এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ব্ল্যাক হক ডাউন ইন ইরান 

    AR Barki লেখকের গ্রাহক হোন
    ০৪ এপ্রিল ২০২৬ | ১০৭ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • ১৯৯৩ সালে সোমালিয়ার বিদ্রোহী নেতা ফারাও আইদিদকে ধরতে মার্কিন মেরিন সেনারা হেলিকপ্টার নিয়ে মোগাদিশুতে নামে। সোমালিয়ান বিদ্রোহীরা আরপিজি রকেটের সাহায্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করে। উভয় পক্ষের ভেতর তুমুল যুদ্ধ বেঁধে গেলে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়। 
     
    পরে সোমালিয়ার পূর্বেই মোতায়েনকৃত পাকিস্তানি ও মালয়েশিয়ার শান্তি রক্ষা বাহিনী এসে মেরিন সেনাদের উদ্ধার করে। মেরিন সেনাদের বেইজ্জতি থেকে মুখ বাঁচাতে মার্কিনিরা হলিউডে ব্ল্যাক হক ডাউন নামে নিজেদের বীরত্বের এক বিরাট গল্প ফাদে।
     
    ১৯৯৫ সালে মার্কিন এয়ারফোর্সের গর্ব F-16 ফাইটিং ফ্যালকন বসনিয়ার উপরে টহল দেওয়ার সময় সার্বিয়ান আর্মির অনেক পুরনো মডেলের রাশিয়ান স্যাম এয়ার ডিফেন্স দ্বারা ভূপাতিত হয়। পাইলট প্যারাসুট নিয়ে জঙ্গলে অবতরণ করে ছয় দিন লুকিয়ে ছিল। 
     
    পরে মার্কিনীরা অনেক কাঠখড় পুড়িয়ে বিশাল রেসকিউ মিশনের মাধ্যমে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। নিজেদের এয়ার ফোর্সের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান ধ্বংসের লজ্জা ধামাচাপা দিতে তারা বিহাইন্ড এনিমী লাইনস নামে নিজেদের বীরত্বের আরেকটি মুভি বানায়।
     
    সম্প্রতি ইরানের আকাশে একটি এফ১৫ ধ্বংস হয়েছে। পাইলটকে উদ্ধার করতে গিয়ে আরেকটি হেলিকপ্টার পকাৎ হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি ইয়ান্কি দাদারা ইজ্জত বাঁচাতে এবার কোন মুভি বানায়।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:2c6e:4cbe:4acc:***:*** | ০৪ এপ্রিল ২০২৬ ১৮:৪০739686
  • ব্ল্যাক হক ডাউন আমার বেশ ভাল্লেগেছিল, কয়েকবার দেখেছি। বিহাইন্ড এনিমি লাইনসও ভালো, জিন হ্যাকম্যান ছিলেন। আর ছোটবেলায় র‌্যাম্বো সিরিজ তো আমার ফেভারিট ছিল, কতোবার যে দেখেছি! এই জঁরায় আরও দুয়েকটা সিনেমা দেখেছি, যেমন অ্যামেরিকান স্নাইপার, আর জিরো ডার্ক থার্টি, যেটায় বিন লাদেনকে ঠুকে দেওয়া দেখিয়েছিল। আর আছে বেনগাজি ইনসিডেন্ট নিয়ে বানানো ১৩ ঘন্টাঃ সিক্রেট সোলজার্স অফ বেনগাজি, ওটাতেও গানফাইট সিকোয়েন্সগুলো বেশ ভালো লেগেছিল। 
     
    কিন্তু একটা ইভেন্ট নিয়ে কোন সিনেমা বানানো হয়নি, ব্যাটল অফ খাশাম, যেখানে প্রায় ২০০ জন ওয়াগনার মার্সেনারিকে টপকে দিয়েছিল অ্যামেরিকান এয়ার ফোর্স। আশা করি ব্যাটল অফ খাশাম আর এই ইরানি ইনসিডেন্ট, দুটো নিয়েই ভালো সিনেমা বানানো হবে। জন ক্রাসিনস্কিকে এফ-১৫ পাইলটের রোল দিলে তো কথাই নেই।  
  • dc | 2402:e280:2141:1e8:2c6e:4cbe:4acc:***:*** | ০৪ এপ্রিল ২০২৬ ১৮:৪৩739687
  • আপাতত ব্যাটল অফ খাশাম বা ব্যাটল অফ কনোকো ফিল্ডস নিয়ে এই য়ুটুব ভিডিওটা আছেঃ 
     
  • dc | 2402:e280:2141:1e8:d16f:8470:9fdc:***:*** | ০৫ এপ্রিল ২০২৬ ১৩:৫২739699
  • এফ-১৫ র দ্বিতীয় পাইলটকে নাকি রেসকিউ করেছে।  আল জাজিরা লিখছে 
     
    The high-stakes US rescue effort, which involved dozens of military aircraft, encountered fierce resistance from Iran. 
    Before Trump’s confirmation, Al Jazeera’s Jon Hendren, reporting from Washington, DC, quoted a US official as saying that US forces had encircled and were moving in on the downed airman, who had managed to avoid Iranian units for about two days.
    “And then a firefight broke out. This happened in daylight,” Hendren reported. “Generally, special operations troops would go in for a rescue operation like that, and they would try to extract someone very quickly in the darkness. This went on for hours, we were told.”
     
     
    আশা করি বছর খানেকের মধ্যেই এই ইনসিডেন্ট নিয়ে হলিউড সিনেমা বানাবে, তাতে স্পেশাল অপস টিম থাকবে, ব্ল্যাক হক, এফ-২২ র‌্যাপ্টর, এ-১০ ওয়ার্টহগ, রিপার ড্রোন, সবই থাকবে। আর এয়ার বার্কি সেই সিনেমার রিভিউ লিখবেন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন