকথিত সোসালিষ্ট ইন্টেলেচুয়ালদের অবস্থাও তথৈবচ l স্বয়ং চমস্কির নামও আছে এপস্টেইন ফাইলে !!! রক্ষকই ভক্ষক ! 
  • | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৪547040
  • সেই পুরোন প্রবাদ ল্যাঞ্জা ইজ আ টাফ থিং...  ইত্যাদি। 
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৪547039
  • " ...আম্রিকার প্রোটেস্ট মনেহয় সব উইকেন্ড পার্টি টাইপ l লোকে গা গরম করতে রাস্তায় নামছে l  ..."
     
    মাইনাস ২০-৩০ ডিগ্রি টেমপারেচারে গা গরম করতে লোকজন রাস্তায় নামছে !!
    কি আর বলি ... 
    হরি হে ! হে প্রভু !
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২547038
  • @ মানালী , হ্যাঁ আপনিই ঠিক ধরেছেন ব্যাপারটা l আমার আসলে লেখবার ভুল হয়েইছিলো l মাঝে মাঝে উত্তেজিত হয়ে লিখে ফেলেছি l আপনার বক্তব্যের সঙ্গেও একমত মোটামুটি l 
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০547037
  • বিমলচন্দ্র ঘোষ 
    ইনি তো শুধু গীতিকার নন, কবিও বটে। উদাত্ত ভারত কাব‍্যগ্রন্থটি পড়েছেন কেউ? হাওড়ার বালির বাসিন্দা ছিলেন। জানি না ইনি কেন স্বল্পালোচিত, বিংশ শতকের অন‍্যতম শ্রেষ্ঠ কবি মনে হয় এনাকে। প্রতিটি শব্দের ব‍্যবহার সূর্যের মতো উজ্জ্বল ও আত্মবিশ্বাসী
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৫547036
  • গীতিকাব্য নিয়ে গুরুর একটা বই আছে মনে হয়। ওটা পড়তে হবে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪547035
  • //বাংলা গানের স্বর্ণযুগ যেটাকে বলা হয়, লিরিকের কোয়ালিটি যদি বিচার করি, কিছু ব্যতিক্রম বাদে আমি ওটাকে স্বর্ণযুগ বলে ঠিক মানতে পারি না। //
    @র২হ বাবু ,গৌরীপ্রসন্ন মজুমদার , পুলক বন্দ্যোপাধ্যায় ,প্রণব রায়, সলিল চৌধুরী ,বিমলচন্দ্র ঘোষ এঁদের লিরিক আপনার পছন্দ নয়? 
    আর ওই সময়টার সুর আর গায়ন নিয়ে আপনার কী মতামত? 
     
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৩547034
  • MP সম্ভবতঃ কথাটা উদাহরণসূচক হিসাবে বলেছেন। ইরানের মেয়েরা মৌলবাদী খোমেইনির ছবি পুড়িয়ে যে আন্দোলন করেছে এবং হাজার হাজার জেলে গিয়েও সেই আন্দোলন বজায় রেখেছে এটার কথা বোঝাতে চেয়েছেন। তবে ভিয়েতনাম বা কাম্পুচিয়ার মতো সংগ্রামী বৈশিষ্ট্য এখন সত‍্যি বিরল। একটা জিনিস দ্রষ্টব‍্য, তখন যেভাবে ষ্টলওয়ার্টস্ নিপীড়িত মানুষের পাশে ছিলেন, যেমন বার্ট্রান্ড রাসেল প্রমুখ এবারেও বিলি এইলিশদের মধ‍্যে কিছুটা সেই প্রভাব দেখা যাচ্ছে। আর আমেরিকার অ‍্যাফ্লুয়েন্ট সোসাইটি পুরো আমি তুমি বিতর্কে বিভাজিত। ওখানে তথাকথিত কমিউনিজমের সেভাবে জমি না পাওয়ার কারণ মনে হয় লোকের মানসিকতা। হাইপার ইন্ডিভিডুয়ালিজম করতে গিয়ে প্রত‍্যেকে বিচ্ছিন্ন। সমাজ ওদের কিছু দেয়নি, রাষ্ট্রও ব‍্যবহার করেছে। পেতে পেতে অন্তরের পিশাচ কখন জেগে উঠেছে তার খবর ওরা রাখেনা। আর আজকে আমরা এপস্টিন ফাইলের কথা শুনে 'নমো বিষ্ণু' বলে কান শুদ্ধ করে নিচ্ছি, যখন দলিত মহিলাদের নগ্ন করে প‍্যারেড করানো হয় মানবতা কোথায় থাকে? মণীষা বাল্মীকি থেকে আর জি কর -- রাষ্ট্রের পাহারাদারদের দিয়ে দেহ পুড়িয়ে দেওয়া, মদের আড্ডার প্রতিবাদী যুবককে কুপিয়ে মারা এসব? সবার মধ‍্যে আছে ক্ষমতার হিসেব আর সেটা প্রকাশিত হয় কম বেশী ক্ষমতা, স্বার্থ আর সামর্থ‍্যের অভাবে। নাহলে বাসের মেয়েদের অশালীন স্পর্শ করা লোকও সুযোগ পেলে হয়ে উঠতে পারেন এমন কেউ।
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫547033
  • সেদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল, শিল্প সাহিত্য সঙ্গীত বিষয়ে অতি মনোযোগী ও ওয়াকিবহাল সিনিয়ার লোক। কী প্রসঙ্গে আমি কুন্ঠাভরে বললাম, দেখুন, বাংলা গানের স্বর্ণযুগ যেটাকে বলা হয়, লিরিকের কোয়ালিটি যদি বিচার করি, কিছু ব্যতিক্রম বাদে আমি ওটাকে স্বর্ণযুগ বলে ঠিক মানতে পারি না। উনি হাঁহাঁ করে উঠলেন, স্বর্ণযুগ কী বলছো, আমি তো ওটাকে অ্যালুমিনিয়াম যুগও মনে করি না।
    তাতে খুবই নিশ্চিন্ত স্বস্তির নিশ্বাস ফেললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত