এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ঘুম ভাঙার পর

    নবীন লেখকের গ্রাহক হোন
    ২৩ ডিসেম্বর ২০২৫ | ২৯৮ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • 1 | 2 | 3 | 4 | 5 | 5
    ঘুম ভেঙে দেখি বিছানায়
    চ্যাপ্টা চকচকে কালো একটা সাপ
    চমকে উঠে তাড়া দি,
    দ্রুত অদৃশ্য হয়ে যায় পাশের জানালা দিয়ে।
    সারা গায়ে হাতে পায়ে
    টিপে টুপে দেখি কোথাও কামড়েছে কিনা,
    সব সাপের কামড় সহজে বোঝা যায় না।
    এখন চেনা অনেক মানুষের মত,
    যাদের মনের অন্ধকার
    বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়।

    তখন দিনের আলো কমে আসে
    সূর্য ডুবে যায়।
    তখন সারারাত জেগে থাকি
    স্বর্নাভ আলোর অপেক্ষা আমি ভোর,
    আর মাঝে মাঝে, সেইসব রাতে
    বিষদাঁত লুকিয়ে,
    উষ্ণ বিছানায় আতিথ্য নেয় সাপ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    1 | 2 | 3 | 4 | 5 | 5
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prantik | 103.*.*.* | ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪737054
  • ভাল লিখেছেন কিন্তু সাপ কামড়ালে, বোঝা যায় সম্ভবত
  • পাঠিকা  | 185.*.*.* | ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:২১737079
  • @পাঠক এটা AI বলে মনে হয়না ?
  • নবীন | ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫৬737093
  • ধন্যবাদ @ শ্রীমল্লার
    মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ @ Prantik
  • পাঠক | 2401:*:*:*:*:*:*:* | ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:০৬737099
  • বাহবা বাহবা বাহা! এই থিমেই লিখতে গেলে বাঙলার কিছু বিখ্যাত কবি কেমন লিখতেন, আসুন দেখে নিই।

    দাদু:
    দিনের আলো কমে এলো
    সুয্যি ডোবে ডোবে
    খাটের উপর সাপ রয়েছে
    তবুও নবীন শোবে!

    জীবু:
    অইখানে শুও নাকো তুমি, চুমু খেও নাকো ওই সাপটির লেজে
    ফিরে এসো নবীনসোনা, হয়তো বা ভাটিয়ালে নিননিছা সেজে।

    পুরন্দর ভাট:
    গাঁড় মারি তোর পালংখাটের
    গাঁড় মারি তোর বাস্তুসাপের
    বুঝবি যখন কামড় খাবি
    পদ্য মাথায় উঠবে বাপের।
  • নবীন | ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৩০737100
  • পাঠক হতে গেলে যোগ্যতা লাগে, লেখক বা কবি হওয়ার থেকেও বেশি। "পাঠক" শব্দটার একটা সম্মান আছে। ছ্যাবলামি আপনি কাল থেকে যেটা করছেন .. হাজারটা নিক থেকে একই কথা প্যারোডি করে বলছেন, এগুলো তার সঙ্গে যায় না।
     
    আপনার এইসব খেলো প্যারোডি নিয়ে বলার কিছুই নেই, শুধু একটাই অনুরোধ করব, সেটা হল "পাঠক" এই নিকটা বাদ দিয়ে অন্য কিছু নিন।
     
    আপনার জন্য সাজেস্টেড কিছু নিক :
    "গুরুচন্ডালীর গুরু "
    "সবজান্তা দুলিরাম"
    "আমি কাঠি করি" ... এরকম আপনার চরিত্রনিষ্ঠ আরো কিছু নিক সাজেস্ট করতে পারি যদি চান।
  • albert banerjee | ০৬ জানুয়ারি ২০২৬ ১১:৫৩737683
  • @ Prantik সব সাপের না যদি সাপটা রূপক হয়?
  • albert banerjee | ০৬ জানুয়ারি ২০২৬ ১১:৫৯737685
  • @ পাঠিকা, যদি AI হয় তাহলে কি কোনো ক্ষতি আছে? আমি এই আলোচনা চাইছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন