এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:৫৪545801
  • ঠিকই। পার্সোনাল কম্পিউটারের দিন শেষ হতে চলেছে। 
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:৫১545800
  • ওদিকে কম্পুটার মেমরির দাম হু হু করে বাড়ছে... ৩২ জিবি DDR4/5 মেমরি স্টিক যার দাম ছিল ৮০-১০০ ডলার, এখন দাম হয়েছে ৩৫০-৬০০ ডলার... কারণ, এআই ইন্ফ্রস্ট্রাকচার সব মেমরি নিয়ে নিচ্ছে...
    জেফ বেজোস বলছেন - Jeff Bezos believes AI will force you to rent your PC from the cloud, and the RAM crisis is accelerating it 
  • দ্রি | 2409:408c:1e8c:67c9:554a:835e:9ea7:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:২১545799
  • " টুনির মা লিপস্টিক মাখবে,"
     
    এইখানে আমি একটা বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি। চাই মেক ইন ইন্ডিয়া লিপিষ্টিক। 
  • দ্রি | 2409:408c:1e8c:67c9:554a:835e:9ea7:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:১৬545798
  • বুটস অন দা গ্রাউন্ড এর অন্য ডাইমেনশন আছে। লোক মারার জন্য ড্রোনই যথেষ্ট। কিন্তু কন্ট্রোলের জন্য বুটস চাই। এই যেমন আমেরিকার এখন ভেনেজুয়েলায় কী লিভারেজ আছে? এক্টিং প্রেসিডেন্ট মাদুরো যা করেছিল তাই করবে। 
  • দ্রি | 2409:408c:1e8c:67c9:554a:835e:9ea7:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:১২545797
  • "প্রতি রাজ্যের কিছু মানুষ অন্য রাজ্যে কাজ করেন, আবার অন্য রাজ্যের কিছু মানুষ সেখানে কাজ করেন। ভিন রাজ্যের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ভালো জিনিস না দেশের পক্ষে,"
     
    এখন বিভিন্ন রাজ্যে একটা মুভমেন্ট দানা বাঁধছে। রিজার্ভেশন ফর লোকালস। মহারাষ্ট্রে মারাঠীদের রেজারভেশন নিয়ে কথা চলছে। কর্নাটকে কানাড়াদের রেজারভেশন বিলও বোধহয় তৈরী হচ্ছে। গুজরাতেও গুজরাটিদের রেজারভেশন নিয়ে কথা উঠেছে। 
     
    মানুষের পারভেসিভ ধারণা এবং তজ্জনিত দুর্ব্যবহার নিয়ম করে কন্ট্রোল করা যায়না। আজকাল মব লিন্চিংএর ওপর শক্ত আইন হয়েছে। কিন্তু লিনচিং একটা এক্সট্রিম। ডে টু ডে খারাপ ব্যবহার অনেক সাটল। 
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:০৪545796
  • কিন্তু বুটস অন গ্রাউন্ডস কি আর আজকাল সেরকম রেলেভ্যান্ট .... ওবামার আমলে তো রেকর্ড লোক (অবশ্যই অন্য দেশে) মারা হয়েছিল ওয়াশিংটন থেকে ড্রোনের বাটন টিপে ...

    Obama’s covert drone war in numbers: ten times more strikes than Bush
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:০০545795
  • চায়নার হুকোউ (Hokou) সিস্টেম দিয়ে ইন্টারনাল মাইগ্রেশন কন্ট্রোল করেছে, যদিও সিস্টেমটার দফায় দফায় অনেক রিফর্ম করেছে ...  হুকৌ ব্যবস্থায় সামাজিক সুবিধাগুলোকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য পরিসেবা ও চাকরি জন্মস্থানের সঙ্গে সংযুক্ত করে রাখে ... এর ফলে কিছু সুবিধা তৈরি হয়েছে, যেমন নগরায়ন এর গতি কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে ... তবে এর বড় অসুবিধাও রয়েছে - এই পদ্ধতিকে কেন্দ্র করে একটা ইনইকোয়ালিটি তৈরি হয় তো বটেই, এবং সেই বৈষম্যকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয় .. শহরে আসা গ্রামীণ অভিবাসীদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো অবস্থায় ঠেলে দেয় ... 
  • দ্রি | 2409:408c:1e8c:67c9:554a:835e:9ea7:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:৫৩545794
  • https://english.alarabiya.net/News/middle-east/2026/01/17/iraq-takes-full-control-of-air-base-after-us-withdrawal-defense-ministry-says
     
    US forces have ‍withdrawn from Iraq's Ain al-asad Airbase, which ⁠housed US-led forces in Western Iraq, and the Iraqi army has ‍assumed full control, ‍the Iraqi defense ‍ministry ⁠said ‌on ⁠Saturday.
     
    In ‍2024, Washington and Baghdad ⁠reached an understanding ‌on plans for the withdrawal of US-led ‍coalition forces from Iraq.
     
    ইরান রিট্যালিয়েট করতে পারে সেই ভয়ে বেস থেকে মিলিটারি সরিয়ে নিয়েছিল আমেরিকা। এখন ইরাক মনে হচ্ছে আমেরিকাকে আর ঢুকতে দেবেনা। 
     
    গুড রিডেন্স। 
  • b | 2402:3a80:1c71:f0e1:478:5634:1232:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:৪৭545793
  • কাল প্রধানমন্ত্রী কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লীপারের উদ্বোধন করলেন।  কিন্তু ট্রেনটি এখনো অবধি নিয়মিত টাইম টেবলে দেখছি না। কেউ সন্ধান পেলে জানাবেন। 
    Ntes : train between stations
  • lcm | ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:৩৩545792
  • ২০২১ এর হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে থেকে ২২ লাখ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করেন। আর, অন্য রাজ্যের প্রায় ১.১ কোটি মানুষ পশ্চিমবঙ্গে কাজ করেন। প্রতি রাজ্যের কিছু মানুষ অন্য রাজ্যে কাজ করেন, আবার অন্য রাজ্যের কিছু মানুষ সেখানে কাজ করেন। ভিন রাজ্যের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ভালো জিনিস না দেশের পক্ষে, এক সময় বম্বেতে বিহারি শ্রমিকদের ওপর অত্যাচার হত, এখন অনেক জায়গায় শুরু হয়েছে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার। এটা বন্ধ করা উচিত। নইলে পশ্চিমবঙ্গের বাঙালি যদি অন্য রাজ্যের মানুষের ওপর অত্যাচার শুরু করে, এবং এরকম যদি সারা দেশে হতে থাকে তাহলে গৃহযুদ্ধ বেঁধে যাবে।
  • | ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:০২545791
  • টোনি রাঈএর  Treasures of Himalaya বইটা খুঁজছি,  অনলাইনে পাচ্ছি না।  কেউ কোন খোঁজ দিতে পারেন? 
  • বোদাগু | 2406:b400:1a:9e4e:70fc:3c04:dc8:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১২:৫৭545790
  • মনে করুন সেক্টর ফাইভ বেঙ্গালুরু আর হায়্দ্রাবাদকে কম্পিটিশন এ হারিয়ে দিল। ভারতের আগামী কুড়ি বছরের সমস্ত টেকনোলোজি জব শুধু বাংলায় তৈরি হল, তখনও বাইরে থেকে আসা দক্ষ শ্রমিক লাগবে। মাইনে কড়ি দিতে হবে। স্থানীয় অনেক লোক সঠিক স্কিল না থাকার কারণে শুধু দোকান বা বাড়ি ভাড়া দেবে। ঘটনা হল মমতা ব্যানার্জি একটা সময় ওভারসি করছেন প্রশাসনটা, যখন কৃষিতে লাভ তলানি, বড় মানে বিরাট বড় স্কেলে না করলে,  শিল্পগুলির যা গতি, তাতে খুবই বিশেষ ভাবে দক্ষ লোক ছাড়া চাকুরি, দীর্ঘ চাকুরি অসম্ভব, শুধু নগরায়নের কন্ট্রাকটরি আর মস্তানি শিল্পকে আগলে চলছে। মমতা ব্যানার্জিকে ও তার প্রশাসনকে যদি একজন সুযোগসন্ধানী অথচ ভবিষ্যত দেখতে না পাওয়া প্রশাসক ও ধরে নি, যেটা ধরতে পরিশ্রমের প্রয়োজন নেই, আসল ক্রাইসিস হল, পৃথিবীর সব উৎপাদন চীন করলে বাকিরা কি করবে, আর কি ধরণের ইকোনোমি তৈরী করলে স্বল্প শিক্ষিতের উচ্চাকাংখা মেটানো যাবে। উচ্চাকাঙ্খা শব্দতে শ্রেণী সচেতন নাক শিঁটকোনোর কিসু নাই, টুনির মা লিপস্টিক মাখবে, এবং এটাও মনে রাখা দরকার সারা পথিবীতে সর্বত্র সবচেয়ে হাই গ্রোথ পিরিয়ড এর বৈশিষ্টই হল, স্বল্পশিক্ষিতের উচ্চাকাঙ্খা ও ক্রয় ক্ষমতার বৃদ্ধি। কখনো রাজনৈতিক অধিকার সহ (সোভিয়েত ইউনিয়ন ১৯২১-১৯৩৯, ১৯৪৫-১৯৮০ সেন্ট্রালাইজ্ড প্ল্যানিং এর বাজারে, ইউরোপ আমেরিকার লিবেরাল ডেমোক্রাসি, ১৯৪৫-২০০৮, কখনো রাজনৈতিক অধিকার বাদ দিয়ে যথা চীন 1979-2019)  :-)))))   
     
    বাঙালী চিন্তাবিদদের এসব নিয়ে ভাবতে হবে, এবং ভেবে থাকলে, আমাদের জন্য সোজা কইরা লিখতে হবে। যাতে আমরা দুপাতা পড়ে আঙুল কনকনাতে পারি।  :-)))))))))))))))))
  • বোদাগু | 2406:b400:1a:9e4e:70fc:3c04:dc8:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১২:৪২545789
  • বম্বের শহরের ইতিহাসের অনেক বই আছে, তবে সবচেয়ে ইন্টারেস্টিং মীনা বা মীরা মেনন আর নীরা আদরকরের লেখা ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এর একশো বছরের ইতিহাস। প্রায় ১৮৯০-২০০০ । 
  • বোদাগু (আদি) | 2406:b400:1a:9e4e:70fc:3c04:dc8:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ১২:৩৬545788
  • মাপ করবেন ভাই, প্রথমে ক্ষমা চেয়ে নিছি। একটু কড়া করেই বলি। আগের পোস্টে খুবই সীমিত ভাবনা। প্রায় বাংলার অ্যাভারেজ সিপিএম সমার্থক এর মতো। বা বাংলা​​​​​র লিবেরেল মেডিয়া বা তৃণমূলের ইন্ডাস্ট্রির অখাইদ্য ​​সিরিয়াল ​​​​​​দের ​​​​​​​মত ও ​​​​​​​বলা ​​​​​​​যেতে ​​​​​​​পারে। বিজেপি ​​​​​​​মনুষ্যেতর ​​​​​​​বা নারান ​​​​​​​ব্যানার্জি ​​​​​​বা কুনাল সরকার বলে এই আলোচনায় তাদের ​​​​​​​ধরা ​​​​​​​হয় ​​​​​​​নি।  
    ঠিক অন্য রাজ্যের শ্রমিকদের মতই, পশ্চিমবংগের শ্রমিক, দক্ষ বা আধা দক্ষ, অদক্ষ শ্রমিক, পেশা অনুযায়ী হোয়াইট বা ব্লু কলার রা নানা কারণে রাজ্যের বাইরে যান। তার মধ্যে নিজের রাজ্যের শহরে কাজ কম থাকা একটা কারণ মাত্র।  
    পস্চিমবংগের থেকে ঢের বেশি মাইনে অনেক রাজ্যে। কাজের সুযোগ বেশি। আবার অন্যদিকে অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলে বা শহরে বিহার উড়িষ্যার প্রচুর লোক আছে। এটা কলোনিয়াল ইতিহাস, চটকলের ইতিহাসের সঙ্গে জড়িত। কমিউনিস্ট রা শিল্পাঞ্চলে আন্দোলন করতেন, সুনীল সেনগুপ্ত, ননী ভৌমিক দের ১৯৪৯ এর চটকল স্ট্রাইকে কারখানার গেটে বোমা মারার হিলারিয়াস গল্প বিখ্যাত। তাঁরা শ্রেণী ভিত্তিক অধিকারের আন্দোলন করতেন। বিভিন্ন ধরণের ইতিহাসের গতি আছে। দু ধরণের অ্যানালিসিস পাওয়া যায় দীপেশ চক্রবর্তি আর শুভ বসু র লেখায়। 
     
    বম্বে শহরকে মাহারাষ্ট্র রাজ্যের আন্দোলনে পরিণত করেছিল মহরাষ্ট্রের কৃষিপ্রধান অঞ্চল থেকে আসা সুতো আর বস্ত্র শ্রমিক। তারাই ১৯৪৬ নৌ বিদ্রোহের সমর্থক আবার ১৯৬০ এর গুজরাটি বিরোধী মারাঠি জাতি রাষ্ট্রের আন্দোলন গড়ে। তারাই চীন যুদ্ধের সময়ে কমিউনিস্ট ও সোশালিট খুন করা শুরু করে। এবং ১৯৮৪তে কংগ্রেস এর শেষ বড় ট্রেড ইউনিয়ন নেতা দত্তা সামান্থ খুন হবার পরে, শিব সেনা ১৯৮৫ তে প্রথম বার গ্রেটার মুম্বাই মিউনিসিপাল ইলেকশন যেতে। জাতি টিকিটে। 
     
    ব্যবসার ক্ষেত্রে মারোয়াড়ি গুজরাটিদের লোক জন বেশি। পৃথিবীর যে কোনো শহরাঞ্চলে ইমিগ্রান্ট লোক অপর্চুনিটির খোঁজে যায়।  ইনভেস্টমেন্ট ক্যাপিটাল বর্ডার পেরোবে, মানুষ পেরোবে না এই ধারণাটি ট্রাম্প এবং অন্যান্য কমলালেবু মার্কা ভক্ত মুর্খরা পোষণ করে। কাশ্মীর দখলে আগ্রহ দেখায়, আদিবাসীর জংগল খনিজর জন্য দখল করে, কিন্তু আসামে শুধু বাঙালী খুন করবে বলে এন আর সি বানায়। 
     
    সাশারণত গ্রোথ ইকোনোমিতে মুভমেন্ট চালু থাকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা তে ব্যাপক ইমিগ্রেশনই তাদের অর্থনৈতিক সাফল্যের ভিত্তি। রাশিয়া ভর্তি ছিল চীন কোরিয়ার ইমিগ্রান্ট এ, একটা সময়ে, সে সব খবর বেশি আসতো না। চীন ভারত বড় দেশে, জনসংখ্যা বেশি বলে কাজের ইমিগ্রেশনকে ভয় পাওয়ার রীতি আছে, কিন্তু যারা ভয়্টা বাড়ায় তারাই আবার কাজের অধিকারের স্বীকৃতি দেয় না, রাজনৈতিক সমীকরণ বুঝে ইনার লাইন পারমিট তৈরী করে। 
     
    সুস্থ সমাধান খুব একট নেই, তবে মানুষকে নিজের বাড়ির কাছে অধিকার আর মাইনেটা ভালো করে দেওয়া গেলে, আর বড় মার্কেটে কম্পিট করতে দিলে মানুষ নিজেরটা বুঝে নিতে পারে। চীনে অনেক রিজিয়ন এর মানুষকে অন্যায় ভাবে শিল্পোন্নত রিজিয়নে সব সময়ে আসতে দেয় না। ইন্টারনাল ভিসা ওয়ার্ক পারমিট ইত্যাদি আছে। আরো কোন কোন দেশে আছে। এগুলি সবই শ্রমিক মানুষের বিরুদ্ধে ঘটে চলা পাপ। 
     
    একটাই আনন্দের কথা। এ আই এসে গেছে। প্রতিভা নিরপেক্ষে অনেকের  বেকার হওয়ার এবং ভাতা নিয়ে বাঁচার সময় এসেছে। শ্রমিকের মুভমেন্ট এর আভ্যন্তরীন রেস্ট্রিকশন তৈরী করাটা সোজা রাস্তা তবে গভীর ভাবে চিন্তিত রাস্তা কিনা বোঝা কঠিন। তার চেয়ে বিজেপিকে দিকে দিকে ভোটে প্রাকটিকালি শুন্য করা সোজা। 
  • Manali Moulik | ১৮ জানুয়ারি ২০২৬ ১২:০১545787
  • একটা চেন বা সিস্টেমের কথা বলছি শুনুন।
    পবতে কাজের কোনো সুযোগ না থাকায়, অসংগঠিত ক্ষেত্রে কাজ না পাওয়ায় শ্রমিকরা অন‍্য রাজ‍্যে যাবে। সেখানে বিজেপি শাসিত রাজ‍্যে ইসলাম ধর্মের হওয়ার জন‍্য ও বাংলা ভাষায় কথা বলার জন‍্য তাদের 'অনুপ্রবেশকারী' বা 'বাংলাদেশী' বলে পেটানো হবে। তখন আবার এ রাজ‍্যে টিএমসি তাদের ধর্মীয় পরিচয়টাকে বড়ো করে দেখিয়ে তুমুল হাঙ্গামা শুরু করবে। তারপর কম‍্যুনাল ঝঞ্ঝাটের চাপে ভোট ভাগ হবে।
    আর ফেবুতে দিতিপ্রিয়াকে জিতু কামাল কী মেসেজ করেছে, সেটা এনাবলিং অ‍্যাটিটিউড কিনা, দিতিপ্রিয়া নারীবাদী না অপরিণত এসব নিয়ে বিশাল বিশাল হ‍্যাজ নামানো চলবে। 
    পবর মানুষজন গর্দভ নাকি অ‍্যান্টামিবা?
  • বোদাগু | 2406:b400:1a:9e4e:4584:d955:b7a8:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:৪৪545786
  • সোশাল মেডিয়া ফীডঃ 
     
  • বোদাগু | 2406:b400:1a:9e4e:4584:d955:b7a8:***:*** | ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:৪১545785
  • বেলডাঙায় যে সব শ্রমিকরা প্রতিবাদ করছে যারা ছাপড়ায় মার খেয়েছে। আর ধরেই নেওয়া যায় এটা হুমায়ুন কবীর আর বিজেপিরর সঙ্গে তৃণমূলের প্রশাসনের টার্ফ ওয়ার।
     
    আর্যাবর্তের বিহারে বাঙালির মার খাওয়ার অধিকার খুব স্পষ্ট, তবে সে বাড়ি ফিরে এসে প্রতিবাদ করলে তাড় বাড়ি নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস আর ঢাকা হয়ে যায়।
  • Bratin Das | ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:১৫545784
  • তিসি, বেশ ইন্টারেস্টিং 
  • Bratin Das | ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:১৪545783
  • বেলডাঙা য় কীসব  চলছে।  মনে হচ্ছে জায়গাটা  ভারতবর্ষে র বাইরে
  • Manali Moulik | ১৭ জানুয়ারি ২০২৬ ২৩:২৫545782
  • ডবল ইঞ্জিন রাজ‍্যে তো আবার বাঙালী পেটানো চলছে।
  • বোদাগু | 2402:3a80:1985:32a:378:5634:1232:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ২০:০৪545781
  • ইলামবাজার এমন একটা জায়গা যেখানে শালগাছেরা ও তৃণমূল। সেখামে এসআইআর বাঁদরামির বিরুদ্ধে রাস্তায় নেমে তৃনমূলের ছেলেমেয়েরা তৃণমূলের পুলিশের কাছে মার খেল। এগুলো কমন ঘটনা কিন্তু এজেন্সির রাজনীতিতে বাজে চেহারা নিয়ে থাকে। পশ্চিমবঙ্গে শুধু না সারা পৃথিবীতে পুলিশ অর্ডার এবং কনজারভেটিভ অর্ডারের পক্ষে। পোলিটিকালি মমতার পুলিশ মমতার পেছনে লাগছে ও লাগবে। এটাও এখানে কমন ঘটনা। কিন্তু বড় ঝাড় হলো এই ইসুতে এটা হোক কোনো শুভবুদ্ধিসম্পন্ন লোক চাইবে না। বিএলও রা তো ভালো ভাবে ইস্তফা দিচ্ছিল আবার কি কেস হল জানিনা।
  • বোদাগু | 2402:3a80:1985:32a:378:5634:1232:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৩545780
  • যাক randomness আর আরবিট্রারিনেস শব্দগুলির আক্ষরিক, গাণিতিক অর্থের নৈকট্য বুঝতে পেরেছিস। আমি আশাবাদী আর সামাজিক আর শাসনতান্ত্রিকটা পরের বার হবে। শুভেচ্ছা রইলো। :-)))
  • dc | 2402:e280:2141:1e8:b522:3428:cedd:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:০২545779
  • ব্রতীন :-)
     
    আমি রিসেন্টলি পড়লাম অ্যাড্রিয়ান চাইকোভস্কির লেখা চিল্ড্রেন অফ টাইম। এটা একটা ট্রিলজির প্রথম গল্প, পরের দুটো এখনো পড়িনি। মাকড়শাদের কামিং অফ এজ এর গল্প, আবার জেন্ডার ইনভার্শানের ও গল্প বলা যায়। স্পেস অপেরা জঁরা।
  • Bratin Das | ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:২২545778
  • দ্রি আর ডিসি তোমাদের  বক্তব্য জানলাম। 
  • Bratin Das | ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:২০545777
  • বোধি দা,বৈধ ডকুমেন্ট  স্ট্যাটিসটিকস এর ভাষায়   random variable.
    সত্তর আশির দশকে রেশন কার্ড থাকলেই  সে বৈধ নাগরিক।  নব্বই এর দশকের মাঝামাঝি হল ভোটার্স কার্ড। আরো পরে এল আাধার।
     
    আর পাসপোর্ট ছিল আছে এবং থাকবে। কিলিয়ার?
  • Bratin Das | ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:১৫545776
  • সিএস, আমাদের চার জনের নামই ভোটার লিস্টে  ছিল। বাপি, মা মিসেস এর আধার এই হয়ে গেছে। আম ওয়াক্ত পর আমি আমার আধার কার্ড খুঁজে পাই নি। তাই পাসপোর্ট  এর জেরক্স দিতে হয়েছিল।
  • Bratin Das | ১৭ জানুয়ারি ২০২৬ ১৭:১৩545775
  • আরে  a যে,বহুদিন পরে।কেমন আছো?
  • বোদাগু | 2406:b400:1a:cded:6c89:c86a:8091:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:২৬545774
  • এবং ভাষা
  • বোদাগু | 2406:b400:1a:cded:6c89:c86a:8091:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৪:৩২545773
  • @সোমনাথ দাশগুপ্ত ভাই যদি দেশে বা কলকাতায় থাকিস আর মেলায় যাস কিছু ইন্টারেস্টিং মাল পেলে খোঁজ দিস। 
  • বোদাগু | 2406:b400:1a:cded:6c89:c86a:8091:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৪:২৪545772
  • সিএস/ সৈকত (দ্বিতীয়), তো বইমেলা যাব না।  ইন্টারেস্টিং কিছু দেখলে জানিও কিন্তু গুরু। বোথ new and old writing . New writing একটু বোরিং আর সেল্ফ প্রোমোশনের.আপদ যুক্ত তবে টপিক ইন্টারেস্টিং হলে জানিও। 
    সোমনাথ দাশগুপ্ত আর তাপস দাশ কেও একই অনুরোধ করব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত