বিকেলের ট্রেনে করে ফিরছিলাম .. বাইরে ভেজা ভেজা বৃষ্টি, জোলো ধূসর আকাশ। ।.... হালকা ঠান্ডা হাওয়া। ....ট্রেন মোটামুটি ফাঁকাই। ...আমিও বরাতজোরে জানালার ধার পেয়ে গেলাম . বোঝাই যাচ্ছে মঞ্চ কিভাবে প্রস্তুত। ...এবার "আসা-যাওয়ার পথে " playlist থেকে ( আমার ট্রেন জার্নির playlist) প্রিয় প্রিয় গানগুলো মঞ্চস্থ হলেই হয়। ...সম্প্রতি "আসা - যাওয়ার পথে " গানের তালিকায় নতুন এক গানের সংযোজন হয়েছে - Kolkata farewell। ...সেদিন সেই গানটাই শুনলাম প্রথমে - মৃদুমন্দ ইউকেলিলির তালে তালে
আমিও বেরোলাম ঘর ছেড়ে
আর অভিমানী পিছুটান মুখ লুকায়
এই বিষাদ স্নান কোন স্রোতের টান
শুনতে চায় ঘরে ফেরার গান
এতো মায়া মাখা গলা। ...এতো আলতো আদরে গাওয়া গান। ....কি যে ভালো লাগলো কি আর বলি। ....এতদিন অবধি " আমাকে নাও " আমার কাছে এমন ধারা গানগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় ছিলো। .... Kolkata farewell তা ছাপিয়ে
গেলো ...............
ট্রেন এ অনেকে লতা - আশা - কিশোর এঁনাদের গান শুনে থাকেন। ...ক্ষমা করবেন এঁনাদের গান আমাকে অনুপ্রাণিত করে না . Shisha ho ya dil ho akher tut jata hain। ....কেনো মশাই কেউ আমাকে ভালোবাসলো না তারজন্যে আমার মন শিশার মতো খান খান হয়ে যাবে কেনো ?? আর আমাকে সবাই ভালোবাসবে এমন মাথার দিব্যিই বা কে দিয়েছে ?? কি frustrating গান মশাই ! Kora kagaz tha iye dil mera। .....ব্যাস তুমি এসে কিসব নাম টাম লিখলে ওমনি মন একেবারে চাঙ্গা হয়ে উঠলো। ....কোনো মানে হয় ?? আমার মনের ভালো থাকা খারাপ থাকার রাস তোমার হাতে থাকবে কেনো ভাই ?? সে তো আমার একান্ত সম্পদ ! তাই ট্রেন যখন দুরন্ত গতিতে ছোটে আমি শুনি সুমনের -
তোমাকে ভাবাবোই ভাবাবো
সেতুমি মুখে যাই বলোনা
তোমাকে আমি পথে নামাবো
যতই ঘরে বসে থাকো না
কথাপ্রসঙ্গে বলি, সম্পর্কের গানই যদি হয়, kai poche থেকে rishto ka manja আমার বেশ ভালো লাগে . Celine Dion এর that's the way it is, a new day has come ও হৈহৈ করে রয়েছে এই তালিকায়। এসবই রয়েছে " আসা - যাওয়ার পথে "র তালিকায় ......সবচেয়ে বড় প্রেমিক তো কোহেন ! ভালোবাসা তো এমনই হওয়া উচিত -
She broke your throne and she cut your hair/and from your lips she drew the hallelujah
And even though it all went wrong
I'll stand before the Lord of song
With nothing on my tongue but hallelujah
But all I've ever learned from love
Was how to shoot at someone who outdrew ya
It's a cold and it's a broken Hallelujah
আর ভালোবাসা মানেই "আসা - যাওয়ার পথে " সুমনের - " তোমাকে অভিবাদন প্রিয়তমা "
অসাধারণ লাগে শহীদ কাদরীর এই কবিতার প্রতিটা লাইন প্রতিটা শব্দ. .। .আর সুমনের গান .
ট্রেন - যাত্রার যাপনশৈলী তে "আসা - যাওয়ার পথে " নিত্য দিনের সহযাত্রীর মতো। ....যার সঙ্গে ঘন্টা খানেক কেটে যায় বেশ। ...তারপর কোনো এক রেল স্টেশনে হাসিমুখে নেমে যায় সে। ....আবার দেখা হওয়া অনিবার্য - এই আশ্বাস দিয়ে ...........
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।