এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কেরানীর হরিণচিত্ত: এক তাড়া কবিতা

    Aritra Ahamed লেখকের গ্রাহক হোন
    ২১ আগস্ট ২০২৬ | ৫২ বার পঠিত
  • কেরানীর হরিণচিত্ত: এক তাড়া কবিতা
    - অরিত্র আহমেদ

    *
    আমাকে হয়তো চিনতে পারেন রাস্তা;
    আমার হেঁটে যাওয়া
    হেরে যাওয়া
    অন্তর্ধান
    কদাচ নাচার হয়ে পথপাশে দাঁড়িয়ে পিচ্ছাপ:
    সবই তিনি দেখেছেন,
    আমাকে হয়তো ধমকাতেও পারেন তিনিই,
    এবং আমি মুখ বুজে মেনে নেবো সদাপ্রভু রাস্তা এসে যদি
    খেয়ালবশে আমার লিঙ্গচ্ছেদও করেন-
    কিন্তু গন্তব্যের হাঙ্গামা, গন্তব্যের উদ্ধত উন্নত আঙুল
    আমি ছেটে ফেলারই পক্ষে-
    সদাপ্রভু রাস্তা যদি সম্মত থাকেন,
    বিনা প্রশ্নে গন্তব্যের মাথা কেটে নেবো!

    *
    শূন্যতাও ভালোবাসে; শুধু তাকে শূন্য বলে ডেকে নিতে হয়
    সবচেয়ে অন্তরঙ্গ একাকী সময়ে
    সবচেয়ে বৃষ্টিপ্রাপ্ত মাটিও যেহেতু
    শূন্যতাকে শ্রদ্ধা করে; শূন্যতাকে শ্রদ্ধা করে লুফে নিতে হয়

    *
    আমি এক ভীষণ হরিণী
    তুমি এক শুধুই কেরানী;
    যদি থাকে কামতাড়না
    যদি থাকে মধ্যাঙ্গুলি
    তবে তুমি উদ্ধার করো
    নিজ দেহে ছন্নছাড়াকে;
    নিজ রোখে বিস্তার করো
    তাকে এই জঙ্গলধামে-
    আমি জানি ক্ষুদ্রই তুমি,
    বিপথিক, মধ্যবিত্ত,
    দেখি দিবাস্বপ্নে তবুও
    কেরাণীর হরিণচিত্ত!

    *
    যে খাঁচার শেষ খোপে নেকড়েটা শুয়ে আছে
    আমি সেই খাঁচার শিকের মিঠে স্বাদ
    কেমনে ভুলিবো?
    যে খুঁটির ঘুণ ঝরে হৃদয় গিয়েছে টলে
    আমি সেই খুঁটির সাবেক গৃহকোণ
    কেমনে ভুলিবো?

    *
    জিনিয়াস; শুধু স্বপ্নটা দেখে যা তা;
    তার দিন কাটে সন্ধ্যার মতো দ্রুত,
    আর সন্ধ্যা কাটে দিনের মতো ঢিমেতালে;
    এরপরও সে জিনিয়াস; প্রচণ্ড ক্ষুধার্ত,
    ও তার কামক্ষুধার সামনে বাস্তবিকই
    দুনিয়া অচল- সে এটা খায়, তো ওটা
    ফেলে দেয়, বমি করে; নারীদেহে মোহ
    আর মোহভঙ্গ যুগপৎ উথাল-পাতাল খেলে
    দুই চোখে; তবু সে জিনিয়াস, খালি
    তার সন্ধ্যাটা কখনোই শেষ হতে চায় না,
    চোখ বুজলেও সে সবকিছু দেখতেই থাকে,
    আর কোনো স্বপ্নই সে মনেটনে রাখতে পারে না।

    *
    যা কিছুই ঘটে, ভালোবাসি।
    দরজায় দাঁড়িয়ে বান্ধবী
    আড়ি পেতে শোনে
    আমার ব্যর্থতার আনাচে-কানাচে
    যে সমস্ত ভুলচুক আজো রয়ে গেছে,
    সে-সবেরই বিরাট ফিরিস্তি;
    পৃথিবীতে বহু কান, বহু বিচারক,
    মানুষের বিবিধ নিয়তি-
    আমি স্রেফ একটি ঘোটালা মাত্র,
    একটি পাদটীকা-
    আমার ব্যর্থতাই প্রত্যেকে যাপন করুক,
    যদি তা-ই ভালো লাগে;
    আমি বেরসিক হতে পারবো না আর।


     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন