এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শ্রীমল্লারের কবিতার রান্নাঘর 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ৮৩৬৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।


    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব!


    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।


    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস!


    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
    আচমকা আচমকা আচমকা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ২১ মার্চ ২০২৬ ০৮:৫৮739322
  • একটা লোক নিজের মত লেখালিখি করছে তাতে কার এত কী এবং কেন সমস্যা তা বুঝি না। অত্যন্ত বিশ্রি ব্যাপার।

    স্কুলে কিছু ছেলে মেয়ে থাকতো যারা একজন কাউকে টার্গেট করে তাকে উত্যক্ত করার চেষ্টা করতো আর সেটাকেই জীবনের সাময়িক লক্ষ্য করে তুলতো। আপনাদের বয়স বেড়েছে, দায় দায়িত্ব হয়েছে, দায়িত্বশীল বড়র মুখোশ পরে থাকতে থাকতে ক্লান্ত লাগে, বুঝি। কিন্ত বাল্য অভ্যাস নতুন করে জাগাতেই যদি হয়, ভালো অভ্যাসও তো নিশ্চয় ছিল কিছু? এইগুলি কী ও কেন?
  • Srimallar Speaks | ২১ মার্চ ২০২৬ ২১:৪০739344
  • পর্বে পর্বে কবিতা: ৪২৮
     
    বাতাস সফল আজও, আবেগে গহন–
    কিছুটা সে খোলাখুলি, কিছুটা গোপন...
  • Srimallar Speaks | ২২ মার্চ ২০২৬ ১৮:২০739364
  • পর্বে পর্বে কবিতা: ৪২৯
     
    জীবন বুঝেছ, তবু বাঁচার পদ্ধতি এলোমেলো–
    কী করবে ভাবতে ভাবতে... ভাবতে, ভাবতে,
    সন্ধে হ’য়ে এলো।
  • Srimallar Speaks | ২৩ মার্চ ২০২৬ ২০:৩২739385
  • পর্বে পর্বে কবিতা: ৪৩০
    সন্তাপসখা
    প্রতিভাত সময়ের অবিনাশ হারায়ে–
    এসেছে আবির্ভাব চুক্তির মায়ায়ে...

    প্রতিভাতযোগ্য সে নিদারুণ বিদিশা,
    হারায়ে সযত্ন প্রেম, বীর্যের অভিলাষ
    চাওয়া নেই
    তাকিয়েই, চুরমার...

    আহা মন
  • Srimallar Speaks | ২৬ মার্চ ২০২৬ ০০:২৮739448
  • পর্বে পর্বে কবিতা: ৪৩১
    সংবাদডানা
    মাত্রাছাড়া গভীরতা
    বার্তাকাড়া নজর
    স্বচ্ছগতি জটিলতায়,
    ময়লামাখা শহর...
  • Srimallar Speaks | ২৬ মার্চ ২০২৬ ২২:০৩739463
  • পর্বে পর্বে কবিতা: ৪৩২
     
    বাতাসে ফুটেছে মধু, কী দারুণ স্বাদ–
    পাখির শহরে আজও জীবিকা প্রবাদ...
  • Srimallar Speaks | ২৭ মার্চ ২০২৬ ২৩:৪৫739494
  • পর্বে পর্বে কবিতা: ৪৩৩
     
    তোমাকে বিশ্বাস নেই, কী করতে কী করো–
    পাতলা স্বভাব আর বুদ্ধিতে গাঢ়...
  • Srimallar Speaks | ২৮ মার্চ ২০২৬ ০০:০২739495
  • পর্বে পর্বে কবিতা: ৪৩৪
     
    একহাতে ক্যালাবো আর অন্যহাতে ক’রে দেবো আদর–
    জীবন রেখেছি খোলা, ভয়ানক আমন্ত্রণ সাদর...
  • Srimallar Speaks | ২৮ মার্চ ২০২৬ ১৬:০৬739502
  • পর্বে পর্বে কবিতা: ৪৩৫
     
    লেখকের পাশে পাশে হেঁটে যায় লেখা–
    লেখকের কাজ শুধু লেখা ধ’রে রাখা।
  • Srimallar Speaks | ০৪ এপ্রিল ২০২৬ ০০:৩৮739673
  • পর্বে পর্বে কবিতা: ৪৩৬
     
    সময় ফুরিয়ে যাবে, মনে রেখে দিও–
    এখনও বাচ্চা আছো, হে আমার প্রিয়...
  • Srimallar Speaks | ০৮ এপ্রিল ২০২৬ ২১:২০739788
  • এখন তোমার কাছে আমার কি ফিরে যাওয়া ভাল?
    কী জানি তোমার মন হয়তো মেঘের মতো কালো...
  • Srimallar Speaks | ১৮ এপ্রিল ২০২৬ ২২:১৬739992
  • নামনেই
    আহ্বান যাচাই করছি আজকাল।
    এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে যাচ্ছে বাতাস...
    চোখ নামাচ্ছি, নামিয়ে রাখছি—
    নইলে জ্বর এসে মৃত্যু মাখিয়ে
    চ’লে যাবে...

    আহ্বান যাচাই করছি,
    বন্ধুত্বের অনুরোধ সহজেই গ্রহণ
    করছি না।

    এখন বিশ্রাম জরুরি।
  • Srimallar Speaks | ২৮ এপ্রিল ২০২৬ ২২:৩০740322
  • কাঁধের কাছে নাচছে হাওয়া সন্ধে এলে আচমকাই—
    হঠাৎ শরীর ভাসছে শূন্যে, এমন সময় কোথায় যাই?
  • Srimallar Speaks | ০২ মে ২০২৬ ২১:৩৬740456
  • শ্রীমল্লার যেমন আছে
     
    অফিসে গিয়েও মন নেই, তবু ক’রে যাই কাজ...
    মন চাই দূরে ঘুরে আসতে, কোনওভাবে আজ।

    অফিসে গিয়েও মন নেই, তবু ক’রে যাই কাজ...

    Pending থাকা কাজগুলো ডাকে, ‘চ’লে এসো আজ’
    কোনও কাজে আজ মন নেই, শুধু বোর হওয়া কাজ...
  • Srimallar Speaks | ০৫ মে ২০২৬ ২৩:১০740535
  • যেভাবে বলবি তুই সেভাবেই মেরে যাব পোঁদ–
    তোকে শুধু বলতে হবে,
    ‘আমাকে আরেকটু... আবার প্রথম থেকে চোদ!’
     


     
    যেটা বলার: এমন লেখা আসছে হঠাৎ ক’রে! অবাক হচ্ছি, প্রকাশও করলাম....
  • Srimallar Speaks | ১৬ মে ২০২৬ ২১:৫৮740681
  • যাক কিছু কবিতার ভূত
    থাক কিছু বৃষ্টিঅসুখ

    রাখ চিঠি লুকিয়ে গোপন
    থাক কিছু স্বপ্নদহন

    উড়ে আয় ছায়াঅভিশাপ
    মনখারাপেরও ছোট স্বাদ

    যাক কিছু বন্ধু ম’রে
    আমাদের এই শহরে
  • Srimallar Speaks | ০১ জুন ২০২৬ ২২:৪৯740954
  • বাবা। মা। আমি।
     
    আআআআআআমি....
     
    ছোট থেকে বড়,
    আর বড় থেকে ছোট!
     
    কলেজ নেই। ক্লাস নেই।
     
     
     
     
     
    শ্রীমল্লার চলছে।
     
    অধ্যাপক বলেছিলেন, কবিতা পাঠাতে......
     
     
     
     
    পত্রিকা। দেয়াল। শেষ, নেই।
  • श्रीमल्लार | ১২ জুন ২০২৬ ২২:৪৭741169
  • তোমাকে অপচয়ে, বিধবাশৈশব।
    তোমাকে জানা মানে, আগুনঘোর...
    গাছের মন নিয়ে,আমিও খেলি কিছু–
    স্বপ্নে ঘুম ভাঙে, তখন ভোর...!
  • श्रीमल्लार | ১৬ জুন ২০২৬ ২৩:৩৭741285
  • It has been almost a year since I started trying to write poetry on Guruchandali. In the beginning, hardly anyone read my work. Very few people even knew who I was. Even today, no one truly knows me. I remain an anonymous, unfamiliar, and unknown person.

    Yet, within this one year, many people have begun reading my poems—and they still do. I may never meet most of my readers in person. And even if I do, they may not recognize me, because many of them do not even know what I look like.

    And still, the fact that my poetry is reaching so many people fills me with wonder and leaves me deeply moved. I do not know how to express my love and gratitude to all of you.
  • kk | ১৬ জুন ২০২৬ ২৩:৪৯741287
  • শ্রীমল্লারের কাছে তিনটে প্রশ্ন আছে --
    ১) হিন্দীতে নিজের নাম লেখার প্রেরণা কি রঞ্জনদার মিশ্র হরফের পোস্টগুলি?
    ২)এই বিশেষ টইটা খোলার যে ঊদ্দেশ্য ছিলো, সব কবিতা এক জায়গায় রাখা যাতে পরে হাতড়াতে না হয়, তা কী এই প্রত্যেক দিন একটা মাত্র কবিতার জন্য একটা নতুন টই খোলায় পুরোপুরি ব্যর্থ হচ্ছেনা? হঠাৎ নিত্যনতুন টই, কোনোদিন কবিতা লিখতে না পারলে নিজেরই পুরনো কবিতা তুলে আনার জন্যই একটা নতুন টই, এর ঊদ্দেশ্য কী?
    ৩) এই টইতে শেষ পোস্ট ইংরেজিতে লেখার মোটিভেশন কী?
  • श्रीमल्लार | ১৬ জুন ২০২৬ ২৩:৫৫741288
  • না না। রঞ্জন রায়ের ‘মিশ্র হরফের’ পোস্টের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আমি হিন্দি শিখেছি মায়ের কাছ থেকে। বলা যেতে পারে, মায়ের প্রভাব কাজ করেছে।
     
    ‘এই বিশেষ টইটা খোলার যে ঊদ্দেশ্য ছিলো, সব কবিতা এক জায়গায় রাখা যাতে পরে হাতড়াতে না হয়, তা কী এই প্রত্যেক দিন একটা মাত্র কবিতার জন্য একটা নতুন টই খোলায় পুরোপুরি ব্যর্থ হচ্ছেনা?’
    হ্যাঁ, ব্যর্থ হচ্ছে। স্বীকার করি। কিন্তু কী মনে হয়, তাই....
     
    ‘এই টইতে শেষ পোস্ট ইংরেজিতে লেখার মোটিভেশন কী?’
     
    এটা পাকামি বলতে পারো। লোক দেখাতে নয় কিন্তু। আবার আমি ইংরেজি জানি, তাও জানাতে নয়। ওই মনে হল, আর কী....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন