এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গান শোনায় শৌখিনতা 

    Tania Basu Dutta লেখকের গ্রাহক হোন
    ১৯ জুলাই ২০২৬ | ২১১ বার পঠিত
  • গান শোনার বিষয়ে আমরা প্রত্যেকেই খুব স্পর্শকাতর ও সংবেদনশীল। কোনো কোনো সময় এমন হয় খুব প্রিয় গানগুলোই যেনো শুনতে মন চায় না। কারণ চারপাশ টা সেই গানগুলোর একেবারেই প্রতিকূলে সেই মুহূর্তে। তখন খুব না প্রিয় কোনো গান অদ্ভুত ভাবে মানিয়ে যায় চারপাশের সঙ্গে। তার মানে কি গান মন ঠিক করে নাকি মন গান ঠিক করে ? এ এক অদ্ভুত হেঁয়ালী, এক অদ্ভুত ধাঁধা।
     
    আমার আজকের বিষয়বস্তু এই ; কোনো আঘাত বা অভিযোগ নয় ; একান্ত ব্যক্তিগত কিছু ভালো লাগা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া - বরং হয়ে যাক না এক নির্ভেজাল আড্ডা, আমার এই লেখার হাত ধরেই, আমার বড় ভালো লাগবে অমন যদি হয়। লেখাটি আমি ভাগে ভাগে উপস্থাপন করবো। একেবারে সম্ভব নয় কারণ আমি লুকিয়ে মোবাইল ঘাঁটি কারণ তারা জানে মা মোবাইল দিনে আধঘণ্টার বেশি দেখে না,, তাই তারাও দিনে আধঘণ্টার সময়সীমা বজায় রাখে আর বাকি সময় গল্পের বই, রঙ পেন্সিল, আর খেলাধুলা করে সময় অতিবাহিত করে। লেখাপড়া বিশেষ করে না।
    লেখার শেষে আপনারাও আপনাদের প্রিয় সময়ে প্রিয় গান ভালোলাগা জানান। আসুন সকলে সুন্দর এক গল্প করি।
     
     
    আজ বলবো কোহেনের গান নিয়ে। আর থাকবে ডেনভার। আমার ভীষণ ভালোলাগার, ভালোবাসার ডেনভার। বাবা যখন কোহেনের গান শুনত, আমার কলেজবেলা তখন, ট্রেন, বাস, মেট্রোর ভীড়ে কোনোদিন কান থেকে মাথায় পৌঁছতে দিইনি Suzanne বা hallelujah কিংবা dance me to the end of love অথবা bird on the wire এর মতো অসাধারণ গানগুলো কে . ইউনিভার্সিটি তে ম্যাগাজিন চালানোর সময় হাসনুহেনা ' Bird on the wire ' এর প্রথম তিন লাইন নিজের নাম করে লিখে দিয়েছিলো . সে যাই হোক . ম্যাগাজিন টা চলেনি . কোহেনের গান ভালো লাগতে শুরু করে অনেক পরে . রাতের ঘুম তখন খোরাকে পরিণত হয়েছে . অতো খাদে কণ্ঠস্বর গিয়ে অমন সুরে অথচ দৃপ্ত কণ্ঠে গান অন্য কোথাও শুনেছি বলে মনে পড়ে না . রাতে গান শোনা মানেই কোহেনের গান শোনা . মাঝরাত, ভোররাত যাইহোক না কেনো নিঃস্তব্ধতা আর লিওনার্ড কোহেনের কণ্ঠস্বর ব্যাস ওই কি যেনো ইংরিজি তে বলে । ....হ্যাঁ, sorted .....
     
    কিন্তু যেই না ভোরের আলো আমার পুবদিকের জানালা জুড়ে সুপ্রভাত জানায় আমায়, ওই বিছানার উপর আমার সোনা মানিকের চোখে মুখে ঝলমল করে ওঠে, কোহেনের গানের প্রতি অত প্রেম আমার কোথায় যেনো এক নিমেষে বিলীন হয়ে যায় . সেই সময় জোর করেও কোহেনের গান শুনতে চায় না মন ; বরং ডেনভারের গিটারের মিষ্টি সুর ধীরে ধীরে দূর থেকে আমার মনের কাছে এসে পৌঁছয় . .... Rocky Mountain high কিংবা country roads, sunshine on my shoulder অথবা Anne's song . এতো মিষ্টি গিটার আর কে বাজায় বলুন তো ?
     
    কোনো কোনোদিন বারান্দার মুখোমুখি যে নীমগাছ টা রয়েছে তাতে বুলবুলি পাখি রা ধীরে ধীরে আসর জমায় . অমন মিঠে স্বাদের মুহূর্ত আর হয় না . আমার ছোট্টো কন্যা মাঝে মাঝে সেই সময় চুপ করে আমার কোলে বসে বসে আমার সঙ্গে বাঁশি শোনে . মন কোনো শব্দ চায় না তখন - শুধু সুর - বাঁশি বড়ো ভালো লাগে সেই সময় - পন্ডিত হরিপ্রসাদের রাগ ভৈরব কিংবা ললিত - সঙ্গী তখন শুধু কাঁচের পেয়ালায় এক কাপ সুগন্ধি লিকার চা .
     
    ক্রমশ:

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন বসু | ২৪ জুলাই ২০২৬ ২৩:০০741938
  • আরও বিস্তৃত হোক কলমের ফুলঝুরি।
  • Tania Basu Dutta | ২৫ জুলাই ২০২৬ ১১:২৯741949
  • ধন্যবাদ
  • kk | ২৫ জুলাই ২০২৬ ১৯:১০741951
  • পরের পর্ব্গুলি আসুক। কোহেন ও ডেনভার আমারও অত্যন্ত প্রিয় গায়ক। অনেকদিন পর অ্যানি'জ সং মনে করিয়ে দিলেন -- "ইউ ফিল আপ মাই সেন্সেজ, লাইক অ্যা নাইট ইন দ্য ফরেস্ট/লাইক অ্যা মাউন্টেইন ইন স্প্রিং টাইম, লাইক অ্যা ওয়াক ইন দ্য রেইন"... আহা!
  • Tania Basu Dutta | ২৬ জুলাই ২০২৬ ১৩:৩৭741967
  • ধন্যবাদ . আরো লেখার চেষ্টায় আছি .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন