ব্রেনখেকো অ্যামিবার প্রাদুর্ভাব কি পশ্চিমবঙ্গেও? : ডঃ সুস্মিতা ঘোষ
বুলবুলভাজা | আলোচনা : স্বাস্থ্য | ০৩ অক্টোবর ২০২৫ | ৩৬১ বার পঠিত
এই অ্যামিবাকে জলে, স্থলে, বাতাসে সর্বত্র পাওয়া গেছে। এদের জীবন চক্রে তিনটে রূপ, কিন্তু সব অ্যামিবাকেই তিন রূপের মধ্যে দিয়ে যেতে হবে, তার কোনো মানে নেই। জীবনের বেশিরভাগ সময় তারা মিষ্টি জল এবং সেটা যদি নোংরা জল হয় তো আরো ভালো - সেখান থেকে ব্যাকটেরিয়া , শ্যাওলা ইত্যাদি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব ধরে ধরে খেয়ে দিব্যি বেঁচে বর্তে থাকে। এদের জীবনকালের এই অংশটাকে trophozoite বলে। দিব্যি বংশ বৃদ্ধিও করে দু ভাগ হয়ে হয়ে, যাকে বলে binary fission, এবং এই পদ্ধতি অযৌন (asexual ) অর্থাৎ মিলন ছাড়াই ঘটে। এদের বেঁচে বর্তে থাকতে মানুষ বা অন্য কোনো প্রাণীকে সেই ভাবে প্রয়োজন নেই। এরা গরম ভালোবাসে। উষ্ণপ্রস্রবণেও এদেরকে দেখতে পাওয়া যায়। আর ক্রান্তীয় বা বিষুব অঞ্চলে এদেরকে বেশি পাওয়া যায়।