এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | 115.187.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১546791
  • আচ্ছা , হরিদাসের বুলবুলভাজা বলে কি সত্যিই কোনসময়ে কিছু পাওয়া যেত? নাকি কাল্পনিক খাবার? 
  • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪546790
  • চিকেন চাঙ্গেজি (দিল্লী ষ্টাইলে) করতে গিয়ে যেটা পারলাম না সেটা হলো, পেঁয়াজ ভাজার প‍্যাটার্নটা আর অর্ধেক রান্নার পর চিকেনগুলোকে তন্দুর করার ব‍্যাপারটা। মানে যাতে স্মোকি ফ্লেভার আসে। ফ্রাইং প‍্যান বা তাওয়া গরম করে উল্টে পাল্টে নিলে হালকা আসছে, কিন্তু ওদের ব‍্যাপারটা ধরতে পারছি না। তারপর আদা রসুন পেষ্ট, কাজু, বেরেস্তা আর টকদই। বাকিটা মোটামুটি সাকসেসফুল। এই ছুটিতে আরো তিনটে রান্না শিখে গেছি। চিকেন চাঙ্গেজি, রাধাবল্লভী আর চিকেন পাতিয়ালা
  • কৌতূহলী | 115.187.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭546789
  • সকালের ঘুম আর দিবানিদ্রা সবচেয়ে উপাদেয়
  • Manali Moulik | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮546788
  • ঘুমোতে কী ভালো লাগে! রোজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায় (স্পেশালি ছুটির দিনে) আর ব‍্যাপক ঝাড় খাই বাড়িতে।
  • dc | 2402:e280:2141:1e8:f473:79cc:4b73:***:*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৫546787
  • অরণ্যদা লিখেছেন গোসাইবাগানের ভূত আর মনোজদের অদ্ভুত বাড়ি। 
     
    এই দুটোর সাথে অ্যাড করবো পাতালঘর, পাগলা সাহেবের কবর, আর পটাশগড়ের জঙ্গলে। 
     
    বিশেষ করে পটাশগড়ের জঙ্গলের মতো লেখা আমি ইংরেজি বাংলা মিলিয়ে খুব কম পড়েছি। গল্পটার বিল্ডআপ অসাধারন, আর সাধারন ভাবে শুরু হয়ে আস্তে আস্তে সারিয়ালিস্ট টার্ন, এটা আমার দুর্দান্ত লেগেছিল।   
  • যদুবাবু | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৬546786
  • @প্রস্তাব,

    "যদুবাবুর priority যদি শিগ্গিরি ছোটগল্প লেখা হয়" ... 

    না না ক্ষেপেচেন! আমার একমাত্র প্রায়োরিটি পড়ে পড়ে ঘুমানো। আর কিস্যু না। কদিনের মধ্যেই হয় ক্রিপ্টো, নয়তো নিউক্লিয়ার রিয়াক্টর, নতুবা এ্যাই, না হলে রিলিজিয়াস কাল্টদের চক্করে ব্যাপক ধ্বসফস নামবে কিংবা যুদ্ধুফুদ্ধু বাঁধবে। তখন ঘুম পাকাপাকি উড়ে যাবে, তাই এখন লেপমুড়ি দিয়ে ঘুমিয়ে নেওয়া উচিত। 

    আর, টুকটাক পড়া। আজকাল টিভিসিরিয়াল দেখি না। কোনো মহৎ কারণে নয় অবশ্য, বেশিক্ষণ আগ্রহ ধরে রাখতে পারি না। তো সেই বেঁচে যাওয়া সময়ে বই পড়ি। আকবা। 
  • &/ | 107.77.***.*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৫546784
  • চারিদিক সাদা করে স্নোফল চলছে তো চলছেই ....
  • aranya | 2601:84:4600:5410:1df8:6b17:9183:***:*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৩546783
  • অ্যালিস্টেয়ার ম্যাকলিন আমারও খুব প্রিয় ছিল @কেকে, ইয়ান ফ্লেমিং অত না 
  • aranya | 2601:84:4600:5410:1df8:6b17:9183:***:*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৪546782
  • শীর্ষেন্দুর 'গোসাইবাগানের ভূত' (যাতে সেই বুরুন তুমি অংকে তেরো ), 'মনোজদের অদ্ভুত বাড়ি '  এগুলো ক্লাসিক, জাস্ট টু গুড। 
    ইন্টারেস্টিং &/ লী ম আর শীর্ষেন্দুর লেখায় মিল পেয়েছ। আমার তো একেবারেই তেমন মনে হয় নি ​​
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩546781
  • বাপ রে, অরণ্যদা কী বাধিয়েছেন! সাবধানে থাকুন। আশা করি এবার কমতে শুরু করবে।
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০২546780
  • কৌতূহলী (১১ঃ২৫) এ কী কথা বললেন! ভালো খাবার খাওয়ার পরিশ্রম নেই? প্রথমে সেই খাবারের রূপ দেখতে হবে, তারপর গন্ধ নিতে হবে। তারপর আস্তে আস্তে স্বাদের মধ্যে ঢুকতে হবে যাতে প্রতি পরতের স্বাদ বোঝা যায়। স্বাদের কমপ্লেক্সিটি আছে না মনোটোনাস, টক-ঝাল-মিষ্টির ব্যালান্স ঠিক আছে কিনা, স্বাদ সুক্ষ্ম না মোটাদাগের এইগুলো খেয়াল করতে হবে। টেক্সচারের কোনো ভেরিয়েশন আছে না  সব কেবল একই রকম ভ্যাদভেদে বা কড়া, দু চার গ্রাস খাবার পর জিভ ক্লান্ত হয়ে পড়ছে না আরো খাবার ইচ্ছে হচ্ছে, একটা মিল হলে কার সাথে কে ঠিকমতো সঙ্গত করছে, এইসবও তো না বুঝলে হবেনা। তো পরিশ্রম নেই? কেবল গপাগপ খেলেই হলো নাকি?sad
  • aranya | 2601:84:4600:5410:1df8:6b17:9183:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ২৩:৫১546779
  • স্তম্ভন বা ব্রেন ফ্রিজ এক ভয়াবহ ব্যাপার। আমার ৩০ বছরের বনেদী ব্যাক পেইন, গোটা চারেক লাম্বার ডিস্ক বালজড, হার্নিয়েটেড ইঃ বিবিধ সঙ্গীন অবস্থায় রয়েছে। মাস খানেক আগে বরফ সরাতে গিয়ে সেই ব্যাথা এমন বেড়েছে, স্টেরয়েড ইঞ্জেকশন, পেইন কিলার কিছুতেই কমছে না।
    অথচ বরফ পরিস্কার ইঃ কাজের জন্য মাসিক ফি দিই, নিজের করার কোন দরকার ছেল না। ব্রেন ফ্রিজ :-(
  • keyser | 51.222.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ২২:৫১546778
  • English civil war ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ বলে জান্তুমনা। ভেবে দেখলুম ফরাসি আর আমেরিকান বিপ্লব সম্বন্ধেই বেশি পড়েছি। ইতিহাসে ওদের নাটুকেপনার দৌলতে বেচারা ইংরেজরা চাপা পড়ে গেছে।
  • Bratin Das | ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৩১546777
  • আজকে বইমেলায়  গিয়েছিনু। কিছুক্ষণ গুরু সেবা করলাম। মানে বিল কাটা আর কি।
     
    দ, রমিত বাবু, ঈশেন, পাই, মিঠু, শ্যামল দা, রূপালী দি র সাথে  দেখা  হল।
  • Bratin Das | ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:২৮546776
  • বোধি দা, দিন দিন যাতা দিচ্ছে।  "সুপ্রতিষ্ঠিত গাধা" আবার কী? অ্যাঁ? winklaugh
  • বোদাগু | 2405:201:8008:c019:9bb5:eb96:54e9:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১৫:২৩546775
  • শীর্ষেন্দু বিরাট বড় লেখক। তাঁর কাজ বিচার করার কোনো যোগ্যতা আমার কি করে থাকবে। আমি তো পরিবারে ও সমাজে সুপ্রতিষ্ঠিত গাধা। তবে গাধাদের চেঁচানি তে যেহেতু এখনো মৃত্যুদন্ড শুরু হয় নি, বলতেই পারি যে আমার ওঁর লেখা বেশিটাই পোষায় না। কিন্তু তাতে কি এসে যায়। আবালবৃদ্ধ বাঙালি মানুষ তাঁকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন।  শুধু মুখ্যমন্ত্রী একবার কি কারণে যেন খচে গিয়ে একবার ওঁকে পাশে বসিয়ে বলেছিলেন, তাঁর বই সকলের চেয়ে বেশি.বিক্রি হয় ইত্যাদি। এ সাহস তো কোনো লিটল ম্যাগ বা স্বল্প পঠিত সাহিত্য ভক্ত সাহস করেনি।
  • বোদাগু | 2402:3a80:4304:58cd:278:5634:1232:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:৪৬546774
  • গুচ র ভাটের দীর্ঘ ইতিহাসে quirky humour এর জন্য যদি সেরাদের তালিকা করে বোতিন কখনো, তাতে অবশ্যই আমি ডিডি, ন্যাড়া, বিক্রম, অর্পন, রঙ্গন, ভিকি, সৈকত, একক দের জন্য লবি করব :-)))) they clearly had magic in their typing fingers:-)))))) the sharp comebacks used to be terrific and landed really well:-)))))

    তবে সেরা রসিক আচিভমেন্ট যদি বলতে হয়, সেটা হল ভবানীপুরী কংগ্রেসি ও পরবর্তীতে রিপাবলিকান সজ্জনের কাছ থেকে ইন্টারনেটের বাংলা লেট ক্যাপিটালিস্ট সময়ের কালচারাল নিরীক্ষার আন্ততরিক ও স্নেহশীল সমর্থন যোগাড় করা। পশ্চিমবাংলার ইন্টারনেট সংস্কৃতির জগতে এটা পরবাস এর পত্রিকার মতো বড় মাইলস্টোন না হলেও রিয়েলি কোয়ার্কি লিটল টার্ন। শুধুমাত্র বাংলাভাষাকে ভালোবাসা (এবং সিপি এম ঘৃণা:-)))) ) কত মজার জিনিসও এনেছে। ;-)))
  • dc | 2401:4900:4dd9:a3e9:ec84:29fc:17f1:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:২৯546773
  • laugh
  • বোদাগু | 42.108.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:১৪546772
  • আশা করি ততদিনে জেন্ট্রিফায়েড বিপ্লব করার মতো এ আই অ্যাপ তৈরি করে ফেলবে। ;-))))
  • dc | 2401:4900:4dd9:a3e9:ec84:29fc:17f1:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:০৪546771
  • একক খুব ভালো কড়াই চিকেনও বানায়, কাজেই বিয়ার / জয়েন্ট উইথ কড়াই চিকেন অ্যান্ড একক :-)
  • বোদাগু | 2402:3a80:4304:a678:278:5634:1232:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৫৯546770
  • এককের ইংলিশ বিপ্লব সংক্রান্ত বক্তব্য পড়ে বেশ মজা লাগল। এককের বড়ো হয়েই বুড়ো বয়সের জ্যাক নিকলসন এর মতো কনভার্সেশনালিস্ট হয়েছে। বুড়ো হলে অল্প বয়সের হাওয়ার্ড স্টার্ন গোত্রীয় হবে আশা রাখি। :-))) আই থিংক সাম অফ আস উইল লাইক আ বিয়ার অর আ জয়েন্ট উইথ হিম :-)))))
  • Manali Moulik | ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৫৮546769
  • &/ না। কমলমণির পরের বৃত্তান্ত আর জানি না। তবে রেভারেন্ড কৃষ্ণমোহনের লেখা নাটক "দ‍্যা পার্সিকিউটেড" হচ্ছে ব্রাহ্মণ‍্যবাদের গালে একটি সপাটে থাপ্পড়।
  • %% | 2406:7400:10c:810c:bc1b:8063:1ffe:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১১:৪৮546768
  • Bill Gates Caught STD After Cheating on Ex-Wife Melinda Gates With Russian Girls, Jeffrey Epstein Files Claim
  • কৌতূহলী | 115.187.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১১:২৫546767
  • ভাল খাবার খেতে আর কীসের পরিশ্রম? বরং ভাল খাবার রান্না করতে পরিশ্রম আছে। আর ভাল করে ঘুমানো অবশ্যই পরিশ্রমসাধ্য। 
  • :|: | 2607:fb90:bd27:da01:1d3c:5c06:aab6:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১০:৪৪546766
  • দশটা বারো -- বলেন কি! ইংরিজি গপ্পের বাংলা করে তার আবার ইংরিজি অনুবাদ! নির্ঘাৎ শেষ পর্যন্ত "flesh is dying, spirit is good" সেটা দাঁড়িয়েছে "The vodka is good, but the meat is rotten"। 
  • dc | 2402:e280:2141:1e8:e4dd:9f0:99e7:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১০:২২546765
  • ভালো লেখা লিখতে পরিশ্রম করতে হয়, সে নিয়ে কোন সন্দেহই নেই। ইন ফ্যাক্ট এই পৃথিবীতে বেশীর ভাগ ভালো কাজই পরিশ্রম সাপেক্ষ। ভালো খাবার খেতে, ভালো ভাবে ঘুরতে, ভালো ভালো কথা বলতে, ভালো করে ঘুমোতে - সবেতেই অনেকটা সময় দিয়ে, প্ল্যান করে, পরিশ্রম করতে হয়। 
  • + | 141.95.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ১০:১২546764
  • কারভারের বইটা মনে রাখবেন অনেকটাই সম্পাদকের কল্যাণে। আর গল্পগুলো খুব পোষায়না একসেপ্ট ওই টাইটেল স্টোরিটি। হোয়াট ডু উই টক এবাউট হোয়েন উই টক এবাউট লাভ? সন্দীপন এইটে ঝেঁপে বাংলায় একটা গপ্প লিখেছিলেন। অরুনাভ সিংহ আবার সেটাকে ইংরিজিতে অনুবাদ করেছেন দেখলুম। এই নিন, পড়ুন।
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৫546763
  • উপ্স, আগের পোস্ট প্রস্তাবকে। "সেজন্যে যাঁরা ঐ কাজ করেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধার সীমা নেই" --  এই কথার প্রত্যুত্তরে।
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৪546762
  • এ কথায় বা আমি আপনার সাথে একমত (আমাকে ইনক্লুড করেছেন সে জন্য একটি লজ্জিত বাও।যদিও এই ব্যাপারটায় বিতর্কের অবকাশ আছে, তবে সেকথা এখন থাক)। এই সাইটেই দেখে বহুবার অবাক হয়েছি যে এই লেভেলের লেখা ও এত সংখ্যায় লিখতে হলে কত প্রতিভার দরকার হয়! তবু বলা রইলো, আপনার হাতের লেখা পড়ে দেখার অনেক আগ্রহ থাকলো। যদি কখনো ইচ্ছে হয়, একবারটি ডাক দেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত