এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:701f:c0a9:255f:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪547002
  • র২্হ, আইস এর বিরুদ্ধে প্রতিবাদ দেখতে আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে খ দাকেও লিখেছিলাম, আমেরিকায় আইসের বিরুদ্ধে যে লেভেলে প্রতিবাদ হচ্ছে, তার ১% ও তো আমাদের দ্যাশে হয় না। আর আমেরিকায় শিল্পীদেরও প্রতিবাদ করার দীর্ঘ ট্র‌্যাডিশান আছে, মার্লন ব্র‌্যান্ডো থেকে মাইকেল মুর, এমনকি কয়েকদিন আগে বিলি আইলিশ। আমাদের বলিউড ইত্যাদিতে তো সবাই মুখে কুলুপ এঁটে বসে থাকে। 
  • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২547001
  • @r2h, অন্য দেশের লোক ভারতীয়দের মাথামোটা জাতিবিদ্বেষী গোরু বললে সেটা খুবই খারাপ কাজ হবে।                                                            উত্তর ভারতের একটা বড় অংশকে  মাথামোটা জাতিবিদ্বেষী গোরু বললে সেটা খুব ভুল কিছু বলা হবে কি ? 
  • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৮547000
  • @r2h, ইরানে যেরকম হয়েছে আম্রিকাতে সেরকমই কিছু হোক এটাই চাইছি l না হলে এটাই মেনে নিতে হবে আম্রিকার মানুষ বালিকা ধর্ষক এপস্টেইনের মত লোক যারা দুটো পার্টিরই নিয়ন্ত্রণ করে তাদের সমর্থক l তাছাড়া ধরুন ইরানের মোল্লাদের উপড়ে ফেলতে যেমন মেয়েরা পথে নামে , দেড়শো বছর ধরে একনায়কতন্ত্র চালানো দুটো পার্টিকে উপড়ে ফেলতে মানুষ কেন রাস্তায় নামবেনা ? ধক নেই আইস আর CIA এর ভয়ে ?
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪546999
  • আমেরিকার একটা অন্য জিনিস আবার, এখানে অনেক লোক নাগরিক না - যেহেতু এক্সপ্যাট, পরিযায়ী অনেক। ছাত্র সমাজেও অনেক অনাগরিক। তারা আছে, কিন্তু কোন রাজনৈতিক কর্মকাণ্ডে ভাগ নেওয়ার অধিকারী না। তাদের কণ্ঠস্বর ​​​​​​​আসলে ​​​​​​​নেই -যদিও প্রতিষ্ঠায় তারা সামনের ​​​​​​​দিকে। 
    প্রতিবাদী কলেজ বিশ্ববিদ্যালয়গুলির বাইরে আইস ঘাঁটি গেঁড়ে বসে - তাতে ছত্রছাত্রীরা অনেকেই ট্রমাটাইজড - বিশেষ করে প্রথম বা দ্বিতীয় প্রজন্মের আমেরিকান যারা।
    আমি ভূয়সী প্রশংসা করি ঐ বিপুল সংখ্যক প্রতিবাদীদের - যারা ভিক্টিম না, ভিক্টিম হওয়ার সম্ভাবনাও নেই। তারা অন্যদের জন্য লড়ছে। চার্চ থেকে ডিটেনশন সেন্টারে ভলান্টিয়ার যাচ্ছে, বন্দীদের খবর বাড়ির লোকের কাছে পৌঁছে দিতে। আমাদের চেনা একটি ক্লাস নাইনের মেয়ে এক গ্রীষ্ম ডিটেনশন সেন্টারে ভলান্টিয়ার করে এখন তাকে কাউন্সেলিং নিতে হচ্ছে, আগামী গ্রীষ্মে আবার যাবে - যদি দরকার হয়। এবং সে বা তার পরিবার - তাদের ভিক্টিম হওয়ার কোন সম্ভাবনাই নেই।

    গোটা সমাজ মাথামোটা বিদ্বেষী কি আর হয়? আমাদের দেশেও তো উনিজি কতদিন হয়ে গেল। অন্য দেশের লোক ভারতীয়দের মাথামোটা জাতিবিদ্বেষী গোরু বললে সেটা খুবই খারাপ কাজ হবে।
  • dc | 2402:e280:2141:1e8:701f:c0a9:255f:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪২546998
  • দ দির লিংকটা মেয়েকে পাঠাবো laugh
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪546997
    • MP | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০
    • ... আম্রিকার লোকে চুপ কেন ? ...
     
    আধুনিক পৃথিবীতে ঠিক কোন দেশের লোকেরা উপড়ে ফেলার জন্য ঝাঁপিয়েছে, ও ঝাঁপিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছে? আরব বসন্ত? বাংলাদেশ?
    অন্যদিকে সেকালে ভিয়েতনাম ও একালে আইস - এর বিরুদ্ধে ছাত্র জনতা যা প্রতিরোধ করছে তার তুলনীয় কিছু তো দেখি না।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩546996
  • //তাহলে সমষ্টিগত শিল্প কোথায় যাবে?//
      সমষ্টিগত শিল্প বলতে কি গণসঙ্গীত, ব্যান্ড, গ্রুপ থিয়েটারের কথা বলছেন? অবশ্য চলচ্চিত্রও তো সমষ্টিগত শিল্পই
    • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০546995
    • @ মানালী, শুধু Gen Z নয় আমার মতে সমগ্র আম্রিকি সমাজটাই মাথামোটা l যেখানে দেড়শ বছর ধরে দুটো পার্টি চলে আসছে এবং দুটোই এপস্টেইন জাতীয় শিশুধর্ষক লোকদের পকেটে সেখানে মানুষ দুটো পার্টির বিরুদ্ধেই রাস্তায় নামে না কেন ? ইরানের বিপ্লব নিয়ে অনেক কিছু শুনি, আম্রিকাতে এপস্টেইনের দুটো পার্টির এদের উপড়ে ফেলবার ব্যাপারে আম্রিকার লোকে চুপ কেন? সমগ্র আম্রিকা সমাজটাই হয় মাথামোটা নয়তো আম্রিকার পুরো সিস্টেমটাই একটা সার্ভেলেন্স স্টেট্ যেখানে নিপীড়িত মানুষ তাদের নিপীড়ক রাষ্ট্রের সমর্থনে ! কি বলেন ?
    • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০546994
    • এপস্টেইন ফাইলস এখন বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় খবর l এনিয়ে একটা হিস্টোরিক্যাল গল্প তো লেখা যেতেই পারে যেখানে একটি অল্পবয়সী আদর্শবান মেয়ে গ্ল্যামার বা অসমবয়সী প্রেমের মোহে পড়ে জড়িয়ে পড়ে এপস্টেইন দ্বীপে যেখানে যখন তার চোখ খোলে আসল সত্যের সামনে তখন অনেক দেরী হয়ে গেছে l মেয়েটি এখন কি করবে ? মানালী আপনার লেখার হাত তো খুবই ভালো এরকম একটা প্লট নিয়ে কিছু লিখতেই পারেন l কি বলেন ?
    • &/ | 107.77.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৬546993
    • অবস্থা খুবই মারাত্মক, কোনো একটা স্টেপ নেওয়া দরকার গ্লোবালি . লীডাররাই মানে ডিপ লীডাররা যদি পরীক্ষামূলক ভাবে কিছুদিন সমস্ত নেট পরিষেবা বন্ধ রেখে দেখেন কী হয় . ছেলেপিলেরা ক্লাসে, লাইব্রেরিতে, মাঠে, সিঁড়িতে সর্বত্র সেই আগেকার মতন বই খাতা পেন্সিল পেন ইত্যাদি নিয়ে, সহপাঠী বন্ধুরা মিলে ​​​​​​​....
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৫546992
    • Gen Z কে মাথামোটা বললো !
    • | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫546991
    • কি অবস্থা!  এমনিতে ইন্টারভিউ নিতে গিয়ে এটা মনে হয়েছে কয়েকবার। তারপর এখনো টেক লীডদের কাছে এমনকি  আকাডেমিয়ায়  প্রফেসরদের কাছেও যা শুনি তাতে সীলমোহর দিল।  
       
      "Gen Z is now officially the only generation to measure lower than their predecessors in intelligence. A neuroscientist says this is because short videos and summarised texts are being increasingly relied on, but this is not how the human brain works."
       
    • dc | 2401:4900:7b94:b7d5:f87c:eea3:be79:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৭546990
    • আচ্ছা তা হতে পারে। 
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩546989
    • সংস্কৃতি কোথাও গিয়ে শুধু আর্ট, ললিতকলা, গান এগুলোতে আটকে নেই। সামগ্রিক জীবনযাত্রার রূপক হয়ে উঠেছে। ভিড়ের তো কোনো মুখ থাকে না, কিন্তু কোনো নির্দিষ্ট শ্লোগান সমগ্র ভিড়টারই উৎসমুখ হয়ে ওঠে। তখন শ্লোগানের কবিতা হয়ে ওঠার পর্যায় চলে আসে। তাই প্রায় নিরক্ষর, প্রান্তিক মানুষজনের কাছে শেক্সপীয়র, টলষ্টয় আর রবীন্দ্রনাথ ঠাকুর একই বিষয়।
    • dc | 2401:4900:7b94:b7d5:f87c:eea3:be79:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩546988
    • মানালির বাংলাটা ভারি কঠিন, পুরোটা বুঝতে পারলাম না, তবে আপনি কি ব্যক্তি বনাম সমষ্টির শিল্পকর্মের কথা বলছেন? তাহলে তো বলবো মানুষের ইতিহাসে প্রায় সমস্ত সেরা গান, গল্প, ছবি ইত্যাদি সবই ব্যক্তি মানুষের তৈরি! অনেকে মিলে বা একটা গোষ্ঠী মিলে কোন গল্প লিখেছেন বা গান রচনা করেছেন এরকম উদাহরন অল্প। তার কারন, আমার যদ্দুর মনে হয়, একজন ব্যক্তির প্রতিভা যে লেভেলে পৌঁছতে পারে সেই লেভেলে কোন গোষ্ঠী পৌঁছতে পারে না। লিওনার্দো, মাইকেলঅ্যান্জেলো, টলস্টয়, অজি ইত্যাদিরা যা বানিয়ে গেছেন কোন গোষ্ঠীর শিল্পকর্ম তার ধারে কাছে পৌঁছতে পারে নি। 
       
      অবশ্য এসব আমার ব্যক্তিগত মতামত, আমি ভুলও হতে পারি। এমনিতেও আমি ইন্ডিভিজুয়ালিজম এর পক্ষে আর কমিউন এর বিপক্ষে :-)
    • একক | 2401:4900:88ae:9bbd:348c:6f01:e38c:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৯546987
    • কঞ্জিউমার্স পার্সপেক্টিভ থেকে সমষ্টি হতেই পারে। সেটা কোথাও অস্বীকার করা হয়নি। প্রোডাকশন পার্সপেক্টিভ থেকে ব্যক্তি। এইটুকুই বক্তব্য ছিল কারণ আমরা প্রোডাকশন এন্ড নিয়ে কথা বলছিলুম। ইউনেস্কো বা শহরের সেমিনার এগুলো যা আপনি বলেছেন তা ভুল উদাহরণ নয়। দেখা টা উল্টোদিকে এইটুকুই।
      দুটো আলাদা করে না রাখলে তো "আমাদের লুঙ্গি" হয়ে যাবে :)) এই গপ্পোটা বলার লোভ সামলানো মুশকিল কিন্তু বর্ডারলাইন মিসোজিনি, আগেই বলে দিলুম !
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৫546986
    • সমাজতত্বে ওদের মূল্য ব্যর্থ কবি মাইকেলের চে বহুগুণ। কিন্তু তা দিয়ে ব্যক্তি মাইকেলের কিস্যু আসে যায়না। তার এসব ছিড়িকপনা সংস্কিতি দেখে গা পিত্তি জ্বলে , তাই সে লেখে। ব্যাস। 
       
      সেটা সত‍্য কথা। কিন্তু ধরুন অসম এবং উত্তরবঙ্গের কোনো মহিলা কবিই তো লিখেছিলেন এই ভাওয়াইয়ার লাইনটি -- "তুমি গেইলে কি আসিবে / মোর মাহুত বন্ধু রে "। পার্বত‍্য ও জঙ্গলঘেরা অঞ্চলে হাতির আক্রমণে তাদের মৃত‍্যু ও সুখের সংসার ভেঙে যাওয়া এক নিত‍্যকার ঘটনা। অথচ পেটের দায়ে যেতেও হয়। তাই যুগ যুগান্তর ধরে মাহুত সম্প্রদায় অজস্র নারীর প্রাণের আকুতি ও উদ্বেগ এই একটি সুরে গেঁথে গেছে, ফিরে আসা না আসার সংশয়ে দুলেছে। শহরাঞ্চলের একটি সেমিনারে যদি ওই অঞ্চলের মাহুত সম্প্রদায়ের জীবনযাত্রা ও গান নিয়ে চর্চা হয়, তবে সেটা কোনো ব‍্যক্তিই করবে। কিন্তু স্রষ্টার নেপথ‍্যে এখানে সমষ্টি নেই, বরং ফিজিক্সের সেই অভিসারী আলোকবিন্দুর মতো অনেক ব‍্যক্তির কন্ঠর মিশে এককরূপে পরিবর্তিত হয়েছে। আবার জন হেনরী বা মেরি ম‍্যাকডেলিন কে তা জানার অপেক্ষা না রেখেও শ্রমদানকারী, কালো মানুষদের যন্ত্রের ওপর বিজয়ের দ‍্যোতক হয়ে উঠেছে এই দুটি চরিত্র। তাই কৌম গোষ্ঠীর সংস্কৃতি তার উপস্থাপনার মধ‍্যে দিয়েই মেনষ্ট্রীমের সামনে একটা প্রতিসন্দর্ভ উপস্থিত করে। কবি মলয় রায়চৌধুরীর মত এমনটাই। শেষপর্যন্ত ব‍্যক্তি স্রষ্টার ভূমিকা প্রসঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন তাই লেখেন, "লিখিনু কি নাম মোর বিফল যতনে / বালিতে, রে কাল!/ তোর সাগরের তীরে।"
    • আমি | 150.107.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪546985
    • উলটপূরাণে ভারত ইংল্যান্ডকে কলোনাইজ করেছে। এখানে কজ্জালির লিঙ্ক। শেষ গল্পঃ
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪546984
    • উল্টো পুরাণ যেন কোন গল্প টা ? ( একটু বলিলেই হইবে !!
      সেই যে বঙ্গ-ইঙ্গীয় পাঠশালা, যেখানে বাঙালীরা ইংল‍্যান্ড দখল করেছিলো। মেডেটেরিনিয়ান হয়ে গিয়েছিলো মোতিপুকুর, শ্রেষ্ঠ ভদ্র পোষাক হয়েছিলো ধুতি ও চাদর। গবসন টোডি রায়সাহেব উপাধি পাচ্ছিলেন, আবার ওনার মেয়ে ফ্লফি আর ফ্ল‍্যাপিকে বাংলা পড়তে শিখে সভ‍্য হতে হচ্ছিলো। ভারতের সাম্রাজ‍্যবাদের বিরুদ্ধে ইংরেজরা লড়ে ঠিক জুত করতে পারছিলো না, উড়িয়া পুলিশ চেঁচাচ্ছিলো -- "অএ সাহেব, ওপাকে যিব তো ডান্ডা খিব।"
      সেইটে।
    • একক | 2401:4900:88ae:9bbd:348c:6f01:e38c:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১546983
    • দেখুন কালেকটিভ আর্ট শ্রেণীবিভাজনটাই একটা কনজিউমার পার্সপেক্টিভ। আমি যখন একটা আর্ট পীসের এবঙ সেই আইডিয়ার জন্মদাতার নাম পাচ্ছিনা তাকে কালেকটিভ বলে চালিয়ে দিচ্চি। এনজিও কালচার এসে এটাকে আরও শুগারকোট করেচে।
      কিন্তু যদি গান ও ধরি, একটা গান যখন কেও লিখচে সে ব্যক্তির জায়গা থেকেই লেখে। এবার আমি সেই পদকর্তার নাম দিলুম না, বা পুঁথির পাতা হারিয়ে গ্যালো, অনেক বছর বাদে আরেকজন শিল্পী সেই গানেই আরেক লাইন জুড়ে দিলো, আগেইন,ব্যক্তি হিসেবেই। প্রতিটা পদে যে চরণচিহ্ন রেখে যায় সে ব্যক্তি। তার কালেকটিভ সত্বা নেই তা নয়, কিন্তু ব্যক্তির অভিজ্ঞতার দ্বন্দ্ব ছাড়া তার অস্তিত্ব বৃথা। আপনি হয়তো ইউং টানবেন, গ্রেট আর্কিটাইপ কালেকটিভ থেকেই আসে তা নিয়ে সমস্যা নেই, কিন্তু সেই চাঁদের ছায়া যে গোস্পদে এসে পড়ে সেইটি ব্যক্তি। সেই খণ্ডটুকুতে হয়তো পোড়া মোবিলের গন্ধ, ছ্যাকড়াগাড়ির বিরক্তি। হয়তো কায়েতকুলভূষণ মাইকেল সকাল থেকে দু ক্রেট বিয়ার শেষ করে, অঁরিয়েতের দেরাজ থেকে সোনার ব্রোচ সড়াচ্চেন, আরও মদ চাই ! জানলার নীচ দিয়ে মড়াকান্নার মত লাপাতে লাপাতে বগল তুলে নেচে গ্যালো জেলেপাড়ার সং। জেলেপাড়া খারাপ কিছু না। ওরা সময়ের ভাষ্যকার। সমাজতত্বে ওদের মূল্য ব্যর্থ কবি মাইকেলের চে বহুগুণ। কিন্তু তা দিয়ে ব্যক্তি মাইকেলের কিস্যু আসে যায়না। তার এসব ছিড়িকপনা সংস্কিতি দেখে গা পিত্তি জ্বলে, তাই সে লেখে। ব্যাস।
      তো ব্যাপারটা এই জায়গা থেকে ব্যাক্তির। শিল্পের উৎপাদনের জায়গা থেকে।
      ধরেন, যে লিখেছিলো, "তুমি হও গহীন গাঙ কইন্যা আমি ডুইব্যা মরি", সে নিজের ইচ্ছের কথাই লিখেছিলো। কোনো কালেকটিভ তার সঙ্গে ডুব দিতে চাইলে মোটেই সে ব্যাটা রাজী হতোনা :)))
    • Bratin Das | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৮546982
    • উল্টো পুরাণ যেন কোন গল্প টা ? ( একটু বলিলেই হইবে !!)
    • . | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১546981
    • এআইয়ের বেবিফুডেই তো তো ভেজাল।
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৮546980
    • সমষ্টিগত শিল্পের অধীনে ঝুমুর গানের সংগ্রহ, লোকসঙ্গীত, গণনাট‍্যের চর্চা এগুলোও ধরা যায়। কিন্তু যেহেতু লোকশিল্পের কোনো একক শিল্পীর নাম পাওয়া যায় না, তাই ইউনেস্কো থেকে এখন এগুলি প্রটেক্ট করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তাছাড়া অনেক সোশ‍্যাল মুভমেন্ট অনেকসময়ে আর্ট ফিল্ডে কাল্ট হয়ে দাঁড়ায়। এরকম উদাহরণও আছে।
    • একক | 2401:4900:88ae:9bbd:348c:6f01:e38c:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৩546979
    • আধুনিক যুগে সমষ্টিগত শিল্প কোত্থেকে হবে ?! ধর্ম বা রাজতন্ত্রের ছায়ায় কালেকটিভ আর্ট হতো। যেভাবে আমরা অজন্তা ইলোরা বা পিরামিড পেয়েচি।
      আধুনিক যুগে কালেকটিভ আর্ট বলা হয় শিল্পীদের ফোরাম গুলোকে। ওতে বিজ্ঞাপন -টাকা পয়সা এসবের সুবিধে হয়। আর্ট পিস্ টা কালেকটিভ এরকম আদৌ নয়।
      একটা সময় পর্যন্ত শিল্পের জগতে একের পর এক মুভমেন্ট চলেছে। সেগুলোকে টু সাম এক্সটেন্ট কালেকটিভ বলা যেতেও পারে কারণ আইডিওলজিকালি তারা একটা কালেকটিভের মধ্যে আছে এবং এরকম কোনো আর্ট পিস্ তুলে ধরে, এই দেখুন ফ্রেঞ্চ ইম্প্রেশনিস্ট ওয়ার্ক, এভাবে বিশেষিত করা যায়, শিল্পীর নাম না নিয়েও তাও তর্কসাপেক্ষ।
      গত পঞ্চাশ বছরে তো আর্ট মুভমেন্ট ও নেই। বাংলা কোবিতায় দেখি কিসব শূন্য দশক, পয়েন্ট ফাইভ দশক এসব চলছে। পুরো গ্রাফ পেপার বানিয়ে ফেলেচে :))) তো মোদ্দা কথা মুভমেন্ট নেই। তো কিসের কালেকটিভ ??
      আধুনিক শিল্পী আর প্রাচীন কারিগরে এটা তফাৎ। এখানে শিল্পীর নাম যায়। সম্মান ও দক্ষিণা দুটোই মেলে। স্বত্ব থাকে। কাজেই এগুলো সমষ্টিগত শিল্প নয়।
      হ্যাঁ সুদূর ভবিষ্যতে এয়াই এর খপ্পরে পড়ে আবার এনোনিমাস কালেকটিভ আর্টের জন্ম নিতে পারে। এয়াই নিও ফিউডালিজম এর জন্ম দেবে। সেসব দেরি আচে।
    • একক | 2409:4060:2eb8:4d2::1dca:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬546978
    • হ্যাঁ খুবই চোখে লাগে!!  র আর ড়।  এয়াই ফেয়াই কী কচ্চে, কন্টেক্সট বুঝে বানাম ঠিক্করে দিতে পারে তো :( 
    • . | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১১546977
    • @একক
      "এবং সে শুধু গাল পেরে থেমে থাকেনা"

      "তার আগে সবাই মুখোশ পড়ে ঘুরছিলো"

      প্লীজ বড্ড চোখে লাগে।
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫546976
    • আমার বিচারে উনি বাস্তববাদি নন l  
      বাস্তববাদী হলেই বা কী হতো? চন্দ্রবর্মা তো এসেছিলেন প্রজাসাধারণকে জাগিয়ে দিতে আর ওনার বাবা মানে আগের রাজাকে বাঁচিয়ে নিয়ে যেতে...প্রহেলিকার বড়োজোর কোনো রাজপরিবারে বিবাহ হতো (তখনকার দিনে একমাত্র এটাই ছিলো!) তার থেকে এ তো অনেক বড়ো পাওয়া।
    • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২546975
    • @ মানালী , "আর একজন প্রহেলিকাও থাক, যে ধাঁধার মতোই জটিল অথচ জলের মতো স্বচ্ছ হবে। " প্রহেলিকা কোথায় ইনি তো রাজকুমারী বোঝাই তো যাচ্ছে l আপনার এই গল্পটা পড়ে মনে হচ্ছে আপনি খুবই আইডিয়ালিস্ট l একটা সময়ে আমিও এরকমই ছিলাম তবে এখন বাস্তববাদী ও নিরাশাবাদী হয়ে গেছি l আপনার বিচারে এই আদর্শবাদী রাজকুমারী প্রহেলিকা, আমার বিচারে উনি বাস্তববাদি নন l  
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪546974
    • @মানালি , আপনার স্থলপদ্ম গল্পটি অসাধারণ l এই গল্পের আইডিয়া নিয়ে কিছু বলুন l কোথা থেকে পেলেন এগল্পের আইডিয়া ?
       
      আইডিয়া তেমন কিছু নয় MP. আসলে এরকম কিছু হলেই সাধারণতঃ যা হয়, অপর একজনের ক্ষমতা দখল ও রাজা হয়ে বসা। তারপর হয়তো কিছুদিনের সুশাসন, তারপর আবার কৃষক-কারিগর রয়ে যায় তাদের নিজের অবস্থায়। তাই ভেবেছিলাম, একজন চন্দ্রবর্মা থাকলে কেমন হয়? যে রাজা টাজা হতে চাইবে না কিন্তু রাজার কর্তব‍্যটা মনে করিয়ে দিয়ে যাবে। জাগার উপায়টা শিখিয়ে দিয়ে যাবে। আর একজন প্রহেলিকাও থাক, যে ধাঁধার মতোই জটিল অথচ জলের মতো স্বচ্ছ হবে।laugh
    • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬546973
    • সমষ্টির বিরুদ্ধে ব্যক্তির প্রতিবাদ হলো শিল্প। 
      তাহলে সমষ্টিগত শিল্প কোথায় যাবে?
    • মতামত দিন
    • বিষয়বস্তু*:
    • কি, কেন, ইত্যাদি
    • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
    • আমাদের কথা
    • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
    • বুলবুলভাজা
    • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
    • হরিদাস পালেরা
    • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
    • টইপত্তর
    • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
    • ভাটিয়া৯
    • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
    গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


    মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত