অন্য ছত্রপতি শর্মিষ্ঠা রায় মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি ভোঁসলের নাম আমরা সবাই জানি। তিনি তো এখন হিন্দুরাষ্ট্রের আইকন। কিন্তু, আরও এক ছত্রপতির কথা আমরা আজ এখানে বলব। বেশি পুরানো দিনের লোক তিনি নন, কিন্তু তাঁর নাম অনেকেই শোনেন নি। কেন তাঁর নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে, এই নিবন্ধটি থেকেই তা কিছুটা বোঝা যাবে। নাম তাঁর রাজর্ষি সাহু। মহারাষ্ট্রের ভোঁসলে পরিবারেরই আর এক সন্তান ছিলেন তিনি। বংশপরম্পরায় রাজত্ব লাভও করেছিলেন। ছত্রপতি রাজর্ষি সাহু মহারাজ। রানি ভিক্টোরিয়ার দেওয়া নাইট গ্র্যান্ড কম্যান্ডার পদকপ্রাপ্ত। জন্ম ১৮৭৪ সালের ২৬ জুন। মৃত্যু ১৯২২ সালের ৬ মে। ২৮ বছরকাল (১৮৯৪ - ১৯২২) দেশীয় করদ রাজ্য কোলহাপুরের রাজা ছিলেন। এই সময়ের ... ...
ডেভিড হর্সব্রো ও তাঁর নীলবাগের রূপকথা শর্মিষ্ঠা রায় ১৯৪৩ সাল। এক ব্রিটিশ তরুণ এয়ারফোর্স অফিসার এলেন ভারতে। তখন পৃথিবী জুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাপট। মাত্র কুড়ি বছর বয়স তার। নাম ডেভিড হর্সব্রো। বিমানে করে তাকে বোমা ফেলতে পাঠানো হয়েছিল বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে। সুজলা সুফলা বাংলাদেশের প্রকৃতিকে আগে কখনো চোখে দেখেনি ডেভিড। বোমারু বিমানের জানলা দিয়ে যতদূর দেখা যায় সবুজ ধান খেত। জায়গায় জায়গায় সবুজের বুক চিরে বয়ে যাচ্ছে নদী। ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রাম। এইখানে বোমা ফেলে তছনছ করে দিতে হবে তাকে? বিদ্রোহ করে উঠল তরুণ মন। না, এ অসম্ভব! বিমানের মুখ ঘুরিয়ে এসে নামলেন বিমানবন্দরে। সেখান থেকে সোজা অফিসে ফিরে ... ...
মাতৃভাষা মাধ্যম না হলে শিক্ষা সম্পূর্ণ হয় নাশর্মিষ্ঠা রায় শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার ভিতটা কবে শুরু হয়েছিল জানেন? যেদিন মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম না করে একটা বিদেশি ভাষাকে শিক্ষার মাধ্যম করা হয়েছিল। আপনি বলবেন, ইংরেজি না জানলে সারা পৃথিবীর জ্ঞানের জগৎকে চিনবো কী করে? এর উত্তর হল, তার জন্য ইংরেজি ভাষা শেখো, শিক্ষার মাধ্যম কেন মাতৃভাষা ছাড়া অন্য ভাষা হবে? ইংরাজিকে শিক্ষার মাধ্যম করা একেবারেই দু'শো বছরের পরাধীনতার লিগ্যাসি। এশিয়া ইউরোপ, লাতিন আমেরিকায় খোঁজ নিলে দেখা যাবে তারা কিন্তু শিক্ষার মাধ্যম মাতৃভাষাকেই রেখেছে। বাংলাভাষা হারিয়ে গেলে হারিয়ে যায় রসগোল্লা গোলাপজাম, রসোমালাই। পড়ে থাকে ক্যাডবেরি। এই বাংলায় তুমি কাকা, জ্যাঠা, পিসে, মেসো, মামাদের ডাকতে শিখেছো, ... ...
স্বতন্ত্র জগতের খোঁজ যশোধরা রায়চৌধুরী মণিশংকর মুখোপাধ্যায়, সংক্ষেপে শংকর চলে গেলেন। একটা যুগাবসান ঘটল, এই বহুব্যবহৃত বাক্যটি অন্তত শংকরের ক্ষেত্রে একেবারেই অতিকথন নয়। বস্তুত যে দশকগুলোতে আমাদের প্রজন্মের বেড়ে ওঠা, সেই দশকগুলো অধিগত ছিল বা বলা ভাল অধিকৃত ছিল বাংলা গল্প উপন্যাসের লেখকদের, এবং শংকরের মতো সফল জনপ্রিয় লেখকদেরই। গৃহবধূ থেকে কেরানি, পুরুষ-মহিলা নির্বিশেষে, পুরোটা পড়ুন ... ...