এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শ্রীমল্লারের কবিতার রান্নাঘর 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ৬৮৬৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:৩২738051
  • পর্বে পর্বে অনুভব: ৪০৪ 
     
    শ্রদ্ধা
    আঙুল অনুভব করি। 
    অন্যদিকে, চোখ চাইছে ঘুমকে ধ’রতে। 
    ধ’রে রাখতে।
    ছাড়াছাড়ি ব’লে কোনওদিন কিছু
    হ’তোই না... 
    ভুল বুঝেই এ ওকে চেয়ে ফেলত, 
    সে তাকে৷ 
     
    ঘাড়ের কাছ দিয়েই মশা চ’লেছে 
    উড়তে উড়তে... 
    যেন ঝড় দৌড়চ্ছে, রাতকে পাবে–
    এই মনে ক’রে! 
     
    না যাওয়া আর যাওয়া ভাবা আর না ভাবা—
    গলায় মাছের কাঁটাকে শুইয়ে দিতে পারে। 
     
    এটা কোনও লেখা নয় 
    এটা কোনও অনুভব নয়
    এটা কিছুই নয়, 
     
    শুধু আঙুলে শ্রদ্ধা ক’রে যাওয়া... 
  • শ্রীমল্লার বলছি | ২২ জানুয়ারি ২০২৬ ১৩:২৭738054
  • পর্বে পর্বে অনুভব: ৪০৫ 
     
    ‘তাই?’
    এখানে অল্প, ওখানে একটু
    সেখানে গল্প, শুনছে ছোট্টু

    যেখানে নিভছে, সেভাবে শিখছে—
    ভাবনা হারিয়ে ভাবতে ব’সছে...

    এটাই চলছে, এটাই চলবে–
    চুপ হ’তে হ’তে হঠাৎ বলবে...

    ‘তাই?’
  • শ্রীমল্লার বলছি | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:১৭738061
  • পর্বে পর্বে অনুভব: ৪০৬ 
     
    ওহ্! জীবন— 
     
     
     
     
     
     
     
     
  • শ্রীমল্লার বলছি | ২৫ জানুয়ারি ২০২৬ ০২:২৮738094
  • পর্বে পর্বে অনুভব: ৪০৭ 
     
    শূন্যে ভাসছে গাড়ি
    তোমার সঙ্গে আড়ি
    তোমার কথাই ভাবছি, তবু
     
    তোমায় ভুলতে পারি।  
     
     
     
    «২৪ জানুয়ারি সন্ধে ৭:১০ এ লেখা» 
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:৩৮738124
  • পর্বে পর্বে অনুভব: ৪০৮ 
     
    প্রশ্ন
    কেন প’ড়বে আমার লেখা?
    কেন প’ড়বে? বলো?
    জীবনে আজ কীসের তোমার,
    কী দুর্দিন এলো?

    কেন প’ড়বে আমার লেখা?
    সহজ কথায় বলো!
  • কবিতাপাঠক | 108.16.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৩738130
  •  আরে এই টইটার নাম বাংলায় থাকুক প্লিজ 
  • কবিতাপাঠক | 108.16.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮738131
  • নাহয় ঘুমন্ত সব ছন্দগুলি - এরকমই নাম দেবেন, কিন্তু বাংলায় 
  • শ্রীমল্লার বলছি | ২৮ জানুয়ারি ২০২৬ ২২:২৭738146
  • পর্বে পর্বে অনুভব: ৪০৯
     
    প্রত্যেক মুহূর্তে প্রত্যেকের বর্তমান প্রত্যেকের নিজের মতো। 
  • শ্রীমল্লার বলছি | ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৪২738160
  • পর্বে পর্বে অনুভব: ৪১০ 
     
    কল্পনায় ডুবে যায় সকল সময়—
    উড়েছে পাখির মন কুড়োতে প্রণয়। 
  • Srimallar | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১738261
  • পর্বে পর্বে অনুভব: ৪১১
     
    অদ্ভুত সকাল 

    শব্দেরও শব্দ। 

    উৎপাতে গরম জলে
    সকালশুরু। 

    মাছি মেঘে মাছি মেঘে
    মেঘমাছি। 

    এ অদ্ভুত সকাল—
    শব্দে শব্দ, শব্দ শব্দে 
    শব্দে শব্দ—

                   সব। 

    ৫ অগস্ট’২০২৫
  • Srimallar | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯738409
  • পর্বে পর্বে অনুভব: ৪১২
     
    আগুনের পোঁদে পোঁদে লেখা আছে ছাই
    শুয়োরের বাচ্চা ওরা, শুয়োরকে খায়

    ক্যালাতে ক্যালাতে দেখি রক্ত নামে পথে
    শুয়োরের বাচ্চাদের ঘুম নেই রাতে

    পোঁদে পোঁদে বাঁশ ঢোকে
    মুখে ঢোকে আগুন
    ঘুমিয়ে পড়েছে স্বামী,
    খাওয়া শেষে বেলুন... 
  • Srimallar | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭738413
  • পর্বে পর্বে অনুভব: ৪১৩ 
     
    দুধের রাজ্যে দ্যাখো কেঁপে কেঁপে উঠে যায় ধোঁয়া—
    খুঁজেছি বীর্য রোজ, ভেবেছি উচিত ফিরে যাওয়া... 
  • Srimallar | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৭738445
  • পর্বে পর্বে অনুভব: ৪১৪ 
     
    সময় যা বলছে
    তুমি কি প্রতিদিন পাদ দাও? তোমার পাদের গন্ধ কেমন? কয়েকদিন আগে শুনলাম, তোমার পাদের আওয়াজে মেয়েটা পালিয়ে গেছে। তোমার চাইতে রাস্তার কুকুরগুলোও অতি ভদ্র। বুঝেশুনে পাদে। শোনো, পাদ দেওয়া একটা শিল্প। আগে সেটা তোমাকে শিখতে হবে। তাই যতদিন না পর্যন্ত তুমি এই শিল্পটাকে আয়ত্ত করতে পারছ, ততদিন তোমার বন্ধুর সাহায্য নাও। তোমার বন্ধু তোমার চাইতে ভাল জানে, কীভাবে পাদ দিতে হয়...
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮738474
  • পর্বে পর্বে অনুভব: ৪১৫ 
     
    কার কত সেক্স আছে বোঝা যাবে রাতে
    এক হাতে খুলব জামা, অন্য এ হাতে–
    ভোলাব তোমাকে আমি আদরে ব্যথাতে... 
     
    কার কত সেক্স আছে বোঝা যাবে রাতে
    সোনার চামচ তুমি গাছের পাতাতে... 
     
     
  • Eman Bhasha | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬738475
  • বাহ
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০738491
  • পর্বে পর্বে অনুভব: ৪১৬ 
     
    গুহার সামনে গিয়ে ঘাবড়ে যায় নুনু
    জানে না জ্বালবে আজ কোন উপায়ে উনুন...
    গুহার সামনে গিয়ে ঘাবড়ে যায় নুনু
  • Srimallar | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪738626
  • পর্বে পর্বে অনুভব: ৪১৭
     
    ঝিমঝিম করছে মাথা 
    টিমটিম জ্বলছে চোখ
    খুলেছে ঝড়ের খাতা 
    এবার বৃষ্টি হোক 
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৯738642
  • পর্বে পর্বে অনুভব: ৪১৮ 
     
    হারিয়ে যাওয়ার আগে
     
    কোনটা তবে জীবন এবং
    কোনটা তবে জীবন নয়?
    বন্ধু ছিল অনেক আগে,
    এখন একা থাকার ভয়...

    ক্লান্ত লাগে দিনের শেষে
    অকাজে বেশ চলছি রোজ
    হারিয়ে যাওয়ার আগে জানাই,

    পাবে না আর আমার খোঁজ
  • Srimallar | ০১ মার্চ ২০২৬ ১৬:০৪738906
  • পর্বে পর্বে অনুভব: ৪১৯
     
    আমার বন্ধু চ’লে যাবে কাল, চাকরিসূত্রে দূরে–
    স্মৃতি ছাড়া আর সামনাসামনি, তেমন হবে না দেখা।
    আমার বন্ধু চ’লে যাবে কাল,
    আমি হ’য়ে যাব একা... 
     
  • Srimallar | ০২ মার্চ ২০২৬ ২১:৪৭738924
  • পর্বে পর্বে অনুভব: ৪২০
     
    ছবি। মুখ। আলো। 
  • Srimallar | ১৩ মার্চ ২০২৬ ২২:১২739142
  • পর্বে পর্বে কবিতা: ৪২১
     
    কুহক 
    উপযোগীমন ছিল,
    আর ছিল বহতা–
    সময়ের প্রতিশোধে,
    নেই কোনও সমতা।

    যা-কিছু বলার ছিল,
    সবই আসে দেরিতে–
    নজর এড়িয়ে বসি,
    প্রথম এই সারিতে...

    জীবনের, বাড়িতে। 
  • Srimallar Speaks | ১৪ মার্চ ২০২৬ ২২:২৯739178
  • পর্বে পর্বে কবিতা: ৪২২
    বেবন্ধু
    অহমিকা দর্শনে বেবন্ধু উধাও—
    যাকে নিয়ে ভেবেছিলে, তাকে আজ ভাবাও... 
  • Srimallar Speaks | ১৫ মার্চ ২০২৬ ২২:২৩739206
  • পর্বে পর্বে কবিতা: ৪২৩ 
     
    একসিঁথিগুচ্ছ
    ও খুশি—
    খুঁজি...........
    খুঁজি.....
    খুঁজি........ 

    না পাই, কী জ্বালা!
    স্নেহবিষে জীবন কী সুন্দর,
    কী সুন্দর....

    যাও—
    খরচালগ্ন পাও একসিঁথিগুচ্ছ।

    এবারেই আসবে, সত্যি!

    যাক পাক থাক ডাক,

    ছন্দসুখের চেয়ে ম্লান সে
  • Srimallar Speaks | ১৬ মার্চ ২০২৬ ২২:৫৭739217
  • পর্বে পর্বে কবিতা: ৪২৪
     
    মনটা এখন ভারী–
    ইচ্ছে উঠছে ঝড়ের মতো পাতায় ছড়াছড়ি... 
  • Srimallar Speaks | ১৭ মার্চ ২০২৬ ০১:০৯739221
  • পর্বে পর্বে কবিতা: ৪২৫ 
     
    এখনও কোনও আবিষ্কার হয়নি। এখনও আমরা প্রস্তুত নই। 
  • Srimallar Speaks | ১৮ মার্চ ২০২৬ ১৪:৪৯739235
  • পর্বে পর্বে কবিতা: ৪২৬ 
     
    শ্রোতাভা 
    প্রজাপতি আসে যায়
    কী এমন, কী সময়...
    প্রজাপতি মনশেষ–
    আর নেই ভালদেশ 

    এ কথায় গতি যায় 
    নামে তার সংকেত...
    সন্দেহ বড়শোক, 

    যাও এই শ্রোতাভায়...
    যাও, যাও
  • Srimallar Speaks | ২০ মার্চ ২০২৬ ২২:০১739307
  • পর্বে পর্বে কবিতা: ৪২৭
     
    ক)
    কাটছে refresh এ জীবন
    কারণ জেন জ়ি’রা একা
    বন্ধু খুঁজে চলে জীবন, 
    দুনিয়া চিরকালই একা
     
    খ)
    টুপটাপ ঝ’রে যাক বৃষ্টি তোমার বুকে রোজ—
    শরীর তোমার, তবু পেয়েছি প্রথম আমি খোঁজ...
     
  • ধুরবাঁ | 2a06:c480:3200:0:fadb:88ff:fe00:***:*** | ২১ মার্চ ২০২৬ ০১:৩৬739313
  • গাঁড়ে ভালোই তেল মেকেচেন মল্লারবাবু! হড়হড় করে কোবতের-নাদি বেরুচ্চে!
  • ধুরবাঁ | 45.66.***.*** | ২১ মার্চ ২০২৬ ০১:৪০739314
  • বাপ্রে! নুনু, সেক্ষ, পোঁদ, পাদ, বীর্য --- কোবতের বিষয় বেড়ে, লিখচেনও তেড়ে!
  • শুয়োর | 45.66.***.*** | ২১ মার্চ ২০২৬ ০১:৪৪739315
  • এইসকল কোবতের একখান সংকলন বের করেন! "একইঞ্চি নুনুর সাতইঞ্চি স্বপ্ন" এই রকম নাম দিতে পারেন, পড়েই চাড্ডীগণের ডুগডুগি গরম হয়ে যাবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন