এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জবাবীয়টোন 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২৭১ বার পঠিত
  • জীবন যাকে Knock করেছে মনখারাপের দিনে–
    তার দু’টো পা শোক করেছে পথিক হওয়ার টানে।
    জীবন চলে Short-term এ তার চরিত্রহননে...

    উপায় যাকে Blame করেছে কাব্যে ওড়ার দিনে–
    ঠোঁট শুধু তার প্রশ্ন খোঁজে জবাবীয়টোনে।
    উপায় দ্যাখে Long drive এ সুবিধা কোনখানে...

    জীবন যাকে ট্যাগ করেছে লাইক পাওয়ার নামে–
    তার দু’পাশেই ছড়িয়ে পড়বে চোরের বদনামে।
    জীবন তাকে ফিরিয়ে আনবে পরিশ্রমীর ঘামে...

    Slow motion এ চলবে বাতাস নারকীয় ভানে

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬742698
  • অতি বিচ্ছিরি লাগলো।
  • Srimallar | ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪২742701
  • আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো...
  • kk | ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৪742709
  • আমারও একটা কথা কিছুদিন ধরে মনে হচ্ছে, আজ বলেই ফেলি। শ্রীমল্লার প্রতি নতুন কবিতার জন্য একটা করে টই খুলছে, কিন্তু ইদানীং কার কবিতাগুলো সবই আমার বেশ বেজুতের লাগছে। হয়তো এগুলো সব এক্সপেরিমেন্টাল। আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এক্সপেরিমেন্টাল লেখাপত্র নিজের কাছে রাখাই ভালো। আধসেদ্ধ, কাঁচা, পোড়া, যা নামবে সবই পাবলিকের পাতে বেড়ে দেবার কোনো মানে হয়না। কেউ এখানে বলতেই পারেন যে "ভালো না লাগে তো নাই পড়ুন, কেউ কী মাথার দিব্যি দিয়েছে?" কিন্তু আমি আবার বুঝতে পারিনা যে না পড়লে বুঝবো কেমন করে ভালো লাগবে না খারাপ?
  • Srimallar | ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৮742710
  • আজকাল তো বুঝতেই পারি না কেকে যে, কোন লেখাকে প্রকাশ করব, আর কোন লেখাকে অপ্রকাশিত রাখব... যাইহোক, কেমন আছো?
  • r2h | ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৫742711
  • মন্তব্য পেয়ে ভালো লেগেছে? ওহো, তাহলে তো মন্তব্য মাঠে মারা গেল। ভালো লাগানো উদ্দেশ্য ছিল না।
     
    • Srimallar | ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৮
    • ... কোন লেখাকে প্রকাশ করব, আর কোন লেখাকে অপ্রকাশিত রাখব...
    ওরকমই যদি হয় তাহলে বোহহয় কিছুই প্রকাশ না করা ভালো। বা একেবারেই একটা সম্পাদকীয় প্রসেসের মধ্যে দিয়ে করা ভালো।

    এমনিতে নিকৃষ্ট অকবিতা অনেকেই লেখে, ও কোন ব্যাপার না। কিন্তু একটা লোককে দেখে মনে হল এ তো বেশ সম্ভাবনাময়, তারপর হঠাত করে সে এক তরফা প্রেমে দাগা খাওয়াই জীবনের মহত্তম দুঃখ ঠাউরানো টিন এজারের কেমিস্ট্রি নোটের পেছনের পাতার মত হাবিজাবি লিখতে শুরু করলো- এরকম দেখলে বিরক্ত লাগে আরকি।

    হয়তো এটা পরীক্ষা নিরীক্ষা, আবার কে জানে, হয়তো এসব আজকালকার অল্পবয়সীদের ভালো লাগতেও পারে। তবে দুটো জিনিস হয়, পরীক্ষা নিরীক্ষা একটা কিছু হয়েছে কিনা সে বিষয়ে মোটামুটি একরকম নিশ্চিত না হয়ে ইস্তেহার বাগিয়ে মাইফেলে উপস্থিত হলে লোকে হাসে। আর এই পাতায় ঠিক ঐ বয়সী পাঠক আসে কি? মনে তো হয় না।
  • kk | ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৭742720
  • "যাইহোক, কেমন আছো?"
     
    এই আছি আর কী এক রকম... বাড়ি পাল্টানো ইত্যাদি নিয়ে নানা রকম হুজ্জুতি, হুড়ুম দুড়ুম, বাক্স-প্যাঁটরা টানাটানি, এইসব চলছে টলছে।
  • . | ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১১742734
  • আমার ধারণা শ্রীমল্লার মেয়েদের পুরুষের সমান মনে করে না, এবং সেটা নিজেও জানে না। বয়স কম এবং ম‍্যাচিওরিটি তুলনায় আরও কম। দুনিয়ার সঙ্গে প্রায় কোনও পরিচয়ই নেই। কবি কি অকবি সেটা বিষয় নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন।