এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কিছু কথা | 165.225.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০২:০৯546491
  • -- অনলাইনের পোড় খাওয়া লোকজন
    তারা নিশ্চয় অল্পবয়েসেই অপোড়খাওয়া অবস্থাতেও একই কাজ করেছে, সেটাই তাদের স্টাইল। sad
     
    -- নিশ্চয় অল্পবয়সীদের ধী আরও অনেক বেশি স্থিত
    যা বুঝেছি, এটি ব্যক্তিগত গুণ, বয়সের চেয়ে। ঐ সাপোর্ট, যেটা এখানে দেওয়া হচ্ছে, সেটা সব বয়সীকেই সাহায্য করে, এ ব্যক্তিগত অভিজ্ঞতা। এমন নয় যে আমি প্রতিবাদ করছি, বরং সুবিদাবাদী নীপার ভুমিকাতেই প্রায়শঃ থাকি, তবে এও জানি প্রতিবাদটা সাহায্য করে। 
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০২:০২546490
  • হুঁ ফেবু লিং একটা বিরক্তিকর জিনিস।
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০২:০১546489
  • আর সত্যি বলতে কী, একটা জিনিস, মাঝেমাঝে মনে হয় আমার এই ফোরামে আরও নৈর্ব্যক্তিক হওয়া উচিত কিনা, অপ্রাপ্তবয়স্ক তো কেউ না, কিন্তু বয়স বাড়লে এরকম হয় নাকি কে জানে, যখন দেখি খুব অল্পবয়সীদের পেছনে অনলাইনের পোড় খাওয়া লোকজন লাগছে, তখন খুবই বিচ্ছিরি লাগে।
    তারপর মনে হয় দুর্ছাই, এসব কী অসভ্যতা।

    আসলে নিশ্চয় অল্পবয়সীদের ধী আরও অনেক বেশি স্থিত, আমার এত ক্ষেপে ওঠার কোন দরকার নেই। ঐসব সাতপাঁচ ভাবি।
  • কিছু কথা | 165.225.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৫৮546488
  • বস্তুতপক্ষে এখনও বোদাগু যখন কমেন্ট ছাড়া ফেসবুক লিংক দেন উনার টইতে, সেই নেম ড্রপিংয়ের মতই ঠেকে! ফেসবুকে তো যাই না, কিন্তু উনার কমেন্ট্রি পড়ার জন্যে টইটায় যাই, তখন কেবল লিং দেখলে cheated লাগে!  
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৫৭546487
  • হাহা, আচ্ছা, হ্যাঁঃ)

    স্টাইল অ্যাডজাস্ট- হ্যাঁ, সে তো বটেই। নিজের লেখার ধরনকে তো বিচার করতেই হয়। গুরুতে যাঁরা বহু বছর ধরে তাঁদের অনেক পুরনো লেখা আর সাম্প্রতিক লেখার স্টাইলের বদল চোখে পড়লে বেশ লাগে।
    এমনকি চিন্তা ভাবনা, অ্যাফিলিয়েশনও বদলায়।
  • কিছু কথা | 165.225.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৪৮546486
  • -- একটা আড়ালের সুযোগ নিয়ে স্ল্যান্ডার
    এই বিস্তর নিন্দাযোগ্য জিনিষটা একেবারেই সমর্থন করা হচ্ছে না!  
     
    -- অন্যটা বড়জোর বিরক্তিকর 
    হ্যাঁ এবং মনে হয়েছি মানালির বয়েস অল্প, উনি নিজের বক্তব্য রাখার style adjust করার কথা ভাবতেও পারেন, সেক্ষেত্রে পাঠকদের ভালবাসা বেশি পাবার সম্ভাবনা। সে ক্ষমতা উনার আছে বলেই মনে হয়েছে। 
     
     
    এই প্রসঙ্গে একটা পুরোনো বক্তব্যও মনে পড়ে গেল - বলতই, কেবল সুযোগের অপেক্ষায় ছিল! আমার ব্যাপারটা খানিকটা সেরকম! cheeky
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৪৩546485
  • কোর কমিটি কী করবে, ধারাবিবরণী, না টইয়ে তোলা? কোর কমিটির দিগন্তে যত বিতাড়নযোগ্য বনমহিষ, তাতে আমার মনে হয় না তাদের হাতে এসবের জন্য কোন সময় আছে বা অদূর ভবিষতেও থাকবে। এগুলির জন্য নন-কোর ভলান্টিয়ারই যথেষ্ট। উৎসাহ থাকলে আমিই তুলতাম, এ বিষয়ে সে উৎসাহ নেই আমার, তাই তুলবো নাঃ)
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৪০546484
    • কিছু কথা | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:২৫
    • ...যদিও ...
     
    একমত হলাম না। হনুদা ডিডিদার ক্ষেত্রে ব্যাপারটা মিনিময় ইত্যাদির সূত্র ধরে এসেছিল, দু'তরফেই শ্লেষ ইত্যাদি ছিল, সে একরম, সমানে সমানে।
    আর নেমকলিঙের কাছে নেমড্রপিং কিছুই না। একটা আড়ালের সুযোগ নিয়ে স্ল্যান্ডার, অন্যটা বড়জোর বিরক্তিকর।
  • &/ | 151.14.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৩৩546483
  • কোর কমিটি তো মনে হয় মেলায় এখন, তাঁরাই একটু অবসর পেলে করে রাখতে পারেন।
  • &/ | 151.14.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:৩১546482
  • ভাটিয়ালি তো আলাপচারিতার জায়্গা। প্রবন্ধ ইত্যাদির জন্য টইপত্তরের থ্রেডাবলি তো আছেই। রক্ষা ও সন্ধানেরও তাতে সুবিধে হয়। ইন ফ্যাক্ট, মূল্যবান তর্কবিতর্কের যে লম্বা লম্বা পোস্টগুলো পড়ছিল দেশ দুনিয়া রাজনীতি সমাজ স্বরাষ্ট্র পররাষ্ট্র ইত্যাদি নিয়ে, সেগুলোকে টইতে তো থ্রেড বানিয়ে তুলে রাখলে পরে খুঁজে পাওয়া সুবিধা। জিনিসগুলো খুবই মূল্যবান।
  • কিছু কথা | 165.225.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:২৫546481
  • 'ধুসস' য়ের পদ্ধতিটা যদিও আপত্তিকর, একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে। 
    অনেকের হয়তে খেয়াল থাকতে পারে বোদাগু সম্পর্কে ডিডির বক্তব্য - তাকে চূড়ান্ত পন্ডিতন্মন্য বলেছিলেন এই নেম ড্রপিংয়ের বাড়াবাড়ির জন্যে। যদিও অনেকেই (আমি শুদ্ধ) মনে করেন বোদাগুর পোষ্টগুলো থেকে বেশ কিছু জানাও গেছে। 
    পয়েন্ট বোধহয়, শেষ পর্যন্ত পাঠক বক্তব্যের গভীরতাই খোঁজে, name dropping/reference তো supporting মাত্র। 
    তবে এও ঠিক ভাটিয়া৯তে কেউ প্রবন্ধ লিখছে না, কাউকে convince করার দায় থাকার কথা নয়! 
     
    আশা করি শক্ত কথা হলে মানালি ও অন্যরা হৃদয়ে মাখবেন না! 
     
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:২৫546480
  • হ্যাঁ, একটু বইমেলার ধারাবিবরনী, কী বিশেষ হল, কী অনুষ্ঠান হল - এসব লেখা তো দরকারই।
    সবাই ব্যস্ত জানি, নিজেও যে দুয়েকবার মেলায় থেকেছি কোন সময় পাইনি। কিন্তু প্রোমো টোমো যাঁরা করেন তাঁদের কাউকে একটা দায়িত্ব দিয়ে লেখানো হলেও দরকার।
  • &/ | 151.14.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০১:০২546479
  • সাইটে কলকাতা বইমেলার ছবি তো আসছে অনেক। কিন্তু ছোটো ছোটো কড়চা এলে ভালো হয়। একটু একটু এক দুই প্যারা গল্প আরকি। মেলা থেকেই তো পোস্টাতে পারেন স্টলে যাঁরা আছেন বা মেলাগ্রাউন্ডে যাঁরা ঘুরছেন। একটু বসন্তবাহার আরকি।
  • &/ | 151.14.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০০:৫৯546478
  • বরফে বরফে সব সাদা, হী হী করা ঠান্ডা হাওয়া একেবারে যেন মেরু থেকে ছুটে আসছে। তাপমাত্রা সেলেসিয়াসে বেশ কয়েক ডিগ্রি নেগেটিভে। একটু বেশি উত্তরের লোকজন তুষারঝড়ের ছবি কেবলই আপলোডাচ্ছেন ফেবুতে, ওখানে আরও অনেক ঠান্ডা। আর অপেক্ষাকৃত দক্ষিণের লোকেরা 'মোরে আরও আরও দাও প্রাণ' গানের ভিডিও পোস্টাচ্ছেন।
  • PB | 2409:40e0:1010:b93c:8000::***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ০০:৫৩546477
  • যারা EU-India ট্রেড এগ্রিমেন্টের জন্য খুশি হচ্ছেন, তাদের জন্য
     
  • . | ২৮ জানুয়ারি ২০২৬ ০০:৪৮546476
  • নবারুণের "পারিজাত ও বেবী K" রেকো করলাম মানালিকে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৪৯546474
  • এই অসভ্যতাটা আমারও বিশ্রী আর বিরক্তিকর লাগছে। 
  • r2h | 134.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৪৫546473
  • এ কী আজব নোংরামো? কেউ নাম পরিচয় জানতে পারছে না বলেই ভদ্রতার আবরণ ছেড়ে এই করতে হবে?
  • ধুসস | 2620:18c:0:192::e0:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৩৯546472
  • দিব্বি দেখতেই পাচ্চি নেকুমনি। দুখানা নেম ড্রপ করেই বিদ্যে ফুরুত। পাতা ভরে ভরে খালি চাট্টি নাম।
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৩৪546471
  • অনির্বাণ ভট্টাচার্যের পারসোনালিটি নিয়ে মানালী ম্যাডামের সাথে একমত। ওঁর ভয়েজ আর বলার স্টাইলটাও দারুণ আকর্ষণীয়। 
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:২৫546470
  • সুক্রিয়া আপলোগোকো heart
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:১৯546469
  •  মানালি মৌলিক(২৩:১২) 
     
    দারুণ ! দারুণ ! জবাব....! 
  • dc | 2402:e280:2141:1e8:bc3d:a21d:8aa0:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:১৭546468
  • মানালি মৌলিক এর ২৩:১২ র জবাব ভালো লাগলো। কিপ ইট আপ! yes
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:১২546467
    • ধুসস | 185.107.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:৫৭546466
    • নেকুমানালির খালি নেম ড্রপিঙ। উদিকে ভেতর ফাঁপা। দুটো টোকা দিলেই ভসভসিয়ে আরো চাট্টি নেম ড্রপ করে। 
    • তা করবো না দাদু? যাকে ভালো লাগে তার নেম তো ড্রপ করতে হবে। চাইলে ছবিও ক্রপ করে দেবো....সিনেমা ও নাটকের প্রপ নিয়েও দুকলম লিখবো, পিসিদিদার চপশিল্পেও যোগ দেবো। তা ফাঁপাটা কী করে বুইলেন? টোকা কী স্কুলবেলার স্বভাব?
  • ধুসস | 185.107.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:৫৭546466
  • নেকুমানালির খালি নেম ড্রপিঙ। উদিকে ভেতর ফাঁপা। দুটো টোকা দিলেই ভসভসিয়ে আরো চাট্টি নেম ড্রপ করে। 
  • dc | 2402:e280:2141:1e8:bc3d:a21d:8aa0:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:৩৮546465
  • অলিভ অয়েল দিয়ে তো কতো কি রান্না করি! পাস্তা, স্যালাড, চিকেন রোস্ট ইত্যাদি। অনেক রান্নাতে লাস্টে অলিভ অয়েল ছড়িয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। বেশীর ভাগ ডিপ এ অলিভ অয়েল দি। আর এমনি পাউরুটি টোস্টের ওপরেও অলিভ অয়েল দিয়ে খেতে ভারি ভালো লাগে। 
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:৩৬546464
  • আমার তো আবার কেট উইন্সলেট... আরও কত কে আছে
    বাহবা বাহবা বাহ্! 
    আমার প্রোফাইল পিকচারের ব‍্যক্তি, তারপর আলবের্তো জিমেনেজ্, জাস্টিন ট্রিউডো, গ‍্যাব্রিয়েল বরিস, লিয়াম নেসন, ঘরে-বাইরের সন্দীপ, মির্চা এলিয়াদ আরো অনেক অনেক........দুর্ভাগ‍্য হলো কেউ বাস্তবে হাতের মাথায় নেই।
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:১৮546463
    • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:৪৪546459
    • “অনির্বাণ ভট্টাচার্য্যের পার্সোনালিটি দারুণ লাগে! ক্রাশ খাওয়া যেতে পারে। অবশ‍্য ও তো আমি দিনে কয়েকডজন খেয়েই যাই!”
     
     
    আমার তো আবার কেট উইন্সলেট... আরও কত কে আছে!... wink 
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:১০546462
  • গোরা পড়া। বই আছে বাড়িতে।
    সুহাসিনীর পমেটম্ আর মতিলাল পাদরি পড়া। বাকিগুলোর লিঙ্ক দিতে পারেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত