এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গ্লোরিয়া স্টেইনেম ও উপনিষদ

    Sandipan Majumder লেখকের গ্রাহক হোন
    ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৪২ বার পঠিত
  • গ্লোরিয়া স্টেইনেম, মার্কিন যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের সংগঠক, লেখক এবং সম্পাদক, এই মাসের গোড়ায় প্রয়াত হলেন। সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে আলোচিত হল খবরটি, সমাজমাধ্যমেও লিখলেন অনেকে। গ্লোরিয়া অবশ্য কখনই বামপন্থী নারীবাদের সঙ্গে ছিলেন না। তবে রাজনৈতিক অবস্থানে ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধের বিরোধী ছিলেন। বিভিন্ন সময়ে হিলারি ক্লিন্টনের মত ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন। কিন্তু তাঁর সম্পাদিত পত্রিকায় বা লেখায় গর্ভপাতের অধিকার সহ নারী আন্দোলনের মূল ইস্যুগুলোতে সোচ্চার হতে পিছপা হননি।

    নারীদের অধিকার সংক্রান্ত আন্দোলন যেহেতু সামাজিক আন্দোলন, তাই রাস্তায় নামতে হয়।পিতৃতান্ত্রিক সমাজের সঙ্গে যে লড়াইটা লড়তে হয় সেটাও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু গ্লোরিয়ার বক্তব্য বাইরের এই লড়াইটার সঙ্গে নিজের ভেতরেও একটা লড়াই চালানো উচিত। সেটা হচ্ছে নিজের কাছে self esteem টা বাড়ানো। কারণ এইখানে ঘাটতি থাকায়,নিজের কাছে নিজের মূল্যায়নে নেতিবাচকতা থাকায় মেয়েরা তাদের লড়াইটাকে অনেক সময় বাইরের মাঠেই ফেলে আসে। ফলে আসে আত্মসমর্পণ, আত্মবিশ্বাসের অভাব,পরাজয়। এইকথা যে শুধু মেয়েদের ক্ষেত্রে সত্য তাই নয়। ছেলেদের ক্ষেত্রেও দেখা গেছে যে যাদের নিজের সম্বন্ধে ধারণা নিচু,হীনম্মন্যতায় ভোগে তারাই অন্যের প্রতি বেশি হিংস্র হয়। নারীপুরুষ সম্পর্কের ক্ষেত্রে সেটা নারীর দিকে পুরুষের হিংসা হিসেবে ধাবিত হয়ে থাকে। ফলে বাইরের সামাজিক পরিস্থিতিই সব নয়। আত্মমূল্যায়ন যার ক্ষেত্রে পজেটিভ সে যে পরিস্থিতিতে সংগ্রাম করবে অথবা জয়ী হবে,যার আত্মমূল্যায়ন নেগেটিভ সে পারবে না।

    গ্লোরিয়া তার ‘Revolution from Within :A book of Self-Esteem' বইতে এই প্রসঙ্গে প্রথমে গ্রীক দার্শনিকদের কথা আলোচনা করেছেন। যেমন গ্রীক দর্শনে Allotriosis বা আত্মবিচ্ছেদ হচ্ছে মানুষের সবচেয়ে বড় দু:খের কারণ আর oikeiosis বা আত্মসন্তুষ্টি হচ্ছে সুখের কারণ। অ্যারিস্টটলের মতে এই আত্মসন্তুষ্টি আসে যখন মানুষ তার নিজস্বতার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। এই কেন্দ্র থেকেই আসতে পারে ভালবাসার বৃত্তগুলো –--- আত্মপ্রেম,সন্তানপ্রেম,পরিবারপ্রীতি,মানবপ্রজাতির প্রতি প্রেম ইত্যাদি। স্টোয়িকরা এর সঙ্গে প্রকৃতিপ্রেমও যোগ করেছিলেন।


    উপনিষদের আলোচনায় গ্লোরিয়া ছান্দোগ্য উপনিষদের ‘ তৎ ত্বং অসি' ( তুমিই সে) শ্লোকটিকে টেনে এনেছেন। গ্লোরিয়া মনে করেন,ভারতীয় দর্শনের সঙ্গে নিষ্ক্রিয়তার যে স্টিরিওটাইপ চাপিয়ে দেওয়া হয়,এই শ্লোক তার বিরোধী। কারণ এই শ্লোক আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে আত্মমর্যাদা বাড়ানোর কথা বলে। এটা যে একত্বের কথা বলে তা পিতৃতন্ত্র, বর্ণবাদ,শ্রেণীভেদ এবং অন্যান্য স্তরবিন্যাস যা আত্মমর্যাদাকে খর্ব করে তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখে। কারণ এটা মানুষকে বাইরের ক্ষমতার সামনে নতিস্বীকার না করে স্বাভাবিক আত্মজ্ঞানের ওপর নির্ভর করতে বলে। উপনিষদের ভাষায় “ যখন আমরা আমাদের মধ্যে সর্বত্র ব্যাপ্ত ব্রহ্মকে অনুভব করি,তখন আমরা কাকেই বা ভয় করব আর কাকেই বা পুজো করব? “

    অনেকে আপত্তি করতে পারেন যে ছান্দোগ্য উপনিষদের বিখ্যাত শ্লোকটির উদ্দেশ্য তো ব্রহ্মলাভ। সেটিকে এরকম ব্যবহারিক প্রয়োজনে নামিয়ে আনা কি ঠিক? সে উত্তর আমার জানা নেই। তবে এটা স্বীকার করতেই হবে সামাজিক আন্দোলন তথা বাইরের আন্দোলন যাঁরা লড়েন, নিজের মধ্যে যদি একটা উন্নত সত্তার অনুশীলনের লড়াই না চালান সেক্ষেত্রে তাদের বিচ্যুতি ঘটে অতি দ্রুত। নারীবাদী এবং বামপন্থী রাজনীতির জগতেও এটা সত্য। তাই গ্লোরিয়ার মত ভাবলে সেটা খুব একটা ইনগ্লোরিয়াস হবে কি?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন