এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আমি | 2402:3a80:198d:64cd:778:5634:1232:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১১546972
  • অল্ট ইতিহাস নিয়ে কথা হচ্ছিল। পরশুরামের উলটপুরাণ একটা উদাহরণ। এছাড়া বাংলায় কিছু মনে পড়ছে না। 
  • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৯546971
  • @মানালি , আপনার স্থলপদ্ম গল্পটি অসাধারণ l এই গল্পের আইডিয়া নিয়ে কিছু বলুন l কোথা থেকে পেলেন এগল্পের আইডিয়া ?
  • একক | 2409:4060:2eb8:4d2::1dca:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৮546970
  • হ্যাঁ, পরিবর্তন।  কিন্তু তার আগে সবাই মুখোশ পড়ে ঘুরছিলো, মধু কবি খুলে দিলেন এরকম না। মধুসূদন আলোচনায় এই ফল্ট লাইন গুলোর মায়া ত্যাগ করতে হবে। নইলে সমাজতত্ববিদ রা এসে প্রমাণ করে দেবেন,  মুখোশ কিছু খোলা হয়নি বরং খানিক এক্সোটিক রংবাহার চেপেচে মুখোশের উপর। এবং অব্জেক্টিভলি তাঁরা ভুল নন। 
     
    এই যেমন নামধাতু। বাংলায় চিরকাল নামধাতু ছিলো।  কথ্যে ছিলো মধ্যযুগের সাহিত্যেও ছিলো।  বরং তা ছিলো মাটির কাছাকাছি।  প্রচুর ফারসি, আরবি শব্দ থেকে নামধাতু হয়েচে। ভারতচন্দ্র পড়ুন। ভুরি ভুরি পাবেন।  "ধর্মের পাল্লায় প্রভু পাপ তরাজিল।" এখেনে তরাজিল আসচে তরাজু থেকে। মানে দাঁড়িপাল্লা বা মানক। ইন্সাফ কা তরাজু সিনেমা মনে আচে তো?  সেই তরাজু। 
     
    তো মধুসূদন এসে এসব কথ্য ফারসি আরবি ঝেড়েপুছে সরিয়ে সংস্কৃত অরিজিন নামধাতু দিয়ে ভরে দিলেন ভাষাকে। তাতে ফোনেটিক প্রভাব,  মিটারের প্রকাশ এসব নিয়ে প্রচুর ভাবার অবকাশ এলো। 
     
    কিন্তু এটা ভালো না মন্দ বিচারের বিষয় ই না। সমষ্টির বিরুদ্ধে ব্যক্তির প্রতিবাদ হলো শিল্প। তাকে সমাজতত্বের পরিভাষা দিয়ে ভালো -মন্দ ট্যাগ করতে গেলে উলটে বিপদ ডেকে আনবেন। 
  • . | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০546969
  • মেণ্ডেলিএফের পর্যায় সারণীতে তিনি নতুন এক মৌলের সংযোজনের জন্য বাংলা ভাষার জন্য অনেক গয়না তৈরি করা সম্ভব হয় - নামধাতু।
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬546968
  • এখন এরকম একটা কিছু করা ভীষণ দরকার। সমস‍্যা হইলো, ফান্ড নেই। লোকেও দেখবে না।
  • Manali Moulik | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩546967
  • এবং সে শুধু গাল পেরে থেমে থাকেনা সে তার শিল্প দিয়ে এই সংস্কৃতিকে আক্রমণ করে। যা একজন শিল্পীর একমাত্র কাজ। সংস্কৃতিকে আক্রমণ। 
     
    সত‍্যি। বাংলা নাটকের ধারার অভিমুখ ঘুরিয়ে দিয়েছিলেন এই ভদ্রলোক। যদিও পাশ্চাত‍্য ধারণার আমদানি ও অনেক নতুন পরীক্ষা-নিরীক্ষা উনি নাট‍্যসংস্কৃতি নিয়ে করেছেন, কিন্তু প্রহসনের কথাটা সর্বাগ্রে বলতে হবে। বুড়ো শালিক বা একেই কি বলে সভ‍্যতা? এগুলোতে এতো বাস্তবসম্মত আক্রমণ আর সোজা কথায়, মুখোশটা টেনে খুলে দেওয়া --- সেটাই উনি করেছেন।
  • thenewsminute | 49.206.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭546966
  • In a message to Steve Bannon, on May 19, 2019, Epstein says, “modi sending someone to see me on thurs.” 
    That Thursday, May 23, Epstein was scheduled to meet Anil Ambani in New York. His calendar for that day, which Epstein has sent to his assistant in a separate email, shows no other meeting. 
    After the meeting with Anil, Epstein updated Bannon: “really interesting modi meeting. He won [the 2019 Lok Sabha elections] with HUGE mandate.   His guy said that no one in wash speaks to him however his main enemy is CHINA!   And their proxy in the region  pakistan.   They will host the g20 in 22.. Totally buys into your vision.”
    Bannon replies, “I’m doing a one hour show for India on Modi while here- bringing American Hindu guys with us.” 
    The “one hour show” seems to have been a reference to a televisioninterview Steve Bannon did with news anchor Sudhir Chaudhary for WION about Modi’s election victory. At the time, Bannon was camped in Europe, trying to help right-wing populist parties win elections in Italy, France and Germany. The “American Hindu” reference appears to be to Shalabh Kumar, a prominent Hindutva activist in the US, who appeared in the WION interview along with Bannon.
    Epstein continues about Modi, “his focus wants to be stopping china. I can set. You should meet with modi.” Bannon replies, “Please.” A few hours later he adds, “my guy [Anil] said to tell you that you are missing a great opportunity. Look at your underwear.   It either says made in china or made in india.  .  how is it possible that you guys don’t understand shared goals. Modi inauguration on sunday.”
    Simultaneously, Epstein was texting with Anil: “I think mr modi might enjoy meeting steve bannon   , you all share the china problem.” Ambani replied, “sure.” Epstein seems to have taken this as a yes on behalf of Modi and reported to Bannon “modi on board.”
     
  • Bratin Das | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬546965
  • লসাগু দা অনেক কাল কথা হয় না ।উইকএন্ডে কলাবো 
  • Bratin Das | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৫546964
  • আমি লেখক কে দিয়ে সই করিয়ে নিয়েছি 
  • %% | 2406:7400:10c:8c3:b847:a9fb:6cc7:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৬546963
  • Russia has not received any statements from India about stopping Russian oil purchases, Kremlin spokesman Dmitry Peskov said on Tuesday (February 3, 2026).
  • একক | 103.59.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৬546962
  • সমাজে আবার কী ক্রাইসিস চলবে? দিব্যি চলছিল সমাজ সকাল সন্ধ্যে সংস্কৃতির রসে হাবুডুবু হয়ে। লোকজন গাইছিলো, নাচ্ছিলো, চন্ডীদাসী শুনে মাথা নাড়াচ্ছিল, প্রভাকর খুলে গুপ্ত কবির পদ্য পড়ে গড়াগড়ি যাচ্ছিলো, চুনোট ধুতি সামলে কেচ্ছাকাহিনীর নাট্যরূপ দেখছিলো .......... কোম্পানির ট্যাকা ঢুকেছে বাবুদের হাতে, বাংলার সংসকৃতি ভরভরন্ত একেবারে।  
     
    পার্টিকুলারলি একটা লোকের হঠাৎ ফিউজ জ্বলে যায়। সে বলে : ধোর বাল। কবিতার (শর্মিষ্ঠা নাটকের মুখবন্ধ) ভাষায় অলীক কুনাট্য ইত্যাদি। এবং সে শুধু গাল পেরে থেমে থাকেনা সে তার শিল্প দিয়ে এই সংস্কৃতিকে আক্রমণ করে। যা একজন শিল্পীর একমাত্র কাজ। সংস্কৃতিকে আক্রমণ। 
     
    এই অনাচারটুকু বাদ্দিলে গোটা সমাজে সংস্কৃতিতে কোথাও কোনো ক্রাইসিস ছিলো না। তারা গলা অবধি মজেই ছিল। পরবর্তীতেও তাই। ক্রাইসিস মাইকেলের ছিল। চিরকাল তাই থাকে।
  • agantuk | 164.152.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮546961
  • &/ | 107.77.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪546960
  • 'অলীক কুনাট্য রঙ্গে মাতে লোকে রাঢ়ে বঙ্গে' কে যেন লিখেছিলেন, তখনও মনে হয় একটা ক্রাইসিস চলছিল বাংলার সমাজে রুচিতে সংস্কৃতিতে
  • Manali Moulik | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০546959
  • গতকাল 'কালীপটকা' সিরিজটা দেখলাম। গালির বন্যায় যেন ভেসে গেল অন্যায়। আপনারা কেউ কি দেখেছেন? যদি না দেখে থাকেন,  এবং যদি দেখতেই চান।  Precaution বলে দেই, হেডফোন ছাড়া দেখার সাহস করবেন না প্লিজ! 
     
    রিয়েলিটি শো তে প্রচুর প্রচার দেখে দেখে আমিও কাল খুলেছিলাম। তিনমিনিট সাউন্ড অফ করে দেখেই বন্ধ করে দিয়েছি। ধুর ধুর, ওই যে রিসেন্টলি অ‍্যাকাডেমি অফ ফাইন আর্টস না কী একটা হলো ওই টাইপের। দিন দিন রুচি ভীষণ নেমে যাচ্ছে বাংলায়। এইসব সিনেমার পাশে ভদ্রলোকে দাঁড়াবে না। ওই "বাংলা সিনিমার পাশে দাঁড়ান" বলে আঁতলেমো করেই যেতে হবে।
  • asim nondon | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৮546958
  • গতকাল 'কালীপটকা' সিরিজটা দেখলাম। গালির বন্যায় যেন ভেসে গেল অন্যায়। আপনারা কেউ কি দেখেছেন? যদি না দেখে থাকেন,  এবং যদি দেখতেই চান।  Precaution বলে দেই, হেডফোন ছাড়া দেখার সাহস করবেন না প্লিজ! 
  • কালনিমে | 43.25.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১546957
  • এই kyeser কি সেই রহস্যময় টুর্কিশ মাফিয়া ঃ)?
     
    Peacemaker season 2 তে অন্য ডাইমেনশন এ অল্ট হিস্ট্রি খানিক আছে। তবে nazism রয়েই গেছে অন্য নামে 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮546956
  • দুটো প্রশ্ন আছে। 
    ১) সরলা দেবী চৌধুরানী কি ''এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ'' গানটির সুরকার? নাকি সুর রবি ঠাকুরের, উনি শুধু স্বরলিপি তৈরী করেন? 
    ২) আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী গানটার নাকি ইন্দিরা দেবী চৌধুরানী একটা সুর করেছিলেন, যেটা রবি ঠাকুর কৃত সুর থেকে আলাদা। এটা গেয়েছিলেন রুমা গুহ ঠাকুরতা। এই তথ্যটা কি ঠিক? সেই গানটা কেউ শুনেছেন? 
  • Srimallar | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫546955
  • @lcm 
    দেখলাম। ঠিক আছে। আপনি আমার আন্তরিক ভালবাসা জানবেন। শারীরিকভাবেও এখনও কিছুটা দুর্বল আছি। একটু সুস্থ হ’য়ে উঠি, তারপরে আবারও লেখায় মন দেওয়া যাবে। 
  • lcm | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৫546954
  • " ...  আগের লেখা (গুরুতে জমা করা) তো এখানে ছাড়া আর খুঁজে পাবো না। তাই, এই নতুন অ্যাকাউন্ট থেকেই এখন সমস্ত লেখা জমা করতে হবে গুরুতে ... "
     
    একাউন্ট দুটো মার্জ করে দেওয়া হয়েছে ... আগের লেখাও পাবে, নামের লিংকে ক্লিক করে দেখো ... ...
  • Srimallar | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৩546953
  • ফোনের বড় অসুখ করেছিল। হাসপাতালে ভর্তি করানো হল। ডাক্তার শত চেষ্টা করেও কী অসুখ, তা ধরতে পারছিলেন না। অনেক অনেক চেষ্টার পরেও ডাক্তার পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শেষবারের মতো ডাক্তার যখন চেষ্টা করলেন, তখন সত্যি সত্যিই ফোনের কী অসুখ হয়েছে, তা খুঁজে পাওয়া গেল এবং চিকিৎসা শুরু হল। আজ হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে বাবার হাত ধ’রে বাড়ি ফিরে এলো, আমার আদরের ফোন। বাবার মুখে শুনলাম, ডাক্তারের সে কী আনন্দ! সাফল্য যিনি পেয়ে থাকেন, একমাত্র তিনিই জানেন, চেষ্টার কোনও বিকল্প হয় না। 
     
    সফটওয়্যার আপডেট দেওয়ার পরে আগের ইমেল আইডি যখন খুঁজে পেতে চ’লেছি, তখন পাসওয়ার্ড চাইল, কিন্তু আগের পাসওয়ার্ড মনে না থাকায় নতুন ক’রে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হলো। তারপরে নতুন গুগল অ্যাকাউন্ট দিয়ে গুরুতে সাইন ইন করলাম। আগের লেখা (গুরুতে জমা করা) তো এখানে ছাড়া আর খুঁজে পাবো না। তাই, এই নতুন অ্যাকাউন্ট থেকেই এখন সমস্ত লেখা জমা করতে হবে গুরুতে। 
     
    শ্রীমল্লার 
  • Manali Moulik | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭546952
  • উনিজী পড়ে ফেললুম .
    আমিও। বন্ধুদেরও pdf দিয়েছি।
  • Bratin Das | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২546951
  • উনিজী পড়ে ফেললুম .
     
    জাস্ট টু মাচ ইন ফ্যাক্ট থ্রি মাচ o বলা যেতে পারে 
  • Manali Moulik | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২০546950
  • অসমবয়সী প্রেম বলতে কি প্রেমিকার বয়স বেশি , এরকম বলছেন? 
    না। প্রেমিকের বয়স বেশী।
  • Bratin Das | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫546949
  • এলেবেলে দা কেমন আছো? 
     
    মানালির লিস্টি টা যাকে বলে গোলা wink
  • keyser | 158.69.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৫546948
  • সিনেমার কি দরকার, ভারতের রিয়েলিটিই তো অল্ট হিস্টরি হয়ে গেছে। সেখানে ২০১৪ সালে ভারত স্বাধীন হোল। কঙ্গনা রানাউত উবাচ।
  • %% | 49.206.***.*** | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৪546947
  • ফিলিপ কে ডিকের বই মনে হয় 
  • lcm | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩০546946
  • " ... জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছে - এরকম অল্ট হিস্ট্রি নিয়ে সিনেমা রেকমেন্ড করতে পারেন? ..."
     
    সিনেমা জানি না, কিন্তু একটা ওয়েব সিরিজ ( আমাজন প্রাইম ) হয়েছিল - The Man in the High Castle -  যেটার কথা ডিসি এবং অন্যান্যরা বলেছেন এখানে - সেখানে দেখানো হয়েছিল পশ্চিম গোলার্ধ জার্মানির দখলে, আর পূর্ব গোলার্ধ জাপানের - এরকম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ১৯৬০ সালের দুনিয়া ... কিন্তু সেখানে মূলত দেখানো হয়েছিল জার্মানি আর ইউএস এর আঙ্গেল থেকে ...
     
    আমি দেখতে চাই ভারতের ক্ষেত্রে - কোনো সিনেমা বা ফিকশন - যেখানে দেখানো হবে ১৯৪৭ এ নয়, ভারতের স্বাধীনতা হল ধরো ৪০-৫০ বছর পরে, ১৯৮৭-১৯৯৭ এ , সাউথ আফ্ৰিকার মতন - তাহলে কি হতে পারত - অফ কোর্স হাইপোথেটিক্যালি - এরকম কোনো লেখা বা সিনেমা কিছু আছে?  
  • Tariffs | 2600:1002:b061:73cf:cc8f:da20:627:***:*** | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৯546945
  • এগ্রিকালচার সেক্টার কি তবে যথেষ্ট উন্মুক্ত করে দেওয়া হল যা ভারত বহুদিন আটকে রেখেছিল আমেরিকার তথা পশ্চিমের দাবীর বিরুদ্ধে?  
  • %% | 2406:7400:10c:8c3:c1fc:3125:8362:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩546944
  • It was an Honor to speak with Prime Minister Modi, of India, this morning. He is one of my greatest friends and, a Powerful and Respected Leader of his Country. We spoke about many things, including Trade, and ending the War with Russia and Ukraine. He agreed to stop buying Russian Oil, and to buy much more from the United States and, potentially, Venezuela. This will help END THE WAR in Ukraine, which is taking place right now, with thousands of people dying each and every week! Out of friendship and respect for Prime Minister Modi and, as per his request, effective immediately, we agreed to a Trade Deal between the United States and India, whereby the United States will charge a reduced Reciprocal Tariff, lowering it from 25% to 18%. They will likewise move forward to reduce their Tariffs and Non Tariff Barriers against the United States, to ZERO. The Prime Minister also committed to “BUY AMERICAN,” at a much higher level, in addition to over $500 BILLION DOLLARS of U.S. Energy, Technology, Agricultural, Coal, and many other products. Our amazing relationship with India will be even stronger going forward. Prime Minister Modi and I are two people that GET THINGS DONE, something that cannot be said for most. Thank you for your attention to this matter!
  • কৌতূহলী | 115.187.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪০546943
  • @মানালীম্যাডাম
    অসমবয়সী প্রেম বলতে কি প্রেমিকার বয়স বেশি , এরকম বলছেন? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত