এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • প্রথম দফার ১৫২ টি আসনের ভোট - ২০২১ আর ২০২৬ এর তুলনা 

    সিএস লেখকের গ্রাহক হোন
    ২৫ এপ্রিল ২০২৬ | ১১২ বার পঠিত
  • আবাপ থেকে তথ্য নিয়ে ভাটিয়ালিতে লেখার পরে এখানে সেখানে চোখে পড়ছিল তথ্যের তফাত। দেখলাম, ডেরেক ও ব্রায়েন কিছু সংখ্যা দিয়েছে, এনডিটিভির একট লেখায় কিছু দেখলাম, এগুলোর মধ্যে মিলের অভাব চোখে পড়ছিল। ইলেকশন কমিশনের পুরোন ওয়েবসাইটে ২০২১ এর ডেটা পাওয়া যায়, নামিয়ে ১৫২ টা সীটের তথ্য যা দেখলাম ও যা মনে হলঃ

    ১। ঐ ১৫২ টা সীটে ২০২১ সালে সর্বমোট ভোটার সংখ্যা ছিলঃ ৩,৭৮, ৫০, ৪৯৫
    ২। ঐ ১৫২ টা সীটে ২০২১ সালে সর্বমোট ভোট পড়েছিলঃ ৩,১৫,২৯, ৪৪৪
    ৩। ভোট শতাংশঃ ৮৩%
    ৪। এবারে কমিশনের তথ্য অনুযায়ী, সর্বমোট ভোটার সংখ্যা : ৩ কোটি ৬০ লক্ষ
    ৫। মোটামুটি ৯৩% ভোট পড়লে, সর্বমোট ভোট পড়েছে, এইবারেঃ ৩,৩৪,৮০,০০০

    অর্থাৎ, এবারে ১৮ লক্ষ কম ভোটার কিন্তু গতবারের তুলনায় ভোট পড়েছে প্রায় ২০ লক্ষ বেশী। প্রায় ৫% ভোটার কমেছে কিন্তু ৬% বেশী ভোট পড়েছে।

    কিন্তু কথা হল, ১৫২ টা সীটে ১৮ লক্ষ ভোটার কমল ? যখন কিনা, প্রথম দফার ভোটার ছাঁটায়ের সময়ে ৫৪ লক্ষ নাম বাদ গেছে, ট্রাইবুনালে ২৭ লক্ষ লোক ঝুলে আছে, সব মিলিয়ে তো অন্তত ৮০ লক্ষ নাম ২০২১ এর তুলনায় লিস্টের বাইরে বাদ থাকছে, অথচ ১৫২ টা সীটে তার মধ্যে ১৮ লক্ষ নাম লিস্ট থেকে বাদ গেছে ?

    অনুপাতের হিসেব তো ঠিক মনে হয় না যেন।
     
    কোন সংখ্যাগুলো ঠিক, কোন তালিকাটা ঠিক ? পদ্ধতিটাই বা কী ?

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | ২৫ এপ্রিল ২০২৬ ১৪:০৩740214
  • পঃবঃ এর নির্বাচনী দপ্তরের এই পাতাটার (https://ceowestbengal.wb.gov.in/Election_current/4428) শেষ লিংক থেকে একটা পিডিএফ পাওয়া যায়ঃ

    https://ceowestbengal.wb.gov.in/Downloads/Election/GE2026/Elector_WBLA2026.pdf

    প্রথম পর্বের ভোটের বিধানসভা ক্ষেত্র আর সেখানাকার সর্বমোট ভোটারের সংখ্যা দেওয়া আছে। যোগ করে দেখলাম, প্রথম পর্বের ভোটারের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন।

    তাহলে দাঁড়ায় ঐ, প্রথম দফায়, ২০২১ এর তুলনায় ১৮ লক্ষ নাম বাদ গেছে।

    অথচ সে সংখ্যা কমই মনে হয় !
  • হেঁয়ালি | 2406:7400:10c:4edc:312d:c964:4d7e:***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ১৪:০৫740215
  • নতুন ভোটার যোগও হয়েছে
  • সিএস | ২৫ এপ্রিল ২০২৬ ১৪:১৪740217
  • নতুন ভোটার। নতুন ভোটার।

    সে কত ? ৭ লাখ শোনা গেছিল ক'দিন আগে। কিন্তু সন্দেহ আছে কমিশন অফিশিয়ালি জানিয়েছিল কিনা। কিন্তু তাহলেও কি প্রোপোরশনে দাঁড়ায়, যোগ বিয়োগ করে ? আর এই পর্বে মুর্শিদাবাদ, দুই দিনজপুর, কুচবিহার, এই সব জায়গয় ভোট হয়েছে, যেখানে হয়ত বেশী নাম বাদ গেছে।

    ৮০ লাখ বাদ যাওয়ার মধ্যে যদি ৪০ লাখ এই দফায় বাদ গিয়ে থাকে আর ৪ লাখও যোগ হয়, তাহলেও তো ৩ কোটি ৪০-৪৫ লাখ মত এইবারের ভোটে ভোটার হওয়া উচিত নয় ?
  • হেঁয়ালি | 2406:7400:10c:4edc:312d:c964:4d7e:***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ১৪:২৮740218
  • ২০২১ নয় ২০২৪ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক সংখ্যা দেখা দরকার। সেটাকে ভিত্তি করে সার হয়েছে।
  • হেঁয়ালি | 2406:7400:10c:4edc:312d:c964:4d7e:***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৪740221
  • বছরে রাজ্য বোর্ডে উচ্চ মাধ্যমিক দেয় ৫-৬ লাখ। এই ১৫২ কেন্দ্রে ২-৩ লাখ ধরলে ২০২১-২৪ এই চার বছরে ৮-১২ লাখ শুধু ১৮ পেরোনোর জন্য নতুন নাম ওঠার কথা।
  • সিএস | ২৫ এপ্রিল ২০২৬ ১৫:১২740222
  • ২০২৪ এর লোকসভা ভোটের লিস্ট নামালাম, মোট ভোটার ও ভোট পড়া। সেখান থেকে ৭৫-৭৬ টা বিধানসভা দেখলাম, দার্জিলিং, কুচবিহার, মুর্শিদাবাদ, দিনাজপুর মূলতঃ।

    মোটামুটি ২০২১ এর বিধানসভার মোট ভোটারের থেকে ২০২৪ এর লোকসভায় ঐ আসনগুলোতে ৮ লাখ মত ভোটার বেড়েছিল। ১৫২ তে অনুপাতে ম্যাপ করলে ১৬ লাখ মত বাড়তে পারে।

    অর্থাৎ ২০২১ র বিধানসভার ৩ লাখ ৭৮ লাখ থেকে ১৬ লাখ মত বেড়ে সার -এর জন্য ৪০ লাখ বাদ গিয়ে ও নতুন ভোটার ৪ লাখ যোগ হয়ে, হ্যাঁ ৩ কোটি ৬০ লাখে পৌঁছতে পারে, এবারের প্রথম দফার ভোটে ঐ ১৫২ টা আসনে।

    লোকসভা ভোটের তথ্যঃ

    https://www.eci.gov.in/general-election-to-loksabha-2024-statistical-reports
  • সিএস | ২৫ এপ্রিল ২০২৬ ১৫:৩১740224
  • এও মনে হল ডেটাগুলো দেখে যে ২০২৪ এর লোকসভায় সংখ্যার হিসেবে ভোট কম পড়েছিল ২০২১ এর বিধানসভার তুলনায়। হয়্ত ২ - ৩ লাখ হবে। এবারে ঐ কমে যাওয়া সংখ্যা শুধু মেক আপ হয়নি, বেশী লোকে বেরিয়েছে ভোট দিতে। ভাজপার মনে হয় এটা হিসেবের মধ্যে ছিল না যে লোকে রিয়াক্ট করবে।
  • | ২৫ এপ্রিল ২০২৬ ১৫:৫৬740225
  • প্রচুর পরিযায়ী ভোট দিতে ফিরছেন। এতেও ভারতীয় জুমলা পার্টি জুমলা করে দিয়েছে। মুম্বাই ব্যাঙ্গালোর থেকে ট্রেনে তুলে দিয়েছে টিকিট লাগবে না ফ্রি বলে। আর হাওড়ায় নামার পর হেভি ফাইন হয়েছে। তো এরা কি আর জুমলা পার্টিকে ভোট দেবে!
  • MP | 2401:4900:735a:c740:5e49:43dc:6602:***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ১৮:০৮740227
  • আচ্ছা এই এক্সট্রা ভোট কি বহিরাগতরা দিয়েছে ? বিজেপি তো বিহার ইউপি থেকে এদের ট্রেন ভরে ভরে নিয়ে এসেছে আর এরা সবাই পাঞ্জাব মহারাষ্ট্র দিল্লী এসব জায়গাতে ভোট জিতিয়েছে বিজেপিকে l এখন বাংলাতেও জেতাতে চায় l
  • সাকেত গোখেলের ট্যুইট | 2601:5c0:c280:d900:d35:611b:8175:***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ১৮:১৪740228
  • সাকেত গোখেলের এই ট্যুইট-টি দেখুন।
     
    সকলের সুবিধার্থে কপি করে দিচ্ছি।

    DATA SCAM BY ELECTION COMMISSION ON WEST BENGAL ELECTIONS

    Last night, ECI issued a press release giving the total number of electors for the 152 constituencies that went to polls in Phase 1 of Bengal elections.
  • বাকিটা | 2601:5c0:c280:d900:d35:611b:8175:***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ১৮:২৫740229
  • ইমোজি থাকায় কিছুটা বাদ পড়ে গেছিল। আবার টেক্সট-টা দিচ্ছি। আশা করি কেটে যাবে না।

    DATA SCAM BY ELECTION COMMISSION ON WEST BENGAL ELECTIONS

    Last night, ECI issued a press release giving the total number of electors for the 152 constituencies that went to polls in Phase 1 of Bengal elections.

    ECI says total number of electors for these 152 constituencies is 3.60 crores

    Now, according to ECI data, total number of electors for these 152 constituencies in 2021 was 37,815,288 (3.78 crores)

    This means, after SIR, only 18 lakh electors were deleted across these 152 constituencies

    The total number of deletions (including “under adjudication”) across Bengal after SIR is 90 lakhs

    So, according to the data released by ECI last night

    Only 18 lakh deleted after SIR in 152 constituencies of Phase 1

    Which means, the total deleted for remaining 142 constituencies of Phase 2 should be 72 lakhs

    THIS MAKES ZERO SENSE.

    Clearly, ECI is not releasing the total number of electors for the Phase 1 constituencies that voted yesterday to keep up their FALSE CLAIM of “unprecedented high turnout”.
    Gyanesh Kumar is doing this to help BJP’s propaganda of “high turnout shows anti-incumbency”

    This is how brazenly ECI is manipulating data. Why hasn’t ECI released the data for total electors and total turnout (not percentage) for Phase 1 yet?

  • সিএস | 2401:4900:3be5:ed66:6474:e099:f5c2:***:*** | ২৫ এপ্রিল ২০২৬ ১৮:৩৩740230
  • ২০২১ ধরলে হবে না, ২০২৪ র মোট ভোটার ধরে সার - এর হিসেব করতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন