এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬546852
  • না না রামকুমার গুরু না, রাণী রাসমণির একজন ব্রাহ্মণ গুরু ছিলেন, তাঁকে মন্দির দান করেন রাসমণি। এই সমাধানসূত্রটি বার করে দিয়েছিলেন রামকুমার, মানে এইরকম হলে তো মন্দির কার্যত একজন ব্রাহ্মণের হয়ে গেল, সেক্ষেত্রে অন্য ব্রাহ্মণদের তো আপত্তি থাকার কথা নয়।
  • aranya | 2601:84:4600:5410:1df8:6b17:9183:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪১546851
  • হ্যাঁ, ওটাই মনে হচ্ছিল, থ্যাংকস &/ । 
    ভাল বিল্ড আপ। উপভোগ্য লেখা।
  • &/ | 107.77.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৭546850
  • অরণ্যদা, পটাশগড় এর গল্পটা সেই গড় ভুতুয়া ধরে নিলে গড়ে পৌঁছনো যায় . সেখানে ডিনারের গং বাজে, তখন খেতে বসতে হয় . এ বি সি ডি স্যুপ দেয়, আরও অনেক কিছু . লাইব্রেরীতে নানা হাই লেভেল বই পত্র . গড় টা একটা চোরাবালি টাইপ কিছু দিয়ে ঘেরা, অনির্বাচিত লোক যেতে পারে না . একটা অঙ্ক কষে ঠিক রাস্তা বের করতে হয়, রাস্তাটা ক্রমাগত বদলে যায়
  • :|: | 172.56.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৫546849
  • ঠিক ঠিক ঠিক ০০:৩১। সেই জন্যই আপাতত কাটিতং। আর নির্মোহ পোষায় না। একটু মোহের সন্ধানে চলি বরং। রান্না-খাওয়া-কমেডি মুভি নিয়ে দু-লাইন বলার ইচ্ছে ছিলো। তা আর কখনও হবে অখন। 
  • দীপ | 2402:3a80:1989:3ec9:578:5634:1232:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২546847
  • রাজ্য সরকারের দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে, পাঁচ লক্ষাধিক শূন্যপদ। শিক্ষকরা বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জ, লাথি খেয়েছেন! 
  • &/ | 107.77.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩১546846
  • এইবার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এসে পড়েছে। আগামী কয়েকদিন ...
  • :|: | 2607:fb90:bd03:141a:7ca2:b637:73b7:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৯546845
  • ২৩:২৮ -- "আশ্চর্যের কথা এই, ..."
    আশ্চর্যের কথাই বটে! কারণ এই ঘটনাটি ঘটেই নি। বিবেকানন্দকে মন্দির অথরিটি (তখন রাসমণি মথুর দ্বারিকা সব জমানা শেষ, ট্রাস্টিই মূলত সক্রিয়) তাঁরা  ঢুকতে দেননি কারণ স্বামীজী কালাপানি পেরিয়ে এসেছিলেন। তিনি কায়স্থ ছিলেন শূদ্র নন এবং বহুবারই দক্ষিনেশ্বর মন্দিরে গেছেন কালাপানি পেরোবার আগে পর্যন্ত। 
  • দীপ | 2402:3a80:1989:3ec9:578:5634:1232:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৬546844
  • বিদ্যাসাগর সংস্কৃত কলেজ কায়স্থদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। এর বেশি এগোতে পারেননি। মূল কারণ, অধ্যাপকদের বিরোধিতা। এঁদের অধিকাংশই তাঁর শিক্ষক ছিলেন।
     
    বিদ্যাসাগর পরবর্তীকালে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন (১৮৭২)। এই শিক্ষাপ্রতিষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো।
    অহিন্দু ছাত্ররাও পড়াশোনা করেছে বিদ্যাসাগরের জীবদ্দশাতেই।
     
    প্রসঙ্গত শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম‌ও প্রথম পর্যায়ে শুধুমাত্র হিন্দু ও ব্রাহ্ম সমাজের জন্য উন্মুক্ত ছিলো।
    প্রত্যেক ব্যক্তিকেই তদানীন্তন সমাজের মধ্যে দিয়েই অগ্রসর হতে হয়।
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৩546843
  • সে তো ঠাকুরবাড়ির নামেও' পিরালি ব্রাহ্মণ 'বলে দাগিয়ে দেওয়া হতো। পুত্রদের বিবাহের জন‍্য কন‍্যা পাওয়া এক্ষেত্রে সমস‍্যার ছিলো। কিন্তু বঙ্গীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ধারক ও বাহক তো এনারাই। তাই এসব কুসংস্কার ভেবে লাভ নেই।
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২০546842
  • নমঃশূদ্র তো একদম অন্ত‍্যজদের বলা হয়। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন এনাদের নিয়ে। যোগেন্দ্রনাথ মন্ডলের প্রসঙ্গ আছে। বাই দ‍্যা ওয়ে, মন্ত্রী কান্তি বিশ্বাস ছিলেন এই সম্প্রদায়ের। ওনার মাতামহী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদপ্রাপ্তা ছিলেন ও ওনার শৈশবের অনেকটাও এই নিয়ে সম্পর্কিত
  • দীপ | 2402:3a80:1989:3ec9:578:5634:1232:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৮546841
  • রামমোহন দেবীর প্রসাদ গ্রহণ করতেন। গদাধর প্রথমে মন্দিরে অন্নগ্রহণ করতেন না, পরে রামকুমারের জীবদ্দশাতেই অন্নগ্রহণ করেন।
     
    মথুরানাথ সারদাদেবী দক্ষিণেশ্বরে আসার আগেই দেহত্যাগ করেন। মথুরানাথের মৃত্যু ১৮৭১ সালে।
  • aranya | 2601:84:4600:5410:1df8:6b17:9183:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৭546840
  • পটাশগড়ের জংগলে কি সেইটা যাতে জংগলের মধ্যে একটা জায়গা অন্য ফ্রিকোয়েন্সিতে থাকে আর একটা অংক সমানে করে যেতে হয় ? @ডিসি 
  • :|: | 2607:fb90:bd03:141a:7ca2:b637:73b7:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৫546839
  • শূদ্র নম:শূদ্রে পার্থক্য আছে। শূদ্র কাস্টের মধ্যে। নম:শূদ্র আউটকাস্ট। 
  • :|: | 2607:fb90:bd03:141a:7ca2:b637:73b7:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০০546838
  • তাই? "সঠিক তথ্য"? রামকুমার রাসমণির "গুরু" ছিলেন? ইন্টারেষ্টিং। 
    শুনেছিলাম যে রাসমণির দেবোত্তর সম্পত্তি। মাকালীর নামেই সম্পত্তি ট্রাস্ট দেখা শোনা করে। রামকুমার এবং তাঁর পরবর্তী প্রজন্ম সেখানে পুজারী বামুন মাত্র। সেসময় সেই মন্দিরে ​​​​​​​কেউ পূজারী ​​​​​​​হতে ​​​​​​​চাইছিলেননা। ​​​​​​​রামকুমার ​​​​​​​শাস্ত্র ​​​​​​​ঘেঁটে ​​​​​​​দেখিয়েছিলেন ​​​​​​​শূদ্রেরও ​​​​​​​মন্দির প্রতিষ্ঠার অধিকার ​​​​​​​আছে এবং ব্রাহ্মণ সেমন্দিরে ​​​​​​​পুজো ​​​​​​​করতে ​​​​​​​পারেন ​​​​​​​যদি ​​​​​​​তা দেবতার ​​​​​​​নামে ​​​​​​​উৎসর্গীকৃত ​​​​​​​হয়। 
     
    যাই হোক হোয়ার যুগে ব্যাপার আলাদা। তবে আপনাদের লকেটদিদিকে জিগাতে পারেন। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫১546837
  • মানালী ম্যাডাম আর এলেবেলেদা দুজনকেই অনেক ধন্যবাদ।
    কিন্তু এলেবেলেদা, নমঃশূদ্ররা কি ভদ্রলোক বর্গে পড়তেন আদৌ? কায়েত বামুন বদ্যিরাই তো এই বর্গের অন্তর্ভুক্ত।
  • Anindya Rakshit | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৮546836
  • Manali Moulik
    মন্দিরটি বানিয়ে কোনো ব্রাহ্মণকে দান করলে নাকি শুদ্ধ হয় ও পূজার অধিকার পাওয়া যায় এটা রামকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন।
     সঠিক তথ্য। এই বিষয়ের আকর গ্রন্থগুলিতে এই তথ্যই পাওয়া যায়। রাণী রাসমণি নাকি তাঁর গুরুকে এই মন্দির দান করে দিয়েছিলেন। 
  • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৮546835
  • মন্দিরটি বানিয়ে কোনো ব্রাহ্মণকে দান করলে নাকি শুদ্ধ হয় ও পূজার অধিকার পাওয়া যায় এটা রামকুমার চট্টোপাধ্যায় বলেছিলেন।
  • এলেবেলে | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৭546834
  • আচ্ছা, আমার আগে অনিন্দ্যবাবুও দেখলাম একই কথা লিখেছেন। তাঁকে ধন্যবাদ।
     
    শুধু রাসমণিই নন, তাঁর শ্বশুর (জানবাজার জমিদার বংশের প্রতিষ্ঠাতা) প্রীতরাম দাসও জাতে কৈবর্ত ছিলেন।
     
    ১৮৫৫ সালের ১ মে মন্দির প্রতিষ্ঠার দিন পূজারী রামকুমার সিধা নিয়ে স্বহস্তে রেঁধে খেয়েছিলেন। তাঁর ভাই গদাধর সিধা নিতেও অস্বীকার করেন এবং দু পয়সার মুড়ি কিনে ক্ষুন্নিবৃত্তি করেছিলেন।
  • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৯546833
  • মৌষলকালে সেটাই। আমি কিন্তু সমরেশ মজুমদারের একজন গুণমুগ্ধ ভক্ত ছিলাম। অনেক বই ওনার অপূর্ব লাগে। কিন্তু অনিমেষের ছেলে অর্ক তৃণমূল করবে এটা মেনে নিতে আমার মনে খুব কষ্ট হচ্ছে। মজা নয়, পড়তে পড়তে সত‍্যি একাত্ম হয়ে পড়েছিলাম। শেষে অবশ‍্য ওই রামজি মানে উনিই কিষেণজী। তাকে বাঁচাতেই আবার অনিমেষ জেলে চলে যাবে ও বলবে কোনো কারোর সঙ্গে সমঝোতার দরকার নেই। আর সে যে অনিমেষের কাছে আছে এটা অর্কই বলে দিয়েছে। এখন পিসির শাসনও কি কৌরবতন্ত্রে শেষ হবে? এই প্রশ্ন রেখে লেখক শেষ করেছেন। সেটা সবাই হাড়ে মজ্জায় বুঝছে। কিন্তু এতোটা না হ‍্যাজালেই হতো। বলছি না, ওরা বাড়ি আসার সঙ্গে সঙ্গে শেষ করতে পারতো। বা মাধবীলতা লেকচারার হয়ে গেলো টিচার থেকে, ওরা ভালো কোনো বাড়িতে চলে এলো এভাবে করলে হতো। অ‍্যাট লিষ্ট, পিসিমণির এন্ট্রিটা আমি নিতে পারিনি।
  • এলেবেলে | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮546832
    • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪২
    • অর্থ যেখানে সেখানেই জাত-ধর্ম ভোঁ ভাঁ। 
    আঠারো শতকের শেষ দিকে তো বটেই, এমনকি উনিশ শতকের দ্বিতীয় পাদেও ব্যাপারটা ঠিক তেমনটা ছিল না। সুবর্ণবণিকরা যথেষ্ট বিত্তশালী ছিলেন কিন্তু তার পরেও মতিলাল শীলকে ফ্রি কলেজ খুলতে হয়েছিল (মানে কলেজের খরচ দিতে হয়েছিল) এই সুবর্ণবণিক সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এটা ১৮৩০-৩৫ এর ঘটনা। এরও প্রায় ২০ বছর পরে বিদ্যাসাগরের আমলে সংস্কৃত কলেজে সুবর্ণবণিক ছাত্ররা ভর্তির সুযোগ পাননি।
     
    রাণী রাসমণি জাতে কৈবর্ত ছিলেন। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার দিন ব্রাহ্মণদের সুবর্ণ মুদ্রা দান করলেও তাঁরা ওই মন্দিরে অন্ন গ্রহণ করেননি। এমনকি পরবর্তীকালে ওই মন্দিরের বিখ্যাত পূজারিটির 'কৈবর্তের অন্ন খাওয়ালি মা?' জাতীয় আক্ষেপ দীর্ঘ দিন ছিল।
     
    আশ্চর্যের কথা এই, রামকৃষ্ণের মৃত্যুর পরে রাসমণির জামাই মথুর বিবেকানন্দকে তাঁর শূদ্রত্বের কারণে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেননি এবং শেষ পর্যন্ত বিবেকানন্দ মন্দিরে ঢুকেছিলেন বলে দেবীর পুণরাভিষেক হয়েছিল।
  • Anindya Rakshit | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪546831
  • &/
    বিত্তশালী  সফল  বণিক  ছিলেন  রাজচন্দ্রদের  পরিবারও . রাণী রাসমণিকে  বিবাহ  করে  আনলেন . পরে  তো  বিশাল  সব  কাণ্ড , দক্ষিণেশ্বরে  কত  কী . রাজচন্দ্রেরা  তথাকথিত  উচ্চবর্ণ  নন ,  বরং  নিম্ন ই  বলা  যায় .
     
    রাসমণি ধীবর কন্যাই ছিলেন। আর, দক্ষিণেশ্বর মন্দিরের ব্যাপারে এই পরিবারকে প্রবল ব্রাহ্মণ- বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। শুদ্রের প্রতিষ্ঠিত মন্দিরে উনবিংশ শতকের কলকাতার ব্রাহ্মণ সমাজের সকলে পূজারীর দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। শেষে, রামকুমার চট্টোপাধ্যায় শাস্ত্র ঘেঁটে বিধান বের করে এই সমস্যার সমাধান করেন। 
  • &/ | 107.77.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫546830
  • তবু যে এপাং ওপাং ঝপাং টেনে দেননি এই তো অনেক :)
  • &/ | 107.77.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১২546829
  • পিসি অবধি টেনে দিলেন? কী কাণ্ড !!!!! :)  
  • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৯546828
  • উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌষলকাল একনিঃশ্বাসে পড়ে এতোদিনে শেষ হলো। মৌষলকাল পড়ে খুব কষ্ট পেলাম। লাষ্টে পিসিমণির বৃত্তান্ত দিয়ে শেষ হলো !!! যাগ্গে, লেখক শেষটা খুব সুন্দর করেছেন। একটা প্রশ্নচিহ্ন রেখে দিয়েছেন। যার উত্তর আজ হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। শেষপর্যন্ত কেন্দ্রীয় চরিত্র অনিমেষ উজ্জ্বল অক্ষে থেকেছে। তবে আমার কাছে সবার উপরে মাধবীলতা।  যাই হোক। আমার মনে হলো, যেখানে অনিমেষ ফিরলো ও ছেলেকে কোলে তুলে বললো, "আমার কাছে এসো, অতোদূর থেকে গল্প হয়?"  এখানেই লেখক শেষ করতে পারতেন। ভাই পিসি পর্যন্ত না টানলেই হতো! যাগ্গে। smiley
  • &/ | 107.77.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০546827
  • বিত্তশালী সফল বণিক ছিলেন রাজচন্দ্রদের পরিবারও . রাণী রাসমণিকে বিবাহ করে আনলেন . পরে তো বিশাল সব কাণ্ড, দক্ষিণেশ্বরে কত কী . রাজচন্দ্রেরা তথাকথিত উচ্চবর্ণ নন, বরং নিম্ন ই বলা যায় . অর্জিত বিত্ত দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সোজা কথা নয় .
  • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৬546826
  • হুতোম প‍্যাঁচার নকশা (1862/63) প‍্যারালালি পড়তে পারেন বলেন বিনয় ঘোষের 'কালপেঁচার নকশা'। সোশ‍্যাল সায়েন্সের তো বটেই, সঙ্গে সকল উৎসাহী মানুষের ওনার সব বই পড়ে ফেলা উচিত। পশ্চিমবঙ্গের সংস্কৃতি তো ফেমাস, সঙ্গে কালপেঁচা, মেট্রোপলিটন মন ও মধ‍্যবিত্ত বিদ্রোহ, বাদশাহী আমল, আন্তর্জাতিক রাজনীতি, বাংলার নবজাগৃতি, বাংলা সাময়িকী পত্রে সমাজচিত্র -- এগুলো সব। এই প্রতিভাশালী মানুষটি প্রকৃত মূল‍্য পাননি। ওনার জন্মদিবস ১৪ ই জুন, এটা গুরুত্বসহকারে নেওয়া উচিত।
  • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪২546825
  • আন্দুলের কায়েত রাজনারায়ণ 
    আমার মামাবাড়ি আন্দুলে। তো এই রাজনারায়ণ দত্ত মহারাজের সম্পর্কে জেনেছিলাম।রাজবাড়িটিও বহুবার দেখা। অর্থ যেখানে সেখানেই জাত-ধর্ম ভোঁ ভাঁ। ওইজন‍্যই তো যদি প্রকৃত ব্রাহ্মণত্ব কেউ অর্জন করতে পারে, বলা যায় সে ক্ষমতার পক্ষে সবচেয়ে বিপদ হয়ে উঠবে।
  • এলেবেলে | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪546824
  • অষ্টাদশ শতকে রামদুলাল দে
    উনিশ
  • এলেবেলে | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩১546823
  • তাই বলে এমনটা ভাবার কোনও কারণ নেই যে বিংশ শতকে 'ভদ্রলোক' শ্রেণীর উত্থানের ফলে তাদের জাতিবিদ্বেষটা কমে গিয়েছিল। ক্যাওট বা কৈবর্ত হওয়ার 'অপরাধ'-এ বীরেন্দ্রনাথ শাসমল কলকাতা কর্পোরেশনের সিইও হতে পারেননি। চিত্তরঞ্জন তাঁর বদলে সেই পদে বসান সুভাষ বসুকে। এই তো হল ব্যাপার।
  • এলেবেলে | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬546822
    • কৌতূহলী | 115.187.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০
    • আর একটা প্রশ্ন , ১)কলকাতার বাবু ,২)ভদ্রলোক(যার মধ্যে শিক্ষক অধ্যাপক এরাও থাকবেন) আর ৩) ১৯৯০ এর পর তৈরী হওয়া শাইনিং ,এঁদের মূল পার্থক্যগুলো কী কী? 
    মূল পার্থক্য সময়কাল ও জাতব্যবস্থা। কলকাতার বাবু মানে আঠারো শতক। চিরস্থায়ী বন্দোবস্তের বদৌলত আঙুল ফুলে কলাগাছ হওয়া নতুন জমিদার শ্রেণী। অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড। এদের জীবনযাত্রার চমৎকার বর্ণনা আছে শিবনাথ শাস্ত্রীর রামতনু লাহিড়ী...-তে। আর তুমুল ব্যঙ্গ আছে ভবানীচরণ বন্দ্যো, হুতোম এবং বঙ্কিমের লেখায়।
     
    ভদ্রলোক শ্রেণীটা তৈরি হচ্ছে উনিশ শতকে, বিশেষত ১৮৫৭-র পরে। এখানে উচ্চবর্ণ হিন্দুর আধিপত্য আগের তুলনায় খানিকটা কমছে বলে বাউন-কায়েত-বদ্যি ছাড়াও কিছু বর্ণহিন্দুর তুলনায় নিম্নবর্ণ বা জাতের লোকেদেরও স্থান হচ্ছে। অন্যতম ফ্যাকটর হয়ে উঠছে শিক্ষা ও রুচিবোধ।
     
    গবেষক দ্বৈপায়ন সেন এই 'ভদ্রলোক' শ্রেণীকে এই ভাষায় সংজ্ঞায়িত করেছেন - The social category “bhadrolok,” literally translated as “respectable people,” was perhaps at one time closely associated with upper-caste Hindus alone (that is, Brahmins, Kayasthas, and Baidyas). However, it gradually changed in its meaning over the course of the twentieth century to refer to those who had acquired a certain degree of refinement, education, and “culture,” irrespective of social origin, thus including many of the so-called middle castes. It would nonetheless be inaccurate to state that the majority of bhadrolok in the period under study were not of the upper-castes.
     
    মনে রাখা দরকার, বাবু এবং ভদ্রলোক চেনার দুটি নির্ভুল দিকচিহ্ন হল মুসলমান ও ছোটলোক-বিদ্বেষ।
     
    বিশ শতকের নয়ের দশকে বিশেষত 'মনমোহিনী' অর্থনীতি শাইনিংদের বাড়বৃদ্ধি ঘটায়। এরা ন্যুভো রিচ। অ্যাদ্দিন এক শ্রেণীর মধ্যবিত্ত ভারতবাসী যা সব জাগতিক জিনিসের স্বপ্ন দেখেছে কিন্তু নাগাল পায়নি, হঠাৎ করেই সে সব পেয়ে একেবারে নালেঝোলে। সেটা গাড়ি হতে পারে, ক্যামেরা হতে পারে এমনকি স্কচ হুইস্কিও হতে পারে। এই শাইনিংদের ক্ষেত্রে জাতব্যবস্থাটা একেবারেই ধর্তব্যের মধ্যে নয়। মানে কাস্ট হায়ারার্কি অনেকটাই ভেঙে গেছে এবং এদের সিংঘভাগই একনিষ্ঠ চাড্ডি।
     
    প্রসঙ্গত, অষ্টাদশ শতকে রামদুলাল দে বলে এক ধনীলোক ছিলেন যাঁর বিখ্যাত উক্তি ছিল 'জাত আমার ক্যাশবাক্সে।' কাজেই ওটি যথেষ্ট পরিমাণে থাকলে 'জাতে ওঠা' কোনও ব্যাপার নয়। ঢাকার বদ্যি রাজবল্লভ কিংবা আন্দুলের কায়েত রাজনারায়ণ যে বাউন পণ্ডিতদের পয়সা খাইয়ে জাতে উঠেছিলেন, ইতিহাস তার সাক্ষী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত