এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:c1bb:4fd7:7183:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৪:৫৪546131
  • ভালো গদ্য দেখলে আমার ইন্দ্রনীল ঘোষ দস্তিদার মুখপোড়াটার গদ্যটির জন্য একটু মনখারাপ ই করে। 
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:c1bb:4fd7:7183:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩546130
  • কেকে কবিতার মতো অসাধারণ গদ্য লিখেছেন মাইরি। কলম ও আঙুল অক্ষয় হোক। 
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:c1bb:4fd7:7183:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৪:২৩546129
  • *আপনার টাকে
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:c1bb:4fd7:7183:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৪:২৩546128
  • রঞ্জনদা এই সরস্বতী পুজোয় আপনার টাকে সেকুলার চুমু। আসলে বিষয়টা হল প্রজন্ম। আমি আপনি যে প্রজন্মের তখন পেঙ্গুইন পেলিক্যান পেপারব্যাকের বিপ্লবী রমরমা। এটা আকাডেমিক লেফটের, ধরুন, post 1970, বুক লিস্টের সঙ্গে মিলবে না। কিন্তু ওগুলো হয়তো একটু বেশি থরো।
  • :|: | 2607:fb90:bd01:835e:89c:54f:df24:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:২৮546127
  • সোজা বলে সোজা। এক্কেবারে শোওয়া মতান্তরে সোয়া ঘন্টার পথ!
  • dc | 2401:4900:cad2:fdb3:a4da:ecec:5584:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:১০546126
  • এ তো সোজা হিসেব! 
     
    একটা বসন্ত সিরিজ আছে - বসন্ত তৃতীয়া, বসন্ত চতুর্থী, বসন্ত পঞ্চমী, বসন্ত ষষ্ঠী, ইত্যাদি।  
     
    এই সিরিজের প্রতিটা এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড একটা পূর্ণিমা আছে - বসন্ত তৃতীয়ার পূর্ণিমা, বসন্ত চতুর্থীর পূর্ণিমা, বসন্ত পঞ্চমীর পূর্ণিমা, বসন্ত ষষ্ঠীর পূর্ণিমা, ইত্যাদি।
     
    এবার, কোন কোন শিল্পীর মতে অড সিরিজের পূর্ণিমা তিথিতে পুজো হওয়া উচিত না, কিন্তু কোন কোন শিল্পী মনে করেন অড সিরিজেও পুজো হতে পারে। 
     
    তাই আবাপতে দ্বিতীয় গ্রুপের দুই শিল্পী লিখেছেন, বসন্ত পঞ্চমীর পূর্ণিমা তিথিতেও পুজো হবে। এই তো হলো ব্যপার। 
  • শ্রীমল্লার বলছি | ২৩ জানুয়ারি ২০২৬ ১০:৫৯546124
  • @মানালি, আমি খুব খুশি হ’য়েছি, তুমি আমার লেখা প’ড়েছ দেখে! অকৃত্রিম ভালবাসা জেনো! 
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ১০:৩৭546123
  • বসন্তপঞ্চমী ও নেতাজী জন্মজয়ন্তীয় শুভেচ্ছা সকলকে।
  • keyser | 51.222.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০৯:৪০546122
  • Dear Prime Minister Carney:
    Please let this Letter serve to represent that the Board of Peace is withdrawing its invitation to you regarding Canada’s joining, what will be, the most prestigious Board of Leaders ever assembled, at any time.
    Thank you for your attention to this matter!
    DONALD J. TRUMP
    PRESIDENT OF THE UNITED STATES OF AMERICA
     
    বোঝো!
  • সবই বৃথা আমায় ছাড়া | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০৫:৫৯546121
  • ঐ বইয়ের ( তাহাদের শেষ তর্পণ) মুখবন্ধে  উল্লেখ আছে 
  • সবই বৃথা আমায় ছাড়া | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০৫:৫৬546120
  • খাদ, কৌশিক গাঙ্গুলির ছবি। 
    অরিজিত সিংয়ের গাওয়া 
     
    গৌতম ভটচাজের নতুন বইয়ে দেওয়া আছে 
  • &/ | 151.14.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০৪:৩৫546119
  • ওই যে হুতেন্দ্র বললেন, 'এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া'। একটা গানের লাইন আছে এরকম, কোথায় একটা সিনেমায় যেন শুনেছিলাম।
  • a | 115.129.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০৪:১১546118
  • কেকে 
    আমৃত্যু আমাদের মৃত্যু দেখে যেতে হবে, আর (তবু) আজীবন বঁেচে নিতে হবে জীবনকে। 
     
    এইটুকুই 
  • kk | 2607:fb91:4c8e:d999:ee53:58cd:9519:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০৩:৩৬546117
  • যাঁরা আমার লেখা পড়ে লিখেছেন, অ্যান্ডর, kkকে, খাতাঞ্চি, সবাইকে অনেক ধন্যবাদ ছাড়া কী আর বলবো?
    ডট, আপনার চিঠিটা খুব ভালো লাগলো। জয়ের পোস্টটাও। ক্লিশে শোনালেও ডট, আপনার চিঠিটা সত্যি করে মন ছুঁলো। না নতুন করে কিছু হয়নি তো, এক্স্টার্নালিও কিছু হয়নি। কিন্তু ঐ ডিপ্রেশন! মাঝেমাঝে খুব বেশি পেড়ে ফেলে। ঐ যে লিখেছেন --"তবু বুকের ভেতরে মন যেখানে বাস করে সেখানে অনেক উত্তাপ ছিল। বাইরে ঝোড়ো তুষার আর কপাল গাল সব যেন ছুরি দিয়ে কেটে ফেলছে কেউ, তবু মন খারাপ করি নি। " এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কী হতে পারে? আহা,কোনোদিন যেন আমিও ঐ জায়গায় পৌঁছোতে পারি।
  • &/ | 151.14.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০২:৫৪546116
  • কেকে, এই নাও সাদা-সোনালি-লাল আগুন, সন্ধ্যার আর রাত্রের তরে। আর সকালবেলার সূর্য যখন কোমল কুসুমলাল থেকে ঝকঝকে সোনালি হয়ে ওঠে, সেইটা দিনের জন্য।
  • kk-কে | 72.162.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০২:২৭546115
  • @kk, কী আর বলি? হাত ধরে থাকার মানুষগুলো শুধু যে চলে গেলো তাই নয়, ঠান্ডা উত্তুরে হাওয়ার মাঝে একটু আগুন জ্বেলে রাখার মন্তরটা শিখিয়ে যেতেও ভুলে গেলো!
  • . | ২৩ জানুয়ারি ২০২৬ ০২:২৫546114
  • কেকেদা,
    লেখা ভালো হয়েছে কি হয়নি, সেসব পরের কথা। কিন্তু তোমার কী হয়েছে? মন ভালো নেই বুঝতে পারছি।
    আমি গত সপ্তাহে এমন এক জায়গায় বেড়াতে গেছলাম যেখানে টানা দশ দিন তাপমাত্রা কখনো মাইনাস আঠেরো কি মাইনাস একুশ। তবু বুকের ভেতরে মন যেখানে বাস করে সেখানে অনেক উত্তাপ ছিল। বাইরে ঝোড়ো তুষার আর কপাল গাল সব যেন ছুরি দিয়ে কেটে ফেলছে কেউ, তবু মন খারাপ করি নি। তুমিও দাদা মনটাকে খারাপ থাকতে দিও না। এর চেয়ে বেশি আর কী বলি এত দূর থেকে।
  • Ranjan Roy | ২৩ জানুয়ারি ২০২৬ ০১:১৪546113
  • মানালি
     
    বোধি ঠিক বলেছে। স্টুয়ার্ট স্ক্র্যাম কী করে মিস করে গেলাম? খুব গুরুত্বপূর্ণ লেখা। জুলিয়া লোভাল (?) এর স্তালিন এবং মাও -- দুজনকে নিয়েই দুটো বড় কাজ আছে। 
  • সনাতন ইত্যাদি | 134.238.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০১:০৮546112
  • কী ঠান্ডাটাই না পড়েছে ওরে বাবারে বাবারে বাবা। তাও তো আমি দক্ষিনে বসে আছি, মাস ছয় হয়ে গেল উত্তর পানে যাইনি। মাথা খারাপ হয়ে যাচ্ছে।

    কিছু লাইন নিতান্ত ব্যক্তিগত ইন্টারপ্রিটেশনে অন্যরকম ভাবে আসে। সেই সব মানুষগুলো। চলে গেলো। ... ঠেলে ফেলার, কথাহীণতার। বই বেরুনো উপলক্ষে নানা কথা মনে হচ্ছিল। আমার বইয়ে তো বৃহত্তর কিছু ব্যাপার স্যাপার নেই, সবই আজাইরা জিনিস, চেনাশুনো লোকেরাই যদি পড়ে টড়ে। আমার মামা অসীম দত্তরায়ের কথা লিখেছিলাম কি কখনো? সেই যে সূর্যগ্রহনের চশমা কম দামে পেয়েছিলেন দোকানী কবি বলে চিনতে পারায়? রবীন্দ্রভবনের সিঁড়ি দিয়ে মারপিট করতে করতে পড়ে যাওয়া কবিরা সব ওঁদেরই বিরাদরি। উনি মারা গেলেন সম্প্রতি। শেষ বেশ অনেক বছর লেখালিখি করেননি, এমনি কাটিয়ে দিয়েছিলেন। চাকরি থেকে অবসরের পর ত্রিপুরার জেলায় জেলায় ঘুরে মুক্তধারা নাটক করেছেন। তো বই বেরুলে উনি একটা জোগাড় করতেন, যদিও কোনরকম মতবিনিময় ইত্যাদি হতো না, তাও। আমার বন্ধুর কাকা সমীরন সরকার, তাঁর কাছেও এক কপি পাঠানোর বন্দোবস্ত করতাম, তিনিও নেই অনেক দিন হলো।
    এইসব ভাবতে ভাবতে মনে হয়, যাহ, এতো সব নিজেকে ঘিরেই ভাবনাচিন্তা।

    সে যাগ্গে, আমি আছি বলেই না এত আয়োজন।
  • জয় | ২৩ জানুয়ারি ২০২৬ ০০:৫১546111
  • কেকে ভালো থেকো। জানি তো। অন্ধকার সত‍্যি। তবু ভালো থেকো। খুব চেষ্টা ক'র।
  • খাতাঞ্চী | 134.238.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০০:৫০546110
  • হুঁ। এই লেখাটা এমজাল টইয়ে তুলে রাখা যেত, কিন্তু সে টই ভোগে গেছে। শহর থেকে শহরে-তে? দেখি একটা ঠিক টই খুঁজে তুলে রাখবো।
  • kk | 2607:fb91:4c8e:d999:7467:422e:e98d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০০:৪৬546109
  • মানালি, কেকের লেখা, শ্রীমল্লার,
    এই ভাট সমুদ্রের মধ্যে আমার অবান্তর পোস্টটা আপনারা মন দিয়ে পড়েছেন দেখে... কী আর বলি... আমি মানে যাকে বলে খুবই উলুতপ্লুত! ও থাক ভাটের মধ্যে পড়ে। কী আছে? আমি তো ঠিক 'লিখবো' বলে লিখিনি? মনে এলো যা এমনিই লিখে গেলাম। যাক গে...
  • কেকের লেখা | 136.226.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ০০:০৭546107
  • কিন্তু এ লেখা এরকম ভাটেই রয়ে যাবে? 
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ২৩:৩২546106
  • Kk খুব ভালো লাগলো লেখাটা। 
  • kk | 2607:fb91:4c8e:d999:7467:422e:e98d:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ২৩:২৪546105
  • বরফ পড়ে। আমার মনকেমন করে, মনকেমন করে, মনকেমন। সরস্বতী পুজো আসে, যায়। দেওয়ালি, ক্রিসমাস, ঈদ, এই পরব, সেই পরব আসে। যায়। মনকেমন সারেনা, সারেনা।পা গুলো আছে না নেই আমি টের পাইনা। শিরা, উপশিরা, অপশিরা সব বেয়ে ভয়ের স্রোত অবশ্য চলছেই। অবিরাম। কালচে ভয়, লালচে ভয়, ফ্যাকাশে সাদা ভয়। কত বছর গেলো, মাস, দিন। কত চাঁদ পুরোনো হয়ে, শতকুটি হয়ে ছিঁড়ে ছিঁড়ে হারিয়ে গেলো। নতুন চাঁদ আসে, পুরোনো হয়, হারিয়ে যায়, পালিয়ে যায়.... ওরা তার কোনো খবর রাখেনা। ভয় আর মনকেমন। কেন লেখাচ্ছো আমাকে দিয়ে এসব? নাম নেবে? নামের বদলে বরং বদনাম কুড়াও কোঁচড় ভরে। কিসের নাম, কিসের বদনাম? কী যায় আসে তাতে? বলো তো?
    মানুষ গুলো সব চলে গেলো কোথায়! যাদের হাত ধরে থাকার কথা ছিলো। যাদের বুকে ঠেসান দিয়ে বাদলার রাতে বাইরে আঁধারের দিকে তাকিয়ে নিশ্চিন্তে ঘুমোনোর কথা ছিলো। সেই সব মানুষগুলো। চলে গেলো। কিম্বা ছিলোও না কোনোদিন। শুধু ভুল ধাক্কায় পড়ে পড়ে যাওয়াই ছিলো আর ভুল রাস্তায় এগিয়ে যাওয়া। কত অবান্তর জটিল নকশা আঁকা হয়ে গেলো স্নায়ুতন্ত্র জুড়ে। একেকটা বড় ঢেউ, একেকটা নকশা। ছোট ঢেউ, তার নকশা। ঠেলে ফেলার, কথাহীণতার। কী হবে আজ এসব দিয়ে? বাইরের তাপমাত্রা শূণ্যের নীচে দশ, বারো, কুড়ি ডিগ্রী নেমে যায় অনায়াসে। ভেতোরের তাপমাত্রার হিসেব কে করতে বসবে সেই সময়ে? কোনো কিছুই তো থাকবেনা তোমার হাত ধরে, তোমার কোল জুড়ে। এই হাহাকারকে হাত ভরে নেবে? ঐ হতাশাকে, নিরাশাকে, অনাশাকে? নাও। সব মানুষ পা ফেলে ফেলে এগিয়ে যায়। পাহাড় চড়ে, মেলায় প্যাঁ-পোঁ করে বাজায় তালপাতার বাঁশি, ঝটপটিয়ে সাদাছাই পায়রার ঝাঁকের মত চক্কর মেরে আকাশে ঘুরপাক খায়। মানুষ গুলো। তুমি এখানে পড়ে থেকো, আজ, কাল, তরশু, নরশু। ডানাভাঙা, পা কাটা। কীই বা যায় আসে তাতে?
  • MP | 2401:4900:3f0d:e322:965a:3b6:ffea:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ২৩:০৩546104
  • @দ্রি, এটা অনেক আগেই আম্রিকি CIA অফিসার্স স্বীকার করে নিয়েছে। তিনটে কারণে এবার আম্রিকা ইস্রাঈল সফল হয়নি। এক, সেনাবাহিনী এখনো সরকারের পক্ষে দুই, ইরান তাড়াতাড়ি ইন্টারনেট বন্ধ করে দিয়ে স্টারলিংক অকেজো করে দিয়েছিলো আর তিন, স্থানীয় দেশগুলো যেমন তুর্কী সৌদী কাতার ওমান এমনকি পাকিস্তান পর্যন্ত ইরানে অস্থিরতার বিপক্ষে।
  • দ্রি | 2406:b400:b4:46d1:6087:4aa2:bdf8:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ২২:৫৬546103
  • Israeli military-grade bullets have been found in forensic examinations of the bodies of children killed by terrorists during the recent foreign-linked riots across Iran, according to a report.

    Speaking to Russia’s TASS news agency on Wednesday, an unnamed Iranian security source cited the cases of two girls fatally shot by armed mercenaries in the cities of Isfahan and Kermanshah.
     
  • dc | 2402:e280:2141:1e8:59ff:27a9:a22c:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ২২:২১546102
  • গান শুনুন একটা। লতা গেয়েছিলেন জয়দেবের সুরে 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত