এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:১৫546371
  • শ্বশুরবাড়ি জিন্দাবাদ, খেলাঘর, তারপর প্রতিবাদ - তখন কলকাতার হলেই চলতো, সিঙ্গেল স্ক্রিনে। প্রভাত রায়, হরনাথ চক্রবর্তীর বানানো সিনেমা।
     
    প্লিজ  OMG দাদা, প্লিজ। দহন, অন্তরমহল, মেমোরিস্ ইন মার্চ, ঊনিশে এপ্রিল বা নিদেনপক্ষে ড্রাকুলা স‍্যারের পাশে এগুলি কোনমতে কাজে দিচ্ছে? অবশ‍্য সবটাই পৃথক মতামতের ব‍্যাপার। ওই যে রচনা ব‍্যানার্জীর 'কুরুক্ষেত্র' আর একটা কী...লাফিয়ে লাফিয়ে  'কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়'....শতাব্দীর ওয়ানসাইডে ঝুঁটি বেঁধে  'চোখে দ‍্যাখেন না মশাই?'  আই কান্ট টেক ইট!  কেন ভাই, এর বহু বহু আগের 'ঝিন্দের বন্দী', 'দেওয়া নেওয়া', 'কুহক' , 'অ‍্যান্টনি ফিরিঙ্গি, সন্ন‍্যাসী রাজা, অগ্নীশ্বর, কলঙ্কিত নায়ক তো এখনও নির্বাক হয়ে জাস্ট গিলি। 
    বলা উচিত নয়, আমার যা মনে হয় সত‍্যি কথা কী জানেন তো, উত্তমকুমারের মৃত‍্যুর পর বাংলা সিনেমার জগতে স্পেশালি নায়কের জায়গাটাতে একটা অপূরণীয় শূন‍্যস্থান তৈরী হয়। যেটা আজও পূর্ণ হয়নি, কোনোদিন হবেও না। তবে এখন অনেক ভিন্নস্বাদের মুভি হয় যেগুলির থট প্রসেস,  আর্ট কালচার বা চিত্রশৈলী অনেকটা এগিয়ে। মধ‍্যযুগে এই ফাঁকে অনেকে উঠে এসেছিলেন। বুম্বাদা তবু আমার হিসাবে অনেকটা এগিয়ে (7/10), চিরঞ্জিত চক্রবর্তী আমাদের পারিবারিক সম্পর্কে পরিচিত, ওনার পিতা শৈল চক্রবর্তীর কমিকস্ও সেইসূত্রে পড়েছি। বা ধরুন, তাপস পাল, কোন আঙ্গিক থেকে 'নায়ক'  মনে হয়??? 
  • r2h | 134.238.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:১২546370
  • ওএমজির পোস্টে, বিশেষ করে শেষ অংশে তো খুবই একমত।

    পাউরুটি আর ঝোলাগুড় - খেয়েছি, এমনিতে খাওয়ার সম্ভাবনা ছিল কিনা তা বলা মুশকিল, আবোল তাবোলে আছে বলেই শৈশবে বাড়ির যাবত পোলাপান বায়না করে খাওয়া হয়েছে। ব্যাপারটা সবার চাইতে ভালো -জিহ্বা তাতে সায় দিয়েছে এমন বলা যায় না, তবে সুকুমার রায়ের ওপর তো কথা চলে না, ভালো না লাগলে টেস্ট অ্যাকোয়ার করতে হবে - এমন মেনে নিয়েছি।

    ঝোলা গুড়, লালি গুড়, মরিচ্চা গুড় দিয়ে আটার রুটি শীতকালের বিশেষ ছিল- সে অতি উপাদেয়।
  • শ্রীমল্লার বলছি | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:১১546369
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:০৬546367
     
    অপেক্ষা করুন তাহলে... smiley
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:০৬546367
  • শ্রীমল্লার (২৬ জানুয়ারি ২০২৬ ১২:২৭),
    আমি তো আবার সামনের বছর বইমেলার টইতে তোমার আর মানালির ছবি দেখবো বলে বসে আছি।
  • হাউসফুল | 165.225.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২১:৪৮546366
  • বেদের মেয়ে ঝোছনা বাংলা সিনেমার বানিজ্যিক মাইলস্টোন 
  • s | 2600:4040:23d1:f300:155e:5577:84d6:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২১:৪২546365
  • &/,
    নলেন গুড় দিয়ে পাঁউরুটি খেয়েছি। প্রায়ই খাই।  টোস্টের উপর নলেন গুড়। অভাবে মেপল সিরাপ। কলকাতা এয়ারপোর্টে যে বিশ্ববাংলার দোকান আছে তাতে নলেন গুড়ের টিউব পাওয়া যায়। প্রতিবার আসার সময় বেশ কয়েকটা নলেন গুড় আর কাসুন্দি নিয়ে আসি। ওই জিনিস দুটোর খুব চাহিদা। 
  • OMG | 2601:5c0:c280:d900:7511:fa42:9cee:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২১:১৪546364
  • "ওএমজি !  এগুলি দেখতে হলে লোক যেতো?"

    যেতো শুধু তাই নয়, দিনের পর দিন হাউসফুল হতো। আমিও গেছি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, খেলাঘর, তারপর প্রতিবাদ - তখন কলকাতার হলেই চলতো, সিঙ্গেল স্ক্রিনে। প্রভাত রায়, হরনাথ চক্রবর্তীর বানানো সিনেমা। যদ্দূর মনে পড়ে এই সব কিন্তু ঋতুপর্ণর হাত ধরে কলকাতার শহুরে লোকের কাছে ইমেজ মেক-ওভারের সামান্য আগের কথা, অর্থাৎ আপনার জন্মের আগের কথা হয়ত। (প্রসঙ্গত, আমার ঋতুপর্ণর ঐ সিনেমাগুলোও হেব্বি বিরক্তিকর লাগে। বললে লোকে আপসেট হবে তাই বলি না।) 

    তবে, এগুলো নিয়ে আশ্চর্য হওয়ার কিছুই নেই। লোকে তো রদ্দি স্মরণজিত-ও পড়ে গদগদ হয়, পর্দায় প্রৌঢ় শারুখখান প্যারাবোলাকৃতি হাত তুল্লে মন দ্রব হয়। আর অধুনা তো দেখি শুধুই ট্র্যাশ। এইসব শিবুনোন্দিতা কী সৃজিতফৃজিতের থেকে প্রভাত রায় এনি ডে বেটার। আর হিন্দির প্রোপাগাণ্ডা ফাইলস কিংবা ধুরন্ধর - ছুছন্দরের পাশে ফেললে স্বপন সাহা তো যাকে বলে অটর। আর রিগ্রেসিভ তো হাড়ে হাড়ে এ টু জেড সবাই, ওঁরা এট লিস্ট পোঁদপাকা/ প্রিটেনশাস ছিলেন না। 
  • Manali Moulik | ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:২০546363
  • সিম্পলি ইউনিভার্সিটি ছাড়া বেরোনো-টেরোনো অভ‍্যাসও সেভাবে কোথাও নেই.... এখন দুম করে একা বেরোনো কার্যত অসম্ভব। বন্ধুরা কেউ সেভাবে হাওড়ার নয়। সেক্ষেত্রে মিট করতে হলে ইউনিভার্সিটি থেকেই করে যেতে হতে পারে....ছুটির সময়ে ইউনিভার্সিটি যাওয়াটা অ‍্যালাউ হবে না। যাগ্গে।
  • Manali Moulik | ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:১৭546362
  • @ a 
    ছি: ছি : । ইচ্ছা আমার প্রচন্ডই আছে। যেতে পারলে আমার থেকে সুখী কেউ হতো না। কিন্তু.....শুনলোই না কেউ। হাওড়া থেকে কমিউনিকেশন গ‍্যাপ আছে ঠিকই, তবে চেষ্টা করলে যাওয়া যায়। যাকগে, আমার ভাগ‍্য।
  • . | ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:১১546361
  • শ্রীমল্লার মেইল করেছি।
  • a | 115.129.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:০০546360
  • মানালী কিছু মনে করো না, আজকের দিনে রাস্তা না চেনা কি খুব বড় প্রতিবন্ধকতা? 
    তাছাড়া সত্যি বলতে ধর্মতলা থেকে সোজা মেট্রো যাচ্ছে, এমনকি হাওড়া থেকেও। আরো নানাপথে সহজেই চলে আসা যাবে। (কলকাতাবাসী ধরে নিয়েই বলছি ) 
     
    না আসার ইচ্ছে হলে বা অন্য অসুবিধা হলে বা গুরুত্বপূর্ণ না হলে নিশ্চয় আসবে না, কিন্তু ইচ্ছে থাকলে উপায় হবে না একজন ১৮-২০ বয়সীর, আজকের দিনে, কলক্তার মত শহরে, এটা ঠিক মেনে নিতে পারা মুশকিল 
  • Manali Moulik | ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:৩৩546359
  • মানালী , খুবই সুস্বাদু একটা খাবার l অনেকদিন ধরে খাচ্ছিনা l তবে খেতে ভালো লাগে l বইমেলায় আপনাকে মিস করবো l 
     
    আচ্ছা আচ্ছা। সত‍্যি দারুণ লাগে। আমিও খুব দুঃখিত যেতে না পারার জন‍্য। রাস্তাঘাট না চিনলে এমনই হয়। কাজের চাপে আর ধুলোর বিরক্তিতে মা বাবাও 'নো' বলে দিসে।
  • . | ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪০546357
  • এইজ্জো শ্রীমল্লার। একখান কথা ছিলো ভাই। কীভাবে যোগাযোগ করব?
  • MP | 2409:4060:21f:d58b:fe60:69c6:7782:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬546356
  • @মানালী , খুবই সুস্বাদু একটা খাবার l অনেকদিন ধরে খাচ্ছিনা l তবে খেতে ভালো লাগে l বইমেলায় আপনাকে মিস করবো l 
  • . | ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬546355
  • যদিও আমি প্রচণ্ড এলিটও বটে।
  • . | ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬546354
  • আমি নিয়মিত খাই তেঁতুলের আচার। নিজের হাতে তৈরি করি।
  • Manali Moulik | ২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৫৫546353
  • আচ্ছা, আপনেরা তো প্রায় সবাই এলিট, কেউ লঙ্কা-নুন দিয়ে তেঁতুলমাখা খান? আচারের তেল দিয়ে কয়েতবেল মাখা? 
  • %% | 2406:7400:10c:4e1f:a56f:e625:f1d7:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ১৩:৩৭546352
  • চ্যাটজিপিটি মানসিক স্বাস্থ্যের প্রফেশনালদের বিকল্প নয়
  • lcm | ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৪546351
  • I will be lucky when I go
    If no one knows my name 
     
    গানটার মূল লাইন, আর, শ্রীমল্লার এর পোস্ট ... মিলে মিশে একাকার ... 
  • :|: | 2607:fb90:bd01:835e:1df0:b411:f61a:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৬546350
  • এগারোটা পঁচিশ -- দেখা শুনে জনতা রিভিউ পজ্জন্ত দিয়ে দিয়েছে 
  • শ্রীমল্লার বলছি | ২৬ জানুয়ারি ২০২৬ ১২:২৭546349
  • জীবনে কিছু ক’রে যাওয়া কি সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ? আমি কিছু না করলেও এই পৃথিবীর কিচ্ছু যায় আসে না। কিছু যদি করিও, তাহলেও এই পৃথিবীর কিচ্ছুই যায় আসে না। বাঁচার ইচ্ছেগুলো প্রায় মুছে এসেছে। যেটুকু বেঁচে আছে বাঁচার ইচ্ছে, তাতেও বিশেষকিছু হ’য়ে উঠবে না। এবছরের বসন্ত কোনওভাবে কাটিয়ে দেব ঠিকই, কিন্তু হ’তে পারে— সামনের বসন্তয় আমি আর জানলা খুলে অলসভাবে রোদ্দুর দেখব না। হ’তে পারে, সামনের বসন্তয় হয়তো আমি থেকে যাব কিন্তু ভেতর থেকে হাত–পা ভাঙা থাকবে। আর হয়তো উঠে ব’সতে পারব না আগের মতো। থাকি কিংবা না থাকি— আমার ঘর, আয়না, ফোন এবং ফোন নম্বর হয়তো আগের মতোই সচল থাকবে। আমি না থাকলে কে কাঁদবে, কে কাঁদবে না— সে নিয়ে আমার মাথাব্যথা নেই। শুধু মৃত্যু এলে, সেই মুহূর্তে যেন এটা ভাবতে পারি— আমি ভালোবেসেছিলাম! পরিবর্তে ভালোবাসা পেয়েছি কি পাইনি, সেটা অবান্তর! কত লোকে তো হাজার চেষ্টা ক’রেও ভালোবাসতে পারেনি, জানেওনি ভালোবাসতে। আমি অন্তত পেরেছিলাম, ভালোবাসতে! 
  • Manali Moulik | ২৬ জানুয়ারি ২০২৬ ১১:২৫546348
  • বুম্বাদা ও আরো কেউ কেউ দুঃখও করেছেন, উনারা টাকা পেতেন, কাজ করতেন। সমাজসেবার কাজতো করতেন না! 
     
    ওএমজি !  এগুলি দেখতে হলে লোক যেতো? একন অবিশ‍্যি সব রিয়েলিটি শো তে আগে সিনেমার বহুল প্রচার চলে। 'বাংলা সিনেমার পাশে দাঁড়ান!' কিন্তু কাজের কাজ ওই কাকের বেদানা খাওয়ার মতো। অনির্বাণের মতো অভিনেতাকে হনুমানরা নিষিদ্ধ করলো !! যাইহোক, 'লক্ষ্মী এলো ঘরে', কেউ দেকিচেন নাকি?
  • b | 2402:3a80:1c51:8b92:478:5634:1232:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ১১:১১546347
  • ওটি শিব্রাম। শরতচন্দ্রের ষোড়শী উপন্যাসের নাট্যরূপ সংক্রান্ত ​​​​​​​কিছু টাকাপয়সা ​​​​​​​নিয়ে গন্ডগোলের পরিপ্রেক্ষিতে।
  • lcm | ২৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৭546346
  • &/ | 151.14.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৭:২৪546345
  • অনেক অনেক অনেকদিন এই সাইটে ছোটাইদির লেখা দেখি না, ছোটাইদিকে তো দেখিই না। আশা করি ভালো আছেন। বইমেলার সীজনে মনে পড়ছে খুব করে।
  • &/ | 151.14.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৭:২০546344
  • তিনি তো লিখেছেন। তিনি খেতেই পারেন, কিন্তু অন্যদের তো খেতে হবে! নাহলে মান্যতা পেল কই?
  • :|: | 2607:fb90:bd01:835e:1df0:b411:f61a:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৬:১৪546343
  • যিনি অই কম্বিকে "সবার চাইতে ভালো" বলেছেন তিনি খেয়েছেন আশা করি। 
  • &/ | 107.77.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ০৬:০৭546342
  • ঝোলাগুড় দিয়ে কেউ পাঁউরুটি খেয়েছেন কোনোদিন ? লোকে তো মাখন পাঁউরুটি বা জেলি পাঁউরুটি বা কলা পাঁউরুটি বা ডিম সেদ্ধ পাঁউরুটি খান !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত