এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হে কৃষ্ণ !----

    Aditi Dasgupta লেখকের গ্রাহক হোন
    ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৫৪ বার পঠিত
  • আমাদের ঘরের জানালার বাইরে এক ঝাঁকালো কৃষ্ণচূড়া ছিল। কী বা তার শোভা সে বসন্ত গুলিতে! মানে সেই উনিশ কুড়ির দিনে।ঘর মানে হোস্টেলের ঘর।বড্ড যখন মন খারাপ হত বাড়ির জন্য, ফেলে আসা গ্রাম বা মফস্বল শহরটির জন্য,তখন আমরা গুটি তিনেক মেয়ে জুলজুল করে সেই কৃষ্ণচূড়া দেখতাম।দেখতাম তার ফাঁক দিয়ে রেল লাইনের ওপারের ঘর বসত। 

    কিন্তু, যে কোনো নিরপরাধ পছন্দেরও ভারী দাম দিতে হয় মেয়েদের। কারণ তাদের পছন্দ ব্যাপারটাই বুঝি ঔদ্ধত্যের পরিচয়! সেই পছন্দের অধিকার  ভাঙতে কতো না আয়োজন। যুদ্ধে জেতা দেশ হেরো পার্টির মনোবল ভাঙে তাদের মেয়েদের পছন্দের উপর, শরীরের উপর ঘা মেরেই তো! আবার নিজের দেশের মধ্যেও তো সেই একই খেলা। বিকৃতকাম পুরুষটি যাদের ছুঁতে পারেনা তাদের চোখ দিয়ে মাপে, দরকারে নিজ লিঙ্গটি উন্মুক্ত করে প্রদর্শন করতেও তার লাজ আসেনা কারণ, সে শিখে এসেছে মস্তিষ্ক বা হৃদয় নয়, ওই মাংস পিন্ডটিতেই তার শক্তি ও  গর্ব নিহিত। এটি অসামাজিক বিকৃত জীবনবোধ। তবে ভারতবর্ষের উত্তর ভাগের বিস্তৃত অংশে গৃহীত ও চর্যার বিষয়। দেওয়ালের পলেস্তারা বা রং পড়ুক বা না পড়ুক দেওয়াল জুড়ে কালো হরফে মর্দাঙ্গি উজ্জীবিত  করার দাওয়াই এর ঘোষণা শহরগুলির  দাম্ভিক পিতৃতান্ত্রিক চরিত্রের কিছুটা আভাস দেয় বইকি! 

    লাইনের ওপারে মাঝে মাঝে একটি পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। একটিই পুরুষ নাকি বদল হত --- মনে করতেও ইচ্ছে হয়না! আমাদের কৃষ্ণচূড়া দেখার সাধ ঘুচে যেত।অপমান লজ্জা ঘেন্না সব মিলিয়ে ধমাস করে বন্ধ করে ফেলতাম সে জানালাখানি। বিকৃত কামনার সাথে সে লোকগুলির বুঝি এক ধরনের যৌন ঈর্ষাও কাজ করত। যোগ্যতা,মেধায় যেখানে পৌঁছনোর কোনো যোগ্যতাও নেই সেখানে যারা পৌঁছেছে তাদের মাটিতে নামিয়ে দেওয়ার একটা সহজ উপায় এভাবেই তারা বের করত বুঝি। আর আমরা সেই অপরিণত স্পর্শকাতর বয়সে ঘরে তালা মেরে চুপচাপ শুকনো মুখে ক্লাসের পথে এগোতাম গুটি গুটি। চোখ জ্বালা করত, গলার কাছে ব্যথা হত।

    তারপর অবশ্য সারাদিনের তীক্ষ্ণ মেধা মননের চর্চা,খোলা হাওয়ায় দরাজ হাসি ও হুল্লোড়ে, চার নম্বর গেটে নাসিরদার রোল খেতে খেতে ভুলেও যেতাম সে বেদনা। আমরা এভাবেই বড় হলাম আসতে আসতে।তখন দুঃস্বপ্নেও কি কল্পনা করতে পেরেছি যে ওই নিরাপদ সিংহদুয়ার ও একদিন দিন দুপুরে বন্ধ রাখতে হবে দলে দলে নগ্ন পুরুষের আগমনে? শাসকের  আস্ফালনে?

    সে পুরুষরা সন্ন্যাসী,অন্য মার্গের মানুষ তাঁরা। রেল লাইনের ওপারের পুরুষের সাথে তাঁদের এক আসনে বসানো যায়না, তাঁরা জিতেন্দ্রিয়। পার্থিব  মায়া-মোহ -- দ্বেষ-  কাম- ক্রোধের ঊর্ধ্বে নাকি তাঁদের বিচরণ? তাহলে তাঁরা এসে দাঁড়ালেন কেন এখানে? তাঁদের বুঝিয়ে বা ভুল বুঝিয়ে কে আনলে তাঁদের? কোন উদ্দেশ্যে আনলেন? কী প্রদর্শন করতে চাইলেন আসলে? কাদের ভয় দেখাতে চাইলেন, কোন আদিম পথে? এতে কার মান বাড়লো?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন