এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মার্কেটিং

    আফতাব হোসেন লেখকের গ্রাহক হোন
    ১৯ এপ্রিল ২০২৬ | ২১ বার পঠিত
  • লুকিয়ে বাড়ি আসি আজকাল। যদি লোকে চিনে ফেলে সর্বনাশ হয়ে যায় তাহলে। কেমন আছি জানার তাগিদে একবার জেনে নেওয়ার চেষ্টা করে আমার সংখ্যালঘু মনে সংখ্যাঘুঘুর বাস নাকি বর্গীর। এড জুডিকেশন এর নোটিশ আসার পর আমার ন্যাঙটো বেলার বন্ধুরাও আমার অস্তিত্বের সরাসরি অস্বীকার করতে না পারায় ছোটবেলায় আমার বাপকে পাড়ায় দেখেছে নাকি সে নিয়ে আড়ালে বলে শুনেছি, নিজের কান পর্যন্ত এখনো আসেনি সেসব। তাই অপরিচিতদের কাছেই আমি কমফোর্টেবল বেশি। তাঁরা জানে আমার মত ভালো শ্রোতা এ জগতে নেই আর।

    আমার প্রত্যন্ত গ্রামের টপোগ্রাফীতে এখন প্রায় নব্বই শতাংশ হিন্দিলী। মানে টাইটেলে বামুন কায়স্থ চাষা কিম্বা তেলি হলেও ভাষায় বহনচো* ভোশ্রীবা* তে বেশি স্বাচ্ছন্দ্যে থাকে। ওরাইজা স্যাটিভাতে লিট্টি চোকা কিম্বা মোমোর আমদানি এ সরকারের ক্রেডিট এটা এখন আর রাখঢাকের কিছু নেই। মাঝখানে বেচারা পোলাও রোজ বিরিয়ানির কাছে রেপ হচ্ছে দেখেও চপ ইন্ডাস্ট্রিতে নতুন বিনিয়োগ প্রায় নেই।

    বেশি বকে ফেললাম। নতুন সকালে এককালে আড্ডার দোকানে চা খাচ্ছিলাম। পাশে নতুন গোঁফ একদল। প্রায় সব্বাই ধুরন্ধর ছাপান্ন ইঞ্চি। রিংটোন আশার লিপে রেবেল মিক্স। কানে এলো কানে দুলের একজনের ব্যকরণ
    - ' বাড়া এই পৌলা বৈশাখ জাস্ট বোগাস, বালের কোনো চিল ব্যাপার নাই এতে '।
    একজন আর এক ধাপ ওপরে, বললো - 'বাদ দে দিকি, দুপুরে চ চিল্ড বিয়ার আর বিরিয়ানি সাঁটাই '।

    বিরিয়ানি শুনলে আমার আবার ইন্সিকিউরিটি আসে। জানি বিরিয়ানি শুরু হয়েছে মানে শেষমেশ মুসলমান আর মোঘলে এসে সুনার বঙ্গালে শেষ হবে।

    ভাবলাম বোঝাই। তারপর ভাবলাম কত নিঃস এই জেনারেশন। জিজ্ঞাসা করেছিলাম, দেখতে চাইছিলাম, জানে কিনা, আমপাতা, কুলো, ঘট, প্রদীপ, লাল কাপড়ে মোড়া খাতা ?

    উত্তর নেগেটিভ।

    বোঝালাম এক একে সব।
    বোঝালাম আমপাতা শুভ শক্তি আনে,
    অশুভ শক্তি দূরে রাখে। তাই বৈশাখী পুজোতে আমপাতার মালা ঝুলিয়ে রাখি। সাথে রাখি কুলো।
    কুলোই হয় মূল কেন্দ্র। যার ভিতরে থাকে চাল, ফুল, পান পাতা। কুলোর ঠিক পেছনে দেবতা।
    সামনে হালখাতা, লাল কাপড়ে মোড়া, কুলোর সামনে বা পাশে রাখা, পুজোর পর এখানেই লেখা শুরু নতুন হিসেবের। লাল কাপড়ে মুড়লে বিশ্বাস শক্তি আসে, সিপিএম না। ডান পাশে প্রদীপ, বিশ্বাস আলো শুভ শক্তি ছড়িয়ে দেয়।
    মোদ্দা কথা কুলো মানে অন্ন সারাবছরের , খাতা মানে ব্যবসা আর দেবতা মানে আশীর্বাদ।

    বুঝলো, বললো মার্কেটিং নাই বলে জানা নাই।
    বলল আজকাল মার্কেটিং ছাড়া কিছু হয় নাকি। বুঝলাম, আমার মতই ' সহি মুসলমান ' হতে পারেনি হয়ত নিজের জাতেও। তাই হয়ত,
    ' এসো হে বৈশাখের ' চেয়েও ' মার লো খচখচ ' এখনো প্রিয় তাদের ।

    অপরিচিত সবাই, তাই
    যাবার সময় জানতে চাইছিল নাম, ঠিকানা।

    উত্তর দিইনি।

    জানি যতটুকু বিশ্বাস করেছিল, নাম শুনলে সেটাও যাবে।

    এটাই মার্কেটিং।

    ছেলেগুলো ঠিকই বলেছিল।

    মার্কেটিং ছাড়া কিছুই চলে না।

    কিছুই ...

    #নতুন বাংলা বছরের শুভেচ্ছা ....
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন