এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • খামোখা আর একটা প্রেমের গপ্পো (ছোট্টগল্প)  

    Anindya Rakshit লেখকের গ্রাহক হোন
    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • তুমি বলেছিলে, লাল রঙ এমনিতে তোমার ভাল্লাগেনা কিন্তু কলাবতী ফুলের লাল-টা তোমাকে মুগ্ধ করে। তাই আমি জানালা দিয়ে বাগানের কলাবতী ফুলের লালের ওপরে রাস্তার টিউব লাইট থেকে পিছলে পড়া সাদা আলো দেখতে দেখতে আমার চাদ্দিক, তোমার প্রিয় কলাবতীর লালে ঢেকে নিলাম।

    এরকম করে একটা প্রেমের গপ্পো শুরু করলে সেটা শেষ পর্যন্ত কতটা নিম্নমানের ক্লিশে-তে পরিণত হতে পারে, গেলাসে চুমুক মারতে মারতে সেটাই ভাবছিলাম। ভাবছিলাম আর সিগারেটের ধোঁয়া টানছিলাম। ভাবছিলাম আর নুন মাখানো কাঁচা ছোলা চিবোচ্ছিলাম।

    সম্পাদক মশাই বলেছেন, এবারে একটা প্রেমের গল্প দিতে। ওনার ফরমাশ শুনে আমার অবস্থা সাঁতার না জানা লোকের অথৈ জলে পড়ার মতন। প্রেমের গপ্পো কখনও লেখার চেষ্টাই করিনি, সত্যি বলতে কি। আমি জানি ওটা আমার আসে না। কিন্তু উপায় নেই। লেখা বিক্কিরি করতে চাইলে সম্পাদক মশাইকে তুষ্ট তো রাখতেই হবে।

    আমার ঠিক পাশেই বসে পা দোলাচ্ছে সলমন খান। ওর দৃষ্টি আমার দিকে স্থির নিবদ্ধ। ওর উদ্দেশ্য আমার জানা। বোতল গেলাস জল চাট এইসব এনে দেওয়ার পর ওর কামনা, একটু কাঁচা ছোলা। একমুঠ দিলেই একগাল হেসে দৌড় লাগাবে। কিছুক্ষণ পরেই আবার আসবে, আমার আর কিছু লাগবে কি না, জানতে। শেষে আসবে আমার খাওয়া হয়ে গেলে খালি বোতল আর গেলাস ওঠাতে। তখন ওকে আমি দুটো এক টাকার অথবা একটা দু টাকার কয়েন দেবো। এটার জন্য ও, আমি যতক্ষণ এখানে থাকব ততক্ষণ আমার চাহিদা অনুযায়ী মুখের কথা খসা মাত্র আলাদীনের জীনের চেয়েও তাড়াতাড়ি কাজ করে দেবে।

    সলমনের এখন দশ চলছে। কালো, ক্ষয়াটে শরীর। দাঁতগুলো যেন দুধে ধোয়া। চোখদুটো দারুণ রকম ঝকঝকে। নিরক্ষর। বাবা জুটমিল, মা লোকের বাড়ি ঠিকে কাজ। সলমনের উপরে দুই আর নিচে তিন ভাইবোন। ওকে সংসারে টাকা দিতে হয়। একবার ও আমার জন্য শুকনো, স্যাঁকা লিঠঠি আনতে প্রায় দু কিলোমিটার দৌড়ে গেছিল এবং অবশ্যই দৌড়ে ফিরেছিল কারণ লিঠঠিগুলো তখনও যথেষ্ট গরম ছিল আর, এই গরম অবস্থায় আনতে পারার কৃতিত্বে ও, ওর ঝকঝকে চোখদুটো সটান আমার দিকে মেলে দিয়ে দুধসাদা দাঁত বের করে হেসেছিল হাঁপাতে হাঁপাতে। বিজয়ীর হাসি। দারুণ ভালো খেলে ম্যাচ জেতা কোনো খেলোয়াড়ের হাত দিয়ে উইনিং স্ট্রোক-টা বেরিয়ে আসার পর তার চেহারাটাও কিছুটা এরকমই দেখায়। আমি মাঝে মধ্যে ওকে পাঁচ টাকাও দিই। কাঁচা ছোলাটা অবশ্য় রোজই দিই, মানে, যেদিন যেদিন এখানে আসা হয়।

    সলমনের মতন, রাকেশ বৈজু নসিম বুধুয়া লাখিয়া আকবর ইরশাদ বিল্টা নন্দু সেলিমদের ছড়াছড়ি এখানে। সবাই ঐ আট থেকে বারো। আমোদগড় জগন্মোহিনী জুট মিলের উল্টোদিকে, পুষ্পক শপিং মল-এর ঠিক পেছনেই , সরকার অনুমোদিত দেশী মদের এই দোকানটা বেশ বড়। এখানেই এই সব ছেলেদের সকাল এগারোটা থেকে রাত নটা কাটে খদ্দেরদের ফাইফরমাশ খেটে দিনে তিরিশ চল্লিশ টাকা রোজগার করার জন্য। যার ফলে এই শুঁড়িখানাটার সঙ্গে ওদের নিবিড় প্রেম। এবং এটা স্বভাবতই ওদের ‘প্রথম প্রেম’। আর, ‘প্রথম প্রেম’ স্বভাবতই নাকি হয় খুব জোরদার। তাই , এখানেই শুরু হয় এবং হয়ে চলে সাচ্চা প্রেমের গপ্পো। বাকি সব ভাট ! স্রেফ ভাট ! বুঝলি ? — বিড়বিড় করে নিজেকে বলে উঠি আমি। সলমন খান পা দোলানো বন্ধ করে, উৎসুক, সপ্রেম দৃষ্টি মেলে আমার পানে চায়। আমার পরবর্তী আদেশের আর নুন মাখানো কাঁচা ছোলার প্রত্যাশায়...
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯738280
  • বাহ্! বড্ড আদর দিয়ে লেখা! 
  • Anindya Rakshit | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪738281
  • আপনাকে ধন্যবাদ আর নমস্কার জানাই। 
  • নবীন | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৭738423
  • আপনার এ লেখা বেশ একটু অন্ধকারের দিকে I "এটা স্বভাবতই ওদের ‘প্রথম প্রেম’ "..পেটের দায় সত্যই মানুষের প্রথম ও প্রাথমিক প্রেম I
  • Anindya Rakshit | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৫738424
  • নবীন
    আমার ভালোবাসা নেবেন। 
  • নবীন | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৩738431
  • আপনিও ভালোবাসা জানবেন । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন