এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩১546251
  • জাদুভাই মাধুভাই কেশুভাই নমো গাইতে গাইতে ....
  • একক | 103.59.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩০546250
  • এইচএস হয়নি বোধহয়, তাই বাড়িতে ছাড়চে না। মেয়েদের ক্ষেত্রে এইছেস অব্ধি একটা ব্যাপার এখনো থাকে।
     
    আমাদের ক্যুইজ, টুর্নামেন্ট, বইমেলা এগুলোতে এইট থেকেই ছাড়তো। এ বাদে, না জানিয়ে তো....:))
  • যদুবাবু | ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:২১546249
  • @১৩.৩৮ কাউকে আবার নিয়ে যেতে হবে কেন? বাড়ির লোককে বুড়ো আঙুল দেখিয়ে একাই চলে যাও ড্যাং ড্যাডাঙ করে। আর কনট্রারি টু পপুলার ওপিনীয়ন, বইমেলা মাঝে মাঝে কাউকে না নিয়ে, একদম একা-একা ঘোরা ভালো। নিজের মত করে হাবিজাবি বই ঘাঁটবে, কেউ চল অমুক প্যাভিলিয়নে তমুকদা ডাকছে বলে দিগ্বিদিক টানবে না। 
     
    এখন না গেলে, মর্মপীর না করুন, একদিন আমাদের মতন দশা হবে, যাওয়ার উপায় থাকবে না, শুধু দূর থেকে মেলা ছবি দেখে ফোঁত ফোঁত করে দীর্ঘশ্বাস ফেলবে। 
  • রঞ্জন রায় | 2001:999:60d:5800:c052:c98f:2343:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ১৮:০৫546248
  • অনেক ধন্যবাদ আপনাকে। 
    এই লিংক দেয়ার জন্য।
    কেন পরে বলছি
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩৮546246
  • নাহ ঃ! মন খারাপ 
    মনে হচ্ছে না এবছর বইমেলায় যেতে পারবো বলে।"ধুলোয় ভর্তি, অতদূর কে নিয়ে যাবে,  ধুর! নেক্সট ইয়ারে যাবি। মেট্রোয় আমাদের সুবিধে নেই!"
    এসব বুকভাঙা ডিমোটিভেশন.... 
  • Ranjan Roy | ২৪ জানুয়ারি ২০২৬ ১২:১৫546245
  • একটু সাহায্য চাই 
    গত দু'মাসের মধ্যে কখনও ভাটিয়ালিতে এবং টই বা ব্লগে কোন লেখায় সাংবাদিক প্রিয়দর্শী দত্তের ফার্স্ট পোস্ট পত্রিকায় ভারতের স্বাধীনতা লাভের সাংবিধানিক পথ পরিক্রমা নিয়ে একটি প্রবন্ধের লিংক দিয়েছিলাম। 
    কথা ছিল, ওর বাংলা অনুবাদ করব।
    লেখাটি সম্ভবতঃ ২৩/০১/২০২৫ তারিখে বেরিয়েছিল। 
     
    কিন্তু লিঙ্ক হারিয়ে ফেলেছি। এই নিয়ে দু'বার। তাই ওনার কাছে আরেকবার চাওয়ার মুখ নেই। 
     
    কেউ কি অনুগ্রহ করে সেই লিঙ্ক তুলে দিতে পারবেন? 
     
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ১১:৪৭546244
  • টেরিটিবাজারের চীনা কমিউনিটি দের কে নিয়ে কোন সিরিয়াস গল্প সেকালের প্রথিতযশা বাঙালী সাহিত্যিক কেউই কি লিখেছেন ? 
     
    আছে। বিনয় ঘোষের 'কালপেঁচার নকশা' ও 'কালপেঁচার দু'কলম' পড়তে পারেন। চিনা বাজার ও রেস্তোরাঁ নিয়ে রম‍্যরচনা সহ সিরিয়াস প্রবন্ধ।
  • dc | 2402:e280:2141:1e8:2411:6c6:4c75:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫১546243
  • রঞ্জনদা laugh
     
    আমারও একই অবস্থা, চুপচাপ বিটিএস আর্মির গুণগান শুনে যেতে হয়। আর আমি যখন খুব উত্তেজিত হয়ে বলতে যাই, জানিস, অজি অজবোর্ন একবার স্টেজে বাদুড়ের মুন্ডু কামড়ে খেয়ে নিয়েছিল, কি রোমাঞ্চকর ব্যাপার, তখন আমাকে থামিয়ে দেয় এই বলে যে ওসব তোমাদের পুরনো জেনারেশানের কীর্তি ওল্ড ম্যান, আমরা ওরকম না laugh
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮546242
  • আমার মনে হয় ভারত ইউরোপ দুজনেরই এই ডিলটা দরকার l ভীষণ ভাবেই দরকার l ভারতকে অ্যাডভান্সড ক্রিটিকাল ডিফেন্স টেকনোলজি এখন আম্রিকা, চীন রাশিয়া কেউই তেমন দিতে চাইছেনা কাজেই ইউরোপই শেষ ভরসা l ইউরোপেরও একটা বিশাল মার্কেট দরকার l তবে দুজনের ইচ্ছে একজায়গাতে হবে কি না সময় বলবে l 
  • Ranjan Roy | ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩546241
  • আমার একজন আবার বিটিএস আর্মি মেম্বার। 
    একদিন জোর করে   গোটা অ্যালবাম  শোনাল। 
    ইংরেজি শুনে বুঝিনা বলেও ছাড় পেলাম না। লিরিক্সের সাব টাইটেল শুদ্ধু শোনাল। 
    ওদের এক একজনে নাম , বৈশিষ্ট্য প্রগ্রেসিভ স্ট্যান্ড সব শুনতে হোল। 
     
    আমি যখন বললাম আমার চোখে ওরা সবাই একরকম দেখতে--ওরা রেসিস্ট! বলে টিভি বন্ধ করে উঠে গেল।  
  • dc | 2402:e280:2141:1e8:2411:6c6:4c75:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৩২546240
  • ডিলটা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হলে আমি সুচিন্তিত বক্তব্য পেশ করবো, পাঁচ নম্বরের। 
  • %% | 2406:7400:10c:af1d:a832:4657:5e3d:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৯:০৩546239
  • রাজশ্রী  দোলান্দ তোমার জন্যওওও দুর্ঘটনা সোমালিয়ায়
  • মাদার অফ অল ডীলস | 2600:1002:b07a:261:74cf:bb00:393f:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:২৯546238
  • ভারত এবং ইইউ য়ের মেগা ডীল নিয়ে সুচিন্তিত বক্তব্য কি আশা করা যেতে পারে? 
  • ar | .***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:১৩546237
  • গ্লোবাল সাঊথ!!

    Somalia Deputy PM In Fluent Hindi Takes On Trump, Praises India’s Global Leadership
  • dc | 2402:e280:2141:1e8:2411:6c6:4c75:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:৫৫546236
  • রঞ্জনদা, বিটিএসের কথা আর বলবেন না :-(( আমার মেয়ে আর বৌ, দুজনেই বিটিসের বিরাট ফ্যান, ফলে কোথাও ঘুরতে গেলে সারাক্ষন গাড়িতে বিটিএস শুনতে হয়। আমি মাঝে বলি ঠিক আছে, এবার একটু ব্ল্যাক সাবাথ বা কুইন শুনি, তো দুয়েকটা গান চালিয়েই আবার বিটিএসে ফেরত যেতে হয়। তবে হ্যাঁ, আমার য়ুটুবে একটা ফোল্ডার আছে, ওয়ান ফর দ্য রোড, তাতে কিশোর-আশা-লতা-রফি ভর্তি, সেটা আমরা সবাই মিলে শুনি।  
     
    আর বিটিএসের পপুলারিটি কেন, সে তো কবে থেকেই বয় আর গার্ল ব্যান্ডরা পপুলার, সেই বিটলস থেকে শুরু করে এখনকার ব্যান্ডগুলো :-)
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:২৪546235
  • @ মানালী , "এই যুক্তিটা তারাশঙ্গর বন্দ‍্যোপাধ‍্যায় 'দেশ' পত্রিকায় দেখিয়েছিলেন 62' নাগাদ চিন নিয়ে বাওয়ালের সময়ে। যে আমাদের 'জাতীয় চরিত্র' হলো অহিংস ও চৈনিকদের হিংস্র। তাই তাযা সুযোগমতো চেঙ্গিস খান, চিয়াং কাই শেক, মাও সে তুং বা চু-তে ইত‍্যাদি নেতৃত্বের দ্বারা হিংস্র কার্যকলাপে একজোট হয়েছে। অন্নদাশংকর রায় এই যুক্তিটাকে খন্ডন করেন।".                                আমার মনে হয় মানসিকভাবে বাঙালী লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ তারাশঙ্কর দেখার চোখটা ঠিকমত তৈরী করতে পারেননি l উনি চীনে গেছিলেন একবার মাত্র তাও কয়েকমাসের জন্যে কিন্তু ঘরের কাছে টেরিটিবাজারে চীনাদের নিয়ে কিছু গল্প লিখলেই তো তাদের সম্বোন্ধে কিছুটা অন্ততঃ বুঝতেন l সত্যি বলতে কি , টেরিটিবাজারের চীনা কমিউনিটি দের কে নিয়ে কোন সিরিয়াস গল্প সেকালের প্রথিতযশা বাঙালী সাহিত্যিক কেউই কি লিখেছেন ? যা লেখা হয়েছে তা তো সবই বিখ্যাত চীনা দস্যু ঘচাং ফু কচ্যাং কু জাতীয় কিছু রেসিস্ট স্টিরিওটাইপ করা লেখা l কলোনিয়াল রেসিস্ট স্টিরিওটাইপ করা থেকে এরা কখনো সেভাবে বেরুতেই পারেননি l এখনো বাঙালী লেখকের লেখা আফ্রিকার উপরে বই মানে জন্তু জানোয়ার জঙ্গল নরখাদক আদিবাসী উপজাতি তাদের অপদেবতা ইত্যাদি প্রভৃতি l মিশর নিয়ে লেখা মানেই পিরামিড মমি যন্ত্র তন্ত্র উপদেবতা ইত্যাদি প্রভৃতি l অটোমান মিসর বা ফাতিমিদ মিশরের উপরে কোনো ভালো সিরিয়াস লেখাই বোধয় নেই l 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:৩৯546234
  • পরমানন্দ মাধব পরমানন্দ মাধব, এইরকম বলতেন জীবন মশায়. কিন্তু সিনেমায় সেসব দেখায় নি. গল্পটাও বদলে দিয়েছে
  • r2h | 134.238.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:৩০546233
  • কাকস্য পরের ছেলে, বড় কথা হল নিজে পরমানন্দ।
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:১৫546232
  • চতুর্মাত্রিক, সেই জন্যেই তো খালাসিটোলা। দরজা ভ্যানিশ বন্দী খালাস :)
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:১২546231
  • কিন্তু  ভাল্লাব  ভাইয়ের  একটা  মীমাংসা  করুন  প্লিজ 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:১০546230
  • পরের  ছেলে  পরমানন্দ :)
  • :|: | 2607:fb90:bd01:835e:edb2:2f7d:b8a2:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:০৭546229
  • পাঠক লাস্ট নেম বললেই মনে হয় ফার্স্ট নেম নির্ঘাৎ ভবানী। 
  • :|: | 2607:fb90:bd01:835e:edb2:2f7d:b8a2:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৪:৪৮546228
  • ২৪ জানুয়ারি ২০২৬ ০২:৩০
    হায়! জান্তুমই না খালাসিটোলা এক দরজাহীন কমিউনিটি। 
  • r2h | 134.238.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৪:২২546227
  • ব্লোভিয়েট বলে একটা শব্দ আছে (ট-টা একটু আলতো আরকি), ঐটা কিছুটা ধারে কাছে।
    কিন্তু ছদ্ম বুদ্ধিজীবির বাগাড়ম্বর পশ্চিমে নেই? অ্যাণ্ডর এ কী বললেন!
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৪:১৭546226
  • চীনে জাপানে   বা পশ্চিমা  দেশে  বা  অন্য  কোথাও  এইসব  আছে  বলে তো  মনে  হয়  না 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৪:১৪546225
  • এ মনে হয় ইংরেজিতে সম্ভবই না, তাদের বাতেলা অন্যরকম, এই আতেল বাতেল্লা সম্ভবত উপনিবেশের শিক্ষা পাওয়া বাঙালির নিজস্ব বৈশিষ্ট।
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০৩:২৩546224
  • অ্যান্ডর  ২৪ জানুয়ারি ২০২৬ ০০:৪৬,
    লাইরলম!
  • Ranjan Roy | ২৪ জানুয়ারি ২০২৬ ০২:৩৪546223
  • কোলকাতায় মদ নিয়ে ছুঁচিবাই আছে। হিন্দি বলয়ে নেই।
    বিলাসপুরে যে কোন পাড়ায় আইনি ভাবে খোলা দোকান। 
     
    আমার এক কলীগ ট্রেনিং কোলকাতা এসে অবাক!
    ফিরে গিয়ে বলল -- তিন কিলোমিটার হেঁটে মদ কিনতে হয়েছিল। 
  • Ranjan Roy | ২৪ জানুয়ারি ২০২৬ ০২:৩০546222
  • ডিসি,
    দক্ষিণ কোরিয়ার বিটিএস ব্যান্ড নিয়ে কী বক্তব্য? ওদের গান, কনটেন্ট, মিউজিক ইত্যাদি? এবং পাগলকরা জনপ্রিয়তার কারণ? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত