বিজেপিকে ভোট নয়: স্লোগানে মুখরিত কলকাতা : রন্তিদেব রায়
বুলবুলভাজা | ভোটবাক্স : বিধানসভা-২০২১ | ১১ মার্চ ২০২১ | ৩৮৬৪ বার পঠিত
এই মিছিলে অংশগ্রহণ করতে সুদূর সিংঘু সীমান্ত থেকে এসেছিলেন সদ্য একশো দিন অতিক্রম করা নজিরবিহীন কৃষক আন্দোলনের সাত জন নেতা। পাঞ্জাবের 'ভারতীয় কিষান ইউনিয়ন' সংক্ষেপে বিকেইউ এর ডাকোণ্ডা শাখার পক্ষ থেকে ছিলেন মনজিৎ ধানের, ডোয়াবা শাখার তরফে এসেছিলেন মনজিৎ সিং রাই। রাজস্থানের 'গ্রামীণ কিষান মজদুর সভা'র তরফ থেকে বক্তব্য রাখেন রজনীত সিং। এছাড়াও ছিলেন অভিমন্যু কোহার, হরিয়ানার সংযুক্ত কিষান মোর্চার প্রতিনিধি এবং কীর্তি কিষান ইউনিয়নের রামিন্দর সিং।