এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • প্ল্যানড্ অবসলেন্স

    দাশু লেখকের গ্রাহক হোন
    ১৮ এপ্রিল ২০২৬ | ৩৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • "প্ল্যানড্ অবসলেন্স" এর বাংলা আমি জানি না। মানেটা মোটামুটি এরকম বাংলায় - কোনও ভাবে (অবশ্যই ইচ্ছাকৃত) পণ্যের মধ্যে এমন একটা কিছু ঢুকিয়ে দেওয়া যাতে সেই পণ্য আর জোড়াতাপ্পি দিয়ে চালানো না যায়। আরও নতুন পণ্য বিক্রি, আরও লাভ, সেই লাভের টাকায় ফের অন্য নতুন পণ্য। এই কিছুদিন আগেও ফোনের ব্যাটারি বদলানো যেতো, এখন ব্যাটারি খারাপ হলে নতুন ফোন নেওয়াই সস্তা পড়ে। অনেকভাবেই এটা করা যায় - সবটা ঠিক প্রযুক্তিরও ব্যাপার নয়। নেট প্রভাবী তাঁর পুরানো ফোন ছুঁড়ে দিয়ে নিলেন নতুন ফোন... এই অবধি বোঝা তেমন কঠিন না। আমরা যারা মধ্য চল্লিশে পৌঁছে গেছি বা যাবো যাবো করছি - মধ্য বা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে - তারা অন্ততঃ জীবনের কিছুটা এই সর্বগ্রাসী ভোগবাদের বাস্তুতন্ত্রের বাইরে থেকেছি, নয়? ৯০ তে যে জানলা দরজা খুলল - মুক্ত অর্থনীতির সুবাতাসে চারদিক ভেসে যেতে যেতেও তো কিছুটা সময় - অন্তত ১০ বছর, আমরা পেয়েছি। তারপরে দীর্ঘ "অনুবর্তন" - সেটা কতটা শক্তিশালী? ছোটবেলা ভুলিয়ে দেওয়ার মতো শক্তিশালী?
    সময় বুদ্বুদ এ আটকে থাকা এরকমই এক কোলকাতায় পৌঁছে গেছিলাম - আমারই পুরানো বাড়ি, দীর্ঘদিন পরে। সেই সময়ের আমি সংসারের কিচ্ছুটি জানি না। বাড়ির জল তোলার পাম্প খারাপ হলে বাবা কী করে - কোনোদিন জানার চেষ্টাও করিনি। কিন্তু হয়তো একদিন বাবার সাথে আমাদের গলির শেষে ঝিম মেরে থাকা একটা দোকানে যাওয়ার স্মৃতি ছিল। সেই দোকানের কাকু বলতো বাড়ি যান মাস্টারমশাই, দোকান বন্ধ করে দেখে আসবো'খন। এই পলকা আশ্বাসেই কাজ হতো। দীর্ঘদিন পরে যখন ফিরে দেখলাম পাম্প চলছে না - তখন প্রথমে খুললাম আমাজন - নতুন পাম্পের কত দাম দেখলাম, তারপর খুললাম - আরবান অ্যাপ - দেখলাম পাম্প কারা সারায় তা আমি জানি না। হঠাৎ মনে পড়ল সেই দোকানের কথা। পাম্প পরে হবে - লোকটা বেঁচে আছে - দোকানটা আছে? টুকটুক করে হাজির হলাম দোকানে। কী আশ্চর্য ভদ্রলোক একই রকম আছেন। বললাম - পাম্পটা একবার দেখে যাবেন - ওই গলির মুখের বাড়ি। পেলাম সংক্ষিপ্ত উত্তর - যাবো। ফিরে আসছি - হঠাৎ প্রশ্ন মাস্টারমশাই কেমন আছেন? আমাকে চিনেছেন !! আমি কিন্তু আমার বাতিল খাতায় চলে যাওয়া লোকদের মনে রাখি না। যা হোক - ভদ্রলোক এলেন। বল্লেন এহ পাম্প তো গ্যাছে - কারেন্ট আসছে না, এলেও চলত না শ্যাফ্ট এ তো পুরো জং ধরে গ্যাছে। ভাবছি এবার যন্ত্রপাতি গুটিয়ে রওনা দেবেন। কিছু একটা টাকা দিয়ে দেবো। ওমা কোথায় কী... প্রথমে তার ফার খুলে এটা ওটা জুড়ে বললেন - এখন এত বেলায় ইলেকট্রিক মিস্ত্রি পাবে না, আমি কাজ চালানো কিছু একটা করে দিচ্ছি। পরে মিস্ত্রি ডেকে তার ঠিক করে নিও। তারপর শুরু হলো ফোঁটা ফোঁটা নারকেল তেল ঢেলে হাত দিয়ে মোটর ঘোরানো... ১০০ নাম্বার এর ৩ টে, মোট ৩০০ নাম্বারের ফ্লুইড মেকানিক্স পড়ে ডিগ্রি পাওয়া আমি দাঁড়িয়ে আছি। হাতে মোবাইল নিয়ে .... মোবাইলে খোলা আমাজন আর আরবান কোম্পানি ... দেড় ঘণ্টার চেষ্টায় পাম্প চললো, জল এলো। খুব আত্মবিশ্বাসী গলায় উনি বল্লেন - আমাকে আড়াইশো টাকা দেবে।

    এই মানুষগুলোর অবসোলেনস্ যারা (আমিও আছি এই দলে) প্ল্যান করে তাদের প্ল্যান ভেস্তে যাক।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন