বৌদ্ধধর্মে সরস্বতী : ছন্দক জানা
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৫ সেপ্টেম্বর ২০২০ | ৭১৭৯ বার পঠিত | মন্তব্য : ১০
অনেকেই প্রশ্ন করে, “তাহলে বৌদ্ধধর্মে সরস্বতীর নাম কি?” বৌদ্ধধর্মে অনেক বৈদিক দেবদেবীর নাম পরিবর্তন করা হলেও, কোন কারণে সরস্বতীর নাম পরিবর্তন করা হয়নি। যদিও বৌদ্ধধর্ম ভারতের গণ্ডী ছেড়ে যখন এশিয়ার বিভিন্ন দেশে প্রসারিত হয়, তখন স্থান ভেদে দেবীর নাম পরিবর্তন হতে থাকে। তিব্বতে তাঁর নাম হয় ‘ইয়াং চেন মো’, সঙ্গীতের দেবী হিসাবে প্রাধান্য হলে নাম হয় ‘পিওয়া কার্পো’। মঙ্গোলিয়ায় তিনি হলেন ‘কেলেয়িন উকিন তেগ্রি’। চীন দেশে নাম হল ‘মিয়াওয়িন মু’। জাপানে তাঁকে মিলিয়ে দেওয়া হল দেবী ‘বেঞ্জাইতেন’ বা ‘বেন্তেন’-এর সাথে। যদিও বৌদ্ধ সরস্বতীর সব মন্ত্রে- তা সে যে ভাষাতেই হোক- উচ্চারণ ‘সরস্বতী’ই করা হয়।
‘সূর্যাস্তের শিল্প’ আর কতদিন দিনের আলো দেখবে ? : ছন্দক জানা
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৫ অক্টোবর ২০২০ | ৫৩৭৬ বার পঠিত | মন্তব্য : ৬
অনেকে আছেন যাঁরা হয়তো হ্যান্ডলুম ভালোবাসে, কিন্তু প্রথাগত টেক্সটাইলের শিক্ষা নেই। ফলে তারা নিজের অজান্তেই নকল কাপড় বিক্রি করে ফেলে। ২০১৫ সালের একটা ঘটনা বলি, দিল্লির একটি হস্তশিল্প এনজিও-র সাথে প্রদর্শনী করছিলাম। আমার পাশেই এক ব্র্যান্ড তাদের ‘পিচওয়াই’ আঁকা কাপড় ও হস্তশিল্প বিক্রি করছিল। সুন্দর দেখতে বলে বিক্রিও ভালো হচ্ছিল। দুদিন পরে দেখা গেল তারা যা বিক্রি করছে অধিকাংশই ডিজিটাল প্রিন্ট করা। তারা নাথদ্বার থেকে পিচওয়াই শিল্পীদের দিয়ে কিছু ছবি আঁকিয়ে নিয়ে সেগুলোর ডিজিটাল অনুকরণ করে কাপড়ে প্রিন্ট করেছে। জানতে পারার পর এনজিও-র কর্মীরা তাদের স্টলের সামনে ‘ডিজিটাল প্রিন্ট প্রোডাক্ট’ লিখে দিলেও তাতে ক্রেতাদের কোনো ভ্রূক্ষেপ ছিল না। ডিজিটাল প্রিন্ট করে তারা কীভাবে পিচওয়াই-এর মতো লুপ্তপ্রায় শিল্পের ক্ষতি করছে, তা তাদের শেষপর্যন্ত বলে বোঝানো যায়নি।