এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শিলাইদহ | 103.77.***.*** | ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৩543937
  • হ্যাঁ, আদর্শ করতে হলে রবীন্দ্রনাথকেই করা উচিত।
  • বি ইয়োরসেল্ফ | 103.77.***.*** | ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:৪১543936
  • আগেকার দিনে কিছু লোক ছিলেন যাঁরা বাংলা মিডিয়ামে সরকারী স্কুলে ছেলেমেয়েদের পড়ানোর জন্যে উৎসাহিত করতেন। নিজেদের ছেলেমেয়েরা সাধারণতঃ ইংরেজি মিডিয়মে পড়ত।
  • আশ্চর্য | 2409:40e7:1e:7920:f48e:55ff:fe3e:***:*** | ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৯543935
  • শ্রীমল্লার চাকরির জন্য না পড়ে ( তাও পড়ছেন বা করছেন কিনা, উপার্জনের মাধ্যম বা প্রয়োজন কিছুই কারুর জানা নেই, জানার কোন প্রয়োজনও নেই), কবিতা নিয়ে পড়ে আছেন, কার তাতে কী?  উনি তো আপনাদের কাছে চাকরি, অর্থ কিছুই চাননি।
    একজন প্রাপ্তবয়স্ককে এসব উপদেশ কেবল অযাচিত নয়, অভদ্র জাঠামোগিরি, শুভানুধ্যায়ীর মুখোশে। 
    তবে মহিলা হলে ওঁকে এসব চাকুরি খোঁজার উপদেশ শুনতে হত না, এও প্রায় নিশ্চিত করে বলা যায়।
  • হুম | 103.77.***.*** | ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৭543934
  • চালিয়ে যান, সেটা শুনতে ভালো লাগে সেটা বলার লোকের অভাব সোস্যাল মিডিয়ায় হবে না। ভবিষ্যতের কথা কে বলতে পারে, হয়তো এভাবেই ভালো থাকবেন। আশা করি।
  • dc | 2402:e280:2141:1e8:758a:3faf:dabd:***:*** | ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:১৮543933
  • র২্হ এর সাথে একমত। শ্রীমল্লারবাবু, অযাচিত উপদেশে খুব একটা কান দেবেন না। আপনার যেটা করতে ভালো লাগছে সেটাই করুন, স্বপ্ন দেখুন, পড়ুন, লিখুন, সব কিছু একসাথেই করুন। বি ইয়োরসেল্ফ :-)
  • r2h | 165.***.*** | ১১ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৪543932
  • বয়ঃকনিষ্ঠদের সুপরামর্শ দেওয়া ভালো তাতে সন্দেহ নেই। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মানুষ অপরিচিত মানুষের অযাচিত পরামর্শ শুনে নিজের জীবনধারা বা লক্ষ্য বদলে নেবে- এও খুবই অদ্ভুত চিন্তা।

    স্বাবলম্বী ও নিশ্চিত জীবন প্রয়োজনীয় তাতে সন্দেহ নেই। কিন্তু নানান লোকে নানান কিছু করে সেসব অর্জন করে। কেউ একটু ব্যতিক্রমী ধারায় মন দিচ্ছে মানে তার সেটা করার মত অবকাশ, সুবিধা, আত্মবিশ্বাস আছে, এমনটাও ধরে নেওয়া যেতেই পারে।
    সেসবের উদাহরনও বিরল না।

    তবে সবার ওপরে, পরামর্শ না চাওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক মানুষের সিদ্ধান্তের ওপর ভরসা রাখা ভালো বোধহয়।
    এ বৃথা তর্ক যদিও, আমার কথাতেই বা কী এসে যাবে। তবে খোলা পাতায় ব্যাপারটা অদ্ভুত লাগলো।
  • অযাচিত উপদেশ | 103.77.***.*** | ১১ ডিসেম্বর ২০২৫ ০৬:০১543931
  • গুরুতে মূলতঃ যাঁরা লেখেন ও লিখতেন, তাঁরা জীবনে সুপ্রতিষ্ঠিত ও উচ্চবিত্ত। শ্রীমল্লার আপনি এঁদের সাথে তাল না নিয়ে, এবং সোস্যাল মিডিয়্য একটু কম করে, নিজের কেরিয়ারের প্রতি মনোযোগ দিন। সেই ভদ্রলোক বলেছিলেন না, খালি পেটে ধর্ম হয় না। সেই রকমই খালি পেটে সাহিত্যও হয় না। রোমান্টিকতা বাদ দিন, কিভাবে একটা ভালো চাকরি পাবেন তার ব্যবস্থা করুন। সিরিয়াসলি। আপনার ভালো হল কি খারাপ তাতে অন্য কারো একটা ফুটো পয়সাও এসে যায় না। আপনার স্বপ্ন যাই হোক না কেন, এটাই রূঢ় বাস্তব।
  • ডন | 2409:40e1:4004:bd96:6474:6cff:fe51:***:*** | ১০ ডিসেম্বর ২০২৫ ২০:০৯543929
  • বলছিবাবু কে সাজেশন দিই- আং ফাং না ভেবে পড়তে বসো গিয়ে। না হলে পরে সেই প্রতিবাদরত চাকরিপ্রার্থী হয়ে জীবন কাটাতে হবে। 
    আর তোমার এসব প্রশ্নের ব্যাখ্যা মনোবিদরা ভালো দিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারো। অনেক রকম সমস্যার সমাধান করে দেবেন তেনারা।
  • শ্রীমল্লার বলছি | ১০ ডিসেম্বর ২০২৫ ১৬:০২543927
  • @অরিন আপনি নিশ্চই এই ঘটনার খুব কাছাকাছি একটা ব্যাখা দিতে পারবেন। তার আগে প্রশ্নটা আপনার কাছে রাখি। আরও আসল ঘটনা সম্পর্কে পরে বলছি। 
     
    প্রশ্ন: কোনও একটা স্বপ্নদৃশ্য, যা আমি কোনও একদিন ঘুমের মধ্যে দেখেছিলাম, সেই স্বপ্নদৃশ্য স্মৃতি হ'য়ে অন্য আরেক স্বপ্নদৃশ্যে ( যা আমি অন্য আরেকদিন ঘুমের মধ্যে দেখেছি ) কী ক'রে ফিরে আসতে পারে? এবং এই অন্য আরেক স্বপ্নদৃশ্যেয় ওই যে স্বপ্নদৃশ্য স্মৃতি হিসেবে ফিরে এলো– সেটা এতটা সত্যি যে, মনে হয় সমস্ত স্বপ্নদৃশ্যের সঙ্গেই সমস্ত স্বপ্নদৃশ্যেরই কোনও না কোনও গোপন যোগাযোগ আছে! আপনার কী মনে হয়? আপনার অভিজ্ঞতা কী বলে? 
  • Manali Moulik | ১০ ডিসেম্বর ২০২৫ ১১:২৮543926
  • :/   ঠিক কী বলতে চাইছেন বোধগম‍্য হলো না।
  • অরিন | ১০ ডিসেম্বর ২০২৫ ১০:১৪543925
  • একটা পলিসি করলে ভাল হয় যে ব্যক্তি-আক্রমণ জনিত সমস্ত কমেন্ট /dev/null এ যাক। 
  • dc | 2a09:bac2:3f41:a8c::10d:***:*** | ১০ ডিসেম্বর ২০২৫ ০৯:৫২543924
  • নাঃ, উনিও কোন শিক্ষা নেননি। আবারও বেলতলায় গিয়ে হাজির হলেন laugh
  • r2h | 165.***.*** | ১০ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৯543923
    • :/ | ১০ ডিসেম্বর ২০২৫ ০৮:২৮
    • ...
     
    অত্যন্ত বিশ্রী কমেন্ট। চোখে পড়লো, প্রতিবাদ জানিয়ে গেলাম।
  • :|: | 2607:fb90:bd80:8816:7191:76dc:ebaa:***:*** | ১০ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৭543922
  • "বৌকে আবার বিয়ে করতে হলো".
    বাঃ! এবার উনি কাকে বিয়ে করলেন? আগের ভুল থেকে শিক্ষা কি এপ্লাই করলেন? :p
  • dc | 2402:e280:2141:1e8:2ce9:87fc:74a2:***:*** | ১০ ডিসেম্বর ২০২৫ ০৯:৩১543921
  • এক বন্ধুর পাল্লায় পড়ে কদিন মহাবলিপুরম আর কোভালাম ঘুরে এলাম। এমনিতে খুব মজা হলো, তবে বৌকে আবার বিয়ে করতে হলো। 
  • অরিন | ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:২৫543919
  • "তবে সচেতন নির্মানও সম্ভব"
     
    একেবারেই তাই। 
     
    শুধু সম্ভবই নয়. আমি যৎসামান‍্য যা বুঝি, ঐটাই প্রবল। রাজনৈতিক বা সামাজিক প্রয়োজনে আইকনদের গড়ে তোলা হয়। যখন যাকে যেমন প্রয়োজন। 
  • r2h | 134.238.***.*** | ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:১৮543918
  • আগন্তুক, অনেক ধন্যবাদ। ধর্মনারায়ন দাশগুপ্ত'র করা পূর্বদেশের প্রচ্ছদগুলি দেখলাম, লেখক তালিকা থেকে এদিক ওদিক।
    এই উদ্যোগ সফল হোক।

    ওপরের মেনুতে যেমন গল্প, প্রবন্ধ, লোককথা ইত্যাদি দিয়ে লেখা খোঁজা যায়, তেমন পত্রিকা ধরে সংখ্যা অনুযায়ী লেখা পেলেও খুব ভালো হয়।
    অনেক পরিচিত লেখক, কবিদের নাম পেলাম না, আস্তে আস্তে যোগ হবে এই আশা করি।

    আবারও, ধন্যবাদ ও শুভেচ্ছা। খুব দরকারি উদ্যোগ।
  • r2h | 134.238.***.*** | ১০ ডিসেম্বর ২০২৫ ০২:৫৬543917
  • অরিনদা, অনেকটাই একমত।
    তবে সচেতন নির্মানও সম্ভব - ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে অনেকে অনেক মাথা খাটিয়ে অতীত গৌরব পুনরুদ্ধারের প্রকল্প নিয়ে অনেক কিছু করেছেন।

    নানান আইকনদের কথা ভাবছি, চাঁদ সদাগর, রাণা প্রতাপ, তিতুমীর, বীরসা মুন্ডা, তাঁতিয়া তোপী, মঙ্গল পাণ্ডে, লক্ষ্মীবাই...

    শিবাজী, রাণাপ্রতাপকে হিন্দুত্ববাদীরা গ্রাস করেছে, নিজেদের মত একরকম গড়ে পিটে।
    গড়ে ওঠা আইকনকে প্রয়োজনে ব্যবহার? সেরকম হয়, দরকারে করা যায়। বাঙালী জাতিস্বত্তার জন্য মনে হয় কিছু আইকন দরকার, বা অন্তত সেইসব আইকনদের গ্রহণযোগ্যতা থাকা দরকার। এবার বাঙালী জাতিস্বত্তা ব্যাপারটার আদৌ দরকার আছে কিনা, তা একটা তর্ক। নাকি ব্রিগেডে মুর্গি বারন, চিঁড়ে খায় এবং গরীব মানে বাংলাদেশি - এইসবকে অন্য কোনভাবে কাউন্টার করা যেতে পারে - সেসব প্রশ্নও আছে।

    বিবেকানন্দ গোরক্ষা সমিতির লোকেদের ব্যঙ্গ করে গোমাতার যোগ্য সন্তান বলেছেন - এই জিনিসটার প্রচার হলে বেশ কিছু ভালো জিনিস হয়। ওঁর জাতিভেদের সমর্থন ইত্যাদি প্রচার হলে বেশ কিছু খারাপ জিনিস হয়। তো যতদূর পারা যায় কাঁটা বেঁছে খাওয়া কাজের মনে হয়। বাকি বৈয়াকরণ নৈয়ায়িকরা নিজেদের মধ্যে তর্ক করলে, পাঁচ পাবলিক তাঁদের টিঁকি নাড়া দেখে আমোদ পাক, কিন্তু তর্ক শুনে ফুট কাটতে অগ্রসর হলে ঝামেলা।
  • agantuk | 164.152.***.*** | ১০ ডিসেম্বর ২০২৫ ০২:২৪543916
  • North East Little Magazine
     
    ২০০০ সালের ৩ সেপ্টেম্বর উত্তর-পূর্ব লিটল ম্যাগাজিন পাঠ ও গবেষণা কেন্দ্রটি পথ চলা শুরু করেছিল অসমের গুয়াহাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে। উত্তর-পূর্বের বাংলা, অসমিয়া, এবং কয়েকটি হিন্দি লিটল ম্যাগাজিনের বেশ কিছু সংখ্যা সংগৃহীত হয়েছে উত্তর-পূর্ব লিটল ম্যাগাজিন পাঠ ও গবেষণা কেন্দ্রে। আমাদের উদ্দেশ্য উত্তর-পূর্বের সাহিত্যকে বিশ্বের পাঠকের কাছে পৌঁছে দেওয়া। বাংলা ভাষায় রচিত উত্তর-পূর্বের বিভিন্ন মৌলিক লেখার পাশাপাশি অনুবাদকর্মগুলোও এখানে থাকছে। 
  • অরিন | ১০ ডিসেম্বর ২০২৫ ০১:৪০543915
  • "পাঁচ পাবলিকের জন্য আইকন দরকার, তার আত্মপরিচয়, আদর্শ, মোক্ষ নির্মানে"
     
    আইকন যে "দরকার", তা হয়ত নয়, আইকন গড়ে ওঠে, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে বদলায় | সেটা প্রয়োজনের খাতিরে নয়, আইকন একটি সামাজিক নির্মাণ | আইকনবিহীন সমাজ কি আর হয় না, না কি তাদের আত্মপরিচয় নেই, তারা আদর্শহীন? তা তো নয়। 
  • Manali Moulik | ০৯ ডিসেম্বর ২০২৫ ২৩:২৮543914
  • কথা হল, পাঁচ পাবলিকের জন্য আইকন দরকার, তার আত্মপরিচয়, আদর্শ, মোক্ষ নির্মানে। কিন্তু আইকনক্লাজম পাঁচ পাবলিকের কাজ না। ওটা ইনার সার্কেলের বিষয়, ও জিনিস পাঁচ পাবলিকের হাতে পড়লে বাঁদরের হাতে তরোয়াল তুলে দেওয়া হয়।
     
    এটা একেবারেই সত‍্যি কথা। স্বাভাবিক উদযাপন এক জিনিস, তার থেকে গভীরে যাওয়ার জন‍্য সুবিশাল পড়াশোনা প্রয়োজন। তবে হয়তো সাধারণের গরজেই এনাদের সম্পর্কে অযথা বাজে বকা (স্পেশালি ইলেকশনের আগে)  বন্ধ হওয়া দরকার।
  • কালনিমে | 103.245.***.*** | ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:৪৫543913
  • ভিডিও টা রইল - যারা ধমকাচ্ছে, তাদের তো বাঙালি বলে মনে হলো না -  https://x.com/zoo_bear/status/1998426957114216831
  • r2h | 134.238.***.*** | ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:৩২543912
  • হ্যাঁ মানে কলকাতা শহরে মুর্গি মাটন বিক্রির জন্য কেউ মার খাচ্ছে- এর থেকে ভয়াবহ জিনিস, এটা শুনতে পুরো ডিস্টোপিক ফিকশন মনে হচ্ছে সিরিয়াসলি।
  • lcm | ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:২৯543911
  • বাঙালির দৈনন্দিন জীবনে বংকিম, রবীন্দ্রনাথ, জীবনানন্দ... প্রমুখদের কোনো ভূমিকা নেই, কোনোকালে ছিল না...

    বাংলা ভার্সেস হিন্দি ভার্সেস ইংরেজি - এসবের ভূমিকা আছে... চিকেন প্যাটিস এর বড় ভূমিকা আছে... খাদ্যাভাস, কথিত ভাষা এসবের চেয়ে বড় ভূমিকা সাহিত্যকর্ম কোনো দেশে কোনো কালে নেয় না...
  • r2h | 134.238.***.*** | ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:২৫543910
  • কালনিমে, না, রবীন্দ্র নজরুল বঙ্কিম করে তো বাঙালী। গভীরে করে না, সুপারফিশিয়াল, টিভি সিরিয়েল- সবের পরেও, আর কোন জাতি বা ভাষাগোষ্ঠীতে পাঁচজন প্রাতঃস্মরণীয়র মধ্যে তিনজনই সাহিত্যিক? এবার সবাই বসে গোরা পড়বে, আফ্রিকা মুখস্ত করবে, ছোকরারা চায়ের ঠেকে বসে রবীন্দ্রকাব্যে ভূমার প্রভাব নিয়ে আলোচনা করবে - এ নেহাৎ অন্যায্য আশা। পাড়ায় পাড়ায় রসুন সন্ধ্যা- এই অনেক।

    কথা হল, পাঁচ পাবলিকের জন্য আইকন দরকার, তার আত্মপরিচয়, আদর্শ, মোক্ষ নির্মানে। কিন্তু আইকনক্লাজম পাঁচ পাবলিকের কাজ না। ওটা ইনার সার্কেলের বিষয়, ও জিনিস পাঁচ পাবলিকের হাতে পড়লে বাঁদরের হাতে তরোয়াল তুলে দেওয়া হয়।
  • r2h | 134.238.***.*** | ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:১৯543909
    • বোদাগু | ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৫০
    • ...মেনস্ট্রীম মেডিয়া কম্প্লিসিট... চারিদিকে একটা ধ্বংস লীলা চলছে।
     
    হ্যাঁঃ(
  • r2h | 134.238.***.*** | ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:১৭543908
    • Manali Moulik | ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪১
    • ...তাহলে সাধারণ জনমত এসব নিয়ে ভাববে না? তাহলে গ্রহণযোগ‍্যতা কিছু এলিট বৃত্তের মধ‍্যে রইলো? 
     
    গ্রহণযোগ্যতার কথা হচ্ছে না। যে চর্চার উল্লেখ করেছি ঐ লেখাগুলি বা সেসময়ের তর্কগুলি পড়লে বুঝতে পারবেন।
  • Manali Moulik | ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:০০543907
  • ২১:৪৯ ভাবানো না গেলে ভাববে না। আইকন আর আইকনোক্লাষ্ট নয়, বাঙালির দৈনন্দিন জীবনে প্রাসঙ্গিকতা তো ওনাদের নিশ্চয়ই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত