এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১৬:০২545951
  • হ্যাঁ আমাদের ভাটে নেহাত ই বর্ডারি ঘটি মুসলমান আর বাঙাল মতুয়া আর উত্ত্র বঙ্গের রাজবংশী আর ছিটমহল রা আসেনা। তারা কম্পিট করতে পারতো। মুশকিল হল আমাদের দেশে এম পাওয়ার মেন্ট পাছে সেকুলার, কমিপ্রিহেনসিভ সরকারি বা কেরেস্তান এর.মধ্যে দিয়ে না হয়, আর এস এস কিছু স্কুল খুল পরের এস আই আর এর প্রস্তুতি নেবে। বিশুদ্ধতার পরের ধাপ।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৬545950
  • চীনের মূল কন্ট্রিবিউশন টা হল, সাম্যবাদী আন্দোলন থেকে সাম্য টা তুলে দেওয়া। :-)) বেজিং রেডিও যেদিন বীরভূম কে মুক্তাঞ্চল ঘোমণা করেছিল, আর এখন, এর মধ্যে কত এভিল লেসার হইয়া গেল, আর অধিকার এর ধারণা কেবল ই অ্যাপ হয়ে গেল। এই জন্য এ মোদিজি থেকে কমলামুখো সবা ই চীন কে হিংসে করে:-))
  • . | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫545949
  • তবে ছোটোমুখে একটা বড়োকথা বলেই ফেলি, এই সমস্ত SIR আধার ভোটার কার্ডের হাজারো গ্যাঞ্জাম সত্ত্বেও আপনারা অনেক সেফ আছেন আম্রিগার অনাগরিক এনারাইদের তুলনায়। ঐখানে তো টুকুস করে চাট্টি ফর্ম ফিলাপ কি হিয়ারিং টিয়ারিং এর ধার ধারবে না, কমাস আগেই তো দেখলেন ধরে ধরে হাতে হাতকড়া পরিয়ে কেমন ফ্লাইটে তুলে দেয়। ওখানে চেঁচামিচি ক্যালোর ব্যালোর কিস্যু শোনা হয় না।
    অবিশ্যি এক্ষুনি আমাকে বিজেপি চাড্ডি এইসমস্ত বলা হবে, যদিও ভোট দিয়ে আপনারাই বিজেপিকে ক্ষমতায় এনেছেন কেন্দ্রে এবং রাজ্যে তিনোদের।
    ভারতবর্ষে আগাগোড়া অনেক কিছুই ঘাঁটা। তার সুবিধেও আছে আবার অসুবিধেও আছে। আইনত বাল্যবিবাহ ভারতবর্ষে হবার কথা নয়, কিন্তু হয়। বহুবিবাহও হবার কথা নয়, তবুও হচ্ছে, হবেও ভবিষ্যতে। কিংবা বিবাহ না হলেও সেটা বিবাহ বলে চালানো হয়। বার্থ সার্টিফিকেট বা জন্ম নথিভূক্ত করার ব্যবস্থায় অনেক ঝামেলা। জন্ম নিবন্ধে কেবল তারিখ নয়, জন্মস্থানও তাতে থাকার কথা। যে কারণে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্মনিবন্ধ পত্র নয়। ওতে জন্মস্থান লেখা থাকে না। কিন্তু ঘাঁটা সিস্টেমের কারণে অসুবিধে হওয়া সত্ত্বেও অনেক কিছুই ফ্লেক্সিবল। বার্থ সার্টিফিকেট না নিয়ে অ্যামেরিকায় যান, সিটিজেনশিপ পেতে পাখীর ছানা বেরিয়ে যাবে।
  • Manali Moulik | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪545948
  • এত দেশ নিয়ে মাথা ঘামাতে বয়ে গেছে। পয়সা কামাব, ফুর্তি করব।
     
    ইকি! এতো ইনএফিসিয়েন্ট অ‍্যান্ড ইনডিফেরেন্ট সিটিজেনের মতো কথা হলো।
  • keyser | 158.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬545947
  • হুলু করলেই হাপিস ইটা কি কনস্পিরেসি থিওরি? ভুলে যাবেন না চীন যথেষ্ট গরিব দেশ, পার ক্যাপিটা জিডিপি মেক্সিকোর কাছাকাছি। সেখানে চীনা গভর্ণমেন্ট পাবলিককে যে কোয়ালিটির সার্ভিস দিচ্ছে বক না দেখিয়ে, সেটা কমেন্ডেবল। ইন্ডিয়ায় লেফট-রাইট সব পার্টিই ইনেফিশিয়েন্ট আর অন্তহীন বাজে ডিসকোর্স চালিয়ে যায়। উই নিড সার্ভিস ইন এক্সচেঞ্জ ফর ট্যাক্স। সোজা কথা। সরকার মুখ বুজে রাস্তা, ব্রিজ, হাসপাতাল বানাক। নাগরিকের কাছ থেকে পার্সোনাল ডেটা যা নেবার নিক, অনলাইনে সব যেন হয়, রোদে বেরোব না। সিকিওরিটির জন্য সারভাইলেন্স চালাক। আমিও মুখ বুজে থাকব। ডিসেন্ট বা সিকোফ্যান্সি কোনোটাতেই অংশ নেবো না। ব্যাস। এত দেশ নিয়ে মাথা ঘামাতে বয়ে গেছে। পয়সা কামাব, ফুর্তি করব।
  • Manali Moulik | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৩৭545946
  • মানুষের জীবন নানারকম। আইডিন্টিটিও নানারকম। রাষ্ট্রকে এসবের ঠিকাদারি করতে দিলেই মুশকিল।
     
    আইডেন্টিটি পলিটিক্স এখন একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। অশোক আচার্যের Cosmopolitan citizenship - এ পড়েছিলাম নাগরিকদের নিজস্ব আচার আচরণ ও রাষ্ট্রের কর্তব‍্য বিষয়গুলি। তো আমাদের ক্ষেত্রে যেখানে ইউনিটি ইন ডাইভারসিটি মূলমন্ত্র, সেখানে এইরকম হোমোজেনাস কন্টেন্ট চালিয়ে কাজটা গোলানো হচ্ছে। হার্ট অফ ইন্ডিয়া জাতীয় কালচার বলে ইউপি, হরিয়ানা এই অংশগুলোকে চালানো হচ্ছে। Oxford Handbook -এ সঞ্জীব বড়ুয়ার রিজিওন সম্পর্কিত প্রবন্ধটা পড়তে পারা যায়। ইউপি বা নর্থ ইন্ডিয়া মূল ভারত বলে তুলে ধরাটা কী মারাত্মক সাব-ন‍্যাশানালিজম ক্রিয়েট করতে পারে। এম.এস.এ. রাও এবং ফ্র‍্যাঙ্কেল ডি. এফ ও দ্রষ্টব‍্য। একজন সোশিওলজিষ্ট বলেছিলেন (নাম ভুলে গেছি, কেউ জানলে বলবেন প্লিজ) পৃথিবীর মূল সিভিলাইজেশনাল কালচারগুলি চারভাগে বিভক্ত। চাররকম খাদ‍্যের সঙ্গে তুলনীয়। স‍্যুপ, থালি, কাবাব আর স‍্যান্ডুইচ। এর মধ‍্যে চৈনিক কালচার হচ্ছে স‍্যুপ। কারণ ওদের ধরুন শেনসি, হুনান, হেইলংজিয়াং, সেচুয়ান, শ‍্যানডং, পিকিং প্রতিটা প্রদেশের নিজস্ব কিছু ক‍্যারেক্টারিসটিক্স্ আছে, কিন্তু সেগুলি বহির্বিশ্ব চট করে আলাদা করতে পারবে না(খুব নিবিষ্ট গবেষক ছাড়া) তাই সবমিলিয়ে একটা বোলে যেন মিলেমিশে গিয়ে চৈনিক বৈশিষ্ট্য হিসাবেই দেখা হবে। ভারতবর্ষের রূপক হচ্ছে থালি। উত্তর ভারতের হিন্দি ধ‍্যানধারণা, পশ্চিমবঙ্গের কসমোকালচার, উত্তর-পূর্বের অজস্র বৈচিত্র্যময় আদিম জনজাতি, দক্ষিণভারতের দ্রাবিড় সেন্টিমেন্ট --- সবটাই অপূর্বভাবে নির্দিষ্ট অংশে সজ্জিত। প্রচুর পার্থক‍্য আছে, তবে কোনো একটি ছাড়া আমরা অসম্পূর্ণ। কাবাব হচ্ছে মধ‍্য-প্রাচ‍্যের ধারণালব্ধ রূপক। ওদের রাজনীতিতে কাজ করে 'হিরো ইনগ্রিডিয়েন্টস্'। যেটা সুয়েজ ক্রাইসিসের সময় সাহস দেখিয়ে মিশরের নাসের হয়ে উঠেছিলেন 'মর্ডান সালাদ্দিন'। এখন খোমেইনির প্রতি কিছুটা এই সেন্টিমেন্ট আছে। উবয়ের রাজনীতি সম্পূর্ণ আলাদা, কিন্তু মূল পয়েন্ট হলো উভয়েই ওয়েষ্টার্ন খবরদারির বিপক্ষে। ইউরোপের অবকাঠামো হলো স‍্যান্ডুইচ গোত্রের। সময়ভিত্তিক ভাঙাগড়া হয়েছে, স্তরে স্তরে সাজানো। তো এইসব আর কি.....
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:২৬545945
  • ওদিকে জন মায়ার ন্যায় রহিয়া গেল:-))))))
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:২০545944
  • :-)))) সে বোধ হয় হয়ে ই গেছে, বিশুদ্ধ বংশ আরনদু চারটে চাকর বাকরে জনসংখ্যা হয়তো আদি স্বরণযুগে ফিরে গেল;-))))
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:১৩545942
  • চীনের এফিসিয়েন্সি না কিমের এফিসিয়েন্সি ? এ দুটোই তো এখন মডেল।

    তবে চিন্তা করবেন না, আধারের বয়স অনেক হয়েছে, এবার নিশ্চয় নতুন সিস্টেম লেখা হবে। অ্যাই দিয়ে।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১৫:০৭545941
  • চীনের এফিসিয়েন্সির মূল ও প্রথম কথা হল, হুলু করলে ই হাপিস। বাকিটা স্মুদস্য মসৃন, সেই পটনার নতুন রাস্তা সম্পর্কে লালুর বদরসিকতা, হেমা মালিনী কে গালোঁ কি তরা। :-))))
     
    তবে আমাদের এচটা হেগে মুতে একসা এবং 56 ইঞ্চির হুঙ্কারের সহাবস্থান আছে যেটা বিরক্তিকর, গ্রান্টেড।
  • | ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৫545940
  • এদিকে BBCকে ইন্টারভিউ দিয়ে এ আর রহমান গুড মুসলিম থেকে ব্যাড মুসলিম হয়ে গেছেন। পুরো চাড্ডি কমুনিটি রে রে করে নেমে পড়েছে।
  • keyser | 158.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১৪:১৬545939
  • রাষ্ট্রের কাজ সার্ভিস দেওয়া। এই সিম্পল ব্যাপারটা গুলিয়ে দেওয়া হচ্ছে। মানুষের জীবন নানারকম। আইডিন্টিটিও নানারকম। রাষ্ট্রকে এসবের ঠিকাদারি করতে দিলেই মুশকিল।
     
    মাইরি চীনের মতো এফিসিয়েন্ট সরকার চাই। এইসব আধার-ভোটার নিয়ে দুদিন অন্তর হুলুস্হূল পোষায় না।
  • কালনিমে | 2402:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১৩:৫৭545938
  • আমার পরিচিত এক ভদ্রমহিলা-রান্নার কাজ করেন - তার মা কম বয়সে মারা যান, বাবা বাউন্ডুলে টাইপ - তেরো বছরে বিয়ে- পনেরোতে মা - ছেলে এখন কলেজে পড়ে। এ রকম একদম বিরল নয়
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:৪৭545937
  • এইসব কমেন্ট যারা করে ইসি তাদের ডেকে নিয়ে গিয়ে অফসার বানিয়ে দেবে।
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:৪৪545936
  • "তবে একই মানুষ কেন যে মাঝে মাঝে dutta লেখে আর মাঝে মাঝে datta লেখে"

    এই কমেন্টটা, এ মানে, কাকে দেখা গেছে যে বিভিন্ন সময়ে নাম - পদবীর বানান আলাদা লেখে ? কখনও banerjee দুটো e দিয়ে লেখে কখনো i লেখে? এইসব কথা বলা হচ্ছে? অজ্ঞানতা না ইচ্ছাকৃত? কাকে ডিফেণ্ড করা হচ্ছে আর কাকে দায়ী করা হচ্ছে?
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:৪১545935
  • "মুসলমান ও মেয়েদের অনুপাত নিয়ে এখনো পর্য্যন্ত কিছু বলেনি।"

    কোনদিনও কিছু না বলতে পারে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:৪০545934
  • "তবে একই মানুষ কেন যে মাঝে মাঝে dutta লেখে আর মাঝে মাঝে datta লেখে। যেকোন একটাতে স্টিক করে থাকলেই পারে"
     
    সত্যিই তো। সবাই কেন গৌমাতা লেখে না?
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:৩৯545933
  • বিশ্বগরু বুঝলেই হলো laugh
  • দ্রি | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:৩৪545932
  • কোর্ট ...
  • দ্রি | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:৩৪545931
  • মুসলমান ও মেয়েদের অনুপাত নিয়ে এখনো পর্য্যন্ত কিছু বলেনি।
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:২২545930
  • "বোঝাই যাচ্ছে আপনি বোঝেন নি। "

    কোর্ট অন্তত কিছু বুঝেছে যে হচ্ছে, যেভাবে হচ্ছে ঠিক হচ্ছে না। সেও অবশ্য আমি বুঝেছিলাম, আমি নয় শুধু, অনেকেই। আপনি বাদে।
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:২০545929
  • লিখেছিলাম তো, পড়েননি, যে মেয়েরা কেন বাদ যাচ্ছে তার কারণ আলাদা। আপনার কাছে অবশ্য সবই এক। সেই জন্যই লিখলাম, বোঝেননি।
  • দ্রি | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৯545928
  • "পড়ে দেখুন, নিস্চয় বুঝতে পারবেন।"
     
    বোঝাই যাচ্ছে আপনি বোঝেন নি।
  • দ্রি | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৮545927
  • "ঐত্তো, বেসিক ব্যাপারটা বোঝেননি। মেয়েদের অসুবিধেগুলো বোঝেননি। এই অসুবিধেগুলো গণ্য করেই যে ভোটার লিস্ট বানাতে হবে সেও বোঝেননি। বুঝবেন বলে আশাও করিনা। লেখাটা না পড়েই লিং ফিং দেন।"
     
    দেখুন কে কি বুঝেছে না বুঝেছে সেই নিয়ে এক্সপার্ট কমেন্ট না দিয়ে নিজে কি বুঝেছেন সেটা লিখতে পারেন।
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৭545926
  • "লিং এ আছে কিকরে অনুপাত জানা গেল? "

    পড়ে দেখুন, নিস্চয় বুঝতে পারবেন।
  • দ্রি | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৬545925
  • "খবরটবর দেখুন। লিং ফিং ও তো দেওয়া হয়েছে।"
     
    লিং এ আছে কিকরে অনুপাত জানা গেল?
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৬545924
  • ঐত্তো, বেসিক ব্যাপারটা বোঝেননি। মেয়েদের অসুবিধেগুলো বোঝেননি। এই অসুবিধেগুলো গণ্য করেই যে ভোটার লিস্ট বানাতে হবে সেও বোঝেননি। বুঝবেন বলে আশাও করিনা। লেখাটা না পড়েই লিং ফিং দেন।
  • দ্রি | 2406:*:*:*:*:*:*:* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৪545923
  • যেকোন কারণ জনিত। কাজ না বিয়ে সেটা জেনে কি লাভ? আপনি একটা এড্রেসে না থাকলে কি কারণে মুভ করেছেন সেটা ম্যাটার করেনা।
  • সিএস | 103.*.*.* | ২০ জানুয়ারি ২০২৬ ১২:০৯545922
  • নাম - পদবীর জন্য একটা বড় ডিকশনারি বানানো হোক। হিন্দীতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত