এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৩২546551
  • ইন্ডিয়ার সঙ্গে গতকাল যে সমস্ত চুক্তি নিয়ে কথা হয়েছে ইইউএর, সে নিয়ে সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই হেডলাইন হয়েছে। এখনই আশাহত হবার কারণ দেখিনা। হোক না ভাল কিছু ভারতের জন্য।
  • %% | 49.206.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:২৪546549
  • The Dutch government said it originally invoked the Act following concerns "from actions attributed to the now-suspended CEO, involving the improper transfer of product assets, funds, technology, and knowledge to a foreign entity".
     
    "These actions ran counter to the interests of the company, its shareholders, and Dutch and European strategic autonomy and security of supply," it said.
     
    In October, a Dutch court ordered the removal of ex-Nexperia CEO and Wingtech founder Zhang Xuezheng, citing alleged mismanagement.
     
  • Bratin Das | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:২০546548
  • আরে অরিন দা কোথায় হাওয়া হয়ে গেল ?
  • %% | 49.206.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:১৩546547
  • ভারতে আর চিনে শিল্পে যা বিনিয়োগ হতে পারে সবই হয়ে গেছে। ফাইনাল এসেম্বলি ই ইউ নিজের হাতেই রাখবে যাতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষিত থাকে। এএসএমএল কোনোদিন ভারতে বা চিনে লিথোগ্রাফি মেশিন এসেম্বলি করবে না। দাসো রাফালের শুধু মেইটেনেন্সের ব্যাপারটা হ্যালকে শেখাবে বলেছিল যাতে একেকটা রাফালের ফাইনাল দাম কম পড়ে। তাতেও অনিল অম্বানির দেউলিয়া কোম্পানিকে কন্ট্রাক্ট দেবার জন্য জোর করায় দাসো সেটুকুও করতে রাজি হয়নি। 
  • রঞ্জন রায় | 2001:999:70c:39e7:42cd:5219:1296:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:১১546546
  • বন্ধুগণ,
    আনন্দের সঙ্গে জানাইতেছি যে কোভিডের সময় গুরুতে ধারাবাহিক প্রকাশিত এবং পাঠককুলের স্নেহধন্য থ্রিলার "নীল রক্তের স্বাদ" বইমেলায় সৃষ্টিসুখ প্রকাশনের 135 নং স্টলে  আবির্ভুত হইয়াছে।
    ভূমিকায় প্রাথমিক পাঠ হেতু স্থান দেওয়ায় গুরু কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হইয়াছে।
     
    এই রোমাঞ্চকর কাহিনীতে প্রেম,ছলনা,হত্যা, বিশ্বাসঘাতকতা, বজ্রবারাহী ছিন্নমস্তার মন্দির, ভ্রাতৃহত্যা, মাওবাদ, বাঙালি জাসুস সবই পাইবেন।
     
     
     
  • Bratin Das | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:১০546545
  • লাস্ট কয়েক মাসে বাংলাদেশ ,ভারতের আমদানী রপ্তানী কার্য্যতঃ প্রায় শুণ্য @ দ্রি 
  • PB | 42.108.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫০546544
  • @MP~এখনও পর্যন্ত কোন ডিল হয়নি। ভারতে বিনিয়োগ হবে কি হবে না। সেটা অনেক দূরের ব্যাপার। যদি ডিল হয়ও, বর্তমান কন্ডিশনে প্রচুর চেঞ্জ আসবে। তখন বোঝা যাবে যে, ভারতে বিনিয়োগ আসবে কি না। এছাড়া ডিল ফ্রিজও হয়ে যেতে পারে।
  • PB | 2402:3a80:4310:969e:578:5634:1232:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩546543
  • @%%~একদম সঠিক, এবং এর সাথে এটাও বোঝা প্রয়োজন যে, বিশ্ব কনজিউমারিজমে একটা পরিবর্তন আসছে। ইউ এস, চীন এই দেশগুলো এতটা বোকা নয়, যে নিজের দেশের ক্ষতি করে ভারতকে বানিজ্যিক সুবিধা পাইয়ে দেবে। এই ধণী দেশগুলি একটি নতুন বিনিয়োগ পদ্ধতি ও মাধ্যম খুজছে। যেটা আস্তে আস্তে বোঝা যাবে। 
     
  • MP | 2401:4900:3f02:9e94:b8ad:30d4:9cdc:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩৯546542
  •   EU এর হাতে বিপুল পরিমাণ অর্থ আছে যেগুলো আম্রিকি এসেট কিনতে ব্যবহৃত হতো এতোদিন ধরে l ট্রাম্প আসবার পরে সেসব রিস্কি ! কিন্তু কথা হচ্ছে যে ভারতে কি সেসব বিনিয়োগ হতে পারে ?
  • MP | 2401:4900:3f02:9e94:b8ad:30d4:9cdc:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬546541
  • @ মানালী , "অলক্ষ্মী বলে অ‍্যাপ্লিকেশন ক‍্যানসেল করে দেবে না তো! ".                                   আপনি নিজেকে অলক্ষী বলছেন কেন ? লক্ষী আর অলক্ষী ঠিক করেন কি ভাবে ?
  • %% | 49.206.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩২546540
  • "ই ইউ আর রাশিয়াকে তেল বেচা বন্ধ করার জন্য ঘ্যানঘ্যান করবে না। আর ইন্ডিয়াও রাশিয়ান অয়েল রিফাইন করে মহানন্দে ইউরোপকে বিক্রি করবে। "
     
    এত কষ্ট না করে ইইউ ইউক্রেনকে জোর দিয়ে একটা শান্তিচুক্তি করিয়ে নিলেই তো পারে। ইউ এস হাত ধুয়ে ফেলে এখন সেজন্য ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের ন্যারেটিভ দিচ্ছে।
  • PB | 2402:3a80:4310:969e:578:5634:1232:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:২৭546539
  • এই EU-India ট্রেড এগ্রিমেন্টে ভারত কোন লাভ করতে পারবে না। শেষ পর্যন্ত অর্থনৈতিক ক্ষমতা প্রভাবশালী দেশগুলির কাছেই যাবে। ভারতের জন্য বরং ক্ষতি হতে পারে। কারন, ভারতের জিডিপি-তে প্রচুর গোলমাল আছে, মুদ্রাস্ফীতির সঙ্গে জিডিপি-র অ্যাডযাস্টমেন্ট সঠিক নয়। অর্থনীতিবিদ অরুন কুমারের মতে, বর্তমানে ভারতের প্রকৃত জিডিপি, চলতি জিডিপি-র প্রায় অর্ধেক। দেশের জিডিপি যদি না বাড়ে বা তুলনামূলক কম বাড়ে। এর অর্থ কম বৃদ্ধি বা কম মুনাফা নয়। এর অর্থ ক্ষতি বা লস্। কারন দেশের একটা লায়াবিলিটি আছে। সেই লায়াবিলিটি-র সাথে অ্যাডযাস্ট করার জন্য মুদ্রাস্ফীতি হয় বা করান হয়। যার প্রকৃত মূল্য চোকায় সাধারন মানুষ। যার ফলে সাধারন মানুষের সঞ্চয় কমে, ঋণ বাড়ে। অতএব সাধারন মানুষের ইনভেস্টমেন্ট-ও কমে। এইভাবে আস্তে আস্তে সাধারন মানুষের অর্থনৈতিক প্রতিনিধিত্ব হারায় এবং সিস্টেমের বাইরে চলে যায়। সেই শূণ্যস্থান পূরণ করে বড় বড় পুজিপতিরা। বেশি দূরে যাব না। পুরো ভারত বা পশ্চিম বঙ্গের মধ্যেই দেখবেন, পাড়ার ছোট মুদি দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা ব্যবসা কমে আসছে। তার জায়গা নিচ্ছে ছোট ছোট শপিং-মল। যে শপিং-মলগুলোর ততটা বিনিয়োগ নেই। এরা ব্যবসা করে, মূলত ফুড চেনকে কনট্রোলের উপর ভিত্তি করে। যেমন এই মলগুলিতে যদি আপনি চাল কিনতে যান, তাহলে এরা চাল দেয়, ছোট মুদি দোকানগুলির চেয়ে কম দামে। যদিও তাদের স্যালারি দিয়ে এমপ্লয়ী রাখতে হয়। যেখানে মুদি দোকানদার নিজেই দোকান চালায়। এটা সম্ভব হয় মুদ্রাস্ফীতির জন্য। এটি একটি অত্যন্ত গভীর দুর্নীতি।
     
    এই বাস্তবতায় দাড়িয়ে আভ্যন্তরীন বিকাশ ছাড়া অন্য কোন পথ নেই। যেমন চীন। চীনের আভ্যন্তরীন বিকাশ না হলে আজ এই জায়গায় আসতে পারত না। এবং যখন বিশ্বব্যাপী কোন সংকট আসে, তখন ভারতের মত দেশগুলির পক্ষে এই আভ্যন্তরীন বিকাশের সূত্রপাত করাটা অনেক সহজ হয়। এর পর আবার নতুন বিশ্বরাজনীতি শুরু হলে, সেই জায়গায় ভারতের মত দেশগুলির আভ্যন্তরীন বিকাশের পথ অনেক বেশি কঠিন হয়ে যাবে। যে সুযোগ ভারতের কেন্দ্র সরকার ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। এই ক্ষেত্রে ভারতের একটি সুবিধা ছিল। সেটি হল ভারতের বিপুল শ্রমশক্তি। কিন্তু বর্তমান কেন্দ্র সরকার এই শক্তিকে ব্যবহার করতে ব্যর্থ। এই  শ্রমশক্তিকে ব্যবহার করার জন্য প্রয়োজন, সরকারী নিয়ন্ত্রাধীন সংস্থায় বিনিয়োগ বাড়ান। চাষিদের ঋণ মুকুব করা। ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ বাড়ান।
     
     
     
     
  • দ্রি | 2406:b400:b4:1e6d:a9ba:8e1d:d2a7:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:০৯546538
  • আবার অন্যভাবেও ভাবা যায়। আমেরিকায় ব্ল্যাক পপুলেশন 13.7% , কিন্তু মোট এবর্শানের 39.5% ব্ল্যাক। তো কেউ বলে এটা হল ব্ল্যাক পপুলেশনকে কন্ট্রোলে রাখার চক্রান্ত। 
     
    খুব জটিল ব্যাপার। 
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:৪১546537
  • হ‍্যাঁ, আম্রিকায় রো ভার্সেস ওয়েড কেসের পর ঝঞ্ঝাটটা বেশ কমেছিলো। এখন আবার বলছে অ‍্যবরশন নাকি নরহত‍্যা। কিছুই না, ইমিগ্রান্টরা জমি কেড়ে নেবে তাই সাদা জনসংখ‍্যা বাড়িয়ে দাও। আমাদের কথা যদি বলি, তবে অ‍্যাবরশন নরহত‍্যার পাপ কখনই নয়। যা পৃথিবীর আলো দেখেনি তাকে পৃথিবীতে এনে দারিদ্র‍্য, ক্ষুধা, রোগ ভোগ, শিশুশ্রমিক হিসেবে খাটিয়ে মারা বরং অনেক বড়ো পাপ। অপুষ্টি আর রোগে শিশুমৃত‍্যু সবচেয়ে বড়ো পাপ। তা না ভেবে যদি অ‍্যাবরশনকে নরহত‍্যা বলা হয়, তাহলে তো মাষ্টারবেশন জেনোসাইড! 
  • দ্রি | 2406:b400:b4:1e6d:2547:904c:45b4:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬546536
  • অ্যাবর্শান একটা জটিল টপিক। প্রেগনেন্সির ঠিক কত মাস অব্দি অ্যাবর্শান করা যেতে পারে সেই নিয়ে নানা মুনির নানা মত। 
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:৩৫546535
  • ইয়াং কাই হুই ছিলেন মাওয়ের প্রথম স্ত্রী। ওনার শিরচ্ছেদ করা হয় একই দিনে বন্ধু লিউয়ের সঙ্গে। 'ইয়াং' ও 'লিউ' মানে যথাক্রমে পপলার ও উইলো গাছ। এতে নাকি মাও নিম্নলিখিত কবিতাটি লিখেছিলেন 
     
    "আমার বাগানে গরবী 'ইয়াং' লুটালো ভূমির প'রে
    কালবৈশাখী হেনেছে আঘাত তোমার 'লিউ'-এর মূলে
    লিউ ও ইয়াং স্মৃতির রাজ‍্যে আছে নবকলেবরে
    আত্মদানেতে পূণ‍্য সে গাছ ভরে গেছে ফলে ফুলে।"
     
    তাই বলছি, সবই বিশ্বে সম্ভব। হরে মুরারে!
  • দ্রি | 2406:b400:b4:1e6d:2547:904c:45b4:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:৩২546534
  • চৌএনলাই তো অনেক আগেকার কথা। রিসেন্টলি চীনে ওয়ান চাইল্ড পলিসি ছিল। এখন রোলব্যাক করেছে। 
     
    বার্থ রেট খুব ট্রিকি ব্যাপার। খুব বেশী হলে মুশকিল। খুব কম হলেও মুশকিল। 
  • দ্রি | 2406:b400:b4:1e6d:2547:904c:45b4:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৮546533
  • "একটা অবাক করা ব্যাপার দেখলাম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর হাজার হাজার লরি , ট্র‌্যাক ইত্যাদি জাস্ট 
    দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে । কত লোকের যে রুজিরুটি বন্ধ হবার জোগাড়"
     
    এটা কী কারনে ? 
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৭546532
  • কিন্তু চীনেরও সমস্যা আছে। বার্থ রেট কমে গেছে।
    কী কান্ড বলুন ! একদিন এই জনসংখ‍্যা নিয়ে চিন হিমসিম খাচ্ছিলো। কৃষিপণ‍্য ছাড়া আর কিছু ছিলো না। সোভিয়েত জারতান্ত্রিক রাশিয়ার কালের সব চুক্তি বাতিল করেছিলো কিন্তু ৩০৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলেছিলো। তারমধ‍্যে ৪৩০ মিলিয়ন দেওয়ার ক্ষমতা ছিলো চিনের যা কিনা অর্থে মেটাতে হবে বাকিটা রপ্তানি পণ‍্যের মাধ‍্যমে। রপ্তানি বলতে কেবলই কৃষিপণ‍্য। ভর্তি জনসংখ‍্যার চাপে চৌ এন লাই বলে দিয়েছিলেন দুটোর বেশী সন্তান হলে ইনক্রিমেন্ট প্রোমোশন বন্ধ। এখন বার্থ রেট কমেছে। নারীরা উচ্চশিক্ষিত স্বনির্ভর হয়েছে। আমেরিকার উচ্চ আদালত আগে অ‍্যবরশন রাইট বন্ধ করা নিয়ে ঝামেলা করছিলো। ওদেরও প‍্যাট্রিয়ার্কি ডিপ রুটেড নাহলে 1950 এর 'বেবি বুম' তো কেউ ভুলে যায়নি! মুখে ব‍্যক্তিস্বাধীনতা ও অ‍্যাফ্লুয়েন্ট সোসাইটি দেখায়। ভিতরে ভিতরে সবই এক।
  • দ্রি | 2406:b400:b4:1e6d:2547:904c:45b4:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৬546531
  • "এগুলো যে মানুষের হাতে কাঁচা টাকা দিচ্ছে, এতে কী অভ‍্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে? মানে ক্রয়ক্ষমতা বাড়ছে তো, তাই!"
     
    :) হ্যাঁ ক্রয়ক্ষমতা বাড়ছে। কিছুটা। কিন্তু একটা মানুষকে কাজের সুযোগ করে না দিয়ে মাঝে মাঝে ৫০০ টাকা দিলে ক্রয়ক্ষমতা বাড়লো কার তুলনায়? যদি সে কিছু না করত তার তুলনায়। কিন্তু সে কাজ পেলে যা হত তার তুলনায় নয়। একজন ইয়াং ছেলে বা মেয়ে কত প্রোডাক্টিভ হতে পারে। ভারতের সবচেয়ে বড় শক্তি ইয়ং পপুলেশন। সব দেশের চেয়ে বেশী। কিন্তু সেটা ইউজ না করলে তো ওয়েস্ট। 
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৯546530
  • বাংলাদেশের পরিস্থিতি অতি অতি খারাপ। গতকাল শেখ হাসিনা বার্তা দিয়েছেন তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার শেষকৃত‍্য ইত‍্যাদি নিয়ে। ১২ ফেব্রুয়ারী যদি আদৌ নির্বাচন হয় তবে ওনার কর্তব‍্য হবে আগে দেশে শান্তি শৃঙ্খলা ফেরানো, গণহত‍্যা বন্ধ করা ও গণতন্ত্র-শান্তিকে শক্তিশালী করা। জামাতের মহঃ শামীম আহসানের মন্তব‍্য আশাকরি শুনেছেন সবাই, আমাদের কৈলাস বিজয়বর্গীয়র কাছাকাছি মাপের মানুষ। মৌলবাদ যে কালচারাল ভায়োলেন্সকে এতোযুগ ধরে পুষ্ট করেছে, সেটা আজ ডিরেক্ট ভায়োলেন্সের রূপ নিচ্ছে। অনেকে হয়তো সিরিয়া বা রুয়ান্ডা কেসের কথা বলবেন, কিন্তু জোহানেস গালটুঙ্গ যে 'পিস অ‍্যান্ড কনফ্লিক্টের স্ট্রাকচার দিয়ে গেছেন, তার এতোখানি থিয়োরি ধরে ধরে প্রয়োগ আমি আর কোথাও দেখিনি।
  • দ্রি | 2406:b400:b4:1e6d:2547:904c:45b4:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৬546529
  • চীন অনেক এগিয়ে আছে। কিন্তু চীনেরও সমস্যা আছে। বার্থ রেট কমে গেছে। কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর ব্যাড লোন আছে। 
     
    জাপানের বার্থ রেট টেরিবল। জাপানের ইকনমি ইমিগ্রেশন না করলে চাঙ্গা হওয়া খুব মুশকিল। 
     
    ভারতের পার ক্যাপিটা ইনকাম জাপানের চেয়ে অনেক কম। কিন্তু পপুলেশন একটা বিরাট অ্যাডভান্টেজ। ভারতের অবস্থা এখন এমন জায়গায় এসেছে যেখানে বেশ বড় একটা অংশের কিছুটা ডিসপোজেবল ইনকাম হয়েছে। তাই মার্কেট হিসেবে এটা বড়। এবং অনেক কোম্পানি এখানে আসতে চাইবে। জাপানের মত বুড়ো বড়লোকদের দেশে ফেরারি বেশী বিক্রি হবে। কিন্তু কেউ যদি সেলফোন বেচতে চায় তাহলে ইন্ডিয়ায় অনেক ব্রডবেস পাবে। একজনের অনেক ডিসপোজেবল ইনকাম থাকলে সে অনেক সেলফোন কিনবে না। একটাই কিনবে। হয়ত একটু দামী কিনবে। কিন্তু ভারতে অনেক লেন্ড বা মিডরেঞ্জ ফোন বিক্রি হবে। এটা অনেক ব্যবসার জন্য ভালো। 
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৪546528
  • এই যে লক্ষ্মীর ভান্ডার (২৫ হলেই স্কলারশিপের পাশাপাশি অ‍্যাপ্লাই করে দেবো। অলক্ষ্মী বলে অ‍্যাপ্লিকেশন ক‍্যানসেল করে দেবে না তো! আবার দেখুন, হেলথ্ সেক্রেটারীর নাম নারায়ণ স্বরূপ নিগম। কী ফ‍্যান্টাষ্টিক! )  এগুলো যে মানুষের হাতে কাঁচা টাকা দিচ্ছে, এতে কী অভ‍্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে? মানে ক্রয়ক্ষমতা বাড়ছে তো, তাই!
  • Bratin Das | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:০৬546527
  • দ্রি , একটা অবাক করা ব্যাপার দেখলাম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর হাজার হাজার লরি , ট্র‌্যাক ইত্যাদি জাস্ট 
    দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে । কত লোকের যে রুজিরুটি বন্ধ হবার জোগাড় .......
  • দ্রি | 2406:b400:b4:1e6d:2547:904c:45b4:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:০২546526
  • আভ্যন্তরীন অর্থনীতি শক্তিশালী করা চাট্টিখানি কথা নয়। এক দিনে হওয়ার নয় , এক মাসে হওয়ার নয় , এক বছরে হওয়ার নয়। এমনকি , ঠিক কি কি পদক্ষেপ নিলে সেটা হবে সে ব্যাপারে মতৈক্য তৈরি করাও সোজা নয়। ওসব ইনক্রিমেন্টালি হবে। তাতে পদে পদে ভুল হবে। ওই হোঁচট খেতে খেতেই এগোন। সরকার একটা কিছু এবড়ো খেবড়ো চেষ্টা করবে। বিরোধীরা সবসময় ই মনে করবে সেটা ভুল। কিন্তু ঠিকটা কেউই জানে না। 
  • Bratin Das | ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৫546525
  • রমিত বাবু, গুরু চিরকাল এমন ভাবেই চলেছে heart
  • Bratin Das | ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩546524
  • আমি টুক করে মালদা ঘুরে এলাম । বিদ্যামন্দিরের এক বন্ধুর বাড়ি । তিনি হেড মাস্টার মশাই ।তাই সরস্বতী পুজো ,পতাকা উত্তোলন , খিচুড়ি আলুর দম ইত্যাদি হল 
     
    সাথে হল উইলিয়াম কেরীর স্থাপিত প্রথম স্কুল , ওনার ছেলের সমাধি ,রুপ সনাতনের কে  শ্রী চৈতন্য দেবের দীক্ষা দেবার স্থল ,গৌড়ের ধ্বংসাব্শেষ , ফিরোজ মিনার , বারোদুয়ারি মস্জিদ (নির্মাণ ১৫২৬), বাংলাদেশ  সীমান্ত (মহদীপুর ), আদিনা মসজিদ ,পান্ডুয়া মসজিদ 
     
    এছাড়া আমের আচার ,আমসত্ব ইত্যাদি প্রভৃতি 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯546522
  • যাঁরা বইমেলার ধারাবিবরণী চাইছেন তাঁদের জন্য একটি মাত্র ছবি দিলাম গুরুর লোকজনের অবস্থাটা বোঝানোর জন্য। এটা কাল রাত সাড়ে নটার ছবি গুরুর স্টলের। বইমেলা কমিটি আলো নিভিয়ে দিয়েছে, তখনো দুই দিকে বিল চলছে ক্রেতাদের। 
     
    আর বাদবাকি সময়ে চারদিক থেকে ক্রেতাদের বাড়িয়ে দেওয়া বইয়ের সামনে মনে হচ্ছে সপ্তরথীর মাঝে দিশেহারা অভিমন্যু। এবার বইমেলায় গুরুর অন্যতম সাপোর্ট সিস্টেম ভবতোষ না থাকায় গুরুর বাদবাকি রোবটরা চোখে কানে কিচ্ছু দেখতে পারছেন না। অবশ্য ভবতোষ থাকলেও একই হতো কারণ এই পুঁচকে স্টলে গুরুকে ভালোবেসে এত মানুষের ভিড়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত