এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:০২546671
  • আচ্ছা, ওই জাপানী নাজি আর নেতাজীর টই টা ....
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯546670
  • খণ্ড তো ধরুন চারটেই হবার কথা টু ডি তে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম :)
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৫৭546669
  • খণ্ডগুলো হয়ত খুবই বড় .... :)
  • dc | 2401:4900:6279:3b60:b0bc:d3c1:c1a9:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৪৯546668
  • বাপরে, সারা পৃথিবীর রূপকথা মোটে চার খন্ডে এঁটে গেছে? 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫546667
  • একেনে একটা Essay ছিলো ক্রোনি ক‍্যাপিটালিজম আর অনুব্রত গোরুচোর নিয়ে। বর্ণালী দি লিখেছিলেন। পড়েছিলাম।
  • ক্রোনি ক্যাপিটালিজম | 2600:1002:b061:73cf:ccff:7590:3343:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩২546666
  • বড় স্কেলের শিল্প বানিজ্য তো সব কালেই রাষ্ট্রশক্তির backing য়েই চলে, east or west কোন তফাৎ নেই 
  • Bratin Das | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:২৫546665
  • কেকে আটোজ কারা দেখলাম চার খন্ডে সারা পৃথিবীর রূপকথা সমগ্র বার করেছে 
    কেনার ইচ্ছে আছে 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:২২546664
  •  কৃষি পণ্যও তো ক্ষুদ্র ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয়।
     
    এটি তো জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি। ক্ষুদ্র ব‍্যক্তি মালিকানার জমিজোত আর কৃষি উৎপাদনকে কুটির শিল্পের পর্যায়ে ধরা যায় কী? ধরুন পাট উৎপাদন করছে কেউ ক্ষুদ্র জোতে স্বল্প অর্থের ব‍্যক্তিমালিকানায়। আর গৃহস্থ মহিলারা হস্তচালিত মেশিনে ওই পাট থেকে জুটের ব‍্যাগ, দড়ি, হস্তশিল্প এইসব বানিয়ে বিক্রি করেন। তাহলে কুটির শিল্প হিসাবে কোনটাকে ধরবো?
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৮546663
  • গুরুতে ধারাবাহিক উপন‍্যাস দিলে চলে? অবশ‍্য পড়ে দেখেছি অনেকেই লেখেন ও উত্তেজনায় মোড়া লিখনশৈলীতে তা অগ্রসরও হয়। কিন্তু আমি দ্বিধাগ্রস্ত দেবো কিনা। পূর্বের লেখা একটা পড়ে আছে। এখন একটি মোটমুটি চলছে। আগেরটা বর্তমান যুগের পুঁজির আচরণ ও মনস্তত্ত্ব, মানব মনস্তত্ত্ব, র‍্যাডিকাল পন্থা ও পারিবারিক জটিলতার উপর ছিলো। এতো টাইপ করতে ইচ্ছে করে না। এও একটা ব‍্যাপার।
  • Pustak Biswas | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৭546662
  • @%%~ ' ........ কুটির শিল্পের উৎপাদিত দ্রব্য কেনার লোক আছে কি না '
     
    অবশ্যই আছে। আপনার কথা অনুসারে যদি আমি বলি; কৃষি পণ্যও তো ক্ষুদ্র ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয়। তাহলে কৃষি পণ্য কি কেউ ক্রয় করে না? না কৃষি পণ্যের দাম মানুষের নাগালের বাইরে? 
     
    কুটির শিল্পকে আধুনিক বানান প্রয়োজন। তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রয়োজনীয় নীতি তৈরি করতে হবে।
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৫546661
  • ধন‍্যবাদ প্রবন্ধটির লিঙ্কের জন‍্য @Pustak Biswas
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১২546660
    • a | 115.129.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:২৩546657
    • না না মদেল স্কুলে পড়িনি, বিক্কলেজ থেকে পাশ করেছি। সে অবশ্য এখানে অনেকই আছেন 
    • ওহো! আমি চট করে একটু মিসগাইডেড হয়ে গেছিলুম
  • Pustak Biswas | ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:০২546659
  • @মানালি, ' আমার মূলধন, অন্য কারোর শ্রম, অন্য কারো মেধা....... কিন্তু কেন জানি না, সম্ভব হয় না '
     
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:৪৭546658
  • আচ্ছা , একটা গান শুনুন। গতকাল সুরের জাদুকর নচিকেতা ঘোষ এর জন্মদিন গেল। সলিল চৌধুরীর কথায় , নচিকেতা ঘোষ এর সুরে সবিতা চৌধুরীর প্রথম রেকর্ডের গান। 
  • a | 115.129.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:২৩546657
  • না না মদেল স্কুলে পড়িনি, বিক্কলেজ থেকে পাশ করেছি। সে অবশ্য এখানে অনেকই আছেন 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:4000::***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:০০546656
  • "কারণ খুঁজতে গেলে অনেক ডিপ ডাইভ করতে হবে"
     
    একদম :-) তবে আশার কথা হলো, এই ডিপ ডাইভ অনেকবার হয়েছে। বহু ভালো ভালো বই, পেপার আছে এসব নিয়ে, তার দুয়েকটার নাম উল্লেখ করেছি, আরও আছে। 
  • %% | 49.206.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬546655
  • হ্যাঁ লেভায়াথান বইটা তো ইংলিশ সিভিল ওয়ারের প্রেক্ষিতেই লেখা।
  • একক | 2401:4900:88ae:9bbd:a07b:ee49:f79e:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:৪০546654
  • মানে এই ইংলিশ সিভিল ওয়ার, এটা এতো স্পেক্ট্যাকুলার ঘটনা এরা কিন্তু ফ্রেঞ্চদের মতো আবেগে ভেসে জয়মাকালী বলে মুন্ডু কাটা বিপ্লব চালায় নি। দ্য ভায়োলেন্সে ওয়াস সো ওয়র্থ,  মানে গুষ্টিশুদ্ধু এলিটদের মেরে ফ্যালেনি, পুরোনো স্মৃতি ধ্বংস করেনি, জাস্ট একটা ক্রাশিং ভায়োলেন্স দিয়ে পোস্ট সিভিল ওয়ার টাইমে পুরো এলিট নন এলিট সবাইকে নানান ইকোনোমিক মেকানাইজেশনের মধ্যে দিয়ে নিয়ে গেলো। এতে হলো কী কোন গ্রূপের মনে লুকোনো রাগ থাগলো না যে পঞ্চাশ বছর বাদে আবার শক্তি সংগ্রহ করে ফিরে আসবে। ফর দ্য লং টার্ম একটা স্টেবিলিটি এলো। সুন্দর করে ইনস্টিটিউশনকে রেখেদিলো ​​​​​​​আরও কন্ট্র্যাক্টস, রেগুলেশনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে। খুবই ​​​​​​​লেভেল হেডেড কাজ হয়েছিল। আজ ও বিশ্ব ​​​​​​​তার সুফল ভোগ করে 
     
    ফরাসি উল্লুকদের মতো ফ্র্যাজাইল ​​​​​​​ঘাউড়ামো ​​​​​​​করেনি। যার মন্দবাতাস আজ ও ইউরোপ জুড়ে বয়।
  • একক | 2401:4900:88ae:9bbd:a07b:ee49:f79e:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:২২546653
  • কারণ খুঁজতে গেলে অনেক ডিপ ডাইভ করতে হবে কারণ একটিমাত্র পয়েন্ট থেকে ব্যাপারটা হয়নি। ইংলিশ সিভিল ওয়ার পরবর্তী সময়ে ট্রাস্ট , ট্রাষ্ট সংক্ৰান্ত চুক্তিপত্রে এসবের ড্রাফট ডকুমেন্ট তৈরী হতে শুরু করে। আর খেয়াল করে দ্যাখো ,  ওয়েস্টে জমি মালিকানার প্রাথমিক সংজ্ঞাকে পুষ্টি জোগাচ্ছেন কে ?না কান্ট্ !! মানে ,   ক্যাপিটাল দানা বাঁধার আগেই ওরা মোরালিটিকে ইনস্টিটিউশনালাইজ করার দিকে এগিয়ে গ্যাছে। ন্যাচারালি ক্যাপিটাল দানা বাঁধার পর সর জমে রাবড়ি হওয়া ছিল সময়ের অপেক্ষা। 
     
    আমি অবশ্যি অনেক কিছু টপকে টপকে লাফ দিয়ে দিয়ে বললুম। এতো সহজে কনক্লুদ করার নয় ব্যাপারটা। তবে ওই ইনস্টিটিউশনালাইজেশন অফ মরালিটি লাইনে কোদাল চালাতে থাগলে একে একে সব পেয়ে যাবা।
  • PB | 2402:3a80:4310:7af2:578:5634:1232:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:১২546651
  • EU-India ট্রেড ডিল
     
  • %% | 49.206.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:০৪546650
  • আজকাল কোম্পানি পিআর পডকাস্টে গিয়ে বা নিজেদের চ্যানেল খুলেও করা যায়। অনেকেরই নিজেদের ইউটিউব চ্যানেল আছে। সেখানে নানা উপদেশ দেওয়া হয়। 
  • %% | 49.206.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৫৮546649
  • বিয়ে ব্রডকাস্ট করাটা আমার মনে হয় নীতা অম্বানির মাথা থেকে এসেছে। এমনিতে ধনকুবেররা খুবই রাডারের তলায় এসব করেন। 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৫৬546648
    • a | 115.129.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৫০546645
    • বোঝো, মানালি কি না বিক্কলেজের মডেল স্কুলের !! বিশ বচর আগে পাশ করেছি, তখনো বোধহয় জন্ম হয়নি!! 
       
    a...a....a....কোথায় ছিলেন এতোদিন???? আমার বহু সিনিয়র আপনি! এক্স ষ্টুডেন্ট ও তৎসহ একজন মডেলিয়ান !!!! পেন্নাম নেবেন। ভালোবাসা রইলো।
  • dc | 223.187.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৫৬546647
  • "এদেশে ওয়েলফেয়ার জিনিসটা ইনস্টিটিউশনালাইজড নয় , রকফেলার গেটস দের মতো। ওরা টাকা ঢেলে ইউনিভার্সিটি হাসপাতাল বানায় এবং এই এলিট ওয়েলফেয়ার চক্রের মাধ্যমে পৃথিবী শাসন করে"
     
    এইত্তো, একক একদম ঠিক একটা পয়েন্ট ধরেছে। ইনস্টিটিউশনাল ডিফারেন্স। আর সেই ডিফারেন্স এর পেছনে কি কারন? ইস্ট আর ওয়েস্ট এর ফিলোজফির ডিফারেন্স? আশা করি আলোচনা চললে এরকম আরও পয়েন্ট বেরোবে। 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৫৩546646
  • জৈন সম্প্রদায় চেষ্টা করেছিল এটা কিন্তু মাথায় গোবরের বেশি কিছু নাথাকায় বা ভদ্র ভাষায় বললে প্রপার ফিউডাল ব্যাকগ্রাউন্ড না থাকায় ওরাও জলসত্র আর হাসপাতালের জেনেরাল বেডের বেশী কিছু বোঝেনা। 
     
    জৈনদের বা বৌদ্ধদের পরোপকার মতটা তো সেই দরিদ্রনারায়ণ সেবার মতোই। কথাটা ঠিক, সে অনন্ত আম্বানীর বিয়েতে যে ভান্ডারা দিয়েছিলো সেটা নিয়ে তেমন খবর হয়নি, কিন্তু কে কী পরলো না পরলো সেসব হু হু করে রিচ বেড়েছে (জিও কানেকশন অধিকাংশ লোকের আবার!) তো সেটাই, মার্ক ব্লখের 'হিষ্ট্রি অফ রুরাল ফ্রেঞ্চ' একই কথা বলে। উনি তো সাবল্টার্ন ঐতিহাসিক। দীপিকা পাড়ুকোন নবাবী আমলের গয়না পরেছিলো, রাধিকার লেহেঙ্গা হীরে জহরত দিয়ে তৈরী এসব হলে ফ্রন্ট লাইনে আসা যায়। কারণ অধিক দারিদ্রের দেশে লোকে এসব নিউজ গেলে। একটা হীরের চুনকো আংটি আমাদের কাছে বহু কষ্টার্জিত ব‍্যাপার, সেখানে ওইরকম পিঙ্ক ডায়মন্ডের নেকলেসের গল্প লোকে গিলবে না? অথচ অজস্র পরিবেশবিদ, সমাজকর্মী নীরবে কাজ করে গেছেন গ্রাম‍্য পিছিয়ে পড়া লোকেদের মধ‍্যে, সেসব খবর হয়নি। মহাশ্বেতা দেবীর যে লেখিকা ছাড়াও শবরখেড়িয়া উাপজাতি নিয়ে কাজ আছে, তা কতোজন স্মরণ করে? এই তো আনন্দপুরের দুর্ঘটনাটা হলো, কোনো রেসপন্স? আর জি করের কোনো অগ্রগতি? উত্তর  --- আ বিগ জিরো।
  • a | 115.129.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৫০546645
  • বোঝো, মানালি কি না বিক্কলেজের মডেল স্কুলের !! বিশ বচর আগে পাশ করেছি, তখনো বোধহয় জন্ম হয়নি!!
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪৫546644
  • জলাটা শিবপুর IIEST এর মধ‍্যে। 1 st গেটের দিকে যেতে গিয়ে। লোকাল লোক ছাড়া বোঝাটা একটু কঠিন হবে। আমার স্কুলটা তো IIEST ক‍্যাম্পাসের ভিতরেই ছিলো, তো ওর পাড় ধরেই ফিরতাম। বিকেলের রোদে জলে একটা নীলচে আভা পড়তো। ওর নাম দিয়েছিলাম মনে মনে 'নীলদরিয়া'। সেটা একান্তই আমার নিজের দেওয়া নাম। IIEST তে অনেক ঝিল আছে, নিম ঝিল, বিদিশা ঝিল। অনেক গল্পও প্রচলিত এসব নিয়ে।
  • একক | 2401:4900:88ae:9bbd:ec37:6461:3e:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩546643
  • একজন ভারতীয় ব্যবসায়ী খামোখা দান ধ্যান করতে যাবেই বা কেনো ? এমনিতেই সিএসআর গলায় ছুরি ধরে রেখেচে তার ওপর  ব্যবসা করতে গেলে যা জরুরি সেই প্রটেকশন -পলিটিক্যাল রিচ - প্রতিপত্তি কোনোটাই ওয়েলফেয়ার থেকে আসেনা। এদেশে ওয়েলফেয়ার জিনিসটা ইনস্টিটিউশনালাইজড নয় , রকফেলার গেটস দের মতো। ওরা টাকা ঢেলে ইউনিভার্সিটি হাসপাতাল বানায় এবং এই এলিট ওয়েলফেয়ার চক্রের মাধ্যমে পৃথিবী শাসন করে। ইন্ডিয়াতে ব্যাপারটা আদৌ এরকম নয়। জৈন সম্প্রদায় চেষ্টা করেছিল এটা কিন্তু মাথায় গোবরের বেশি কিছু নাথাকায় বা ভদ্র ভাষায় বললে প্রপার ফিউডাল ব্যাকগ্রাউন্ড না থাকায় ওরাও জলসত্র আর হাসপাতালের জেনেরাল বেডের বেশী কিছু বোঝেনা। 
     
    মোদ্দা কথা ওয়েলফেয়ার ভারতবর্ষের পাওয়ার ল্যাঙ্গুয়েজ নয়। বড় জোর মোরাল ট্রিপ :আহা কত ভালো লোক !!! এবার রকফেলার রা ওয়েলফেয়ার করেচে ভালো লোক শোনার জন্যে নয়। ব্যবসায় প্রতিপত্তি বাড়ানোর জন্যে। এসব করে একজন ইন্ডিয়ান ব্যবসায়ীর পাঁচ আনা লাভ নেই। 
     
    বরং বিয়েতে পয়সা উড়িয়ে একটা বিজ্ঞাপন হয়। যে সোসাইটিতে যেমন বিজ্ঞাপন কার্যকরী।  ইলোন মাস্ক ,  জাকারবার্গ এরা টি শার্ট পরে কিছু কৃচ্ছসাধন করে এমন নয়।  একেকজন কত গণ্ডা দ্বীপ কিনে রেখেচে আর রোদ পুয়াতে ফ্রেঞ্চ রিভিয়েরাতে গিয়ে কত বিলিয়ন উড়িয়ে মেম্ফুত্তি কোচ্চে ,  কত বিচিত্র নেশা , কত এপস্টেইনের সখ্য সেসব সারা পৃথিবীর বড়লোকেরা যা করে তারই রকমফের। বেড়ালের বিয়ে দিলে প্রথম পাতায় খপর হয়না ওদেশে তাই দেয়না।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:১০546642
  • @ মানালী , একটা জিনিস বলুন তো আপনাদের বাড়ির কাছের জলাটার নাম কি ? এটা হাওড়ার ঠিক কোন এলাকাতে ? কেন জানি মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা কিছু গল্প হবে l একটা cosmic horror গল্প প্লট l 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত