এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রিচার্ড সোর্গে : দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোকিওতে সোভিয়েত মাস্টার স্পাই

    AR Barki লেখকের গ্রাহক হোন
    ২৯ জুলাই ২০২৬ | ৯ বার পঠিত
  • ১৯৪১ মস্কো।

    স্ট্যালিন তার অফিসের অস্থির হয়ে পায়চারি করছেন। তার টেবিলের উপর ছড়ানো ছিটানো রয়েছে পশ্চিম ফ্রন্ট থেকে পাঠানো জেনারেলদের রিপোর্ট। জার্মান প্যানজার বাহিনী রাশিয়ানদের সমস্ত প্রতিরোধ ছিন্ন করে তীব্র গতিতে এগিয়ে চলেছে মস্কো ও স্ট্যালিগ্রাদের দিকে।

    অবিলম্বে পশ্চিম ফ্রন্টে সৈন্য সংখ্যা বিশেষ করে ট্যাংক ও সাজোয়া যানের পরিমাণ বৃদ্ধি না করতে পারলে অচিরেই মস্কো ও স্ট্যালিগ্রাদের পতন ঘটবে। জেনারেলরা চাপ দিচ্ছেন পূর্ব ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে পশ্চিম ফ্রন্টে আনতে।

    কিন্তু পূর্ব ফ্রন্ট বিশেষ করে মান্চুরিয়ার দিক থেকে জাপানের আক্রমণের সম্ভাবনা রয়েছে। সেজন্য পূর্ব ফ্রন্টে সেনাবাহিনীর একটি বড় অংশ মোতায়েন রাখতে হয়েছে। সেখান থেকে সৈন্য সরিয়ে আনলে জাপানি আক্রমণ ঠেকানো যাবে না।

    পূর্ব ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে আনার আগে শতভাগ নিশ্চিত হতে হবে যে, জাপান সোভিয়েত রাশিয়া আক্রমণ করবে না। এই অচলাবস্থা থেকে স্ট্যালিনকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছিলেন রিচার্ড সোর্গে নামে এক সোভিয়েত মাস্টার স্পাই

    রিচার্ড সোর্গে (Richard Sorge) ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের অন্যতম সেরা এবং প্রভাবশালী স্পাই (গোপনচর)। এনকেভিডি (NKVD)—পরবর্তীকালের কেজিবি—এর হয়ে টোকিওতে বসে তিনি যে গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করেছিলেন, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ একাই বদলে দিয়েছিল।

    সোর্গে টোকিওতে গিয়েছিলেন এক প্রভাবশালী জার্মান সংবাদপত্রের সাংবাদিক হিসেবে। টোকিওতে "রামসে" (Ramsay) কোডনামে তার গুপ্তচর নেটওয়ার্ক চালাতেন। সোর্গে তার জাপানি যোগাযোগ ও উচ্চপর্যায়ের সূত্র থেকে নিশ্চিত করেন যে:

    জাপান উত্তর দিকে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করবে না; বরং তারা তাদের সমস্ত নজর ও শক্তি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের (আমেরিকা ও ব্রিটিশ উপনিবেশ) দিকে ঘোরাবে।

    এই একটিমাত্র তথ্যের ওপর ভিত্তি করে জোসেফ স্টালিন দূর প্রাচ্য বা সাইবেরিয়া সীমান্তে পাহারা দেওয়া লক্ষাধিক অভিজ্ঞ, বরফে যুদ্ধ করতে অভ্যস্ত সোভিয়েত সেনাকে তড়িঘড়ি পশ্চিম সীমান্তে মস্কো রক্ষার জন্য স্থানান্তরিত করেন। এই অতিরিক্ত সেনার বলেই মস্কোর যুদ্ধজয় হয় এবং জার্মানির অগ্রযাত্রা চিরতরে থমকে যায়।

    সোর্গের যোগাযোগের ধরন এবং রেডিও সংকেত জাপানি কাউন্টার ইন্টেলিজেন্সের নজরে আসে। ১৯৪১ সালের অক্টোবরে তাকে ও তার দলের মূল সদস্যদের গ্রেপ্তার করা হয়।

    সোর্গেকে অমানুষিক নির্যাতন করলেও তিনি সোভিয়েত রাশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখেন। অবশেষে ১৯৪৪ সালের ৭ নভেম্বর তাকে টোকিওর সুগামো কারাগারে ফাঁসি দেওয়া হয়।

    বিখ্যাত স্পাই থ্রিলার রচয়িতা ইয়ান ফ্লেমিং (জেমস বন্ডের স্রষ্টা) একবার রিচার্ড সোর্গে সম্পর্কে বলেছিলেন—
    "Sorge was the man whom I regard as the most formidable spy in history."
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন