এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 2401:4900:733a:c602:4e91:712c:9a7b:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:০০545471
  • দ্রী ,                                                              চীনের আর্থিক ক্ষমতা বেড়েছে কিন্তু মুশকিল যে হাইব্রিড ওয়ারফেয়ারে যেরকম ইরান ইরাক নেপাল বাংলাদেশ বা ল্যাটিন আম্রিকাতে CIA করে , চীনের সেরকম হাইব্রিড ওয়ারফেয়ারের ক্ষমতাই নেই l নাহলে আম্রিকার মতো অথরিটেরিয়ান অলিগোর্কীর রাষ্ট্রে আরামসে একটা সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া যেতেই পারে l মেক্সিকোর ড্রাগ কারটেলগুলো থেকে অস্ত্র ঢুকবে আর ক্যালিফর্নিয়া টেক্সাস এসব জায়গাতে সিভিল ওয়ার চলবে যেখানেই ল্যাটিনো মেজরিটি l সেটা হচ্ছেনা যেহেতু চীনের হাইব্রিড ওয়ারফেয়ারের ক্ষমতাই নেই l আম্রিকাতে সিভিল ওয়ার না হলে পৃথিবী শান্ত হবেনা এটা না বোঝাই চীনের ঐতিহাসিক ভুল l 
  • MP | 2401:4900:733a:c602:4e91:712c:9a7b:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪৭545470
  • @দ্রি , স্থলপথেও ইরানের উপরে হামলা করাই যায় কিন্তু এলাকার স্থানীয় সুন্নী দেশগুলোর ইরানের উপরে আক্রমণে কোনো সমর্থন নেই এখনো পর্যন্ত l সৌদী কুয়েত কাতার ওমান  তুর্কিয়ে এমনকি পাকিস্তান পর্যন্ত ইরানের উপরে আক্রমণ সমর্থন করছেনা l. যুদ্ধ হলেই লক্ষ লক্ষ শরণার্থী তৈরী হবে যার মূল্য পুরোপুরি দিতে হবে এসব স্থানীয় সুন্নী দেশগুলোকেই l ইরাক সিরিয়া আফগানিস্তানে লিবিয়া ইয়েমেন আমরা সেটাই দেখেছি l স্থানীয় দেশগুলোতে ঘাঁটি না গাড়লে দীর্ঘমেয়াদী ভাবে ইরানে আক্রমণ করা সম্ভব নয় l কিন্তু শরণাথীদের ভয়ে স্থানীয় দেশগুলো সেই ইরানে আক্রমণ সমর্থন করছেনা l আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে ইরানে হামলা হলে কালকে সৌদী তুর্কিয়ে বা পাকিস্তানে হামলা হবেনা কেই বা বলতে পারে l অদ্ভুত ব্যাপার এটাই যে সুন্নী দেশগুলো চাইছেনা শিয়া ইরানের উপরে আম্রিকা আক্রমণ করুক l 
  • %% | 49.206.***.*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮545469
  • The United States needs Greenland for the purpose of National Security. It is vital for the Golden Dome that we are building. NATO should be leading the way for us to get it. IF WE DON’T, RUSSIA OR CHINA WILL, AND THAT IS NOT GOING TO HAPPEN! Militarily, without the vast power of the United States, much of which I built during my first term, and am now bringing to a new and even higher level, NATO would not be an effective force or deterrent - Not even close! They know that, and so do I. NATO becomes far more formidable and effective with Greenland in the hands of the UNITED STATES.
    Anything less than that is unacceptable. Thank you for your attention to this matter! President DJT
  • %% | 49.206.***.*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:২১545468
  • দ্রি | 2406:b400:b4:84c2:c1d:143a:9459:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩545467
  • ইনডিয়ান এম্বাসি অফ তেহেরান এর ওয়েবসাইট এ কিন্তু এই  অ্যাডভাইসারি পেলাম না। 
     
     
    অন্য একটা অ্যাডভাইসারি আছে। 
     
    In view of recent developments, Indian nationals are advised to avoid non-essential travel to the Islamic Republic of Iran until further notice.

    2. Indian citizens and PIOs currently in Iran should exercise due caution, avoid areas of protests or demonstrations, and closely monitor news as well as the website and social media handles of the Embassy of India in Tehran.

    3. Indian nationals living in Iran on resident-visas are advised to register with the Indian Embassy, if not already done so.
  • Manali Moulik | ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬545466
  • নবনীতা দেবসেনের জন্মদিন গেলো রিসেন্টলি। ওনার 'নারী ও কালি কলম'  সম্বন্ধে লেখাটার সুত্র ধরে মনে পড়লো তসলিমা নাসরিনের 'দ্বিখন্ডিত'  ও  'আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ'  বইদুটির কথা। নির্বাচিত কলাম যাদের পড়া তাঁরা আরো ভালো জানবেন। রিসেন্টলি ফেবুতে ভেনেজুয়েলা ইস‍্যুতে ওনার পোস্ট ও এক যুব বামনেতার প্রত‍্যুত্তর সম্পর্কে অনেকে হয়তো জানেন। 'নারী' সম্পর্কে সাধারণ ও চাড্ডিরা যা বোঝাতে চায়, তার ব‍্যতিক‍্রমকে এইরকম আক্রমণটা বামকর্মীর থেকে ঠিক মানতে পারিনি। তসলিমা একজন ছকভাঙা লেখিকা, মৌলবাদের বিপক্ষে এমন সাহসী কলম খুব কম লেখক-লেখিকা ধরেছেন। সংশোধনবাদী পথের উপর এখানেই বিরক্তিটা আসে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর ঘোষের 'যুক্তিবাদের চোখে নারীমুক্তি' বইতে খোলাখুলি ওনার বিরুদ্ধে প্রচার দৃষ্টিকটু লেগেছিলো। @বোদাগু (আদি) স‍্যার বলবেন কিছু ? 
    শ্রদ্ধেয় আজিজুল হকের মৃত‍্যুপরবর্তী সময়ে অনেককে বলতে শুনেছি, উনি তসলিমাকে সমর্থন করেননি, এটাই নিজ সম্প্রদায়ের তরফ থেকে ওনার বড়ো যোগ‍্যতা। অর্থাৎ কারাগারে ১৮ বছরের অমানুষিক সংগ্রামকে এটা বলার মাধ‍্যমে ছোটো করা হলো। নারায়ণ স‍্যানালের 'এমন তো হয়েই থাকে' গ্রন্থের ভূমিকাতেও আজিজুল হকের 
    ক্রিয়াকলাপের  সশ্রদ্ধ  উল্লেখ আছে। এপ্রসঙ্গে আলোকপাত হওয়া উচিত।
  • | ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৩৪545465
  • পিটার হপকার্কের মত কেউ কি গ্রেট গেম ২.০ লিখছে এখন? 
  • %% | 49.206.***.*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:২৭545464
  • The Indian Embassy in Tehran on Wednesday advised all Indian nationals stranded in Iran to leave the country immediately, given the ongoing protests against the Ayatollah Khamenei regime.
     
    All Indian nationals — businesspersons, students, pilgrims, and tourists — have been asked to leave the country using available means, including commercial flights. The advisory comes as the death toll in Iran protests jumped to at least 2,571 people on Wednesday.
  • দ্রি | 2406:b400:b4:d31e:6c65:80d5:f701:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:২৩545463
  • " স্থলপথ কি করে না? "
     
    না স্থলপথ করেনা। ভেনেজুয়েলার সামনে নেভি দিয়ে এবার যেরকম ব্লকেড করল স্থলপথে সেরকম পারবে না। 
  • দ্রি | 2406:b400:b4:d31e:6c65:80d5:f701:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:২১545462
  • @MP
     
    চীন এখন অনেকের থেকেই ডলারে তেল কিনছে না। রাশিয়া ইরান ভেনেজুয়েলা নাইজেরিয়া। এটা আমেরিকার পছন্দ না। ঐজন্য এত যুদ্ধ যুদ্ধ ভাব। 
  • dc | 2401:4900:6348:b6df:d0fc:8c8b:967d:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৫৫545461
  • জলপথ তো ইউএস নেভি কন্ট্রোল করে, স্থলপথ কি করে না? ট্রাম্প যদি রেলের ওপর দুম করে একটা হেলফায়ার মেরে দেয়? গতোবার তো ইরানের সোলেমানিকে বাগদাদে টপকে দিয়েছিল! তখন কি পুটিন আবার রাগ করবে?  
  • দ্রি | 2406:b400:b4:d31e:6c65:80d5:f701:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯545460
  • ইউয়ান সম্ভবত। খুব পরিষ্কার করে ইরান চীন কেউই বলে না। তবে সুইফট ইউজ করেনা। 
     
    আর ওদিকে ইরান থেকে চীন ট্রেন লাইন হয়ে গেছে। এখন অপারেশনাল। বেল্ট এন্ড রোড প্রকল্প। তেল , অন্য মাল এখন রেলে চলে যাবে। জলপথের প্রয়োজন নেই। যেটা ইউএস নেভি কন্ট্রোল করত। 
     
    এইসব। 
  • MP | 2409:4060:303:b74f:be0b:9ba5:58f:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩545459
  • আচ্ছা আম্রিকা কি ভেনেজুয়েলা আর ইরান দখল করে পুরোপুরি ভাবে চীনে তেল আর গ্যাস এক্সপোর্ট বন্ধ করে দিকে পারে ? অন্য দেশ যেমন ভারত ইউরোপ জাপান ইত্যাদি এরা কি পুরোপুরি ভাবে চীন যে তেল কিনতো সেটা কিনতে পারবে ? আমি মনে করি যে আম্রিকার ভেনেজুয়েলা আর ইরানে আক্রমণের মূল উদ্যেশ্য হচ্ছে যে চীনকে আর তেল না দেওয়া যাতে চীন আর AI ডাটা সেন্টারে বানাবার ইলেকট্রিসিটি জোগাড় করতে পারে l টেকনিকালি দুনিয়ার অন্য দেশগুলোর যেমন ভারত বা ইউরোপ জাপান এদের পক্ষে কি সম্ভব যা তেল চীন কিনতো সেটা রিপ্লেস করে দেওয়া ?
  • Manali Moulik | ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৩০545458
  • সেটলমেন্ট কি স্বর্ণে? না ইয়ান? সম্ভবতঃ খোমেইনি মধ‍্যপ্রাচ‍্যে প্রথম যিনি ডি-ডলারাইজেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তবে অভ‍্যন্তরীণ নীতিগুলি বদল করলে দেশে এই অবস্থাটা হতো না।
  • দ্রি | 2406:b400:b4:d31e:813f:d123:693:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮545456
  • "ইরানের উপর ট্রাম্পদার এতো হম্বিতম্বি কী কারণে? খোমেইনির এগেনইষ্টে তো গৃহযুদ্ধ চলছে অলরেডি,"
     
    হম্বিতম্বির একটা কারণ হল ইরানের ওপর স্যাংশান লাগানো সত্বেও চীনকে তেল বেচে। আর সেট্লমেন্ট ডলারে হয়না। 
  • দ্রি | 2406:b400:b4:d31e:813f:d123:693:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫545455
  • "অফুরন্ত নয়..  নইলে মঙ্গোলিয়া, নর্থ কোরিয়া, এমনকি ইন্ডিয়া থেকে সৈনিক ভাড়া করে যুদ্ধ করতে হয় না ..."
     
    নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার মিলিটারি ট্রিটি আছে। সুতরাং ওটার একটা বেসিস আছে। 
     
     
    According to Article 4 of the treaty that Kim and Putin signed on June 19, North Korea and Russia “shall immediately provide military and other assistance” to the other party if it “falls into a state of war due to armed invasion from an individual or multiple states.” The treaty stipulates that the assistance must be in accordance with Article 51 of the UN Charter, which preserves the right to “individual or collective self-defense” in response to an armed attack against a UN member.
     
    নর্থ কোরিয়া থেকে ট্রেনড সৈন্য অফিসিয়ালি গেছে। ইন্ডিয়া থেকে কেউ অফিসিয়ালি যায়নি। যারা গেছে তারা হল সোলজারস অফ ফরচুন। বডি শপার্স পয়সা দিয়ে নিয়ে গেছে। খুবই অল্প। 
     
    যাই হোক রাশিয়ার স্ট্যান্ডিং আর্মি খুব ছোট নয়। তাছাড়া অনেক স্ট্যান্ডবাই থাকে। স্তালিনগ্রাডের যুদ্ধে মিলিয়ন রাশিয়ান মারা গেছিল। কিন্তু তাও তারা ডিফেন্ড করেছিল। 
     
    তবে আমি হিউমান রিসোর্সের কথা বলিনি। বলেছি ফিজিক্যাল রিসোর্সের কথা। অফুরন্ত। ওই লোভেই তো ইউরোপীয়ানরা নেপোলিয়নের সময় থেকে রাশিয়া কব্জা করার চেষ্টা করে যাচ্ছে। নেপোলিয়ন পারেনি। হিটলার পারেনি। নেটো ও পারবে না। 
     
    খেলা দেখতে থাকুন। কেউ কেউ বলেছিল স্যাংশানের চাপে রাশিয়া এক বছরে কোলাপ্স করবে। রাশিয়া দিব্যি আছে। ইউরোপেরই অবস্থা ল্যাজেগোবরে। 
     
     
  • Bratin Das | ১৪ জানুয়ারি ২০২৬ ১৪:০৪545454
  • আরে কাবলি দার বাড়ির সে ভাটে তো আমিও ছিলাম।  হুতো এবং হুতোর দাদা লামা।নীনা দি এবং মি: নীনা ।  সামরান,সুমেরু,সিকি আরো কে কে সব যেন ছিল...
  • Bratin Das | ১৪ জানুয়ারি ২০২৬ ১৪:০২545453
  • বোধি দার ডিসক্লেমার যুক্ত অভিনন্দন দেখে  হঠাৎ  কেন জানিনা  ভসভসিয়ে হাসি পেল। সেই গুরুর পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন হাতে গোণা কজন ভাট করতো
  • Bratin Das | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬545452
  • লসাগু দা, গ্রীনল্যান্ড নিয়ে "চরম" থিয়োরি নামিয়েছো তো।  যাকে বাংলায় বলে টোটাটাটাল
  • dc | 2401:4900:6327:f9c4:590b:68dd:4af9:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩৬545451
  • আরে আমি আর এলসিএমদা একই লাইনে ভাবছি laugh​তবে ট্রাম্পের কিন্তু সত্যিই ওবামা ডিরেন্জমেন্ট সিনড্রোম আছে। 
  • lcm | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩৫545450
  • dc | 2401:4900:6327:f9c4:590b:68dd:4af9:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩৪545449
  • গ্রিনল্যান্ড, ইরান, ভেনিজুয়েলা সব নিয়েই ট্রাম্প অ্যাপোলজিস্টরা নানা থিওরি মার্কেটে নামাচ্ছে, কিন্তু ঠিক কি কারনে ট্রাম্প এরকম ওপেনলি দেশ দখল করার চেষ্টা করছে সেটা কারুর কাছেই পরিষ্কার না। পার্সোনাল গেইন তো আছেই, তা ছাড়া সেরকম কোন কারন নেই। গ্রিনল্যান্ডে বহুকাল ধরে আমেরিকান বেস আছে, এরকম ওপেনলি হম্বিতম্বি না করে যদি আমেরিকান আর্মি ডেনমার্কের সাথে চুপিচুপি নেগোশিয়েট করতো (যা এতোদিন হয়ে এসেছে) তো আরামসে আরও বেস বানাতে পারতো।  
     
    তবে আমার মনে হয় ট্রাম্প বেচারা ওবামাকে নিয়ে অবসেসড, ওবামা নোবেল পেয়েছে অথচ ট্রাম্প পেলো না, তাই এক্কেবারে চিড়বিড়িয়ে গেছে। 
  • Manali Moulik | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩০545448
  • ১) লোকেশন ... গ্রিনল্যান্ডের লোকেশন নাকি স্ট্র‌্যাটেজিক্যালি সাংঘাতিক গুরুত্বপূর্ণ... যে বা যারা গ্রিনল্যান্ডের দখল নেবে তারা নাকি গোটা পৃথিবীর দখল নিতে পারবে... এই শুনে ফিল্মমেকার সিজিদ্দা ভাবছেন যে গৌতম ঘোষের দখল সিনেমার রিমেকটা যদি গ্রিনল্যান্ডে শুট করতে পারতেন ...
    না গো ল‍্যাদোসদা,  এটা সত‍্যিই ঠিক। গ্রীনল‍্যান্ডে যদি ক্ষেপণাস্ত্র সেট আপ করা যায় ইউরোপ কিন্তু চাপে থাকবে। আর স্ক‍্যান্ডিনেভিয়ার দেশগুলি কারো সাতে পাঁচে থাকে না বলে ইন্টারন‍্যাশনাল ফোরামে ওদের একটা বড়ো ইমপ‍্যাক্ট আছে। সেটার ফেভার পাওয়া যেতে পারে। ওদিক দিয়ে শিপিং লেন গুলিকেও নতুনভাবে সাজাতে পারে ইউএস। ৫৬ তে সুয়েজ নিয়ে ঝঞ্ঝাট হলে বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসির ভূমিকাটা পালন করেছিলো কারণ সুয়েজে আমেরিকার ততোটা ইন্টারেস্ট ছিলো না। বেশী ছিলো ব্রিটেন আর ফ্রান্সের যেকারণে প্রত‍্যক্ষ ঝামেলায় এই দুটি দেশ এগিয়ে গিয়েছিলো। ইউএস খেলতে চেয়েছিলো লং টার্মে। যুদ্ধ বাঁধিয়ে দিয়ে নাসেরকে সরালে মধ‍্যপ্রাচ‍্য ও ইসলামিক দেশগুলির সম্পদের কন্ট্রোল নেওয়া যাবে। সেসব বহু পুরোনো কথা। যাক, মাঝখান দিয়ে বেচারা অ‍্যান্টনি ইডেন পদত‍্যাগে বাধ‍্য হলো আর নাসের 'আধুনিক সালাদ্দিন' হয়ে বিখ‍্যাত রইলো।
  • lcm | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩০545447
  • ওবামা কিন্তু ইরানের সঙ্গে একটা ডিল করেছিল ....  
  • Manali Moulik | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:২৪545446
  • ইরানের উপর ট্রাম্পদার এতো হম্বিতম্বি কী কারণে? খোমেইনির এগেনইষ্টে তো গৃহযুদ্ধ চলছে অলরেডি, মাশা আমিনি কেসটাও আছে হাতে। তারপর ওরা পরমাণু অস্ত্র নির্মাণে অনেকটা এগিয়ে গেছে বলেই কি এরকম? ৬৫ শতাংশ পর্যন্ত নিউক্লিয়ার ওয়েপন নির্মাণে সফলতার দিকে যাচ্ছিলো, তখনই পরমাণুকেন্দ্রে হামলাটাও চালিয়েছে। এখন আবার চাবাহার বন্দর নিয়েও ঝামেলা করছে, আর্থিক বল কমাতে?
  • lcm | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:২৪545445
  • বাজারে গ্রিনল্যান্ড নিয়ে নানা থিওরি...

    (১) লোকেশন ... গ্রিনল্যান্ডের লোকেশন নাকি স্ট্র‌্যাটেজিক্যালি সাংঘাতিক গুরুত্বপূর্ণ... যে বা যারা গ্রিনল্যান্ডের দখল নেবে তারা নাকি গোটা পৃথিবীর দখল নিতে পারবে... এই শুনে ফিল্মমেকার সিজিদ্দা ভাবছেন যে গৌতম ঘোষের দখল সিনেমার রিমেকটা যদি গ্রিনল্যান্ডে শুট করতে পারতেন ...

    (২) রেয়ার আর্থ মেটিরিয়াল - গ্রিনল্যান্ডের মাটির নীচে সাংঘাতিক সব দুষ্প্রাপ্য খনিজ পদার্থ আছে... এটা জানতে পারলে সুনীল গাঙ্গুলি সবুজ দ্বীপের রাজার লোকেশন সরিয়ে সবুজ ল্যান্ডে করে দিতে পারতেন...

    (৩) ক্লাইমেট চেঞ্জ - আগামী ৪০-৫০ বছরের মধ্যে পৃথিবী এত গরম হয়ে উঠবে যে আমেরিকায় আর বসবাসযোগ্য জায়্গা বেশি থাকবে না, তখন সব লোক (ডেমোক্র‌্যটরা বাদে) গ্রিনল্যান্ডে শিফট করবে... আর ততদিনে আমেরিকা আন্টারটিকাও দখল করে নেবে, কিছু লোক ওখানে চলে যাবে... যখন মেরু দুটোও গরম হয়ে যাবে তখন কিছু সিলেক্টেড লোক যাদের ১০ ট্রিলিয়ন ডলার করে আছে আর এপস্টিন ফাইলে নাম আছে তারা মাস্ক এর অন্য গ্রহের কলোনিতে চলে যাবেন ...

    মেইন থিওরি - এসব হবার আগেই গ্রিনল্যান্ডের বেশ কয়েকটা ট্রাম্প রেসর্ট আর হোটেল তৈরি হবে ...
  • dc | 2401:4900:6327:f9c4:590b:68dd:4af9:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:০৭545444
  • হ্যাঁ, ট্রাম্প ভেনিজুয়েলায় নিজের লোক বসানোর বন্দোবস্ত পাকা করে রেখেছে, নিজেকে অ্যাক্টিং প্রেসিডেন্টও বলে দিয়েছে। তবে অতো কমে ট্রাম্পের চলে না, তাই গ্রিনল্যান্ডও দখল করার চেষ্টা চালাচ্ছে। ডেনমার্কের মুখ্যমন্ত্রী রুবিওর সাথে মিটিং করতে যাচ্ছে। আবার ইরানেও বলেছে হেল্প ইক কামিং। যেখানে যে কটা পুসি, নানা দেশ, গ্র‌্যাব করা যায় আর কি laugh 
  • lcm | ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:০১545443
  • ভেনিজুয়েলান অপোজিশন লিডার নোবেল শান্তি পুরস্কার জয়ী মাচাডো বলেছেন যে তিনি তার পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দিতে চান ... নোবেল কমিটি অবশ্য পুরস্কার ট্রান্সফারেবল নয় বলেছে ... যাই হোক মাচাডো বৃহস্পতিবার ট্রাম্প এর সঙ্গে দেখা করতে ওয়াশিংটন আসছেন ... তার আগে অবশ্য উনি আজ একবার ছোট্ট করে রোমে গোয়ে পোপ লিও-র সঙ্গে দেখা করে এলেন ... সব চ্যানেলেই লবি করে রাখছেন... সব ঠিকঠাক চললে এর পরে মাচাডো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হতে পারেন ... তখন ভেনিজুয়েলার একটা শহর কেন, গোটা দেশটাই ট্রাম্প এর পকেটে ... সেটাই উদ্দেশ্য ছিল, নিজেদের লোক বসানো ... 
     
    পুতিনও তাই করেছিল ইউক্রেনে - নিজেদের লোক ইয়ানুকোভিচ কে বসিয়েছিল ... যেই সেই লোক সরে গেল, পুতিন ইউক্রেন আক্রমণ শুরু  করল ...

    মোটামুটি একই লাইন, এপিঠ ওপিঠ .. 
  • dc | 2401:4900:6327:f9c4:590b:68dd:4af9:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৫545442
  • নানা রাশিয়ার রিসোর্স অফুরন্ত। রাশানদের ঘরে ঘরে টাকা উপচে পড়ছে আর রাস্তাগুলো সোনা দিয়ে তৈরি। সেইজন্যই তো পুটিন অবসর সময়ে ভালুক শিকার করতে যায়। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত