থ্রি ইডিয়টস - একটি সমালোচনা : কণিষ্ক লাহিড়ি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৩ মার্চ ২০১০ | ৭৪৬ বার পঠিত
সিনেমাটা যাঁরা বানিয়েছেন তাঁদের বুদ্ধির আমি তারিফ করি। ওঁদের এই সূক্ষ্ম কমার্শিয়াল স্ট্র্যাটেজি কী চমৎকার ভাবে মাল্টিপ্লেক্স, গেটেড কমিউনিটি, এই সবের পাশাপাশি একটা এমন মাহোল তৈরী করে দিলো যেখানে স্বচ্ছল শহুরে ভারত প্রাণ খুলে হাসতে পারে, বাস্তবের কিছুমাত্র না বুঝে বাস্তবকে নিয়েই হাসি! চমৎকার নয়? হ্যাঁ ওঁদের বুদ্ধির আমি তারিফ করি যে দর্শককে ওঁরা একই সঙ্গে একটা মেকি "ফিল গুড' অনুভূতি দিতে পেরেছেন।
মাসিমা মালপো খামু : কণিষ্ক
বুলবুলভাজা | আলোচনা : রাজনীতি | ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১৩১ বার পঠিত | মন্তব্য : ২৪
রাজ্য মহিলা কমিশন থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে খোঁজ নিতে। সেই প্রতিনিধি দলও পুলিশের সুরে সুর মিলিয়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে গ্রামে ঘুরে ঘুরেও নারী নির্যাতনের কোনো অভিযোগই তারা নাকি পায়নি। আর অন্যদিকে মিডিয়ার সামনে মুখ খোলার অপরাধে এক অভিযোগকারী মহিলার মুখে গরম লোহার ছেঁকা দেওয়া হয়েছে, আক্রমণের মুখে পড়েছে তার শিশুসন্তান, সমাজবিরোধীদের হাতে মার খেয়ে তার স্বামী ঘরছাড়া। সন্দেশখালির নিপীড়িত মহিলারা এতটাই সন্ত্রস্ত যে আগে যারা সরাসরি মিডিয়ার সামনে মুখ খুলেছিলেন, আজ গামছার আড়ালে পরিচয় লুকাতে হচ্ছে পাছে পরিচয় জেনে আবার গুন্ডাবাহিনী বাড়িতে হানা দেয়। অন্যায্য ভাবে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে, ইন্টারনেট বন্ধ করে সন্দেশখালিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, হাইকোর্টের দাবড়ানি খেয়ে সেটা খারিজ করে আবার অঞ্চল ভিত্তিক ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শ্রী শ্রী উনিজি কথামৃত : সৈকত বন্দ্যোপাধ্যায় ও কণিষ্ক
বুলবুলভাজা | লঘুগুরু | ২৪ মে ২০২৪ | ৬৩০৮ বার পঠিত | মন্তব্য : ১৭
প্রকাশিত হলো দুই মলাটে বৈদ্যুতিন উনিজি কথামৃত।
লিখেছেন সৈকত বন্দ্যোপাধ্যায়, এঁকেছেন নবীন শিল্পী কণিষ্ক। শিল্পীর সম্পর্কে বেশি জানা যায়নি, তিনি রাতের অন্ধকারে মেলবক্সে ছবির বান্ডিল ফেলে দিয়ে গেছেন। জানিয়েছেন উনিজির প্রতি অনুগত থাকতে চাইলে মাথা বর্জন করা ভালো, আর অনুগত থাকতে না চাইলে গর্দান যাওয়ার সম্ভাবনা, সুতরাং আগে থেকে মুন্ডু বিসর্জন দেওয়াই বিধেয়।
নামিয়ে নিন, ছড়িয়ে দিন - উনিজি কথামৃত - পিডিএফ সংস্করণ।
আইটির ভাইটি : কণিষ্ক
বুলবুলভাজা | ভোটবাক্স : লোকসভা - ২০২৪ | ৩০ মে ২০২৪ | ২৩৮৮ বার পঠিত | মন্তব্য : ২২
আজকের যুগে দাঁড়িয়ে যেখানে তরুণ থেকে বয়স্ক সবাই নিয়মিত ইন্টারনেটে আনাগোনায় স্বচ্ছন্দ সেখানে নিজেদের সম্ভাব্য ভোটারকে টার্গেট করতে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের আইটি সেল তৈরি করে ফেলেছে। কারও আইটি সেল বেশি সক্রিয়, কারও কম, তবে প্রত্যেকেই অঞ্চল বুঝে, অডিয়েন্স বুঝে, কোন মাধ্যমে বলা হচ্ছে তার ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ধরণের প্রচার কৌশল নিয়ে থাকে। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দলের আইটি সেল অনেক আগেই তাদের কার্যকলাপ শুরু করায় সেই পরিমাণ সাফল্য পেতে বা ততটা নেটওয়ার্ক তৈরি করতে বাকিদের আরোও বেশি কাঠখড় পোড়াতে হবে।