এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ২১:৪১546101
  • নারায়ণ সান্যাল বোধয় একমাত্র বাঙালী লেখক যিনি বিপ্লবী রাসবিহারী বসুর জাপান নিবাস নিয়ে লিখেছিলেন তাও সেই সত্তর দশকেই জাপান গিয়ে l ভাবা যায় !!! 
    নিঃসন্দেহে ! তাছাড়া ওনার 'নেতাজী রহস‍্য সন্ধানে' , 'আমি নেতাজীকে দেখেছি' ,  'জাপান থেকে ফিরে'  ইত‍্যাদি অনন‍্যসাধারণ। পাষন্ড পন্ডিত, মিলনান্তক, প‍্যারাবোলা স‍্যার এসবও অসাধারণ। সবগুলিরই পিডিএফ আছে আমার। 
    @MP যদি আপনার হোয়‍্যাটস্ অ‍্যাপ নাম্বার দিতে পারেন বা দিতে আপত্তি না থাকে, তবে পাঠাতেও পারি। অস্বীকার করবো না, 'গজমুক্তা' পড়ে কালকে আরেকবার কেঁদেছি।
  • MP | 2401:4900:3f0d:e322:965a:3b6:ffea:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ২১:৩৩546100
  • @ মানালী , এই নারায়ণ সান্যালের বইগুলোর pdf লিংক পাওয়া যাবে ? বহুদিন পড়িনি এসব l তিমি তিমিঙ্গিল শেষটা পড়ে ছোটবেলায় চোখে জল আসতো l নারায়ণ সান্যাল বোধয় একমাত্র বাঙালী লেখক যিনি বিপ্লবী রাসবিহারী বসুর জাপান নিবাস নিয়ে লিখেছিলেন তাও সেই সত্তর দশকেই জাপান গিয়ে l ভাবা যায় !!! রাসবিহারী বসুর জাপান নিবাস উপরে একটা বইয়ের খুবই প্রয়োজন এখন l 
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ২১:০৮546099
  • *আজি হতে শতবর্ষ পরে
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ২১:০৭546098
  • লং মার্চের উপরে নারায়ণ সান্যালের একটা বই ছিলো l চীন ভারত লং মার্চ নাম দিয়ে l খুব ছোটবেলাতে বইটি পড়েছি l
    এটির পিডিএফ আমার পড়া। ভালোবাসা জানবেন। নারায়ণ স‍্যানালের বইগুলি অসাধারণ গবেষণামূলক। গজমুক্তা, আজি।তে শতবর্ষ পরে, নক্ষত্রলোকের দেবতাত্মা, তিমি তিমিঙ্গিল, অপরূপা অজন্তা এগুলি তো আমার দারুণ লাগে। গোয়েন্দা সিরিজ 'কাঁটায় কাঁটায়' সম্প্রতি ধরেছি, উনি আমার খুব প্রিয় একজন লেখক। লং মার্চ নিয়ে অ‍্যান্ড্রু হেইউডের কিছু লেখা পড়েছি, সঙ্গে গৌরকিশোর ঘোষের কিছু বাইট। লিন পিয়াও সম্পর্কে আমার আগ্রহের জন‍্য বক্তৃতা সংকলন একটা পিডিএফ পেয়েছিলাম। আজ তো রঞ্জন স‍্যার কিছু মেটেরিয়ালস্ সাজেষ্ট করলেন। ভীষণ উপকৃত হলাম। এছাড়া বীরভূম মুক্তাঞ্চল ও সামগ্রিকতা সম্পর্কে কিছু জিনিস আগে পেয়েছি। স্বপন দাসাধিকারীর আর্কাইভ এবিষয়ে গুরুত্বপূর্ণ তথ‍্য। 'এবং জলার্ক' , 'বাঙালনামা' ও 'চিন্তা' পত্রিকা কার্যকরী। যাই হোক, কাজে লাগে সবই।
  • MP | 2401:4900:3f0d:e322:965a:3b6:ffea:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ২০:৩২546097
  • কালচারাল রেভোলুশন চীনের ইতিহাসের একটা যুগান্তকারী ঘটনা l তবে আমার মনে হয় , মাও ছাড়া অন্য কেউ যেমন তঙ শিয়াও ফিং , হু চিন থাও , চিয়াং চেমিন বা আজকের শি কেউই এইকাজ করতে পারতেননা l ঠিক যেমন লং মার্চ মাও ছাড়া অন্য কেউই করতে পারতেন বলে আমার মনে হয় না l লং মার্চের উপরে নারায়ণ সান্যালের একটা বই ছিলো l চীন ভারত লং মার্চ নাম দিয়ে l খুব ছোটবেলাতে বইটি পড়েছি l এখন এটা পাওয়া যায় কিনা বলতে পারবোনা l আমার মতে কালচারাল রেভোলুশন কে জানতে আগে মাও ও সেই সময়কে জানা উচিত l মাওকে জানা লং মার্চকে জানা ছাড়া সম্ভব নয় l 
  • বোদাগু | 122.187.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ২০:১৬546096
  • যদি আপনার আগ্রহ কড়া আকাদেমিক না হয়, একটা ছোট ইন্ট্রোর জন্য স্টুয়ার্ট স্ক্র্যাম একবার দেখতে পারেন। মাও এর বক্তৃতার সংকলন গুলো রেফার করতে পারেন। তবে এসব ক্ষেত্রে যা হয় কনটেম্পোরারি প্রোপাগান্ডা আর ফ্যাকশন লিটারেচারে পথ হারাবার একটা চান্স থাকে। তা ই আগ্রহ আকাদেমিক হলে এমপি সঠিক পথ বাতলেছেন।
  • MP | 2401:4900:3f0d:e322:965a:3b6:ffea:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৯546095
  • @মানালী ,                                                                            এগিয়ে যান জীবনে l আরো অনেক এগোন l আপনাদের মত মানুষের সঙ্গে কথা বললে ভালো লাগে l কালচারাল রিভোলিউশন নিয়ে দেখলাম আপনি সকালে খোঁজ করছেন l যাদবপুরে IR ডিপার্টমেন্টে লাইব্রেরিতে দেখতেই পারেন l না পেলে annas archive সবেধন নীলমনি l 
  • বোদাগু | 122.187.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৯:১৩546094
  • দ্রি ও একবার পুটিন কে কথা দিয়েছে বলে আর চীনের দিকে তাকাতে ইচ্ছে করলেও তাকায় না।
  • . | ২২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬546093
  • ট্রাম্প এক্ষুণি জেলেন্সকির সঙ্গে মিটিং করে বেরিয়ে এসে অল্প বাইট দিল। তবে ফলাফল এখনো ঝুলে রয়েছে। পুতিনকে বাদ দিয়ে ফলাফল বের হবার কথাও নয়।
  • %% | 49.206.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৮:৪২546092
  • শব্দভেদী বান ছুঁড়ে কেস খাওয়ার গল্পটা কি দশরথের ছিল ?
  • দ্রি | 2406:b400:b4:46d1:6087:4aa2:bdf8:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৮:২৩546091
  • "বুঝতেই পারছেন,... সেই মেয়েটাকে ভুলে তো আর অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে পারি না।... "
     
    নেভার! এ হল টোয়েন্টি ফাস্ট সেঞ্চুরি। সিরিয়াল মনোগ্যামির জামানা। 
     
    রাজা দশরথের সময় ছিল অন্যরকম ... যাক সে কথা। 
  • শ্রীমল্লার বলছি | ২২ জানুয়ারি ২০২৬ ১৮:১৭546090
  • @দ্রি, আমি ইতিমধ্যেই একটা মেয়ের প্রেমে প’ড়েছি! ভালবেসে ফেলেছি সেই মেয়েটাকে! বুঝতেই পারছেন,... সেই মেয়েটাকে ভুলে তো আর অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে পারি না।... 
  • দ্রি | 2409:408c:2e47:4a48:6dba:b4b1:51f5:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৮:০৭546089
  • "মেয়েটা যখন টোটোর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আমার দিকে তাকিয়েও হেসে দিল! আমিও হাসলাম! "
     
    (দুজনের) প্রাণখোলা হাসির মুহুর্তে যদি আই কন্ট্যাক্ট হয় , তাহলে দুই আত্মার মধ্যে একটা ডিপ কানেকশান হয়। 
     
    এসব কথা অবশ্য মুনিঋষিরা আগেই বলে গেছেন। 
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৫৫546088
  • যাদবপুরে IR ডিপার্টমেন্টে আমার মত অনেক ডিপ্লোমা স্টুডেন্টেরই এক অভিজ্ঞতা ! একেবারে ভুক্তভোগী l
     
    বাহ্ শুনে বড়ো আপ্লুত হলুম। আমার যদিও অনার্স কোর্স, এরপর মাষ্টার্স করারও ইচ্ছা আছে। শুনি একটু।
  • শ্রীমল্লার বলছি | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩546087
  • আহা! ভালর জন্যই হয়েছে! ছ্যাঁকা দারুণ জিনিস, সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু একবার মেনে নিলে, সকালদুপুরসন্ধেবিকেলরাত— সবটাই বদলে যায়! wink
  • MP | 2401:4900:3f0d:e322:965a:3b6:ffea:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪546086
  • @ মানালী , যাদবপুরে IR ডিপার্টমেন্টে আমার মত অনেক ডিপ্লোমা স্টুডেন্টেরই এক অভিজ্ঞতা ! একেবারে ভুক্তভোগী l
  • শ্রীমল্লার বলছি | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪546085
  • যাহ্! আমি কী লিখলাম, আর আপনারা কী বুঝলেন! 
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭546084
  • হ‍্যাঁ। যন্ত্রণা ছাড়া কিচুই হয় না। Melancholy কিন্ত গ‍্যালেনের তত্ত্ব অনুযায়ী black bile.  লিভারের ঝঞ্ঝাট বাড়ছে কেন এতে?
  • ব্যর্থতার দাম | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:৩২546083
  • ইয়ুং ও তো এমন কিছু বলেছেন যে যন্ত্রণাই আত্মোপলব্ধির একমাত্র পদ্ধতি  
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:২২546082
  • ভালোবাসায় ব্যার্থ হয়ে কাঁদতে না হলে কি জিয়োপলিটিক্স বোঝা যায় ? কি বলেন l
    MP এটা একেবারে আমি হাড়ে হাড়ে বুঝেছি। দাঁতভাঙা রিজেকশনের পর নতুন করে ইন্দো-প‍্যাসিফিক আর সোভিয়েত ষ্টাডিস শুরু করেছি। সিনো-সোভিয়েত কোল্ড ওয়‍্যার চলছে একইসঙ্গে। Bourgeoisie ডানা জাষ্ট কেটে গেছে।
  • MP | 2401:4900:3f0d:e322:965a:3b6:ffea:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৭:০০546081
  • @ শ্রীমল্লার , অনেক ধন্যবাদ l ইরানের তাব্রিজ সহরের আমার এক পরিচিত এই টালমাটাল পরিস্থিতিতেও রুমী পড়েন আর প্রতি বছর কয়েক দিনের জন্যে ইস্তানবুলে বেড়াতে যান তার গলিতে গলিতে তার এক প্রিয়তমাকে খুঁজতে l ভালো না বাসলে কি কবি হওয়া যায় আর ভালোবাসায় ব্যার্থ হয়ে কাঁদতে না হলে কি জিয়োপলিটিক্স বোঝা যায় ? কি বলেন l
  • শ্রীমল্লার বলছি | ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৩৫546080
  • এখানে সব গম্ভীর আলোচনা চলছে। আপনাদের সঙ্গে একটা মিষ্টি মুহূর্ত ভাগ ক’রে নিই— দূরে গিয়েছিলাম, কৃষ্ণনগরের বাইরে। টোটোয় বাড়ি ফিরলাম এই। ফেরার পথে এই কৃষ্ণনগরের এক রাস্তায় টোটোর পাশ দিয়ে একটা মেয়ে বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে। টোটো থেকেই দূরের থেকে খেয়াল করেছি, মেয়েটা হাসির জোছনায় ফেটে প’ড়েছে একা একাই। সঙ্গে কিন্তু কেউ নেই। মেয়েটা যখন টোটোর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আমার দিকে তাকিয়েও হেসে দিল! আমিও হাসলাম! পরে মনে প’ড়ল, মেয়েটাকে কৃষ্ণনগরের কোনও রাস্তায় এর আগে দেখেছি। তো সবশেষে, মনের চোখ বলছিল— ‘এই মেয়েটার সঙ্গে প্রেম করবে?’ সেই মুহূর্তেই, নিজেকে আরও শক্ত ক’রে নিলাম। কেননা, বিশেষ একজনের কথা মনে প’ড়ল! সেইসঙ্গে তার মুখটাও...! smiley
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ১৫:২০546079
  • বসন্ত এসে গেছে।
  • দ্রি | 2406:b400:b4:dd3a:1d4d:cdcc:f611:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮546078
  • "ট্রাম্প একটু আগে বলেছে জোর করে গ্রীনল‍্যান্ড নেবে না।"
     
    সন্ধেবেলা আবার অন্য কথা বলবে। 
  • দ্রি | 2406:b400:b4:dd3a:1d4d:cdcc:f611:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪৬546077
  • "প্রসঙ্গতঃ হিমাচলে ম্যাকলিওডগঞ্জে দুটো গ্রাম তো শুনেছি ইসরাইলীদের দিয়েই দেওয়া হয়েছে l তা অরুণাচল লাদাখ মেঘালয় আরেকটু জায়গা দেওয়া এমন বেশী আর কি !"
     
    এ প্রসঙ্গে শেখ হাসিনার বক্তব্য প্রণিধানযোগ্য। 
     
    Prime Minister Sheikh Hasina has stated that an ongoing conspiracy to "carve out a Christian country" from parts of Bangladesh and Myanmar is allegedly underway, the Daily Star reported.
     
    "Like East Timor... they will carve out a Christian country taking parts of Bangladesh [Chattogram] and Myanmar with a base in the Bay of Bengal," she was quoted as saying at a meeting.
     
     
    এ প্রসঙ্গে বাংলাদেশের স্কোয়াড্রন লিডার শার্দুল আহমেদ খান বলেছেন 
     
    "As the Kuki-Chin rebels in Myanmar are majority Christian, they appear relatively prone to manipulations by foreign actors. The Kuki-Chin rebels in Myanmar's China state are involved in intense fighting with the Myanmar government forces," Khan underscored.
     
     
    Khan, meanwhile, pointed out that America's tacit backing of Kuki-Chin rebels has security implications for not only Bangladesh and Myanmar but also India, which also has a large population of the ethnic group in the northeastern states, such as Manipur.
     
    তো এই ধরনের প্রচেষ্টা ব্যাকগ্রাউন্ডে চলছে। 
  • . | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪৬546076
  • জেলেন্সকি এখানে এসে গেছে। দুপুর একটায় ট্রাম্পের সঙ্গে কথাবার্তা হবে তার।
  • lcm | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪546075
  • ভারত আর চিন - মনে হয় না জেনারেল ল্যান্ড গ্র‌্যাব জড়িত কনফ্লিক্টে যেতে চাইবে। 
    অবশ্য ভারতের ক্ষেত্রে পিওকে ব্যতিক্রম।
    চিনের ক্ষেত্রে টিবেট/তাইওয়ান ব্যতিক্রম।
  • . | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৪০546074
  • ট্রাম্প একটু আগে বলেছে জোর করে গ্রীনল‍্যান্ড নেবে না।
  • দ্রি | 2406:b400:b4:dd3a:1d4d:cdcc:f611:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৩৮546073
  • "রাশিয়ার মত ইউক্রেনে এতো 3-4 বছর ধরে লড়াই করবার মত ক্ষমতা কি ভারতের আছে ?"
     
    আমার তো আদৌ প্রত্যয় হয় না। কিন্তু বিজেপি এই আইডিয়াটা কিন্তু একটু একটু করে আনছে। দুম করে কিছু করে বসতেও পারে। তবে এ জিনিস ভালো করে প্ল্যান না করে মাঠে নামলে টোটাল ক্যালামিটি হবে। 
  • lcm | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৩৫546072
  • ইউরোপের যে প্রায় ১২ ট্রিলিয়ন ডলারের ইউএস অ্যাসেট আছে, সেখানে একটা ক্যাচ আছে। এটা ঠিক জাপানের মতন নয়। মানে জাপানের যে ১ ট্রিলিয়ন ডলারের ইউএস ট্রেজারি হোল্ডিং আছে সেটা মূলত জাপানের গভর্নমেন্টের। 
    ইউরোপের ওই ১২ ট্রিলিয়নের মধ্যে ওখানকার দেশগুলোর সরকারের সম্মিলিত ইউএস ট্রেজারি হোল্ডিং ২.৭ ট্রিলিয়ন। বাকীটা প্রাইভেট সেক্টর আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের। 
    আর একটা ব্যাপার হল যে যদি ইউরোপের দেশগুলো (প্রাইভেট/পাবলিক) যদি ইউএস অ্যাসেট বিক্রিও করতে চায় কিনবে কে ? এশিয়ান দেশগুলো এখন খুব একটা কিনতে ইন্টারেস্টেড হবে না।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত