এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  মোচ্ছব

  • খাস খবর 

    ব্রাত্যপশু
    বাকিসব | মোচ্ছব | ১৮ মে ২০২৬ | ৪২২ বার পঠিত | রেটিং ৫ (৪ জন)
  • নিজস্ব সংবাদদাতা:

    ইসির হাতে পিসির পরাজয়, অর্থাৎ, বঙ্গাল স্বাধীন হওয়ার পর প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত। ইতোমধ্যে কোথায় কী কী হচ্ছে ও হবে তার একটি খুচরো বুলেটিন অথবা ঠোঙা তৈরি না করলেই নহে।

    হপ্তা দুই ধরে রাজ্য জুড়ে পরিবর্তনের সুবাতাস, কোথাও লু, কোথাও ঝড়। এই বাতাসে ধর্মের কল না নড়ুক, দল কিছুটা নড়েছে। দিগ্বিদিকে সুবিবেচক ও বুদ্ধিমান শিল্পীর দল মমতার আশ্রয় ছেড়ে টপাটপ ক্ষমতার কোলে গিয়ে বসেছেন। কেউ বলেছেন তাদের দুপয়সার লবেঞ্চুষ দিয়ে ফুঁসলে আনা হয়েছিল, কেউ বলেছেন ও মা তাই নাকি কিছুই তো জানতেন না, কেউ বা বলেছেন সাহস ও সদিচ্ছা আসলে ভোটের মার্জিনের সমানুপাতিক। এই বিপুল তরঙ্গ দেখে আদি-ফ্যাসী বলেছেন আমরাই আসল তালমিছরি সরকারি আর চিহ্ন প্লাস ছবি ও টিপছাপ, কিন্তু ইতিহাস জানে অটোস্ট্যাণ্ডের পতাকা পাল্টাতে লাগে এক বেলা, বুদ্ধিজীবীদের নৌকো পাল্টাতে হাফ।

    কিন্তু ফ্যাসী বলে কী উহাদের দয়ামায়া নাই? বে-শক আছে। তাই একদিকে স্টেশনে, প্ল্যাটফর্মে, বাজারের বাইরে যখন অপারেশন সানশাইন চলছে আর রাস্তায় লুটোচ্ছে গরীবের রোজগার, তখনই কবিফ্যাসী যাচ্ছেন সিনেমানাটক উদ্বোধনে, নায়কফ্যাসি যাচ্ছেন টলিপাড়ায়। সেখানে জাম্বুবানের মত তাকে জাপ্টে ধরে নিজেদের মুক্তির চুক্তি বুঝে নিচ্ছেন বিবিধ বিশিষ্টজনেরা। মানিকদা বলেছিলেন উই হ্যাভ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স। যাদের দেখে বলেছিলেন তারাই আজ ওঁর চেয়ারে।

    তবে এইটুকু মার্জিন ছেড়ে দিলে অকূল বিজেপির বন স্থির জলে আলো ফেলে এক মাইল শান্তিকল্যাণকামী হয়ে আছে। রোজ-ই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন, কেউ ফেসবুকে লিখে, কেউ ইসির দিকে আঙ্গুল তুলে, সে একটু হবেই, মনে রাখতে হবে বাকস্বাধীনতা একটি এমন প্রমোদতরী যাতে শাসকপার্টি না হলে ওঠার টিকিট পাওয়া যায় না। তাছাড়া, আপনি করলে ভেদভাও, ওঁরা করলে বেশ করেছেন।

    আর ইসির উপর এতো হিংসে করে লাভ নেই। ওদের-ও কেরিয়ার আছে, ক্যাবিনেট আছে, রাষ্ট্রপতি হওয়ার অ্যাম্বিশান আছে। আপনি দুটো প্রোমোশনের জন্য বসের পেছুপেছু ঘোরেন আর ওঁরা করলেই দোষ? আর দেখুন, ওরা তো শুধু ভোট জেতাচ্ছিলেন না, ওরা বাজেটের ডানদিক-বাঁদিক মেলাচ্ছিলেন। গীতায় বলেচে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোঽপরাণি, অর্থাৎ, নাম বাদ গেলেও চাপ নেই, নরেন ইচ্ছেমতন বিহার থেকে জীর্ণ বাসে করে নিতুই নব ভোটার এনে দেবে। আর নামকাটাদের সরকারি সব বাদ এ তো ঘোষণা হয়েই গেছে। সত্যিই তো, ভোট না দিতে পারলে আর ভাতা দিয়ে কী হবা, আর না পেলেই বা কোথায় গিয়ে রাগমাগ দেখাবে, তাই এইটুকুও মেনেই নিন। তা ছাড়া, কারুর ভাতা ভাতা, আর কারুর ভাতা ভিক্ষা এ তো ভদ্রলোকের দল শিখিয়েই গ্যাছেন।

    এরই মধ্যে কমলা-কান্ত দপ্তরে বসে তোপ দেগেছেন, বলেছেন, তরুণ প্রজন্ম যেন আর্শোলা। উহাদের চাকরিবাকরি নাই, তাই উহারা অ্যাক্টিভিস্ট সেজে আজ একে কামড়ায়, কাল তাকে চিমটি দেয়। তরুণ-বরুণ-কিরণমালা এতে যারপরনাই ক্ষুব্ধ হতেই কান্তবাবু বলেছেন ওঁর কথার কদর্থ হয়েছে। উনি আসলে বলতে চেয়েছিলেন, আর্শোলা নিউক্লিয়ার রেডিএশন সহ্য করে নেয় তো চাড্ডিশাসন আর কী বা? হয়ত বা বলতে চেয়েছেন, সেই পোস্ট-এসআইআর, পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক দুনিয়ায় থেকে যাবে শুধু আর্শোলা ও গালগোতিয়ার রোবোকুতুয়া।

    ওদিকে হরমুজ প্রণালীর কোষ্ঠকাঠিন্য সারার কোনো লক্ষণ নেই। আমাদের সামান্য কৃচ্ছ্র তাই করতেই হবে। না হলে ভারতের ভাগ্যাকাশে আজ ওরেব্বাবারেবাবা। বিকাশপুরুষ (আসল) বলে দিয়েছেন সোনাদানা কিনো না, জ্বালানি এট্টু কম ইউজ করো, পাবলিক ট্রান্সপোর্ট নাও, ওয়ার্ক-ফ্রম-হোম অব্যেস করো ইত্যাদি। বলে বিদেশসফরে বেরিয়ে গেছেন।
     
    কিন্তু জনগণ পশ্চাদ্দেশে এই আচমকা স্কেলের বাড়ি খেয়ে যুগপৎ আনন্দিত এবং উদ্বেলিত। পি-আর মেশিনারি ভেবেছিল ভোটের পর কদিন ব্রেক, কিন্তু হা হতোস্মি। অনুপ্রেরণার চোটে এক জায়গায় দ্যাখা গেলো পুলিশবাহিনী সাইকেল নিয়ে ঘুরছে রাস্তায়। চোর ডাকাতরাও বাইক-গাড়ি ছেড়ে সাইকেল অথবা পদব্রজেই কাজ সারবে কী না সে প্রশ্নে মেশিন নিরুত্তর। মন্ত্রীরা অনুপ্রেরণার চোটে কেউ অটোয় উঠে পড়লেন, কেউ স্কুটি, কেউ সরকারি বাস, কিন্তু ফাঁকা অরণ্যে কী মহাদ্রুমপতনের আওয়াজ শোনা যায়? তাই ক্যামেরাসজ্জিত ক্যাভালকেড ও রেটিনিউ চললেন লগে-লগে। সে যাক। সবার উপরে পিআর সত্য, তাহার উপরে নাই। তবে, এদের চেয়ে এক ধাপ এগিয়ে অন্য এক প্রদেশের নবিশ মুখ্যমন্ত্রী। তিনি ফার্স্ট ক্লাসে না বসে দুটো রো পরই ইকনমি ক্লাসের সিটে বসে আকাশভ্রমণ করলেন, সেই দেখে তাঁর ভক্তরা বললেন, দেখেছো কেমন বুদ্ধি করে ফুয়েল বাঁচালেন দেবেনদা? পার্ষদবৃন্দের হাততালি, হিংসুটিদের পতন ও মূর্চ্ছা।

    তবে, এসব ব্যাপারে চিন্তিত হইবার নহে। যমদত্ত জানিয়েছেন, পাক্কা গুলিখোরেরা কেউ চান করেন না – চান করলে নেশাও কেটে যায়, শরীরও পচে যায়, পাতকোর দড়ি যেমন শীঘ্র নষ্ট হয় কিন্তু আলনার দড়ি কত দিনই না টেকে। রূপচাঁদ পক্ষীর আড্ডার বিশুখুড়ো নাকি এই জন্য বিবাহের পর ৫০-৬০ বছর চান করেন নাই, কাশী মিত্রের ঘাটে গেলেই ছেলেরা জোর করে চান করিয়ে দেবে।

    গুলিখোরের জাত আমরা, বিশুখুড়োর মতন পঞ্চাশ-ষাট না হোক, নেশা যখন করেইচি, এক্কেবারে তিরিশ-চল্লিশ টেনে দিতে পারবো না?
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ১৮ মে ২০২৬ ২২:১২747530
  • যথারীতি ব্যাপক ও তীক্ষ্ণ!
    কিন্তু নামে ক্লিক করলে অন্য লেখা আসে না কেন? দেখি তো লিং টিং কিছু করা যায় কিনা।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২৩:১৫747531
  • খ্যাল রাখবেন, পুরো মন্ত্রীসভা কিন্তু এখনো তৈরী হয়নি, দিল্লীতে তৈরী হচ্ছে। কিন্তু তারই মধ্যে ৫ জন মন্ত্রী ১৪ টা দপ্তর নিয়ে এত কাজ করে ফেলেছেন ! যাকে বলে, মিনিমামেস্ট গভর্নমেন্ট আর ম্যাক্সিমামেস্ট গভর্নেন্স।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ মে ২০২৬ ২৩:৩২747532
  • //কিন্তু নামে ক্লিক করলে অন্য লেখা আসে না কেন?//
     
    এটা তো টই খুলে লেখা।
    খেরো বা ব্লগ নয়।
     
  • হিজি-বিজ-বিজ  | 149.*.*.* | ১৮ মে ২০২৬ ২৩:৩৬747533
  • গোবরনেন্স। আচ্ছা অর্থমন্ত্রক কার হাতে?
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ০৪:০৭747534
  • ২৩:৩৬ এয়াই বল্লো মেজো খোকার হাতে।
  • Bratin Das | ১৯ মে ২০২৬ ০৯:৪৫747538
  • চরম আর তুমুল
  • albert banerjee | ১৯ মে ২০২৬ ২৩:০৯747544
  • নাজুক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন