এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • চললো না ম্যাগাজিনটা 

    Tania Basu Dutta লেখকের গ্রাহক হোন
    ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৪০২ বার পঠিত
  • " আমার কত কি করার ছিল যে
    আমি কত কি পারি নি হতে
    সেই কথাটাই আজও মনেরই ভেতরে
    গুমরে গুমরে গুমরে মরে "

    ২০১৪ কি ২০১৫ হবে।.... হঠাৎ ইচ্ছে হলো ইয়ুনিভার্সিটির বন্ধুরা মিলে ম্যাগাজিন বের করবো।... অতঃপর শুরু হয়ে গেলো বাবাকে উৎপাত করা।.... কারণ আমার ছাই ফেলতে ভাঙা কুলো সেইই।.... প্রেস, বিজ্ঞাপন সব বাবাই বন্দোবস্ত করে দিয়েছিলো।..... আমরা অকালকুষ্মান্ড ধেড়েরা কিছুই করে উঠতে পারি নি।... শুধু খানিক হাবজি-গাবজী লেখা ছাড়া।... আর একটু আধটু "প্রুফ-রিড"। .... ৬টা এডিশন বের করতে পেরেছিলাম।.. শেষটায় বেশ খরচাপাতি করে রঙচঙে করা হয়েছিলো।.... ভালো কাগজ দেওয়া হয়েছিলো।.... তাও চলে নি .. তাই আমরাও বিভিন্ন দিকে চলে গেলাম।..... হাসনুহেনা তো একেবারে বাংলাদেশ চলে গেলো।.. কলেজে পড়াতে।..... সেই যেবার কবিতা নিয়ে লেখালেখি হলো, দারুণ একটা লাইন লিখেছিলো :
    " Like a bird on the wire
    Like a drunk in a midnight choir
    I have tried in my way to be free "

    অরিন্দম ভালোই কাজ করছিলো আবার হয়তো শ্রেয়সী পাত্তা দিচ্ছিলো না বলে নিজেকে এদিকে ব্যস্ত রাখছিলো।... ও কিছু একটা হবে হয়তো।.... লেখা জোগাড় করে দিচ্ছিলো ভালোই।... তাই আমিও আর ঘাঁটাই নি।.... কিন্তু সেও তো কমিক রিলিফ দিয়ে কেটে পড়লো .....

    শ্রেয়সীদি খুব ভালো একটা কবিতা দিয়েছিলো :

    ভোর এবং ইত্যাদি

    ১ )
    এমন অপার্থিব ভোর বহুদিন বাদে বাদে হয়
    এরকম ঝকঝকে রোদ
    এরকম কার্নিশে পাখি
    এরকম রাতভর ঘুম
    এমনকি একোয়ারিয়ামে বহুদিন বাদে, সেদিন
    একটাও মাছ মরেনা রাতে ......

    ২ )
    এমন অপার্থিব ভোর বহুদিন বাদে বাদে হয়
    আনমনে গুনগুন গান
    জাফরির ডিজাইনে আলো
    নরম স্নানের মত সুখ
    এমনকি, হেডলাইনেও বহুদিন বাদে
    যেদিন খারাপ কিছু থাকেনা খবরে .....

    ৩ )
    এমন অপার্থিব ভোর বহুদিন বাদে বাদে হয়
    এরকম ভীড়কম ট্রেন
    এরকম সহাস্য দোকানী
    এরকম মন ভালো থাকা
    এমনকি অচেনা মানুষ আসে, কথা বলে, খোঁজ নেয়
    নিজে থেকে হাত রাখে হাতে .....

    ৪ )
    এমন অপার্থিব ভোর বহুদিন বাদে বাদে হয়,
    শব্দছক পুরো মিলে যায়
    কফি কড়া হয়, মাপসই মতো
    বকেয়া হিসেব মনে পড়ে যায়,
    এমনকি মনে হয় চলে যাবে দিন, সুখে থাকা না হলেও
    কোনদিন, অবরে-শবরে ......

    ম্যাগাজিনের কবিতা নিয়ে পঞ্চম সংখ্যাটাই আমার সব চেয়ে প্রিয়।..... আজও .......

    শেক্ষপীরের ম্যাকবেথ (ওই সপ্তপদীর উত্তমকুমারের মতো করে বললুম) এর চিরদিনিই বড় ভক্ত আমি।... তখন তো আরো সদ্য সদ্য পড়া।... লিখে ফেললাম

    The Gift of Prophecy !
    My own dynasty reflects me treachery
    My arms crease
    My soldiers come frozen like ice, dead and dry
    Prophecy is the only fellow now,
    Witches scream - "it's a bleak prophecy of war and ruin !"
    But angels summon - somewhere in some corner of my kingdom
    Flames raise higher,
    Smoke will touch the sky soon
    And thunder they create
    And wash whatever black there is
    And dawn will raise with a kiss.

    এতো খারাপ লিখেছিলাম বলেই হয়তো এডিশনটা চলে নি। তখন ice কে dead and dry বলেছিলাম এখন আবার তাকে calm and quiet, notion of life বলে মনে হয় ....
    ম্যাগাজিনটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে করা হয় নি, বেশি ভার্সাটাইল করতে গিয়ে সানন্দাও হয় নি, রোববারও হয় নি, আনন্দলোকও হয় নি আবার ওয়্যারও হয় নি .....
    ম্যাগাজিনের একটা লোগো বানাতে পারলে ভালো হতো কি ?? কি জানি .....
    সব থেকে বড় ব্যাপার হলো SHE কোনো প্যাশন ছিলো না।... হুজুগ ছিলো।.. এই যা ....
    শুধু ভালো ভালো কিছু কবিতা থেকে গিয়েছে .....
    পাঁকে পদ্মফুলের মতো .......

    ওদের রাত - পাহারায় হ্যারিকেন, কুপি
    কখনো জোনাকি - মিটমিট
    বা শুধুই অন্ধকার একরাশ।
    কখনো পিচ - কালো রাস্তার নিয়ন আলো -
    বা পুরোনো ল্যাম্পপোস্টের সামান্য অনিশ্চিত অনুগ্রহ
    তাই ওরা আলো চায়।

    সারা দিনমান মাথার ওপর পাঁজা ইট, ছেঁড়া কাপড়, খালি পা আর পেট কে ছাপিয়েও গনগনে সূর্য।
    ওরা তবু আলো চায়।

    জানি, সাবধানী মধ্যবিত্ততা ভুলে একটিবারও যদি কিনে ফেলা যায় -
    আপাত - সুগন্ধি ধূপের প্যাকেট
    রং - কাঁচা মাটির প্রদীপ
    ওদের চোখে নিশ্চিত জ্বলে উঠবেই -
    রামধনু - রঙা - মশাল !
    আবহাওয়া বিদ্রোহ করুক আপ্রাণ।
    তার সমস্ত প্রতিরোধকে অমাবস্যার আঁধারে ডুবিয়ে
    রেলিংয়ের সব ক'টি জ্বলন্ত মোমবাতি কে আগলে রাখবে আদরে -
    ওদেরই না বুঝতে - পারা এক - বুক শুভেচ্ছা আর খুশি !
    শুভ দীপাবলী।

    শাশ্বতীদির (শাশ্বতী দাশগুপ্ত, জনৈক CU নিবাসী) শুভ দীপাবলী কবিতাটা বাবার জন্যে রইলো .......
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৮738272
  • কী ভাল লিখেছেন! এমন বিষয়ে আরও আরও লিখুন। আনন্দের সঙ্গে ভালবাসা নিয়ে প’ড়ব! 
  • Tania Basu Dutta | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৬738274
  • নিশ্চয়ই .
    অনেক ধন্যবাদ .
  • Ranjan Basu | 2402:3a80:4308:b8c7:39e3:a48c:cd94:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪738302
  • সব কিছু কি সব সময় নিয়মের বেড়াজালে চলে; কাজ কিন্তু চালিয়ে যেতে হবে। পুনঃমূল্যাণ হলেও অনেক লাভ। পরের লেখাগুলো অনেক ভালো হবে। যদি দুজন সুজনও পাওয়া যায়, সেটাই অনেক প্রাপ্তি। লেখা যেনো বন্ধ না থাকে, " SHE " এর পথ ধরে, নতুন পথ চলা শুরু হোক। আগাম শুভেচ্ছা।
  • Tania Basu Dutta | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২২738334
  • সেই আশাতেই মন বেঁধে রয়েছি . 
    অনেক অনেক ধন্যবাদ . 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন