এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:২৯546191
  • বাংলা সাহিত্যের সেরা লেখক রা অনেকে ই হয় পানু লেখক নাহলে অন্য কিছু জীব ছিলেন তাহলে।  যাক এ বিষয়ে তো কথা বলে লাভ নেই। যার যেমন খুশি। গাঁটের পয়সা কিসে লেখক বা প্রকাশক খরচ করবেন সম্পূর্ণ তাদের এক্তিয়ার। 
     
    সে অবশ‍্য কিছুটা ঠিক। তবে তা পুরুষ লেখকদের মধ‍্যেই সীমাবদ্ধ। নারীরা লিখলে তেড়েমেরে উঠবেন অনেকেই। নবনীতা দেবসেন নিজেও লিখেছেন এপ্রসঙ্গে। সে যাই হোক, সাহিত‍্যে পুরুষ বা নারী কারো উচ্ছৃঙ্খলতাই কাম‍্য নয়। লোকজন খায় ভালো এগুলো, আঁতলেমিও চলে, কিন্তু সামাজিক প‍্যাট্রিয়ার্কি বজায় রেখে।
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:df4f:6d45:2421:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:২২546190
  • -:))) বাংলা সাহিত্যের সেরা লেখকরা অনেকেই হয় পানু লেখক নাহলে অন্য কিছু জীব ছিলেন তাহলে। যাক এ বিষয়ে তো কথা বলে লাভ নেই। যার যেমন খুশি। গাঁটের পয়সা কিসে লেখক বা প্রকাশক খরচ করবেন সম্পূর্ণ তাদের এক্তিয়ার। আর যত খারাপ লেখকই হোক একজন বোগাস পলিটিশিয়ান বা একজন ঘুষখোর প্রশাসকের বা একটা বদমাইশ ব্যসায়ীর  মতো মানুষের জন্য ক্ষতিকারক তো নন। আমার যেমন ক্রাইম ফিকশন বেশিটাই পোষায় না, ওখন সেটার বিজ্ঞাপণ এত বেশি মানে ধরে নিতে হবে সেসবের চাহিদা বেশি। তারপরে একেকবার একেকজন সম্পূর্ণ রাইট উইং বাঁদর মতাদর্শের প্রচারকদের বিখ্যাত হতে দেওয়াটা এখন সারা পৃথিবীর কালচার ব্যবসায়ীদের একটা স্বীকৃত পদ্ধতি। তার থেকে একটা বাঙালির ধরা যাক গাঁটের পয়হা দিয়েই ছাপানো বইতে অনেক কম পাপ। এটা মানতে অসুবিধা নাই। কি আর করা
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:২০546189
  • না  @MP 
    প্লাজা চুক্তি নিয়ে খুব বেশী কিছু জানা নেই। পড়াশোনা করে বলতে হবে। তবে যদ্দূর জানি 1985 তে এই চুক্তিটি হয় US ডলারেয আধিপত‍্য থামানো ও জাপান আর জার্মানির ক্ষমতা বৃদ্ধির জন‍্য। ডলারের সাপেক্ষে জাপানি ইয়েনের ট্রেড ডেফিসিট প্রায় 240 শতাংশ পর্যন্ত চলে যায়। ফলে জাপানের এক্সপোর্ট মারাত্মক  ক্ষতিগ্রস্ত হয়েছিলো। ট্রেড ডেফিসিট নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে এই মনিটরি ডেফিসিয়েন্সি ঘটে যাওয়াটা অনেকেই সাপোর্ট করেননি। আবার লাভও হয়েছিলো এতে। বাণিজ‍্যিক লাভ বাড়াবার জন‍্য জাপান তার ইন্ডাস্ট্রিগুলোকে সুদূর এশিয়ায় প্রসারিত করে। ফলে জাপানি শিল্পের গ্লোবালাইজেশনটা 1990 -এর কিছুটা আগেই শুরু হয়ে যায়। এই ধরা যাক, 1987 নাগাদ। তবে ভালোমন্দমিলিয়ে ফল হলেও জাপানের উন্নয়নের গতি ও রপ্তানি শিল্প মার খেয়েছিলো, ডেভেলপমেন্টাল ইন্ডাস্ট্রির গতি শ্লথ হয়ে যায়। পরে অ‍্যাগ্রেসিভ এক্সপোর্টেশন মনিটরি অ‍্যাপ্রিশিয়েশন গ্রহণ, ইয়েনের ডেফিসিট ঠিক করা ইত‍্যাদি বিবিধ কাজ চলে, কিছুটা জায়গায় আসে। তবে সময় নেয় আরো। এটা নিয়ে আরো জানতে হবে আমাকে।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:১১546188
  • ভারতের ইতিহাস বইটা আমাদের বলে আমরা হেরো। মুসলিমরা এলো। হারিয়ে দিল। ইংরেজরা এল। হারিয়ে দিল। আমরা শান্তশিষ্ট। প্যাসিফিস্ট। বিশেষ কিছু পারিনি। কুসংস্কারাচ্ছন্ন। এই মাইন্ডসেট খুব ডিপসিটেড হলে সাম্রাজ্যবাদী মেন্টালিটিতে সুইচ করা খুব শক্ত। 
     
    @দ্রী স‍্যার, সরাসরি সাম্রাজ‍্যবাদের দিকে আমরা যাইনি তবে প্রতিরোধ যথেষ্ট করেছি। আর সম্রাট অশোকের সময়টা মনে করুন, অনেকখানি সাম্রাজ‍্যবিস্তার করেছিলেন তারপর কলিঙ্গ যুদ্ধটা জিতে গিয়েও বৌদ্ধধর্মটা নিয়ে যুদ্ধ ত‍্যাগ করলেন। প‍্যার্সিভ‍্যাল স্পিয়ার বলেছিলেন, "সিজার আর যীশু খ্রিষ্ট একদেহে লীন হয়েছেন সম্রাট অশোকের মধ‍্যে।"
    এই যুক্তিটা তারাশঙ্গর বন্দ‍্যোপাধ‍্যায় 'দেশ' পত্রিকায় দেখিয়েছিলেন 62' নাগাদ চিন নিয়ে বাওয়ালের সময়ে। যে আমাদের 'জাতীয় চরিত্র' হলো অহিংস ও চৈনিকদের হিংস্র। তাই তাযা সুযোগমতো চেঙ্গিস খান, চিয়াং কাই শেক, মাও সে তুং বা চু-তে ইত‍্যাদি নেতৃত্বের দ্বারা হিংস্র কার্যকলাপে একজোট হয়েছে। অন্নদাশংকর রায় এই যুক্তিটাকে খন্ডন করেন। এটা ওই সান‍্যাল বাবুর 'চিন-ভারত লংমার্চ' থেকেই পড়ে বললাম। তবে জাতির চরিত্র বা Intangible character বলে জিনিস কিছুটা আছে। যেমন ইংরেজদের কর্মপ্রতিভা, জার্মানদের তীব্র সাহস, জাপানিদের উদ্ভাবনী শক্তি ইত‍্যাদি। আবার লিন পিয়াও বলেছেন মাও সম্পর্কে, "তাঁকে মনে হতো সামরিক পোষাকে এক বৌদ্ধ সন্ন‍্যাসী' তাই সবটাই দরকার আর কী! খুব শান্তশিষ্ট আমরাও নই, তবে কলোনাইজেশন আর হাজার বিভাজনের ফলে কিছুটা সমস‍্যা তো আছেই।
  • dc | 2a02:26f7:d6c1:6800:0:e000::***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:১১546187
  • বাংলা পানুর লেখকদের নামগুলোও ভারি ইন্টারেস্টিং হতো। 
  • দ্রি | 2406:b400:b4:4796:18fe:f66c:6a3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:০৭546186
  • জাপান তো আমেরিকার স্টুজ। বিশ্বযুদ্ধে হেরে আর কি এক্সপেক্ট করা যায়। আমেরিকার মিলিটারী বেস আছে জাপানে। জাপানের মিলিটারিতে খরচ করার পারমিশন ছিল না কিছুদিন আগে পর্য্যন্ত। ইউএনে নিজস্ব কোন ভয়েস নেই। আমেরিকা যাকে ভোট দিতে বলে তাকেই দেয়। 
     
    চীন তুলনায় বেশি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু শক্তি কম। 
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:০৭546185
  • @দ্রি, চীনের বা তুর্কিকে নিয়েও কোনো আশা নেই l এদের ফার্টিলিটি রেট্ এতো কম ! এখন শুনেছি চীনারা বাচ্চা পাবে বলে নেপাল থেকে এডপ্ট করছে l ভেবে দেখুন কী পরিস্থিতি ! তুর্কীয়ে তো এসব করবার পয়সাও নেই l খুবই খারাপ অবস্থা !!! হতাশা শুধুই হতাশা l একটা ঠিকঠাক সার্ভেলেন্স স্টেট্ , CIA এর মতো বানাতেও পারছেনা l 
  • r2h | 134.238.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:০৫546184
  • ইন্দোদার লেখা পড়তে না পাওয়া একটা বড় ক্ষতি নিঃসন্দেহে।

    তবে বিজ্ঞাপন আর পুশ সেল নিয়ে এই হাতাশা খুব ঐতিহ্যবাহী ব্যাপার। বিশ্বসাহিত্য নিয়ে বিশেষ তো জানি না, তবে বাংলায় ব্যাপারটা বরাবর। অন্তত কাগজের সহজলভ্যতা ও ছাপাখানার প্রসারের পর থেকে তো বটেই। এ খুব খারাপ। বইয়ের মত পবিত্র জিনিসের আবার বিজ্ঞাপন কী? ও হবে গুপ্তসমিতির মত। লেখকরা নীরবে লিখবে, প্রকাশকরা নীরবে ছাপবে, তারপর হানাবাড়ির কন্দরে লুকিয়ে থাকবে, রসিক লোক সুযোগ সন্ধান বুঝে গোপনে সেসব জোগাড় করবে।
    সেদিক দিয়ে পথপ্রদর্শক হল পানু ইন্ডাস্ট্রি। লেখকদের কোন যশলোভ নেই, সকলের পরিচয় গুপ্ত, কোন বিজ্ঞাপন নেই, প্রকাশকদের সন্ধানও কেউ জানে না, সমঝদারেরা ঠিক খুঁজে নেন।
  • দ্রি | 2406:b400:b4:4796:18fe:f66c:6a3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:৫৮546183
  • "গ্লোবাল সাউথের মানুষের মধ্যে সাম্রাজ্যবাদী হবার ইচ্ছেটাই নেই। এতবছর ধরে শ্বেতাঙ্গদের সিস্টেমের হাতে থেকে সেই ইচ্ছেটাই চলে গেছে। "
     
    চীন , টার্কি যাদের অতীতে সাম্রাজ্য ছিল তারা মনে হয় গেম অফ থ্রোনটা বোঝে। কিন্তু এরা নিজের ক্ষমতা অনুযায়ী খেলে। হ্যাঁ চীনের থেকে আমরা একটু বেশী এগ্রেশন আশা করি। কিন্তু চীনের মনে হয় নিজস্ব কিছু ক্যাল্কুলেশান আছে। চীন ঘুঁটি সাজাচ্ছে। এতদিন তো ওরা আমেরিকাকে দোহন করে নিজেদের পুষ্ট করেছে। ঐসময় ওদের সাথে বাওয়াল করাকে বুদ্ধিমানের কাজ মনে করেনি। এবার ধীরে ধীরে ডিকাপল করছে। খুব ধীরে। একটু একটু করে নানা দেশের সাথে নিজেদের কারেন্সিতে ট্রেড শুরু করার চেষ্টা করছে। সেখানে সেটব্যাক হচ্ছে। ভেনেজুয়েলায় হল। ইরানেও চেষ্টা চলছে। একদিন হয়ত এই সাবোটাজের পর্ব শেষ হবে। তখন আরেকটু এসারটিভ চীনকে দেখতে পাবো। 
     
    ভারতের ইতিহাস বইটা আমাদের বলে আমরা হেরো। মুসলিমরা এলো। হারিয়ে দিল। ইংরেজরা এল। হারিয়ে দিল। আমরা শান্তশিষ্ট। প্যাসিফিস্ট। বিশেষ কিছু পারিনি। কুসংস্কারাচ্ছন্ন। এই মাইন্ডসেট খুব ডিপসিটেড হলে সাম্রাজ্যবাদী মেন্টালিটিতে সুইচ করা খুব শক্ত। 
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:৫৮546182
  • @MP হ‍্যাঁ। ডিপসিক রিলিজের সময়ে লিয়াং ওয়েংফেং এটা শুনে উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিন এখনো তথ‍্যপ্রযুক্তিতে আম্রিকার থেকে চার পাঁচবছর পিছিয়ে আছে। যাই হোক, ডেমোগ্রাফিক্স তো ওদের বদলাচ্ছেই। তবে চিনে দেখলাম (ফেথ ওরিয়েন্টেড দিক থেকে) মাৎসু দেবীর উপাসক মানে ইনডিজেনাসদের একটা বড়ো সংখ‍্যা এখনো আছে। জাপানের পার্বত‍্য অঞ্চলগুলোয় কিন্তু চেঞ্জ ঘটেছে এই দিকটায়। আর দাসত্ব তো বটেই, কিন্তু স্বার্থ বুঝে দাসত্ব। কখন কী করতে হবে, চিনের চাই এশিয়ায় দাদাগিরির ছাড়পত্র আর জাপানের অতুল টেকনিক‍্যাল ঐশ্বর্য। এছাড়া অন‍্য বিষয়ও আছে। তাই হাতি-ড্রাগনের লড়াই যতোই দেখানো হোক, সুযোগমতো ঈগলের সঙ্গে সমঝোতায় আসতে বাধ‍্য।
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:৫৬546181
  • @ মানালী ,  আপনি জাপান নিয়ে অনেক কিছুই জানেন l ১৯৮৫ সালের প্লাজা চুক্তির জাপানের উপরে প্রভাব নিয়ে বলুন l 
  • dc | 2402:e280:2141:1e8:7d1b:ff85:5b62:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:৫৫546180
  • আমি যখন ছাত্র ছিলাম, কলেজে বা পিজি করার সময়েও, তখন সাইকেডেলিয়া আমার সবচেয়ে প্রিয় ছিল। পিংক ফ্লয়েড, সেক্স পিস্টলস, ডোরস, আরও কতো ব্যান্ড ছিল! রাত্তির বেলা হোস্টেলে দুয়েকজন বন্ধু মিলে ক্যাসেট চালিয়ে দিতাম, একটু ওল্ড মংক আর একটু গাঁজা সহযোগে রাত্তির তিনটে চারটে অবধি গান শুনতে শুনতে ঝিমোতাম। কিন্তু এখন আর সেরকম ব্যান্ডও নেই, সেসব গানও তৈরি হয়না। কিছুদিন আগে মেয়ের ​​​​​​​কাছে ​​​​​​​এইসব ​​​​​​​আপশোষ ​​​​​​​করছিলাম, তখন ​​​​​​​মেয়ে ​​​​​​​বললো ​​​​​​​এখনও হয়, ​​​​​​​তুমি ​​​​​​​খোঁজ ​​​​​​​রাখো ​​​​​​​না, ​​​​​​​ওল্ড ম্যান! ​​​​​​​বলে উডেন শিপস এর গান শোনালো, সাইকেডেলিক রক। তার পর থেকেই খুব করে উডেন শিপস শুনছি। 
     
    ওদের একটা গান শুনুনঃ 
     
     
     
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:৪৮546179
  • @মানালী, জাপানের সমস্যা (এখন চীনেরও) হচ্ছে ডেমোগ্রাফিক্স। ভীষণই বড় সমস্যা। আরো বড় সমস্যা আম্রিকি দাসত্ব।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:৪৪546178
  • গ্লোবাল সাউথের মানুষের মধ্যে সাম্রাজ্যবাদী হবার ইচ্ছেটাই নেই l এতবছর ধরে শ্বেতাঙ্গদের সিস্টেমের হাতে থেকে সেই ইচ্ছেটাই চলে গেছে l 
     
    @MP জাপানের কথাটা উল্লেখ‍্য। দেখুন, ১৬৩৯ খ্রিষ্টাব্দে তোকুগাওয়া জাপানকে পাশ্চাত‍্য বিশ্বের থেকে আড়াল করলেন, কেন? না পাশ্চাত‍্য বিষ, আগ্নেয়াস্ত্র, মদ‍্যপান এসব ঢুকে যাচ্ছে যা জাপানের সংস্কৃতিকে নষ্ট করছে। মেইজি পুনরুজ্জীবনের পর থেকে শুরু উন্নয়ন, তারপর ম‍্যাথু পেরির হাতে সমর্পণ, কানাগাওয়ার সন্ধি। এসব করে জাপান নিজেই নব‍্য-সাম‍্রাজ‍্যবাদী হয়ে উঠলো। ওদের পার্লামেন্টে টানাকা মেমোরিয়াল গ্রহণ করে বলেই দিলো যদি জাপানের কেউ উন্নতি করতে পারে তবে সেটা শোই-কাই বা সেনা শাসন। ওকাউয়া শুমেই, কিতা ইক্কি এসব নামকরা নেতাদের বাদ দিয়ে যুদ্ধবাদী নীতি গৃহীত হয়। যাই হোক, জাপানও সেই মনরো নীতিই অনুসরণ করেছিলো। চিনের সঙ্গে যুদ্ধটা শুরু হয়ে পরে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে মিশে গেলো, কিন্তু সুবিধে করে দিয়ে গেলো চিনের মুক্তির। চিয়াং দাদা তখন জাপানের সঙ্গে না লড়াই করে মাও সে তুং কে জ্বালাবে, এটা ওনার নিজের মেজর জেনারেল পর্যন্ত সহ‍্য করেননি। আগে বিদেশী শত্রুর হনন, পরে অন‍্য কথা। তবে এখন টোকিও-ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতি বলুন, হোক্কাইডোর উন্নয়ন, সবেতে ওয়েষ্টার্ন টাচ ঢুকে গেছে। জাপানের আদি সংস্কৃতি আর নেই, পাশ্চাত‍্যের গ্রাসে যেতেই হলো।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:৩০546177
  • আসলে ক্ষমতা নেই তাই এশিয়ার লোকে শ্বেতাঙ্গ প্রভুত্বকে ইন্টার্নালিজ করে ফেলেছে। এটাই সত্য।
     
    কথাটা মিথ‍্যে নয়। এখনও কোনো শ্বেতাঙ্গকে কলকাতার রাস্তায় দেখলে 'সাহেব, সাহেব' করা আমাদের স্বভাব। বিভূতিভূষণের 'আইনষ্টাইন ও ইন্দুবালা' গল্পটায় বলেছিলো ভালো, "একি চটকলের বড়বাবু যে সাহেব বলবি?" 
    শম্ভু মিত্রও বলেছেন ঠিক 'যদি সাহেবে মানে তবে কলকাতার লোকে মানবে।'
    কোনো বইয়ের ISBN নাম্বার নেই মানে সেটা উৎকৃষ্ট বই নয় বা কোনো ড.উইলিয়াম, স্টিভেনসন, লিওভস্কি, থম্পটন কিছু বলেননি বলে সেটা ধর্তব‍্য বিষয় নয়, এর মধ‍্যেই হীনম্মন‍্যতার বীজ লুকিয়ে আছে। আর তথাকথিত 'এশিয়ান ভ‍্যালু' বলে কিছুই নেই, সবই পরস্পরের মারপিট।
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:২৮546176
  • @মানালী, গ্লোবাল সাউথের মানুষের মধ্যে সাম্রাজ্যবাদী হবার ইচ্ছেটাই নেই। এতবছর ধরে শ্বেতাঙ্গদের সিস্টেমের হাতে থেকে সেই ইচ্ছেটাই চলে গেছে। 
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:২২546175
  • টেরোরিজম মূলত হচ্ছে এখন নন-ষ্টেট অ‍্যাক্টর দিয়ে। আঘাত হানতে পারলে হলো, নচেৎ 'আমি তো কলা খাইনি রে!" মনে হয় কেসটা কী হলো! স‍্যামুয়েল পি. হান্টিংটন লিখেছিলেন 'ক্ল‍্যাশ অফ সিভিলাইজেশন।' অমর্ত‍্য সেন এর ক্রিটিক করেছিলেন সে একটি কালচার কোনো সিভিলাইজেশনের একার সম্পত্তি নয়, অনেক ক্ষুদ্র ফ‍্যাকশন থাকে, শ্রেণী বিভাজন থাকে। এটা ডেভেলপ্ করলো সোভিয়েতের আফগানিস্তান ওয়‍্যারের টাইম থেকে। ১৯৮০ - ৮৮ কোল্ড ওয়‍্যারের এই শেষপর্বটা বহুত গোলমেলে হ‍্যায়। ইথিওপিয়ার হাইল মেরিয়াম মেঙ্গিষ্টোকে হাটিয়ে মেলেস জেনাউই এলো ! একটা কমিউনাল সেন্টিমেন্ট ছিলো, তবে অস্বীকার করবো না IMF, world bank এর হাতে অর্থনীতিকে তুলে দেবেনা বলে বুক ঠুকে দাঁড়িয়েছিলো। জোসেফ ষ্টিলগিৎজের globalization and its discontent শুরুই হচ্ছে ইথিওপিয়ার কেস স্টাডি দিয়ে, সেকেন্ড চ‍্যাপ্টরটা 'দ‍্যা ব্রোকেন প্রমিস'। কম‍্যুনাল কালচারগুলিও ইরাক ইরান কুয়েত কাতার ইয়েমেনে অতি ডেভেলপ করেছে। মায় বাংলাদেশের কেস নিয়ে সবাই অবগত। এখন লাফালে কোনো ফল নেই, হুমায়ুন আজাদ, অভিজিৎ রায়ের হত‍্যা বা বন‍্যা আহমেদের নিগ্রহের কথাগুলো ভুললে চলবে কেন? সলমন রুশদির আক্রমণকে নিন্দা করলে এগুলোও বলতে হবে তর্কের খাতিরে। কালচারাল ভায়োলেন্স ক্রমে ষ্টাকচারাল ভায়োলেন্স হয়ে স্বমূর্তি ধরে ডিরেক্ট ভায়োলেন্সের। নরওয়েজিয়ান পিস অ‍্যান্ড কনফ্লিক্ট রিসার্চার জোহানস্ গালটুঙ্গ এটাই দেখিয়েছেন। বললে হবে না!
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:১৪546174
  • @মানালী, আমার মনে হয় ক্ষমতা নেই। চীনের হুয়াওয়েই এর মালিকের মেয়েকে ক্যানাডা এই কয়েক বছর আগেই রীতিমত প্লেন থেকে টেনে নামিয়ে পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিলো। আসলে ক্ষমতা নেই তাই এশিয়ার লোকে শ্বেতাঙ্গ প্রভুত্বকে ইন্টার্নালিজ করে ফেলেছে। এটাই সত্য।
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:০৯546173
  • কোল্ড ওয়ারের চাপ যেই কমল, এসে গেল টেরোরিজম, এক জ্বালা যায় ত আর এক জ্বালা আসে, দুনিয়ায় স্বস্তি কোথায়?
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২২:০৩546172
  • গ্লোবাল সাউথের দেশগুলো এক্সপ্লয়েট করতে পারেনা !!! সেই ধক নেই l একমাত্র মোসাদ পারে আম্রিকাকে নাচাতে যেটা এপ্সটিন ফাইলস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে l 
    করতে পারে না নাকি করে না, সেটা আমার  একান্ত ব‍্যক্তিগত প্রশ্ন। দেখুন, 1964 সালের আলজিয়ার্স সম্মেলন থেকে চে গ‍্যেভারা বলেছিলেন, "সোভিয়েত রাশিয়া মার্কিন সাম্রাজ‍্যবাদের দোসর"। অর আজকের দুনিয়ার কম্পিটিশনের রাশটাকে মাল্টিপোলার বলা হলেও ট্রাম্পদাদু আর পুতিনজেঠু মূল রোল প্লে করেন। আর শি জিনপিং বুঝে গেছে এশিয়ার নিয়ন্ত্রণ রাখতে গেলে আমেরিকার সঙ্গে ত‍্যান্ডাই-ম‍্যান্ডাই চলবে না। উপরে কুস্তি, নীচে দোস্তি রাখতেই হবে। এশিয়া - প‍্যাসিফিকে চিনকে নামানোর বড়ো ঘুঁটি হিসাবে ভারতকে ব‍্যবহার করা হবে এটা সিআইএ রিপোর্টেই ছিলো। তাই ট‍্যারিফ চাপে চিন- ভারত যেই কাছাকাছি আসছিলো, চাল বদলালো ইউএস। বললো যে, ভারত ও রাশিয়া উভয়েই আমার বন্ধু যারা ভুল বুঝে কুটিল কৃষ্ণকায় ড্র্রাগনের শিকার হতে চলেছে। আবার দেখবেন, আমাদের পপুলেশনের মধ‍্যে আম্রিকা বললে কী প্রতিক্রিয়া হ য় আর চিন বললে কী হয়! তাই স্বার্থটাই এই তিনটে দেশের মধ‍্যে মূল। এশিয়ার ক্ষেত্রে ভারত চিনকে অনেকটা সুতো ধরে ইউএস।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৫৭546171
  • ইসলামোফোবিয়া বলতে মনে পড়লো, Arun Kundnani রচিত 'The Muslims are coming! : Islamophobia, Extremism and domestic war on terror.' 
    9/11 এর পরেই বিষয়টা আরো বৃদ্ধি পায়, সেই নিয়েই আরো চাপ ইউএসে।
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৫২546170
  • @মানালী, ঠিকই বলেছেন। কিন্তু এতোসব ফল্ট লাইনস চীন রাশিয়া বা অন্যান্য গ্লোবাল সাউথের দেশগুলো এক্সপ্লয়েট করতে পারেনা !!! সেই ধক নেই। একমাত্র মোসাদ পারে আম্রিকাকে নাচাতে যেটা এপ্সটিন ফাইলস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৪৮546169
  • চব্বিশের বইমেলায় গুরুর স্টলে গেছিলাম, তখন অবশ্য মেলা সবে খুলছে, লোকজন খুব কম, মাত্র দুজন না তিনজন ছিলেন স্টলে। যত্ন করে দিলেন ছায়ার পাখি :) আমায় তাঁরা চেনেন নি, আমিও তাঁদের চিনি নি, তাঁরা বললেন অনলাইনে আসেন না, অন গ্রাউন্ড কাজ করেন। খুবই আন্তরিক ব্যবহার।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৪৭546168
  • ১৯৯০ দশকের পরে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া ঢুকিয়ে পুরো আম্রিকি সোসাইটি atomized আর disconnected from reality. আম্রিকার সিস্টেমও এটাই চায় l সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডার জন্যে মানুষও তার দুর্দশার জন্যে রাষ্ট্র নয় দায়ী করে তার পাশের প্রতিবেশীকে এতটাই ওরা atomized l 9/11 এর পরে ইসলামোফোবিয়ার সৃষ্টি করা হয়েছে লোককে এই এটেনশন ডাইভার্ট করানোর জন্যে l পুরোপুরি একটা রুথলেস সাম্রাজ্যবাদী সার্ভেলেন্স রাষ্ট্র আম্রিকা কিন্তু নিজেদের চুষে নিংড়ে ছিবড়ে হওয়া মানুষকে বোঝাতে পেরেছে যে তার দুর্দশার জন্যে রাষ্ট্র নয় হয় সে নিজে বা মুসলমান ইমিগ্র্যান্ট দায়ী !
     
    হ‍্যাঁ, 2016 তে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ইলেকশনে তো ট্রাম্প এই ইমিগ্রেশন তাসে বেরিয়ে গিয়েছিলো। এবারেও যখন পেনসিলভেনিয়া বা অ‍্যালেন টাউনে কমলা হ‍্যারিসের প্রচারের লাইন ছিলো (লেডি গাগাকে সঙ্গে নিয়ে) Politics of joy, সেখানে টেক্সাস ও ওই পেনসিলভেনিয়া থেকেই ট্রাম্প সরাসরি ইমিগ্র‍্যান্টদের আক্রমণ করেছে। হোয়াইট, আমেরিকান, মেন -- এই তিনটে হচ্ছে ট্রাম্পের লাইন। তথাকথিত 'অ‍্যাগ্রেসিভ পৌরুষচেতনা'। আর যতোই গণতন্ত্রের স্বর্গ আর অ‍্যাফ্লুয়েন্ট সোসাইটি হোক ভাই, ইউএস ভিতরে ভিতরে চরম প‍্যাট্রিয়ার্কাল। রিসেন্টলি ওপেন ফোরাম থেকে কীভাবে এলজিবিটিকিউ কমিউনিটিকে অসম্মান করলো দেখলেন? প্রত‍্যেকের মনে প্রত‍্যেকের বিরুদ্ধে ভয় গেঁথে দেওয়া যে তারা পরস্পরের জায়গা কেড়ে নিচ্ছে। সেই fascist mass psychology -র পুনরাবৃত্তি। লজিক‍্যালি চার ধরনের হয়, ন‍্যাশানাল মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি, ইমিগ্র‍্যান্টস্ আর সুই জেনেরিস। তা ব‍্যবহারটা ট্রাম্পদাদু ভালোই করতে শিখেছে সমাজের সেগমেন্টগুলিকে। রিসেন্টলি মেক্সিকোর ক্লদিয়া শেনবাউম বলেছিলেন ট‍্যারিফের ঝামেলা করলে ফার্ম হাউসের মেক্সিকান ওয়ার্কারদের চটিয়ে দেবো। প্রতিটা আম্ম্রিকান ফার্মে দশজনের সাতজন মেক্সিকোর লোক। তা এখন আবার মেক্সিকোর সঙ্গে বন্ধুত্ব, মান অভিমানের পালা চলছে। সবই সম্ভব।
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৪৫546167
  • অ্যান্ডর, তাই নাকি?! আমার কিছুটা টেনশন হয় ইন্দ্রাণীদি'র লেখা পড়ার সময়ে। কেমন যেন মনে হয় এই বুঝি খুব র' ও প্রবল কোনো ইমোশন আনলিশড হয়ে যাবে যার মুখোমুখি করা কঠিন।
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৪২546166
  • পাখি পড়া অবশ্য নয়, কিন্তু তাতেও কাজ হল :)
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৯546165
  • কেকে, তোমার লেখা পড়তে গেলে আগে আমারও ওরকম মন স্টিফ হার্ট ধুকপুক এইসব হত। ছায়ার পাখি পড়ার পর থেকে সেসব সেরে গেছে :)
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৯546164
  • স্যান্ডি,
    সৌর মণ্ডলকে তুমি চিনবে না। সে ম্যাথসের ছিলো, কিন্তু শুধু ভর্তিই হয়েছিলো, বেশি ক্লাস টাস করেনি। তারপর জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে চলে গেলো।
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৬546163
  • সলমন রুশদী কে কি এই খোমেইনিই ফতোয়া না কী ... নাকি সে অন্য কোনো খোমেইনি .... অনেক বছর আগের কথা .. নেট পূর্ব দুনিয়া তবু খুব হৈচৈ হচ্ছিল ..
  • syandi | 149.88.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৫546162
  • kk,একদম ঠিক ধরেছেন। ফিজিক্স পড়ত, বাড়ি মালদা টাউনে। এস এফ আই করত বেশ অ্যাকটিভলি, তাই হয়ত বোধিদাও চিনতে পারেন তাকে। পাঠকদা এখন দিল্লীতে থাকে।

    সৌর মণ্ডলকে মনে করতে পারলাম না অবশ্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত