ব্যাঞ্জোর স্ট্রামিং এ ঘুম ভেঙে যায় এক রোববার . মন আনন্দে ভরে ওঠে . বিছানা ছেড়ে আওয়াজের দিক নির্ণয় করতে করতে টেপ রেকর্ডার এর পাশে গিয়ে বসি . রেকর্ডারে তখন বাজছে Oh, Susanna
Don't you cry for me
I come from Alabama
With a banjo on my knee
বাবা বলে এক কাপ কফি হয়ে যাক তাহলে
আর বাবা এবং কফি সহযোগে চলতে থাকে
Where have all the flowers gone ?
Long time passing .
Where have all the flowers gone ?
Long time ago .
Where have all the flowers gone?
The girls have picked them everyone.
Oh, When will you ever learn?
Oh, When will you ever learn?
সেই রোববার দুপুরে সুমন - অঞ্জন মঞ্চে একসঙ্গে গাইবার আগে সুমনের প্রাক-কথন শুনি :
" যে সময়টাতে আমরা আছি, আমাদের ভালো লাগছে না, আমাদের ভালো লাগছে না অনেককিছুই, তার মধ্যে প্রধান হয়ে দাঁড়িয়েছে ইরাকে মার্কিন ব্রিটিশ যৌথ হামলা, আমাদের ভালো লাগছে না, সারা পৃথিবীর ভালো লাগছে না, এইটা নেপথ্যে থেকেই যেনো বন্ধুরা এর দুঃখ, এর অস্বস্তি, এর যন্ত্রনা, এর অসহায়তা আমাদের সঙ্গী হয়ে রইলো, আমরা গাইবো এমন একজন মানুষের গান যাঁর এই মুহূর্তে পৃথিবীতে খুব দরকার ছিলো . তিনি আমেরিকারই মানুষ . তাঁর নাম - পিট্ সিগার . "
কেনো জানিনা হঠাৎই সুমনের প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে খুব শুনতে ইচ্ছে করলো . শুনলাম . একবার নয় . অনেকবার শুনলাম .
সেদিন সারা দুপুর বাবার সঙ্গে আর কালজয়ী কিছু গানের সঙ্গে কিভাবে কেটে গেলো, টেরই পেলাম না .
John Brown 's Body lies
a- molderin' in the grave
But his soul goes marching on
Glory, Glory ! Hallelujah !
Glory, Glory! Hallelujah !
Glory, Glory! Hallelujah!
His soul goes marching on
কবীর সুমন where have all the flowers gone এর বাংলা অনুবাদে, না ঠিক অনুবাদে নয় বরং অনুসারে গেয়েছিলেন কোথায় গেলো তারা
কোথায় গেলো তারা
সব ফুল কোথায় গেলো, এতো যে সময় ধারা
কবরগুলো কোথায় গেলো, কোথায় গেলো তারা .............. সুমন বলেছিলেন পিট সিগারের সঙ্গে যেনো আবার নতুন করে গান বাজনা আর গিটার শিখছেন। এঁরাই তো আদতে জীবনমুখী গান গেয়েছেন। শুধু লোকসংগীতশিল্পী নন, তাঁর যুদ্ধ - বিরোধিতা এবং শান্তির প্রতি যে জীবনবোধ সেই উপলব্ধিই তাঁকে অমর করে রেখেছে।
তাঁর অসাধারণ একটি গানের কথা আমি আর বাবা শুনছিলাম :
What did you learn in school today,
dear little boy of mine ?
I learned our government
must be strong
It's always right and never wrong
Our leaders are the finest men
And we elect them again and again
And that's what I learned in school today
That's what I learn in school
I learned that policemen are my friends
I learned that justice never ends
I learned that murderers die
for their crimes
Even if we make a mistake
sometime
And that's what I learned in school today
That's what I learned in school
সম্প্রতি অঞ্জন দত্তর Mr Hall শুনে আমার মনে হয় আমার অবস্থাও ঠিক এইরকম
Not a shirt on my bag
Not a penny to my name
Lord I can't go back home
This a way .
Away from home
Lord I'm five
A hundred miles
Away from home .
পিট্ সিগার আমার সেই গানওয়ালা যাঁকে আমি একটার পর একটা গান গাইতে বলি আমার জন্যে, আমাদের জন্যে
আমাদের তো সত্যিই কোথাও যাওয়ার নেই, আমরা যে এই এক পৃথিবীর বাসিন্দা :
We're all brothers and we're only passing through..
I saw Adam leave the garden
with an apple in his hand
I said, " Now you're out, what are you
gonna do ? "
Plant my crops and pray for rain, may be raise a little cane
I 'm an orphan now and only
passing through "
Passing through, passing through
Sometimes happy, sometimes blue
Glad that I ran into you
Tell the people that you saw me passing through
I saw Jesus on the cross on
that hill called Calvary
" Do you hate mankind for
what they've done to you? "
He said, " Talk of love, not hate,
things to do, it's getting late
I've so little time and I'm just
passing through "
I shivered with George Washington one night at Valley Forge
" Why do the soldiers freeze here
like they do ? "
He said, " Men will suffer, fight, even die for what is right
Even though they know
they're only passing through "
I was at Franklin Roosevelt's side just a while before he died
He said, " One world must come out of World War ll
Yankee, Russian, White or Tan,
Lord, a man is just a man
We're all brothers and we're
only passing through "
আমরা আমাদের জীবনে এই নীতিই বহন করি চলুন . .
পুনশ্চ : এই চিত্রকল্পটি আমার ছোটবেলার যখন রোববারে সত্যিই সেভাবে কাজ থাকতো না এক সকালে আবৃত্তির ক্লাসে যাওয়া ছাড়া . এখন রোববার মানে সারা সপ্তাহের বাজার আলু পটল ঝিঙে, মুদি, প্রেসার কুকারে সিটি, কলপাড়ে মিনুর বাসন মাজার ঘটাং ঘট আওয়াজ সাদা জামায় নীল মাড় আর ব্যস্ত ছাদ ...............
তাই এখন হলো Solidarity Forever
For the union makes us strong
When the union's inspiration
through the workers' blood
shall run
There can be no power greater
anywhere beneath the sun !!
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।