এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:০৭546641
  • শিল্পের সঙ্গে উৎপাদন জড়িত। বাণিজ্য যে করে সে উৎপাদন নাও করতে পারে। 
     
    হ‍্যাঁ, বাণিজ‍্য আর শিল্পোৎপাদন আলাদা জিনিস। আবার দেখবেন উৎপাদনের বিভিন্ন স্তরকে, (স্পেশালি লাল কলার ও নীল কলার উৎপাদন মানে প্রথম ও দ্বিতীয়)  এগুলোকে যুক্ত করে পরিষেবা ও পরিবহণ। মানে তৃতীয় স্তরটা (পিঙ্ক কলার) এইটাকে নির্ভর করে আবার বাণিজ‍্য গড়ে ওঠে। কিন্তু সত‍্যি কথা বলতে না, আমাদের ফিউডাল মাইন্ডসেট বা আবহাওয়াটা যায়নি এখনও। নীলদর্পণে সেই ক্ষেত্রমণির সঙ্গে জমিদারের পুত্রবধূ সৈরিন্ধ্রি ও সরলতার যে মধুর সম্পর্ক, সেটা আমার মনে হয় অনেকটাই কল্পিত। ব্রিটিশের অধীনে মোসাহেব জমিদার আবার তার অধীনে প্রজার প্রতা নির্যাতন। সূর্যাস্ত আইন এসে আরো বাড়িয়ে দেয় ব‍্যাপারটা।  মার্কুইস এফ. ফান্ড্রার 'ওয়েষ্ট বেঙ্গল' বলে এসে টা পড়তে পারেন মায়রন ওয়েনারের সম্পাদিত 1968 তে প্রকাশিত 'State politics' গ্রন্থে। এটা খুব ভালো করে পার্মানেন্ট সেটেলমেন্টের সময় থেকে সব দেখিয়েছে। তো এই আর কি...
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:০২546640
  • আপনার তো বহুমুখী প্রতিভা l 
     
    ওইজন‍্যই ওজনটা 43 কেজি থেকে আর বাড়ছে না laugh
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৫৫546639
  • @ মানালী , আপনার তো বহুমুখী প্রতিভা l ব্যাপক লিংকটা দিলেন l গল্প কবিতা আবার investigation journalist হবারও ট্যালেন্ট রাখেন l অনেক ধন্যবাদ l 
  • %% | 49.206.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৫৪546638
  • শিল্প আর বাণিজ্য আলাদা জিনিস। শিল্পের সঙ্গে উৎপাদন জড়িত। বাণিজ্য যে করে সে উৎপাদন নাও করতে পারে। 
  • dc | 2401:4900:629e:78a7:84fa:8a5e:ed70:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৫৩546637
  • মানালি, একদম ঠিক, আমাদের দেশে যেটা আছে সেটার বেশীটাই ক্রোনি ক্যাপিটালিজম। শুধু আমাদের দেশে না, ইস্টের বেশীর ভাগ দেশেই বেশীর ভাগ সময়ে ফিউডাল বা ক্রোনি ক্যাপিটালিস্টিক স্ট্রাকচারে প্রভাব বেশী। যে কারনে সামসুং এর উদাহরন দিলাম :-) 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৪৪546635
  • আম্বাদানি টাটা এদের কিন্তু পলিটিক্যাল সাপোর্ট ভীষণ আছে তাই এরা দেড়শ কোটির মনোপলি মার্কেট ভোগ করে এরকম রমরমা অবস্থায় 
     
    এটাই তো ক্রনি ক‍্যাপিটালিজম। আদানির সঙ্গে গুজরাট কেসের সম্পর্কটা দেখুন। দারুণ একটা আর্টিকেল আছে, চেষ্টা করছি লিঙ্ক দিতে। আসলে আমাদের ক্ষেত্রে ব‍্যাবসায়ী বললেই একটা বাজে ইম্প‍্যাক্ট ভেসে ওঠে। শোষক - শোষিতের সম্পর্ক। সেটা একবর্ণ মিথ‍্যে নয় কারণ অধিকাংশ ব‍্যাবসায়ী আমাদের পোলিটিক‍্যাল সাপোর্ট প্রাপ্ত। সেইকারণে দরিদ্রের কষ্ট আর আম্বানীর বিলাসিতা একটা জঘন‍্য অবস্থা ক্রিয়েট করে। কোনোভাবেই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট সম্ভব না। যেখানে শ্রমিক মালিক শোষণ থাকবে না। আমার আছে মূলধন, তোমার মেধা, তার টেকনোলজি, ওর ম‍্যানুয়াল পাওয়ার। এসো একসঙ্গে কাজ করি। খেলে ভাতই সবাই খাবো, সুতির জামাকাপড়ই সবাই পরবো। কিন্তু জানি না কেন এটা পসিবল্ হয় না।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:২২546634
  • @ মানালী , ঠিকই বক্তব্য l এখন একটা ব্যাপার মাথায় রাখা ভালো যে আম্বাদানি টাটা এদের কিন্তু পলিটিক্যাল সাপোর্ট ভীষণ আছে তাই এরা দেড়শ কোটির মনোপলি মার্কেট ভোগ করে এরকম রমরমা অবস্থায় l আজকে যদি ভারতে প্রকৃত মুক্ত বাণিজ্য চালু হয় যেখানে এদের কম্পিট করতে হবে চীন জাপান কোরিয়া আসিয়ান বা ইউরোপের সঙ্গে তখন এরা এই মনোপলি মার্কেট শেয়ার ধরেই রাখতে পারবেনা l 
  • dc | 2401:4900:629e:78a7:84fa:8a5e:ed70:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:১৯546633
  • "আসলে যেখানে poverty বেশী সেখানে এমন দেখিয়ে বোধহয় কিছু মানুষ সুখ পায়। এইভাবে বৈষম‍্যের লাইনটা গাঢ় করে তোলে"
     
    হ্যাঁ সে তো অবশ্যই। 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:০৩546632
  • dc স‍্যার, আমরা আসলে রাজারানীর গল্প শুনতে ভালোবাসি। ঈশা আম্বানী ওই রয়‍্যাল ম‍্যারেজ সেরিমনিতে এককানে পরেছিলেন ডায়মন্ড অপরকানে পান্না। আরও কয়েকটা কান থাকলে ভালো হতো আর কী! গলায় যে পিঙ্ক ডায়মন্ডের ঢাউস নেকলেসটা পরেছিলেন তা নাকি তিনটে দেশের টোটাল জিডিপির সমান। রিলায়েন্স ফাউন্ডেশনের একটা ফেষ্টে নীতা আম্বানী পরেছিলেন ব্লু ভেলভেটের উপর 'গারা' শাড়ি। এটা পারস‍্যের লুপ্তপ্রায় শিল্প। টোটাল শাড়িটার দাম প্রায় বারো কোটি টাকা ওতে যা রত্ন ও সুক্ষ্ম সুতোর কাজ আছে তার জন‍্য। আবার দেখুন, সেই বীরকৃষ্ণ বাবুর তৎকালীন যুগে ষোলোশো টাকার শাল, হীরে বসানো ধূপছায়া জোড় তারপর কোন এক বাবুর মেয়ে নাকি ঠাকুরবাড়ির অনুষ্ঠানমন্ডপে যেতেই সারা মন্ডপে একটা ময়ুরকন্ঠী আলোর আভা ছড়িয়ে পড়লো। পরে দেখা গেলো ওই মেয়েটির আঙুলের আংটির একটা রত্ন থেকে ওই আভা।কোন্ বাড়ির বৌরাণী সোনার মোহরে ভিখারিকে দান ছাড়া দিতেন না, তো মিল দেখা যাচ্ছে না? আসলে যেখানে poverty বেশী সেখানে এমন দেখিয়ে বোধহয় কিছু মানুষ সুখ পায়। এইভাবে বৈষম‍্যের লাইনটা গাঢ় করে তোলে।
  • %% | 49.206.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:০১546631
  • @PB, কুটির শিল্পের লক্ষ্য মাস উৎপাদন নয়। কুটির শিল্প সবসময়ই লাভের জন্য একটি পেট্রোনাইজিং শ্রেণীর ওপর নির্ভরশীল। বাংলার মসলিনের পেট্রোনাইজিং শ্রেনী ছিল। একেকটি সুইস ঘড়ি হাতে বানাতে সাত আট বছর সময় লাগে, কিন্তু সেটা টাকা দিয়ে কেনার লোক আছে।
  • dc | 2401:4900:629e:78a7:84fa:8a5e:ed70:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১২:৪৪546630
  • "বিল গেটস্ বা এনারা এগুলো কি করেন? মার্ক জুকারবার্গকে দেখেছেন একটা সাধারণ টি শার্ট পরে থাকতে"
     
    ঠিক অবজার্ভ করেছেন, তবে এটা কজ নয়, এফেক্ট। এই আউটলুক এর ডিফারেন্স কেন হয়? অবশ্য দুদিকেই অনেক এক্সেপশান আছে, তবুও, ইন জেনারাল, ব্রড ক্যানভাসে এটা একটা ভাবার মতো পয়েন্ট :-) 
  • dc | 2401:4900:629e:78a7:84fa:8a5e:ed70:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১২:৪০546629
  • "তো মূলধন ও তার বিনিয়োগ ব‍্যাপারটা বোঝার জিনিস"
     
    এই লাইনটা আমাদের আলোচনার সেন্ট্রাল পয়েন্ট। ওয়েস্টার্ন ইকোসিস্টেমে ক্যাপিটাল আর তার ইনভেস্টমেন্ট গত একশো বছর ধরে একরকম ফল দিয়েছে, আর ইস্টার্ন ইকোসিস্টেমে আরেকরকম। আরোআই এর কথা বলছিনা, ওভারল বিজনেস গ্রোথ এর কথা বলছি। এর পেছনে কি কি কারন থাকতে পারে? ব্যাপারটা ভারি ইন্টারেস্টিং।  
  • %% | 49.206.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১২:২৮546628
  • বাণিজ্য মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপার নয়। মানালি যাদের কথা বলছেন তারা মধ্যস্বত্ত্বভোগী বাবু। দেবেন ঠাকুর দ্বারকানাথের জাহাজের ব্যবসা লাটে তুলে দিয়ে সমাজ সংস্কারে নেমেছিলেন।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১২:২১546627
  • @ মানালী , আপনার গল্পের জন্য ধন্যবাদ l খুব গুছিয়ে লেখা l সমাজকে খুবই কাছ থেকে দেখে লেখা মনে হচ্ছে l 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১২:১৫546626
  • আচ্ছা, আমাদের নবজাগরণের যুগে মানুষ বিখ‍্যাত হতেন দুটি কারণে। বিদ‍্যাগুণ আর বিত্তগুণ। তো সেসব ব‍্যাবসা যদিও ব্রিটিশের সঙ্গে হতো, কিন্তু মোটকথা বাঙালী তো তখন ব‍্যাবসায়ে উন্নতি করেছিলো। এখন যতোই ষ্টার্ট আপ, বিজনেস আইডিয়া বাঙালীর নেই  --- এসব বলে চেঁচানো হোক না কেন, আসল কথা ইনফ্রাস্টাকচার নেই। সেইযুগে তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রামচরণ দে, রামদুলাল দে, আশুতোষ দেব (ছাতুবাবু), হরি ঘোষ (যার নামে হরি ঘোষ ষ্ট্রীট), মতিলাল শীল এনারা ব‍্যাবসায়ে সুবিখ‍্যাত হয়েছিলেন। কেসটা শেষে বীরকৃষ্ণ দাঁ আর বেণীমাধব চাটুজ‍্যের মতো হয়ে গেছে। বাংলায় না একটা জিনিস দেখা যায়, শিক্ষা ও মেধার সঙ্গে টাকার বিরোধ। উচ্চশিক্ষিতদের সেই কষ্ট করতে হয়, আর টাকা যাদের আছে তারা মাইকেলের শকুন্তলা অভিনয় করায়, দীনবন্ধু মিত্র লিখতে জানে না বলে। এলন মাস্ক বা বিল গেটস্ বা ওয়াল্ট ডিজনি আমাদের নেই, আমাদের আছে আম্বানি - আদানি। অনেকেই যাদের ক্রোনি ক‍্যাপিটালিজম নিয়ে বিরক্ত, সরকার ও আগ্রাসী ব‍্যাবসায়ীদের নেক্সাস নিয়ে স্ক‍্যান্ডাল চলে। আবার ধারাভি বস্তির পাশে অ‍্যান্টিলিয়ায় বিশাল বিয়ে হয় দু মাস ধরে। এগুলো হচ্ছে স‍্যরি টু সে, তৃতীয় বিশ্বে বড়োলোকি দেখানোর সিনড্রোম। বিল গেটস্ বা এনারা এগুলো কি করেন? মার্ক জুকারবার্গকে দেখেছেন একটা সাধারণ টি শার্ট পরে থাকতে। তো মূলধন ও তার বিনিয়োগ ব‍্যাপারটা বোঝার জিনিস। ওই যে ব্রিটিশ যুগের কথা বললাম, তখন ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যারা যারা বাণিজ‍্য করে বিখ‍্যাত হয়েছিলো, একপাল পালিত লোকজন, মেসোমশাই, ভগ্নিপতি, আমলা-ফয়লা মিলে সব নারী, সুরা, বুলবুলির লড়াই, বারোয়ারি দুর্গাপুজো, হাফ আখড়াই করে উড়িয়ে দিয়েছে। অমুকবাবুর দুর্গাঠাকুরের থেকে তমুকবাবুর দুর্গা প্রতিমা উচ্চতায় বড়ো হয়েছে। এবার সে প্রতিমা এতোই বড়ো হয়েছে সে বিসর্জন করতে হলে তা ভেঙে অর্ধেক করে বিসর্জন করতে হলো। এ পক্ষ তা দেখে মাতৃহত‍্যার দুঃখে গণেশ ঠাকুরের গলায় কাছা পরিয়ে উল্লাস করলো। স্ত্রী শিক্ষাব্রতীদের পিছনে খেউড়দল লাগাতে খরচ করলো অমুকবাবু, তো স্কুলে পড়া মেয়েদের নিয়ে অশ্লীল গান বেঁধে হাফ আখড়াই লাগালেন তমুকবাবু। এইসব বাঁদরামি করেই অনেকটা উচ্ছন্নে গেছে, তাছাড়া অন‍্য ঐতিহাসিক কারণও আছে।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১১:০০546625
  • লসাগুদা যথার্থই বলেছেন l "ওয়েস্টার্ন ইকো সিস্টেমের " ক্ষেত্রে গত একশ বছরে বিশেষ করে গত পঞ্চাশ বছরে imperialism ছাড়াও আরো একটা ব্যাপার কাজ করেছে যাকে বলে স্পেকুলেশন l এর বাংলা জানিনা l ওয়াল স্ট্রীট আর সিলিকোন ভ্যালির অনেক রথী মহারথীর ফুলেফেঁপে ওঠার পিছনে এই স্পেকুলেশন l ধরুন , OpenAI তার টার্নওভার আর actual প্রফিটের থেকে শেয়ার মার্কেট ভ্যালু বেশ কয়েক গুণ বেশী l এটাই হচ্ছে স্পেকুলেশন l বর্তমানে "ওয়েস্টার্ন ইকো সিস্টেমের" ক্ষেত্রে অনেক business empire দাঁড়িয়ে আছে এই স্পেকুলেশনের উপরে l ইলন মাস্ক যেমন চীনের কোম্পানিগুলোর সঙ্গে EV তে টক্কর দিতে পারেনা কিন্তু স্পেকুলেশন আর পলিটিকাল পাওয়ার কাজে লাগিয়ে এখনো টপ বস হয়ে বসে আছে l 
  • %% | 2406:7400:10c:810c:bc1b:8063:1ffe:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৫৩546624
  • যে দেশ যেটা সারপ্লাস সেটা ট্রেড করে। ভারত ট্রেড করে শ্রম, চীন সস্তার কারখানার গাদা গাদা জিনিস, কানাডা রাশিয়া হেভি ক্রুড আর কাঠ, অস্ট্রেলিয়া কয়লা এরকম। ইউএস আর ইইউ ট্রেড করে সারপ্লাস ক্যাপিটাল। তেজারতি কারবার। 
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৫১546623
  • "লোকে এখন ম্যানেজমেন্ট স্কুলে গিয়ে এসব নিয়ে দক্ষতা অর্জন করে ...  ওয়াও ... হোয়াট আ বিজনেস স্ট্রাটেজি, মাস্টার স্ট্রোক"
     
    একদম laugh 
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৪৭546622
  • "ইস্টার্ন ইকো সিস্টেম "অর্থনীতির ক্ষেত্রে কি আদৌ এরকম কোনো generalized রুট কজ দেখানো যায় ? অর্থনীতি তো বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন জটিল কারণে হয় !!!
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৪৬546621
  • যাই হোক, আজকের কোটেবেল কোট -

    "The danger of modern civilization isn't exploitation alone, it's moral anesthesia. When harm is normalized, proceduralized, and rewarded, it stops feeling like harm at all."
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৩৬546620
  • কিছু চেঞ্জ হয়েছে তো বটেই ...  কারো সর্বনাশ (ছাঁটাই) কারো পৌষমাস (স্টক পোর্টফোলিও বৃদ্ধি) - এই থিওরিকে এমনভাবে নর্মালাইজ করে দেওয়া হয়েছে ... লোকে এখন ম্যানেজমেন্ট স্কুলে গিয়ে এসব নিয়ে দক্ষতা অর্জন করে ...  ওয়াও ... হোয়াট আ বিজনেস স্ট্রাটেজি, মাস্টার স্ট্রোক..  বলে  ...  সেই চেঞ্জ তো হয়েছে ...   
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৩৬546619
  • "কিন্তু কিছু কোম্পানি সফলভাবে এম্পায়ারে পরিণত হয়, আর লাস্ট একশো বছরে দেখা গেছে এই সম্ভাবনা ওয়েস্টার্ন ইকোসিস্টেমে বেশী।" Tiktok কি ওয়েস্টার্ন ইকোসিস্টেমে তৈরী হয়েছিলো ?  এখন আম্রিকা বা ভারতের মনোপলি প্রযুক্তি সামন্তেরা যদি তাকে এসব দেশে দেশে ব্যবসা করতে না দেয় তার দায় কি ইস্টার্ন ইকোসিস্টেম নেবে ? দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে আম্রিকার একটা পোর্ট কিনতে দেওয়া হয়নি বা জাপানের স্টিল কোম্পানিকে ইউ এস স্টিল কিনতে দেওয়া হয়নি রাজনৈতিক কারণে l তা সেটাও কি ইস্টার্ন ইকো সিস্টেমের জন্য ? 
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:২০546618
  • "ইমিডিয়েটলি মনে আসছে ওয়েল্থ অফ নেশানস আর হোয়াই নেশানস ফেইল " অর্থনীতির বিশেষ করে গ্লোবাল সাউথের অর্থনীতির উপরে বই কিছু assumption ধরে নিয়ে চালানো হয় বাজারে l সেই assumptions কতটা ঠিক ঠাক কে বলবে ? এখন এগুলো প্রায় সবই একধরণের পলিটিক্যাল ন্যারেটিভ l এগুলো তাই অত্যাধিক  গুরুত্ত্ব দেবার কিছু আছে কি ?                              ধরুন ইরাক ইরান প্যালেস্টাইন সিরিয়া সুদান ভেনেজুয়েলার উপরে গত বেশ কয়েক দশক ধরে স্যাংশন আর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবার যদি এদেশগুলোর সঙ্গে নরওয়ে বা সুইডেনের তুলনা টানা হয় তাহলে সেটাকে একটা পলিটিকাল ন্যারেটিভ বিল্ডিং ছাড়া কিছু বলা যায় কি ?
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:১৫546617
  • "অর্থাৎ, ব্যাপারটা মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে আছে..."
     
    নাঃ, ব্যাপারটা উল্টো, রাজাগজার সময় আর লাস্ট একশো বছরের সময়ে ডিফারেন্স আছে। 
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:১৪546616
  • "কোনো কোম্পানি যখন প্রচুর লোক ছাঁটাই করে, তার পরে সেই কোম্পানির স্টক প্রাইস বেড়ে যায়, প্রায় সঙ্গে সঙ্গে কিছু লোকের সম্পদ বাড়ে"
     
    এই রে, এটা আবার রুট কজ হলো না :-) 
     
    সেই কোম্পানিটা কিভাবে শুরু হয়েছিল আর তারপর সফলভাবে এক্সপ্যান্ড করেছিল? সব দেশে সব সময়ে বহু কোম্পানি শুরু হয়েও ছোট থেকে যায় বা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু কোম্পানি সফলভাবে এম্পায়ারে পরিণত হয়, আর লাস্ট একশো বছরে দেখা গেছে এই সম্ভাবনা ওয়েস্টার্ন ইকোসিস্টেমে বেশী। কেন? এই রুট কজ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। 
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:০৮546615
  • তাহলে রিসোর্স কলোনিয়ালাইজেশান একটা কারন হতে পারে। আরও কিছু কারন আছে বোধায়। এটা নিয়ে তো আলোচনা আছে, তা ঠিক। 
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:০৮546614
  • বেসিকটা খেয়াল রাখতে হবে, সভ্যতার অগ্রগতি কাকে বলে...

    আগে রাজা/সম্রাট/জমিদার অনেক সময় অন্যায়ভাবে কিছু লোকের জিনিস নিয়ে নিত, বা, প্রাপ্য দিত না... ইত্যাদি... ইত্যাদি... সেগুলো নিয়ে নিজেদের সম্পদ বাড়াতো...

    আর এখন ... কোনো কোম্পানি যখন প্রচুর লোক ছাঁটাই করে, তার পরে সেই কোম্পানির স্টক প্রাইস বেড়ে যায়, প্রায় সঙ্গে সঙ্গে কিছু লোকের সম্পদ বাড়ে...

    অর্থাৎ, ব্যাপারটা মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে আছে...
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ১০:০১546613
  • এটা নিয়ে তো আলোচনা আছে...অনেক কিছু...প্রায় ৪০০ বছর ধরে ইউরোপ সারা পৃথিবীর ৭০% রিসোর্স কলোনিয়ালাইজ করে রেখেছিল... আমেরিকা আর অস্ট্রেলিয়া তো তারই অফশ্যুট... তো, পৃথিবী জুড়ে ব্যবসাটা কাদের হবে - হাইতি বা মালদ্বীপের কী করে হবে ... যার বাজার তারই তো ব্যবসা ...
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৪৪546612
  • ওপর ওপর  দেখে  আমার  একটা  জিনিস মনে  হয় যে  সমাজে  নিজের  টাকা   দিয়ে  দেবার  ব্যাপারে  পশ্চিমারা  বেশ  এগিয়ে । সাধারণ  মধ্যবিত্ত  অধ্যাপক  নানা  ইনভেস্ট  করে  প্রচুর  জমিয়েছেন , উইলে  সব  দিয়ে  যাচ্ছেন  ইউনিভার্সিটিকে , গবেষণায়  লাগাবার  জন্য .  একটা উদাহরণ  মাত্র . এরকম  আরও  অনেক ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত